Main Menu

August, 2018

 

নবীনগরে আ’লীগের বর্ধিত সভা :: জোট মহাজোট নয় আ’লীগের প্রার্থী চাই

নবীনগর প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় ১৫ আগষ্ট সুষ্ঠুভাবে পালন, তৃণমূল পর্যায়ে দলকে সু-সংগঠিত করা সহ বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ‘জোট মাহাজোট নয়, আওয়ামীলীগের দলীয় প্রার্থী চাই’ দাবী উঠে আসে। সভায় ১৫ আগষ্টের অনুষ্ঠানের জন্য কেন্দ্রীয় মহানগর (দঃ) যুবলীগের যুগ্ন সম্পাদক, কাউন্সিলর মুমিনুল হক সাঈদ ৫ লাখ টাকা অনুদান প্রদান করেন এবং গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলামও আর্থিক অনুদান প্রদান করেন। দলের সিনিয়র সহ-সভাপতি নিয়াজ মোহাম্মদ খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এমRead More


কসবায় নির্মাণাধীন ৫তলা থেকে পড়ে গিয়ে ২ জন নির্মাণ শ্রমিকের মৃত্যু

কসবায় নির্মাণাধীন ৫তলা ভবনের কাজ করার সময় মাচা ভেঙ্গে নিচে পড়ে অনিকুল ইসলাম (২০) ও আ: রহিম (২৫) নামের দুই শ্রমিক নিহত হয়েছে। দুপুরে পৌর এলাকার মাছ বাজারের পিছনে এই ঘটনা ঘটে। নিহত শ্রমিক অনিকুল শেরপানের ছেলে ও আঃ রহিম আব্দুল ছাওারের পুত্র। তারা দুইজনই চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার পাড়কানপাড়া গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, কসবার পৌর এলাকার মাছ বাজারের পিছনের একটি ৫তলা ভবনের ৩ তলায় মাচা বেধে কাজ প্লাস্টারের কাজ করছিল। এ সময় মাচা ছিড়ে নিচে পড়ে গিয়ে অনিকুল মাথায় এবং রহিম কোমরে গুরুত্বর আঘাত পায় । তাদেরকে কসবা উপজেলাRead More


সরাইলে ‘নিরাপদ সড়ক চাই’ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন

মোহাম্মদ মাসুদ,সরাইল ॥ রাজধানীতে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় বিচার দাবিতে আন্দোলনরত স্কুল-কলেজের শিক্ষার্থীদের উপর পুলিশী হামলার প্রতিবাদ ও শিক্ষার্থীদের ৯ দফা দাবির প্রতি একাত্মতা জানিয়ে সরাইল ডিগ্রি কলেজের শির্ক্ষাথীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে । শনিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল কুট্টাপাড়া এলাকায় বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরবর্তীতে একটি বিক্ষোভ মিছিল সরাইল ডিগ্রি কলেজ থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল কুট্টাপাড়া এলাকায় এসে সমাবেশে মিলিত হয়। এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ‘হত্যাকারী চালক ও দায়ীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত কর’, ‘গাড়ি চাপায় মৃত্যু দুর্ঘটনাRead More


পবিত্র হজ্ব পালন করার জন্য সৌদি আরব যাচ্ছেন সাংবাদিক শফিক

ধর্ম মন্ত্রনালয়ে অধীনে রাষ্ট্রীয় খরচে এবার পবিত্র হজ্ব পালন করার জন্য সৌদি আরব যাচ্ছেন দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মো. শফিকুল ইসলাম। তিনি আগামী ৬ আগষ্ট সোমবার ঢাকা আশকোনা হজ্ব অফিসে রির্পোট ও ৯ আগষ্ট সৌদি আরবে পবিত্র মক্কার উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। পবিত্র হজ্ব পালনের জন্য তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন। পবিত্র হজ্ব পালন করার সময় তার ক্যামেরার্পাসন হাসান জাবেদ দায়িত্ব পালন করবেন। পেশাগত দায়িত্ব পালনে তাকে সহায়তা করার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন।


ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকাসহ সকল রুটে বাস চলাচল বন্ধ

শিক্ষার্থী নিহতের ঘটনায় শিক্ষার্থীদের চলমান আন্দোলনকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় থেকে দূর পাল্লার বাস-ট্রাক চলাচল বন্ধ রয়েছে। পরিবহন শ্রমিক ও মালিকদের দাবি, নিরাপত্তার স্বার্থে শুক্রবারের ন্যায় শনিবার সকাল থেকেও ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর থেকে দূরপাল্লার কোনো রুটে বাস ছেড়ে যায়নি। এতে করে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। পরিবহন নেতারা জানিয়েছেন, বাস ও চালকদের নিরপত্তার স্বার্থে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরের ভাদুঘরস্থ পৌর বাস টার্মিনাল ও পৈরতলা বাস স্ট্যান্ড থেকে ঢাকা, সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম অভিমুখে কোনো বাস ছেড়ে যায়নি। নিরাপত্তার স্বার্থে বাস না চালানোর জন্য কেন্দ্রীয় ফেডারেশনের নির্দেশনাRead More


বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায়ঃ ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ।।

রাজধানীতে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত ও ১৪ শিক্ষার্থী আহতের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায়  বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বিক্ষুব্ধ সাধারন শিক্ষার্থীরা।বৃহস্পতিবার (০২ আগস্ট)  সকালে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। জানা যায়, আজ বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজ প্রাঙ্গণ থেকে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কুমিল্লা-সিলেট মহাসড়কের কাউতলীতে কিছুক্ষণ অবস্থান নেয়। পরে মিছিলটি সেখান থেকে পুনরায় ঘুরে স্থানীয় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়ে এক প্রতিবাদ সভায় মিলিত হয়। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বাস চাপায় ২ শিক্ষার্থীর মৃত্যুর জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক বিচার ও ৯Read More


আশুগঞ্জ শহরের শরিয়তনগর থেকে বাজার সড়কের নির্মান কাজ শুরু॥

নিজস্ব প্রতিবেদক॥ অবশেষে শুরু হয়েছে আশুগঞ্জ শহরের শরিয়তনগর থেকে বাজার সড়কের নির্মান কাজ। নির্মান কাজ শেষ হলে লাগব হবে এলাকাবাসীর দীর্ঘদিনের দূর্ভোগ। শুক্রবার সকালে পশ্চিম বাজার ব্রীজের পান্তে নির্মান কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদর চেয়ারম্যান আবু আসিফ আহমেদ ও উপজেলা নির্বার্হী কর্মকর্তা মৌসুমী বাইন হিরা। এ সময় উপজেলা আওয়ামীলীগের ভারপ্রার্প্ত আহবায়ক আবু নাছের আহমেদ, যুগ্ম-আহবায়ক মোঃ হানিফ মুন্সী, আশুগঞ্জ শহর শিল্প ও বনিক সমিতির সভাপতি গোলাম হোসেন ইপটি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আলী জিন্নাহ, সুজনের সভাপতি মিজানুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক শাহিন শিকদার,Read More


কসবায় ১০০ কেজি গাঁজাসহ ট্রাক আটক

কসবা প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়া:  ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার পুলিশ পরিদর্শক তদন্ত মৃনাল দেবনাথের দিক নির্দেশনায় শুক্রবার (৩ আগস্ট) সকাল ৫টা ১০মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এস আই আব্দুল আলীমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করিয়া একটি ট্রাকসহ একশত কেজি গাঁজার উদ্ধার করা হয়। কসবা উপজেলার খাড়েরা ইউপির অন্তপুর পঞ্চমুখি ঈদগাহের সংলগ্ন রাস্তার উপর হইতে  ট্রাক থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালীকে কসবা থানা পুলিশ পরিদর্শক তদন্ত জানান; ট্রাকের ভিতরে ও বাহিরে দুই কেজি করে পলিথিন প্যাকেট মোড়ানো ৫০টি প্যাকেটে ১০০ কেজি গাঁজার উদ্ধার করা হয়।Read More


নবীনগরে পুলিশ আতঙ্কে এতজনের মৃত্যু

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পুলিশ আতঙ্কে মোজাম্মেল হক (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে । বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ভৈরবনগর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মরম আলী ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি মামলায় আদালতের (পিএন্ডএ) জারীকৃত কাগজ নিয়ে মোজাম্মেলের বাড়িতে যায় নবীনগর থানার শিবপুর ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মশিউর রহমানের নেতৃত্বে ফাঁড়ি পুলিশের একটি দল। এ সময় পুুুলিশ ধরে নিয়ে যাবে ভয়ে মোজাম্মেল বাড়ির পাশে নদীতে ঝাঁপ দেয়। পরে তাকে মূমূর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃতRead More


ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন আশুগঞ্জের কৃতি সন্তান সাইদুর রহমান হৃদয়॥

নিজস্ব প্রতিবেদক॥ ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন আশুগঞ্জ উপজেলার তালশহর গ্রামের কৃতি সন্তান সাইদুর রহমান হৃদয়। মঙ্গলবার রাতে সভানেত্রীর পক্ষে এ কমিটি অনুমদোন দেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের। হৃদয় আশুগঞ্জ উপজেলার তালশহর গ্রামের রেলওয়ে ঠিকাদার বশিরুল আলমের ছেলে ও আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি হাজী মোঃ ফিরোজ মিয়ার শ্যালকের ছেলে। সাইদুর রহমান হৃদয় এই পদে নির্বাচিত হওয়ায় খুশি তালশহর গ্রামবাসী ও আশুগঞ্জবাসী। সেই সাথে প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়েছেন হৃদয়ের পরিবারের সদস্যরা ও উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগেরRead More


This site is protected by wp-copyrightpro.com