Main Menu

August, 2018

 

নবীনগরে সড়ক সংস্কারের দু’মাসেই ধ্বসে পড়ছে

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর-বাঞ্ছারামপুর উপজেলার যোগাযোগের একমাত্র সড়কটি সংস্কারের দু’মাসেই পিচ ধ্বসে পড়ছে। সরজমিনে গিয়ে দেখা যায়,উপজেলার শ্যামগ্রাম মোড়ের কাছে সড়কটির অনেক স্থানের পিচ ধ্বসে পড়ছে।এতে করে অল্পকিছুদিনের মধ্যেই চলা চলের অনুপযোগী হয়ে পড়বে নবীনগর টু বাঞ্ছারামপুর দিয়ে সড়ক পথে ঢাকায় যাতায়তের এই জনগুরুত্বপূর্ণ এই রাস্থাটি। স্থানীয় এলাকাবাসীর দ্রুত এই সড়কটির সংস্কারের দাবি জানিয়ে বলেন, স্থানীয় চেয়ারম্যান ও প্রশাসনের অবহেলা এবং নিড়ব দৃষ্টিই আমাদের জন-জীবনে ভোগান্তী নিয়ে আসবে। স্থানীয় চেয়ারম্যানকে এ বিষয়ে জানানো হয়েছে,তিনি সরজমিনে দেখেও গেছেন। রিটার্নিং ওয়াল নির্মান না হলে সড়ক টি কদিনের মধ্যেই ধ্বসেRead More


ঊষা রানী পালের পরলোকগমনে মোকতাদির চৌধুরী এম.পির শোক

শহরের ফরিদুল হুদা রোডের (নিউ সিনেমা হল রোড) মেসার্স মাতৃ ভান্ডারের মালিক প্রমোদ চন্দ্র পালের স্ত্রী ঊষা রানী পালের পরলোকগমনে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য, বিশিষ্ট লেখক, মুক্তিযোদ্ধা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও জেলা আওয়ামীলীগের সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি। এক শোক বার্তায় তিনি স্বর্গীয় ঊষা রানী পালের আত্মার শান্তি কামনা করেন। (প্রেস বিজ্ঞপ্তি)


বৈদেশিক প্রশিক্ষণে ফিলিপাইন যাচ্ছেন আশুগঞ্জের রওশন আরা জলিল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল আজাদ॥

নিজস্ব প্রতিবেদক॥ আইসিটি র্লানিং সেন্টার পরিচালনা বিষয়ে ১০ দিনের বৈদেশিক প্রশিক্ষণে ফিলিপাইন যাচ্ছেন আশুগঞ্জ রওশন আরা জলিল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল আজাদ। শিক্ষা মন্ত্রালয়ের (সেসিপ) সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেষ্টমেন্ট প্রোগ্রাম-এর আওয়ায় ১১ জুলাই শনিবার দিবাগত রাত আইসিটি র্লানিং সেন্টার পরিচালনা বিষয়ে বৈদেশিক প্রশিক্ষণ গ্রহণ করার লক্ষে ফিলিপাইন যাবেন তিনি। বাংলাদেশের ২৭টি জেলার ২৭ টি প্রতিষ্ঠান প্রধানগন এই প্রশিক্ষনে অংশ গ্রহণ করবেন। তার মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে আশুগঞ্জের রওশন আরা জলিল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল আজাদ প্রশিক্ষণে অংশগ্রহন করবেন। উনার এই ফিলিপাইনে বৈদেশিক প্রশিক্ষণে অংশগ্রহণ উপলক্ষেRead More


সরাইলে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত

মোহাম্মদ মাসুদ,সরাইল : সরাইল উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে অভ্যন্তরীন জলাশয় ও মুক্ত জলাশয় বিভিন্ন প্রজাতির ৭৭০ কেজী বিভিন্ন মাছের রুই , কাতল, মৃগল , কালিবাইস জাতিয় পোনা অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের ধরন্তী হাওর এলাকায় এ পোনা অবমুক্ত করা হয়। মোট ১ লক্ষ টাকার রুই, কাতল ও মৃগেল জাতের ৭৭০কেজি ওজনের পোনা মাছের পোনা অবমুক্তি করা হয়েছে। এর ফলে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে বলে মৎস্য বিভাগ আশা করে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা উম্মে ইসরাত, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মাফুজ আলী, র্দূগা চরনRead More


বঙ্গবন্ধুর সফলতা ও বাংলাদেশ সৃষ্টিতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের অসামান্য অবদান রয়েছে: পৌর মেয়র নায়ার কবির

বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে “বঙ্গমাতা শহীদ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উদযাপন” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবির। সূচনা বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র নায়ার কবির বলেন, বঙ্গবন্ধুর সফলতা ও বাংলাদেশ সৃষ্টিতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের অসামান্য অবদান রয়েছে। দূরদৃষ্টিসম্পন্ন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন অসামান্য রাজনৈতিক প্রজ্ঞার অধিকারী,Read More


গ্যাস বিষক্রিয়ায় ৪ স্কুলছাত্রী অচেতন

রহসজনক গ্যাসের বিষক্রিয়ায় ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বাসুদেব বহুমখী উচ্চ বিদ্যালয়ের চার ছাত্রী অচেতন হয়ে পড়েছে। বুধবার (৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ওই বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অচেতন স্কুলছাত্রীদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। অসুস্থ ছাত্রীরা হলো- অষ্টম শ্রেণির ছাত্রী কামরুন নাজার রিমি (১৩), নুসরাত হায়দার জয়া (১৩) তনিমা আহমেদ (১৪) শাহীনুর আক্তার (১৪)। বাসুদেব বহমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম কামাল উদ্দিন জানান, সকালে অষ্টম শ্রেণিকক্ষে কয়েকজন ছাত্রী অচেতন হয়ে পড়লে শিক্ষকরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। অন্য ছাত্রীরা আতর জাতীয় কোনো কিছুর গন্ধ পাওয়ার কথাRead More


আখাউড়ায় নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

আখাউড়ায় অজ্ঞাত পরিচয় (৩৪) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার খড়মপুর এলাকার সাইনধারা নদী থেকে আজ বুধবার দুপুুুরের দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের নাম-পরিচয় জানাতে পারেনি কেউ। পুুুলিশ জানায়, সকালে সাইনধারা নদীতে এক যুবকের ভাসমান মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন তরফদার  জানান, উদ্ধারকৃত মরদেহটির  পরনে  গেঞ্জি ও প্যান্ট ছিল। মাথায় আঘাতে চিহৃ রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে।


গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ শীর্ষক প্রকল্পের অধীন আড়াইসিধা নারী উন্নয়ন কেন্দ্রে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ শীর্ষক প্রকল্পের অধীন গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ উদ্যোগ ১০টি যথাঃ একটি বাড়ী একটি খামার প্রকল্প, আশ্রয়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কার্যক্রম, নারীর ক্ষমতায়নের কার্যক্রম সমূহ, সবার জন্য বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, বিনিয়োগের বিকাশ ও পরিবেশ সুরক্ষা কার্যক্রমসমূহের ব্র্যান্ডিংসহ মাদকের ভয়াবহতা,বাল্যবিবাহ ও সন্ত্রাস বিরোধী কার্যক্রম প্রতিরোধে বিশেষ কার্যক্রম গ্রহণ এছাড়াও সরকারের বৃহৎ প্রকল্পসমূহ ও মধ্যম আয়ের দেশে উর্ত্তীণ হওয়ার কার্যক্রম গ্রহণ সর্ম্পকে,তথ্য প্রযুক্তির যথাযথ ব্যবহারসহ নারী শিক্ষাকে অগ্রাধিকার দেয়া ও জেন্ডার সমতাRead More


আওয়ামীলীগ নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক কসবা:: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ২ আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা । ৮ আগস্ট বুধবার দুপুরে কসবায় স্থানীয় একটি হোটেলে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বায়েক ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নুরুন্নবী আজমল। এ সময় তিনি উল্লেখ করেন যুবলীগ নেতা আল আমীন মালদার সহ তিনি নিজেও ষড়যন্ত্রের শিকার। তার জনপ্রিয়তায় ঈশ্বান্বিত হয়ে দলের একটি পক্ষ তার ভাবমূর্তিক্ষুণ্য করার জন্য মিথ্যা ও ষড়যন্ত্র মামলা দিয়ে হয়রানি করছে। মামলা থেকে অব্যাহতি পেতে তিনি প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। এই সময়Read More


নবীনগরকে সবুজ ও পরিচ্ছন্ন নগরী হিসাবে গড়ে তুলা হবে….স্বপ্ন

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরকে সবুজ ও পরিচ্ছন্ন নগরী হিসাবে গড়ে তুলা প্রত্যায় নিয়ে “ছোট কাজকে বড় গুরুত্ব দিয়ে করাই আমাদের কাজ” এই শ্লোগানকে সামনে রেখে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে একটি বাসযোগ্য নগরী প্রতিষ্ঠার লক্ষে ‘স্বপ্ন’ (সবুজ ও পরিচ্ছন্ন নবীনগর) নামে একটি সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। মঙ্গলবার (০৭/০৮) সন্ধ্যায় সমবায় সুপার মার্কেট দোতলায় অস্থায়ী কার্যালয়ে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রার শুভ উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম। সংগঠনের সভাপতি ডাঃ সায়েমুল হুদা এতে সভাপতিত্ব করেন। সংগঠনের সাধারণ সম্পাদক মোকাদ্দেস হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভ’মি) জেপিRead More


This site is protected by wp-copyrightpro.com