Main Menu

July, 2018

 

মানবতাই প্রকৃত ধর্ম: নাসিরনগরে জঙ্গী ও মাদক বিরোধী সুধী সমাবেশে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন খান

এম.ডি.মুরাদ মৃধা, নাসিরনগর হতে। মানবতাই পুলিশের প্রকৃত ধর্ম। পুলিশ যখন দায়িত্ব পালন করে তখন তাদের কাছে সবাই সমান। কে কোন ধর্মের সেটা মনে করে আমাদের পুলিশ বাহিনী বিচার করেনা। নাসিরনগরে জঙ্গী ও মাদক বিরোধী সুধী সমাবেশে এ বক্তব্য রাখেন-মোঃ আনোয়ার হোসেন খান,ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার। উপজেলার নাসিরনগর থানা পুলিশের উদ্যোগে বৃহস্পতিবার ১২ জুলাই দুপুরে উপজেলা থানা পুলিশ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবু জাফর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন খান। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলাRead More


সাংবাদিক সাদ্দামের সহযোগিতায় নিখোঁজের ২৮ দিন পরে মা-বাবার কোলে শাকিল

আখাউড়া প্রতিনিধি: নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার জগদানন্দ এলাকার নজরুল ইসলাম শাকিল ১৫ বছরের মা-বাবার আদরের সন্তান। বাবার সাথে রাগ করে বাড়ি থেকে পালিয়ে প্রায় একমাস মা-বাবা ছেড়ে কেটেছে তার জীবন। গত ১৩জুনে নিজের বাড়ি থেকে পালিয়ে যায় । গতকাল সন্ধায় সাংবাদিক সাদ্দামের সহযোগিতায় বাবার কোলে শাকিল। নানা জায়গায় সন্ধান করেও সন্তানের কোনো খোঁজ পান নাই তার মা-বাবা । গত ৫জুলাই আখাউড়ার বড় বাজারে কয়েক জন মারতে দেখে মো ওসমান নামে এক ব্যক্তি মো.শাহিন মিয়ার বাসায় নিয়ে তাকে সেবা করে সুস্থ্য করে তুলেন। পরে গতকাল সন্ধায় ব্রাক্ষণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায় বড়বাজারেরRead More


এক মহান ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম ভূঁইয়া: মোঃ তারিকুল ইসলাম সেলিম

এক মহান ব্যক্তিত্ব বাংলাদেশ রেলওয়ের সাবেক অতিরিক্ত সচিব ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম ভূঁইয়া । সংক্ষেপে ( আর. আই ভূঁইয়া ) নামেই সকল মহলে তাঁর পরিচয় সমাদৃত । পরিচ্ছন্ন  রুচিশীল অভিজাত ব্যক্তিত্বের অধিকারী সর্বোজন শ্রদ্ধীয় ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম ভূঁইয়ার কর্মজীবনের সোনালী অধ্যায় ছিল অত্যার্ন্ত গৌরবের । মানবতাবাদী, পরোপকারী একজন ভালো মানুষ হিসেবে সমাজে তাঁর সুুখ্যাতি ও সম্মান আজও পর্বতসম । বিপদে মানুষের পাশে দাঁড়ানো, সহযোগীতার হাত বাড়িয়ে দেওয়ার মধ্যেই থাকে মনুষ্যত্বের পরিচয়, সত্যিকার মানুষের মহানুভবতা । সেজন্য তিনি আমাদের কাছে সব সময় রয়েছেন কিংবন্তিতুল্য । যাঁর কথা সামনে আসলে এক ধরনের শ্রদ্ধা-সম্মান-ভালবাসাRead More


কবি আল মাহমুদের ৮৩তম জন্মদিন আজ

বাংলা কবিতা যাঁদের হাত ধরে আধুনিকতায় পৌঁছেছে, কবি আল মাহমুদ তাঁদের অগ্রগণ্য। যেন ঐশ্বরিক ক্ষমতা রয়েছে তাঁর কলমের কালিতে। আল মাহমুদের কলম বাংলা সাহিত্যকে করেছে আরো উর্বর। সাহিত্যের সকল শাখাতেই তাঁর সমান পদচারণা। তাঁর লেখনীর ব্যতিক্রম স্বাদের জন্য তিনি বারবার আলোচিত হয়েছেন। হয়েছেন অসংখ্যবার পুরস্কৃত। ১১ জুলাই, ১৯৩৬। ব্রাহ্মণবাড়িয়া জেলার মৌড়াইল গ্রামে প্রবল বর্ষণের এক রাতে জন্মগ্রহণ করেছিলেন বাংলাদেশের অন্যতম প্রধান কবি আল মাহমুদ। আজ ১১ জুলাই, ২০১৫, কবি আল মাহমুদের ৮০তম জন্মবার্ষিকী। ১৯৩০-এর কবিদের হাতে বাংলা কবিতায় যে আধুনিকতার ছোঁয়া লেগেছে, তার সাফল্যের ঝাণ্ডা আল মাহমুদ বিংশ শতাব্দীর মধ্যভাগRead More


৬৬ বছর পর হাতের নখ কাটাবেন শ্রীধর, সংরক্ষিত থাকবে রিপ্লি-র সংগ্রহশালায়

পুণের বাসিন্দা শ্রীধর চিল্লাল এমনটা অতি-সাধারণ কাজ করতে চলেছেন, যা তিনি গত ৬৬ বছরে করেননি। নিজের হাতের নখ কাটার সিদ্ধান্ত নিয়েছেন ৮২ বছরের এই বৃদ্ধ। শ্রীধরের নখ আর পাঁচজনের মতো নয়। বিশ্বের দীর্ঘতম নখের জন্য ‘গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস’ এবং ‘রিপ্লিজ বিলিভ ইট অর নট’-এ নাম রয়েছে তাঁর। বাঁহাতের নখ শেষবার ১৯৫২ সালে কেটেছিলেন শ্রীধর। রেকর্ড অনুযায়ী, বাঁহাতের নখের মোট দৈর্ঘ্য হল ৯০৯.৬ সেন্টিমিটার (৯.১ মিটার)। এর মধ্যে, বাঁহাতের বুড়ো আঙুলের নখের দৈর্ঘ্য সবচেয়ে বেশি (১৯৭.৮ সেন্টিমিটার)। অর্থাৎ, প্রায় ২ মিটার। কিন্তু, সম্প্রতি নিজের নখ কাটাতে মনস্থির করেন শ্রীধর।Read More


কসবায় দেশীয় অস্ত্রসহ একজন গ্রেফতার ।টিকেট কালোবাজারী ২দিনের রিমান্ডে

খ.ম.হারুনুর রশীদ ঢালী কসবা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার পুলিশ পৌরসভার চড়নাল গ্রামের আরকান (৩৮)কে দেশীয় অস্ত্রসহ হাতে নাতে গ্রেফতার ও টিকেট কালোবাজারী বিশেষ ক্ষমতা আইনে মামলার প্রধান আসামী খলিল (৩৫) কে জিজ্ঞাসাবাদের জন্য আদালত থেকে কসবা থানার পুলিশ ২দিনের রিমান্ডে আনা হয়েছে বলে খবর পাওয়া যায়। গত ১০ জুলাই কসবা থানার কর্মরত এস আই মো: বেলাল হোসেন,এস আই কবীর হোসেন সঙ্গীয় অফিসারদের নিয়ে কসবা পৌর এলাকার চড়নাল গ্রামের আব্দু রাজ্জাকের পুত্র আরকানকে তরবারিসহ হাতেনাতে গ্রেফতার করে। তার বিরুদ্ধে কসবা থানায় একটি অস্ত্র মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে বুধবারেRead More


কসবায় কৃষক মাঠ দিবস পালিত

কসবা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আইএফএমসির কৃষক মাঠ দিবস পালিত হয়েছে। প্রশিক্ষিত খামারী পরিদর্শন করেন কুমিল্লা অঞ্চলের খামার সহয়তাকারী মো: লিয়াতক আলী। এ সময় উপস্থিত ছিলেন কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী,মো:অহিদুর রহমান,নিতিশ চন্দ্র মজুমদার, কৃষক সহয়তাকারী মো:ইসমাইল,মজিবুর রহমান ও মোবারক হোসেন,সাংবাদিক জহিরুল ইসলাম জালাল প্রমুখ। উপজেলার বিনাউটি ইউনিয়নের ব্রাহ্মমন গ্রামে ৩৩দিন স্থানীয় কৃষক-কৃষাণীদের খামার প্রশিক্ষণ শেষে ১১ জুলাই বুধবার দুপুরে ৫০জন খামারীকে নগদ অর্থসহ কৃষি সামগ্রী প্রদান করা হয়।


আখাউড়ায় বিশ্বজনসংখ্যা দিবস পালিত

সাদ্দাম হোসাইন,আখাউড়া::  “পরিকল্পিত পরিবার সুরক্ষিত মানবাধিকার” প্রতিবাদ্য বিষয়কে গুরুত্ব দিয়ে আখাউড়া উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর আয়োজনে যথাযোগ্যমর্যাদায় পালিত হয়েছে বিশ্বজনসংখ্যা দিবস। গতাকাল বুধবার( ১১ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তন থেকে র‌্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালীতে পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও মাঠ কর্মীরা অংশ নেয়। পরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমেনা খাতুন, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাথী চৌধুরী, ডাঃ হাসমত আরা জাহান শেলী ও এনজিও কর্মকর্তাRead More


ঠিকাদার সিরাজুল ইসলামের ইন্তেকালে

আশুগঞ্জ প্রেসক্লাবের শোকসভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সেলিম পারভেজ এর পিতা বিশিষ্ট ঠিকাদার মো. সিরাজুল ইসলামের ইন্তেকালে শোকসভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বাদ আসর আশুগঞ্জ প্রেসক্লাবের নাসির আহমেদ সম্মেলন কক্ষে এই শোকসভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী বাইন হীরা। আশুগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে শোক সভায় বিশেষ অতিথি ছিলেন আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মর্কর্তা (ওসি) মো. বদরুল আলম তালুকদার, পরিদর্শক (তদন্ত) মেজবাহ উদ্দিন, মাওলানা কাজী মো. মহিউদ্দিন মোল্লা, আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সেলিম পারভেজ, সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চু, সাবেকRead More


সরাইল ‘উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ উদ্ভোধন

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ “হটাও মাদক পাচারকারী, বাঁচাও দেশ শেখ হাসিনার নির্দেশ” ও “সবাই মিলে দেশকে ভালবাসি, মাদককে না বলি” এ শ্লোগান গুলোকে সামনে রেখে সরাইল ‘উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৮’ উদ্ভোধন হয়েছে। আজ মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে ও ক্রীড়া সংস্থার পরিচালনায় অন্নদা স্কুল মাঠে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্ভোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার সভাপতি উম্মে ইসরাত, সৈয়দ তানবির কাউচার ও সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ বদর উদ্দিন প্রমূখ।Read More


This site is protected by wp-copyrightpro.com