Main Menu

August, 2018

 

১০দিন ব্যাপী জেলা ফলদ ও বৃক্ষ মেলার উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ায় ১০দিন ব্যাপী জেলা ফলদ ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার (০৫ আগস্ট) পৌর শহরের দানবীর লোকনাথ রায় চৌধুরী ময়দান কমপ্লেক্স চত্বরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং সামাজিক বন বিভাগের যৌথ উদ্যোগে ১০দিন ব্যাপী জেলা ফলদ ও বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন খানRead More


ব্রাহ্মণবাড়িয়ায় সাত দিন ব্যাপী ট্রাফিক সপ্তাহ উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ায় সাত দিন ব্যাপী ট্রাফিক সপ্তাহ ২০১৮ উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে জেলা পুলিশের উদ্যেগে ব্রাহ্মণবাড়িয়া শহরের কুমিল্লা সিলেট মহাসড়কের কাউতলিতে এর উদ্বোধন করেন পুলিশ সুপার আনোয়ার হোসেন খান (বিপিএম,পিপিএম বার) । এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: রেজাউল কবির, সদর মডেল থানার ওসি নবীর হোসেন, জেলা ট্রাফিক পরিদর্শক আহমেদ নূর, ট্রাফিক পরিদর্শক মোঃ ইকবাল পারভেজ, আবু দাওদ। শহরের টি.এ রোডে অভিযানে উপস্থিত ছিলেন সারোয়ার হোসেন নিজামী, আবু হানিফ, গুঞ্জন কুমার দেব, সার্জেন নাজমুল। কুমিল্লা-সিলেট মহাসড়কে ঘাটুরায় অভিযান পরিচলনা করেন ট্রাফিক পরিদর্শক আজহার উদ্দিন, বিপুলRead More


আখাউড়া উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত পরিচালনা : ২০ মোটরসাইকেল আরোহীকে জরিমানা

রোববার বিকালে আখাউড়া উপজেলার খরমপুর বাইপাস চৌরাস্তায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামছুজ্জামানের নেতৃত্বে ও আখাউড়া থানার সার্বিক সহযোগিতায় পরিচালিত ভ্রাম্যমান আদালতে অবৈধ ও বেআইনিভাবে চালিত মোটক বাইক চেকিং ও অন্যান্য কার্যক্রম পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালতে ৩৫ টি মটর সাইকেলের কাগজপত্র পরীক্ষা ও চেকিং করা হয়। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ২০ টি মোটর সাইকেল আরোহিকে ১৪ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষনিকভাবে তা আদায় করা হয়। খবর নিয়ে জানাগেছে, ব্রাহ্মণবাড়িয়া, বিজয়নগর ও কসবার কিছু মোটরসাইকেল আরোহী মাদকসেবন ও মাদকRead More


আশুগঞ্জে চলামান পরিস্থিতি নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও পরিচালনা কমিটির সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময়॥

নিজস্ব প্রতিবেদক॥  দেশের চলামান পরিস্থিতি নিয়ে আশুগঞ্জ উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ম্যানেজিং কমিটির সভাপতিদের নিয়ে জরুরী মতবিনিময় সভা করেছে উপজেলা প্রশাসন। রবিবার বিকেলে উপজেলা পরিষদ কনফারেন্সে রুমে উপজেলা নির্বার্হী কর্মকর্তা মৌসুমী বাইন হিরার সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু আসিফ আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) মনিরুজ্জামান ফকির, আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন, আড়াইসিধা ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান সেলিম মিয়া, লালপুর এসকে দাস উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মুর্শেদ মাষ্টার, ফিরোজ মিয়া কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান জিন্নাহ,Read More


কসবা থানায় ভূমিদস্যুদের বিরুদ্ধে অভিযোগ ও বিক্ষোভ

কসবা প্রতিনিধি: কসবা পৌর এলাকা আড়াইবাড়ি গ্রামেরছেলে মোসলেম মিয়া বাদী হয়ে আরমান ও শাহিন মিয়াকে প্রতারক,ভূমিদস্যু,জাল জালিয়াতকারী,অসৎ ও ঝগড়াটে প্রকৃতির লোক উল্লেখ্য করে  কসবা থানায় গত ৩১ জুলাই ২০১৮ইং একটি লিখিত অভিযোগ দায়ের করেন। গত ১২জুলাই ২০১৮ইং মোসলেম মিয়াকে উপরোক্ত দুই বিবাদীরা কসবা সাব রেজিষ্ট্রার অফিসে নিয়ে তাদের একটি দলিলে স্বাক্ষী হওয়ার কথা বলে নিয়ে যায়। আরমান ও শাহিন মিয়া একই গ্রামের লোক বিধায় সরল বিশ্বাসে মোসলেম মিয়া স্বাক্ষর প্রদান করেন বলে জানান। বিবাদীরা ৫৯৩ দাগের ৪শতক ভিটি ভূমি ও ৪২১/৪২০ হালে ৫৯৪ দাগের ৩শতক ১৬পয়েন্ট এবং ৬০২ দাগের ৮৪Read More


প্রশাসনের আশ্বাসে সীমান্ত হাটের দোকানীরা ধর্মঘট প্রত্যাহার করলেও দোকান বন্ধ রেখেছেন বাংলাদেশী ২৫ ব্যবসায়ী

খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবা তারাপুর-কমলা সাগর সীমান্ত হাটে ভারতের ক্রেতা প্রবেশ করতে না দেওয়ায় বাংলাদেশী দোকানীরা ৫ আগস্ট রোববার সকাল থেকে ধর্মঘটের ডাক দিয়েছেন । এই ধর্মঘটের সংবাদ পেয়ে কসবা উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম ঘটনাস্থলে গিয়ে দাবী আদায়ের বিষয়টি আশ্বাস প্রদানে ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার করলেও হাটে দোকান বন্ধ রাখেন বাংলাদেশী ২৫ দোকানীরা। ধর্মঘটে বাংলাদেশী ২৫ দোকানী ব্যবসায়ী সংগঠনের সভাপতি বাছির মিয়া ও সাধারণ সম্পাদক মোস্তফা হারুন বলেন,উক্ত সীমান্ত হাটে বিপুল পরিমান ক্রেতা ও ভারতীয় নাগরিকদেরকে প্রবেশ করতে না দেওয়ার ফলে বাংলাদেশী দোকানীরা লাভের মুখ দেখছেন না। তাইRead More


নবীনগরে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের মানবন্ধন অনুষ্ঠিত

নবীনগর প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সারাদেশের ন্যায় গতকাল শনিবার দুপুরের দিকে সরকারি উচ্চ বিদ্যালয় গেইটের সামনে নিরাপদ সরকের দাবীতে শিক্ষার্থীদের মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। এসময় স্থানীয় স্কুলের শিক্ষক ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে বেশিক্ষন স্থায়ী হয়নি এ মানবন্ধন। জেলার অতিরিক্ত পুলিশ সুপার(নবীনগর সার্কেল) চিত্ত রঞ্জন পাল জানান, সরকার তাদের সকল দাবী মেনে নেওয়ার বিষয়টি বুঝালে উপস্থিত শিক্ষার্থীরা তাদের শ্রেণী কক্ষে ফিরে যায়।


বঙ্গবন্ধুর এক তেজোদীপ্ত ভাষণেই উদ্বুদ্ধ গোটা জাতি বহু কাঙ্খিত স্বাধীনতা ছিনিয়ে আনে — মোকতাদির চৌধুরী এমপি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় মাসব্যাপি কর্মসূচি শুরু হয়েছে। শনিবার চতুর্থ দিনে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ জেলা শাখার আয়োজনে অসাম্প্রদায়িক চেতনা ও প্রজ্ঞার মানসপুরুষ স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনকের “ মুক্তিযুদ্ধত্তোর বঙ্গবন্ধু সরকারের সাফল্য” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, বিশিষ্ট লেখক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলাRead More


সরাইল মহিলা কলেজের যাত্রা শুরু

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥  সদ্য প্রতিষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার আজ থেকে সরাইল মহিলা কলেজের যাত্রা শুরু হয়েছে। গতকাল শনিবার (৪ আগষ্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে ইসরাতের উপস্থিতিতে দিনভর কলেজে অধ্যক্ষসহ বিভিন্ন পদে লোক নিয়োগ করা হয়েছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরাইল উপজেলায় সাড়ে তিন লক্ষাধিক জনসংখ্যার বিপরীতে এখানে মাত্র দুটি সহশিক্ষার কলেজ রয়েছে। এখানে কোনো মহিলা কলেজ নেই। এ ছাড়া উপজেলা সদরেও কোনো কলেজ নেই। অথচ এখানে ২১টি মাধ্যমিক বিদ্যালয় ও দুটি দাখিল মাদ্রাসা রয়েছে। মহিলা কলেজ না থাকায় প্রতিবছর অনেক ছাত্রী শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এসব বিষয় বিবেচনায়Read More


দেশে শান্তি ফিরিয়ে আনতে চাইলে জাতীয় পার্টির বিকল্প নেই ….উপদেষ্টা কাজী মামুনুর রশিদ

নবীনগর প্রতিনিধি:  জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের উপদেষ্টা ও জেলা জাতীয় পার্টির সদস্য সচিব কাজী মামুনুর রশিদ বলেছেন, জাতীয় পার্টির আমলে গুম-খুন ছিল না, মানুষ শান্তিতে ছিল। জাতীয় পার্টি বড়লোকের রাজনীতি করে না, গরিবের রাজনীতি করে। মানুষের ভাগ্য পরিবর্তন করতে চাইলে আবারো হুসেইন মুহম্মদ এরশাদকে ক্ষমতায় আনতে হবে। তিনি বলেন দেশে এখন দুর্নীতি চলছে। ব্যাংকের টাকা লুটপাট হচ্ছে। সোনা তামা হচ্ছে। কয়লার খনি চুরির খনিতে পরিণত হয়েছে। আওয়ামী লীগ ও বিএনপি দেশে অরাজকতা কায়েম করছে। দেশের মানুষ এখন শান্তিতে নেই। এভাবে দেশ চলতে পারে না। দেশের শান্তি ও গণতন্ত্রRead More


This site is protected by wp-copyrightpro.com