Main Menu

May, 2018

 

ত্রিপুরা রাজ্যের পালাটানা বিদ্যুৎ কেন্দ্রের ১৭৩১টন স্টিল পাইপ নিয়ে ভারতীয় এমভি মহাদেব এখন আশুগঞ্জে

ভারতের ত্রিপুরা রাজ্যের পালাটানা বিদ্যুৎকেন্দ্রের ১৭৩১ টন স্টিলপাইপ নিয়ে ভারতীয় জাহাজ এমভি মহাদেব ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পৌঁছেছে। রোববার গভীর রাতে ভারতীয় জাহাজটি স্টিল পাইপ নিয়ে নৌবন্দরের জলসীমানার মেঘনা নদীতে এসে পৌঁছায়। কাস্টমসসহ সব আনুষ্ঠানিকতা শেষ করে আগামী শনিবার সকালে এসব স্টিল পাইপ আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর হয়ে ত্রিপুরার আগরতলা যাওয়ার কথা রয়েছে। এ ব্যাপারে বিআইডব্লিউটিএর আশুগঞ্জ নৌবন্দরের পরিদর্শক মো. শাহ আলম বলেন, ভারতের পালাটানা বিদ্যুৎকেন্দ্রের ১৭৩১ টন স্টিল পাইপ নিয়ে এমভি মহাদেব ভারতীয় জাহাজ আশুগঞ্জ নৌবন্দরের কাছে মেঘনা নদীতে নোঙর করেছে। এ পাইপ পরিবহনে বাংলাদেশ প্রতি টনে ভয়েজ পারমিশন ফি,Read More


আশুগঞ্জে টর্নেডোতে ব্যাপক ক্ষয়ক্ষতি, ৫জন আহত॥

আশুগঞ্জ প্রতিনিধি॥  ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের চারটি গ্রামে টর্নেডোর আঘাতে ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘর চাপায় আহত হয়েছেন অন্তত ৫জন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। রবিবার রাতে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের সোহাগপুর, দূর্গাপুর, তাজপুর, খড়িয়ালা গ্রামের অন্তত ২০টি ঘরবাড়ি, ৩টি ব্যবসা প্রতিষ্ঠান বিধ্বস্ত হয়েছে ও অসংখ্য গাছপালার উপড়ে গেছে। বাড়িঘর বিধ্বস্ত হওয়ায় অন্তত ১০টি পরিবার এখন খোলা আকাশের নিচে বসবাস করতে হচ্ছে। খবর পেয়ে আশুগঞ্জ উপজেলা নির্বার্হী কর্মকর্তা মৌসুমী বাইন হীরা ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন এবং ক্ষয়ক্ষতি নিরসনের জন্য তালিকা করে সহায়তার আশ্বাস দিয়েছেন। সরজমিনে গিয়ে দেখা যায়,Read More


আখাউড়ায় লেডিস ক্লাবের যাত্রা শুরু

আখাউড়া  প্রতিনিধি. ব্রাক্ষণবাড়িয়ার আখাউড়া উপজেলায় লেডিস ক্লাব উদ্বোধন করা হয়েছে গতকাল ৬ এপ্রিল(রবিবার) সন্ধ্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিকভাবে এ ক্লাবের উদ্বোধন করেন লেডিস ক্লাবের সভাপতি সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের আইনজীবী ও আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার স্ত্রী উম্মে শবনম মোস্তারী মৌসুমী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ শামছুজ্জামান । আখাউড়া উপজেলার সহকারী কমিশনার ভূমি জেসমিন সুলতানার সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে উম্মে শবনম মোস্তারী মৌসুমী বলেছেন, লেডিস ক্লাব আখাউড়া উপজেলায় নারীদের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করবে। খেলাধুলাসহ সামাজিক কর্মকান্ডে নারীর অংশগ্রহন নিশ্চিত করতে সব ধরণের সহযোগীতা করবে এই লেডিস ক্লাব।Read More


উপজেলা নির্বাহী অফিসারের প্রচেষ্ঠায় আখাউড়ায় দুই ইউনিয়ন ভিক্ষুক মুক্ত

আখাউড়া  প্রতিনিধি. জেলার ব্রাক্ষণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নকে ভিক্ষুক মুক্ত করার পর এবার উপজেলার মোগড়া ইউনিয়নকে ও ভিক্ষুক মুক্ত ঘোষণা করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামানের প্রচেষ্টায় উপজেলার ৫ ইউনিয়নের মধ্যে দুইটি ইউনিয়ন কে ভিক্ষুক মুক্ত ঘোষণা করেছেন। গত ৬ এপ্রিল রোববার ভিক্ষুকদের পুনর্বাসনের মাধ্যমে ভিক্ষুক মুক্ত উপজেলা ঘোষনার পথে আরো এক ধাপ এগিয়েছেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা । গত রোববার সকাল সাড়ে ১০ টায় মোগড়া ইউনিয়ন পরিষদে এলজিএসপি-৩ এবং স্থানীয় সহযোগিতায় মানব স¤পদ উন্নয়নে দুঃস্থদের প্রশিক্ষণ ও উপকরণ সরবরাহ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাRead More


সভাপতি খ আ ম রশিদুল ইসলাম ,সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী

ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে খ আ ম রশিদুল ইসলাম সভাপতি সাধারণ সম্পাদক পদে দীপক চৌধুরী বাপ্পী সহ কার্যকরী কমিটির ১১ জন নির্বাচিত হয়েছেন। নির্বাচিতদের মধ্যে ৯ জন বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন। সোমবার সিনিয়র সহ সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোট গ্রহণ অনুষ্টিত হয়। ভোটে সহ সভাপতি পদে আল আমীন শাহীন ২৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্ধি আ ফ ম কাউসার এমরান পান ১২ ভোট । সাধারণ সম্পাদক পদে দীপক চৌধুরী বাপ্পী ২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার প্রতিদ্বন্ধি জাবেদ রহিম বিজন পান ১৭ ভোট ।Read More


বিনা প্রতিপ্রন্ধিতায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হওয়ায় নজরুল ইসলাম শাহাজাদার কৃতজ্ঞতা প্রকাশ

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব নির্বাচন-২০১৮ তে কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হওয়ায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সম্মানিত সকল সদস্য, নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ ও শুভ্যানুধায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিবৃতি দিয়েছেন মোহনা টেলিভিশন ও দৈনিক মুক্তখবরের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি, দৈনিক দিনদর্পণ এর নির্বাহী সম্পাদক নজরুল ইসলাম শাহজাদা। এক বিবৃতিতে তিনি ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের এই অর্পিত দায়িত্ব পালনে সম্মানিত সাংবাদিকদের দোয়া ও সহযোগিতাু কামনা করেন।


বেগম খালেদা জিয়ার সু-চিকিৎসার ব্যবস্থা এবং নিঃশর্ত মুক্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগের বন্ধি থাকা অবস্থায় গুরুত্বর অসুস্থ হয়ে মানবেতর জীবন যাপন করছেন। এমতাবস্থায় বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করা এবং নিঃশর্ত মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গতকাল সোমবার শহরের ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা মহাসড়কে বিক্ষোভ মিছিল শেষে পথসভা করেছে জেলা বিএনপির যুবদল, ছাত্রদল, অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। জেলা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজের সঞ্চালনায় উক্ত পথ সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আলহাজ্বRead More


নাসিরনগরে কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ইমাম হোসেন অা.লীগ সমর্থিত ম্যানেজিং কমিটির সভাপতি প্রার্থী

এম.ডি.মুরাদ মৃধা, নাসিরনগর হতে: নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের একমাত্র উচ্চ মাধ্যমিক বিদ্যাপীঠ কুন্ডা উচ্চ বিদ্যালয়। আগামী ১৫ মে নির্বাচনকে ঘিরে প্রার্থীরা তাদের আরামের ঘুম হারাম করে ভোটারদের মন জয় করতে দৌড় ঝাপ শুরু করেছেন। মোঃ ইমাম হোসেন কুন্ডা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি প্রার্থী। ম্যানেজিং কমিটি নির্বাচন নিয়ে সরেজমিন ঘুরে কয়েকজন ভোটারের সাথে কথা বলে জানা যায়, তারা যোগ্য প্রার্থীকে বিজয়ী করবে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভোটার বলেন, ইমাম হোসেন একজন যোগ্য লোক। ইমামের হোসেনের সাথে কুন্ডা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, আ.লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ এলাকার সকল শ্রেণির মানুষ আছে। অপরRead More


সরাইলে এসএসসি পরীক্ষায় পাশের হার ৭৪.৭৬%

মোহাম্মদ মাসুদ, সরাইল থেকে: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এসএসসি পরীক্ষায় গড় পাশের হার ৭৪.৭৬% এবং এ+ পেয়েছে মোট ৩৪জন শিক্ষার্থী। কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে উপজেলার ১টি সরকারি ও ১৭টি বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের মোট ২১২৪জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১৫৯০জন শিক্ষার্থী। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে উপজেলার দুটি মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় মোট ৮৪জন পরীক্ষার্থী অংশগ্রহন করে মোট ৫৫জন পাশ করেছে। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে উপজেলার দুটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৯১জন শিক্ষার্থী অংশগ্রহন করে মোট ৫৮জন পাশ করেছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এসএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফল অনুযায়ী উপজেলারRead More


কসবায় সাব-রেজিস্ট্রারের বিদায় অনুষ্ঠান

খ.ম.হারুনুর রশীদ ঢালী ,কসবা প্রতিনিধি ,ব্রাহ্মণবাড়িয়া।ব্রাহ্মণবাড়িয়ার কসবা সাব-রেজিষ্ট্রার আহসানুল হাবিবের বিদায় উপলক্ষে উপজেলা রেজিস্টেশন বিভাগের কর্মচারী ও দলিল লেখকদের উদ্যোগে বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। রোববার বিকালে সাব-রেজিস্ট্রার অফিস হল রুমে কসবা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক মো: আব্দুল মালেকের সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাজী আবদুর রহিম, মো: রহিজ উদ্দিন,মোঃ সোহরাব হোসেন,মো: ফরিদ মেম্বার,মোঃ বোরহান উদ্দিন প্রমুখ।


This site is protected by wp-copyrightpro.com