Main Menu

July, 2018

 

নবীনগরে জালিয়াতির মামলায় এক ইউপি মেম্বার গ্রেপ্তার

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার একটি প্রত্যন্ত গ্রামে হিন্দু সম্পত্তি জালিয়াতি করে দখলের অভিযোগে দায়ের হওয়া মামলায় গতকাল সোমবার রাতে দানা মিয়া (ছানা মিয়া) নামে এক ইউপি মেম্বার কে গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার বড়িকান্দি পূর্বপাড়া মৃত এলাহি বখশ এর ছেলে ও স্থানীয় বড়িকান্দি ইউনিয়নের বর্তমান ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য। থানা ও মামলা সূত্রে জানা যায়, উপজেলার বড়িকান্দি ইউনিয়নের বাসিন্দা ক্ষুদিরাম দেবনাথের সোয়া কানি (বিঘা) ফসলি জমি এলাকার প্রভাবশালী ও স্থানীয় মেম্বার দানা মিয়া জালিয়াতির মাধ্যমে ভূল দাগা নাম্বারের মাধ্যমে নিজের নামে জরিপ করে নেয়। এ বিষয়েRead More


আখাউড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা : বখাটে আটক

সাদ্দাম হোসাইন: আখাউড়ায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টায় মনির খান (২৭) নামের এক বখাটে যুবককে আটক করেছে স্থানীয় লোকজন । গতকাল সোমবার ( ৯ জুলাই) সন্ধ্যায় পৌরসভার বড় বাজার থেকে তাকে আটক করা হয়। স্থানীয়রা জানায়, সোমবার সন্ধ্যায় আখাউড়া রেলওয়ে কলোনীর আবুল বাশার ওরফে বাঙ্গালী টিটির পুত্র মনির খান আখাউড়া বড়বাজারস্থ ৮ম শ্রেণী পড়–য়া নাবালিকাকে তার বাসায় একা পেয়ে তাকে ধর্ষণের চেষ্টা চালায় । তখন মেয়েটির ডাক ও চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ওই যুবককে ধরে পুলিশে দেয়। আখাউড়া থানার ওসি মোশারফ হোসেন তরফদার জানান, ওই কিশোরীর মা বাদি হয়ে থানায় মামলাRead More


নাসিরনগরে ৩ দিন ব্যাপী আইসিটি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

এম.ডি.মোরাদ মৃধা,নাসিরনগর হতে:: ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার মাধ্যমিক স্তররে শিক্ষকদের ৩ দিন ব্যাপী আইসিটি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ মাসউদ পারভেজ মজুমদার এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। ১০ জুলাই মঙ্গলবার সকালে অফিসার্স ক্লাবে জাইকার অর্থায়নে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় নাসিরনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের উদ্যোগে শিক্ষকদের“আইটিসি বিষয়ক সক্ষমতা উন্নয়ন” প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.মাকসুদুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধি মোঃ মেহেদী হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলাRead More


কসবায় হত্যা মামলার পলাতক দুই আসামীকে ৬ বছর একজনকে ১৬ বছর পর গ্রেফতার

খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা প্রতিনিধি,:: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় একটি হত্যা মামলার দুই আসামীকে ৬ বছর ও অপরজনকে ১৬ বছর পর গ্রেফতার করেছে পুলিশ। জেলার কসবা উপজেলা মূলগ্রাম ইউপি এলাকার একটি হত্যা মামলার ৬ বছর পলাতক থাকা দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। কসবা থানার পুলিশ পরিদর্শক তদন্ত মৃনাল দেবনাথ জানান, গত ১ নভেম্বর ২০১২সালে একটি হত্যা মামলার দুই আসামী প্রায় ৬ বছর পলাতক থাকার নিজ বাড়ি থেকে গোপন সংবাদে তাদেরকে গ্রেফতার হয়। গ্রেফতার কৃতরা হলেন কসবা উপজেলার নেয়ামতপুর গ্রামের পিতা মৃত আকছর উদ্দিনের পুত্র হাবিবুর রহমান (৬৬) ও মৃতু আ:ছামাদের পুত্র জামালRead More


মাদক,সন্ত্রাস ও জঙ্গীবাদকে লাল কার্ড দেখালেন নবীনগর জিনদপুর ইউনিয়নের মালাই গ্রামবাসী

 মিঠু সূ্ত্রধর পলাশ,নবীনগর থেকেঃ মাদকের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতিকে চ্যালেঞ্জ গ্রহন করে ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর নির্বাচনী এলাকার মাননীয় সংসদ সদস্য জনাব ফয়জুর রহমান বাদলের নির্দেশনায় মানবতার ফেরিওয়ালা খ্যাত উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মাসুম,জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) চিত্তরঞ্জন পাল এবং নবীনগর থানার ওসি আসলাম সিকদারের সার্বিক সহযোগীতায় নবীনগর উপজেলাকে মাদকমুক্ত উপজেলা ঘোষনা করার দুইদিনের মাথায় মাদককে লাল কার্ড দেখালো অত্র উপজেলার জিনদপুর ইউনিয়নের মালাই গ্রামবাসী। গতকাল ৯/৭/২০১৮ ইং রোজ সোমবার মালাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৮ নং ওয়ার্ড মেম্বার জনাব আঃ কাদির চৌধুরী’র সভাপতিত্বে ও জিনদপুর ইউনিয়নের সফল চেয়ারম্যানRead More


আখাউড়ায় রেলওয়ে থানা পুলিশ কর্তৃক ১৫০০ ইয়াবাসহ ব্যাবসায়ী আটক

সাদ্দাম হোসাইন,আখাউড়া প্রতিনিধি: ব্রাক্ষণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায় রেলওয়ে থানা পুলিশ কর্তৃক ১৫০০ পিচ ইয়াবা সহ এক ইয়াবা ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের বিশেষ অভিযানে গতকাল সোমবার (৯ জুলাই) সকাল ৯টায় আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে মাদক বিরোধী অভিযান চালায়। এই অভিযানের সময় ১৫০০ পিচ ইয়াবাসহ আব্দুর রহমানকে নোয়াখালী-ঢাকাগামী উপকুল এক্সপ্রেস ট্রেনের আখাউড়া রেলস্টেশন থেকে পুলিশ তাকে আটক করে। এ ব্যপারে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কান্তি দাস জানায়, রেলপথে মাদক বিরোধী অভিযান অব্যহত রয়েছে। আটককৃত আব্দুর রহমানের বিরুদ্ধে আখাউড়া রেলওয়ে থানায় মাদক মামলা হয়েছে বলেও তিনি জানান।


আখাউড়ায় চুরি হাওয়া জিনিসপত্রসহ চোর আটক

সাদ্দাম হোসাইন,আখাউড়া প্রতিনিধি ::ব্রাক্ষণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায় এক প্রবাসীর বাড়িতে চুরি শেষে জিনিসপত্র নিয়ে যাবার সময় মো: রানা মিয়া (১৮) নামে এক চোরকে জনতা আটক করেছে। গতকাল সোমবার (৯ জুলাই) দেড়টার দিকে আখাউড়া পৌরসভার নারায়নপুর গ্রামের প্রবাসী মোঃ ইয়াসিন মিয়ার বাড়ীতে চোরি করার সময় হাতেনাতে আটক হয় রানা মিয়া নামে চোরকে। প্রবাসীর ভাই মোঃ জসিম মিয়া বলেন, রাত দেড়টার দিকে আমি বের হলে দেখি আমার রুমের দরজা খুলা পরে আমার চিৎকারে আশে পাশে থাকা লোক চলে আসে, তাদের সহযোগিতায় আমরা ঘরে প্রবেশ করে দেখি চুর আমার ঘরে থাকা চাউল,গ্যাসসহ অনেকRead More


বিজয়নগরে চিহ্নিত দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

গত ০৮/০৭/২০১৮ইং তারিখ বিকাল ০৪.০০ ঘটিকা হতে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ আলী আর্শাদ এর নেতৃত্বে বিজয়নগর থানার সিঙ্গারবিল ইউনিয়নের মেরাশানী ও নোয়াবাদী গ্রামে মাদক বিরোধী ব্লক রেইড পরিচালনা করা হয়। অভিযানে পুলিশ লাইন্স ব্রাহ্মণবাড়িয়া হতে আগত দাঙ্গা পুুলিশসহ থানার অফিসার ও ফোর্স মিলে প্রায় ৩০ (ত্রিশ) জন অংশ গ্রহণ করে। অভিযানে অংশ নেওয়া অফিসার ও ফোর্স ৫ (পাঁচ) টি টিমে বিভক্ত হয়ে উক্ত ২ (দুই)টি গ্রামের সকল প্রবেশ পথ বন্ধ করে দিয়ে মাদক ব্যবসায়ীদের গ্রেফতারে সর্বাত্মক অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকলে এসআই মোঃ হাবিবুর রহমান, এএসআই মোঃ জাকির হোসেন,Read More


ডেপুটেশনের সাজা!

সরাইলের ৫ চিকিৎসক রংপুর বিভাগে বদলি

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ বছরের পর বছর ধরে সরাইল ৫০ শয্যা হাসপাতালের বেশ কয়েকজন চিকিৎসক নিজেদের সুবিধামত কর্মস্থলে ডেপুটেশনে রয়েছেন। অবশেষে ডেপুটেশনে থাকা সরাইল হাসপাতালের ৫ চিকিৎসককে সাজা স্বরুপ সরাসরি রংপুর বিভাগে বদলি করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ। গত রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব রোকেয়া বেগম স্বাক্ষরিত এক পত্রে এ আদেশ জারি করা হয়েছে। আগামী ১৫ জুনের মধ্যে এ আদেশ অমান্য করলে ১৬ জুন ওইসব চিকিৎসকদের তাৎক্ষণিক অবমুক্ত করার আদেশও দিয়েছেন কর্তৃপক্ষ। সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, এখানকার অনেক চিকিৎসক যোগদানের পর থেকেই ডেপুটেশনে চলেRead More


সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের এক ব্যক্তি নিহত

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: সৌদি আরবের মক্কা নামক স্থানে এক সড়ক দুর্ঘটনায় নুরু মিয়া (৪৭) নামে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার এক ব্যক্তি নিহত হয়েছে। গত শুক্রবার দিনগত রাতে এ দুর্ঘটনা ঘট। নুরু মিয়া নবীনগর পৌরএলাকার ৯নং য়োর্ডেও ভোলাচং পশ্চিম পাড়ার বাসিন্দা ও তার গ্রামের বাড়ি উপজেলার রতনপুরে। সূত্রে জানা যায়, নবীনগর উপজেলা তেনপুর গ্রামের রমিজ উদ্দিনের ছোট ছেলে কয়েক বছর আগ থেকেই ভোলাচং এলাকাতে বসবাস করতো। তিনি দীর্ঘদিন প্রবাসে জীবন কাটিয়ে দেশে এসে বিয়ে করে আবারো জীবিকার তাগিদে বিদেশের মাটিতে পা রাখেন। মাত্র চার মাস আগে তিনি সৌদি আরোবে যান। একRead More


This site is protected by wp-copyrightpro.com