August, 2018
সড়ক পরিবহন আইন-২০১৮মন্ত্রিসভায অনুমোদন :: কসবায় ছাত্র-ছাত্রীদের আনন্দ মিছিল
কসবা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া: ছাত্র ছাত্রীদের আন্দোলনেন প্রেক্ষিতে মন্ত্রিসভায় সড়ক পরিবহন আইন-২০১৮ অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আইনমন্ত্রী আনিসুল হককে ধন্যবাদ জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আনন্দ মিছিল করেছে মাধ্যমিক বিদ্যালযের ছাত্র-ছাত্রীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আইনমন্ত্রী আনিসুল হককে ধন্যবাদ জানিয়ে বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আনন্দ মিছিল করেছে মাধ্যমিক বিদ্যালয় ও মাদাসার ছাত্র-ছাত্রীরা। মিছিলটি কসবা আর্দশ উচ্চবিদ্যালয চত্বর থেকে আড়াইবাড়ি কদমতুলি মোড় থেকে আবার উপজেলা সুপার মাকের্ট চত্বও এসে শেষ হয়। এতে অংশ গ্রহণ করেন কসবা আর্দশ উচ্চ বিদ্যালয়, কসবা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,কসবা পৌর উচ্চ বিদ্যালয় ও কসবা মহিলা দাখিল মাদাসাসহRead More
কোরবাণীর পর দ্রুত বর্জ্য অপসারণ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের মতবিনিময় সভা
পবিত্র ঈদুল আযহা কে সামনে রেখে কোরবাণীর পশু জবাই ও দ্রুত বর্জ্য অপসারণ বিষয়ে জেলা প্রশাসনের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা, জেলা তথ্য অফিস ও স্বেচ্ছাসেবী সংগঠন ক্লিন ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসককের সম্মেলণ কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। এ সময় তিনি বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। পরিবেশ পরিচ্ছন্ন রাখা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। তিনি আসন্ন ঈদে সকড়ের উপর পশু জবাই না করতে তথা যত্রতত্র বর্জ্য না ফেলেত সকলের প্রতি আহবান জানান। সে সাথে তিনি নির্দিষ্ট স্থানে পশু জবাই করতে সকলের আন্তরিক সহযোগিতাRead More
ব্রাহ্মণবাড়িয়ায় স্মার্টকার্ড বিতরণের উদ্বোধন
ব্রাহ্মণবাড়িয়ায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. রেজওয়ানুর রহমান। জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মিসেস নায়ার কবীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, জেলা নির্বাচন কমিশনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা। স্মার্ট কার্ডের বিভিন্ন দিক তুলে ধরেন সদর উপজেলা নির্বাচন অফিসার জান্নাত জাহান। তিনি জানান, প্রথম পর্যায়ে জেলার সদর উপজেলায় এই কার্ড বিররণ শুরু করা হচ্ছে। পর্যায়ক্রমেRead More
ব্রাহ্মণবাড়িয়ার বধূ রুদমিলা আজাদ ব্রিটিশ সরকারের উচ্চ পদে
ব্রিটিশ নাগরিকত্ব দূরের কথা, যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের অনুমতিও হয়নি তাঁর। কিন্তু যুক্তরাজ্য সরকারের উচ্চ পদে কাজ করছেন বাংলাদেশের মেয়ে রুদমিলা। অভিবাসন আইনের কড়াকড়ি, নাগরিকত্বের ভিন্নতা কিংবা লাল পাসপোর্টধারীদের দাপট—সবকিছুই হার মেনেছে সবুজ পাসপোর্টধারী এই বাঙালি মেয়ের মেধার কাছে। পুরো নাম রুদমিলা আজাদ। দুর্নীতি দমনে যুক্তরাজ্যের সর্বোচ্চ প্রতিষ্ঠান ‘সিরিয়াস ফ্রোড অফিস—সিএফও’-এ চাকরি করছেন তিনি। তাঁর পদের পোশাকি নাম—ফাইন্যান্স বিজনেস পার্টনার। ‘সিরিয়াস ফ্রোড অফিস’ বা এসএফওর কাজ হলো বড় বড় আর্থিক দুর্নীতি ও প্রতারণার তদন্ত করে বিচার নিশ্চিত করা। যুক্তরাজ্যে সরকারি চাকরিতে সাধারণত পাঁচটি ধাপ বিদ্যমান। রুদমিলার পদটি তৃতীয় ধাপের। বাংলাদেশের হিসেবেRead More
জেএমবি’র সদস্য ‘বোমা মিজান’ ভারতে গ্রেপ্তার
আনন্দবাজার:: চার বছর ফেরার থাকার পর গ্রেফতার খাগড়াগড়-কাণ্ডের মাস্টারমাইন্ড এবং জামাতুল ইসলাম বাংলাদেশ (জেএমবি)-এর শীর্ষ নেতা বোমা মিজান ওরফে কওসর। শীর্ষ এই জেএমবি নেতাকে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) বেঙ্গালুরুর রামনগর এলাকা থেকে গ্রেফতার করেছে। গোয়েন্দাদের দাবি, বুদ্ধগয়াতে এ বছরের শুরুর দিকে দলাই লামার সফরের সময় যে ধারাবাহিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তার পেছনেও ছিল বোমা মিজান। খাগড়াগড়ে সে কওসর নামে ঘর ভাড়া নিয়েছিল। পরে জানা যায়, বাংলাদেশের ওই নাগরিকের নাম জহিদুল ইসলাম। এনআইএ বোমা মিজানের জন্য ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করে। খাগড়াগড়ের বাবুর বাগান এলাকাতে কওসর নামে থাকত শীর্ষ ওইRead More
১৪০০ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলার কোড্ডা রেল লাইনের পাশ থেকে ১৪০০ পিছ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে আটকৃত মাদক ব্যবসায়ী হলেন নাজমুল ইসলাম আকুঞ্জি প্রকাশ রুবেল (৪০)। সে শহরের উওর মৌড়াইল (বণিক পাড়া)এলাকার নজরুল ইসলামের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিওিতে সদর থানার (ওসির) দিক নির্দেশনায় দুপুর সাঁড়ে বারটার দিকে সুলতানপুর-আখাউড়া রাস্তার কোড্ডা রেল লাইনে পাশ থেকে মাদক ব্যবসায়ী রুবেল কে ১৪০০ পিছ ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নবীর হোসেন ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, মামলা দায়েরRead More
আশুগঞ্জের প্রবীন শিক্ষক জিল্লুর রহমান স্যারের ইন্তেকাল॥
নিজস্ব প্রতিবেদক॥ চলেগেলেন আশুগঞ্জের প্রবীন শিক্ষক জিল্লুর রহমান স্যার। তিনি সোমবার রাত ১১টায় বাধ্যর্কজনিত রোগে আক্রান্ত হয়ে ব্রাহ্মণবাড়িয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। তিনি স্ত্র, দুই ছেলে ও দুই মেয়েসহ অংখ্যগুনগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৭০বছর। মঙ্গলবার বাদ যোহর আশুগঞ্জ হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ে প্রথম জানাযা ও বাদ আছর নিজ বাড়ি সরাইল উপজেলা বিটঘর গ্রামের দ্বিতীয় জানাযা শেষে উনাকে বিটঘর কবরস্থানে দাফন সম্পন্ন হয়। তিনি প্রথমে আশুগঞ্জ শহরের প্রাচীন বিদ্যাপিঠ হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও পরবর্তীতে রওশন আরা জলিল বালিকা উচ্চ বিদ্যালয়েরRead More
আশুগঞ্জ ফেরিঘাট পরিবহন ঠিকাদার সমবায় সমিতি লিঃ নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত॥
নিজস্ব প্রতিবেদক॥ আনন্দঘন পরিবিশে আশুগঞ্জ ফেরিঘাট পরিবহন ঠিকাদার সমবায় সমিতি লিঃ নব-নির্বাচিত কার্যকরি কমিটির শপথ গ্রহণ ও বিদায়ী কার্যকরি কমিটির বিদায় অনুষ্ঠিত হয়েছে। ৭ জুলাই মঙ্গলবার সকালে দুপুরে শহরের ফেরিঘাট আয়োজিত নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথি আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী বাইন হীরা। অনুষ্ঠানের প্রথমে নবনির্বাচিত কার্যকরি কমিটিকে শপথ বাক্য গ্রহন করান উপজেলা নির্বার্হী কর্মকর্তা। সেই সাথে তিনি কমিটির সদস্যদের নিষ্ঠার সাথে সংগঠনের সদস্যদের কল্যানে নিজেদেরে নিয়োজিত রাখার আহবান জানান। অনুষ্ঠানে আশুগঞ্জ ফেরিঘাট পরিবহন ঠিকাদার সমবায় সমিতি লিঃ-এর নবনির্বাচিত সভাপতি ইব্রাহিম রহমান মোল্লার সভাপতিত্বে ও সাধারণRead More
নবীনগরে আওয়ামীলীগ নেতার জামিন পাওয়ায় আনন্দ মিছিল
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা শাখা আওয়ামীলীগের যুব ও ক্রীয়া সম্পাদক মো. নাছির উদ্দিনের বিরুদ্ধে প্রশাসনিক একটি মামলায় জামিন পাওয়ায় শহরে হাজারো জনতার আনন্দ মিছিল করতে দেখা গেছে। মঙ্গলবার দুপুর ১২টায় উক্ত মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে প্রেসক্লাব চত্ত্বরে এসে সমবেত হয়ে এক পথ সভা অনুষ্ঠিত হয়। নবীনগর পূর্র ইউপি আওয়ামীলীগের সভাপতি মো. সামছুল হকের সভাপতিত্বে ও পৌরসভার ৪নং ওয়ার্ড আয়ামীলীগের সভাপতি মাহাবুব আলমের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী যুবরীগের সভাপতি সামস আলম,নবীনগর পৌরসভার ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জসিম উদ্দিন দুলাল,সাধারন সম্পাদক মো. দুলাল মিয়া,Read More
বিজয়নগর উপজেলার চম্পকনগর মডেল স্কুল এন্ড কলেজের চারতলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে শিক্ষা খাতে অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে: র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি
বাংলাদেশ অাওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা অাওয়ামীলী ও পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন আওয়ামীলীগ সরকার শিক্ষাবান্ধব সরকার। আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে শিক্ষা খাতে অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে। শিক্ষা ছাড়া একটি দেশ ও জাতি এগুতে পাড়ে না। সে জন্য সরকার শিক্ষা খাতে অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছেন। সোমবার (০৬ আগস্ট) সকালে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চম্পকনগর মডেল স্কুল এন্ড কলেজের চারতলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে মোকতাদির চৌধুরী এমপি এসব কথা বলেন। অাগামী একাদশ জাতীয় সংসদRead More



















