Main Menu

May, 2018

 

নবীনগরে বিদ্যুতের আসা-যাওয়ার খেলায় দোল খাচ্ছে এলাকাবাসী

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর সংবাদদাতা:  আকাশের মেঘ দেখলেই পালিয়ে যায় বিদ্যুৎ! কিংবা একটু ঝড়ো হাওয়া বইলেই দেখা নেই বিদ্যুতের। একবার গেলে কখন আসবে তারও কোনো ঠিক নেই। ফলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকছে। এছাড়াও রাতে একবার বিদ্যুৎ গেলে আসে পরদিন। বিদ্যুতের এই আসা-যাওয়ার খেলায় যেন দোল খাচ্ছে এলাকাবাসী। চলতি ইরি-বোরো মৌসুমের শুরু থেকেই ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলায় বিদ্যুৎ বিভ্রাট শুরু হয়। তবে ধানকাটা মৌসুম প্রায় শেষ হয়ে এলেও এখনো পর্যন্ত নিরবিচ্ছিন্ন ভাবে বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম হচ্ছে না ব্রা‏হ্মণবাড়িয়ার নবীনগর পল্লী বিদ্যুতের জোনাল অফিস। পল্লী বিদ্যুতেরRead More


নবীনগরে দুধর্ষ চুরি :: নগদ অর্থসহ ১৫ লাখ টাকার মালামাল গায়েব

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর সংবাদদাতা:  ব্রা‏হ্মণবাড়িয়ার নবীনগর নিউ জেলা পরিষদ মার্কেটের দুইটি মোবাইলের দোকানে বৃহস্পতিবার ভোরে দুধর্ষ চুরি সংগঠিত হয়েছে। এতে দুইটি দোকান থেকে নগদ অর্থসহ প্রায় ১৫ লাখ টাকা মূল্যের মোবাইল চুরি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সরজমিনে গিয়ে জানা যায়, শহরের প্রাণকেন্দ্র ডাকবাংলো গেইটের সম্মুখে নিউ জেলা পরিষদ মার্কেটের ইরা টেলিকম ও লিমন টেলিকম নামের দুইটি দোকানে বুধবার ভোরে দোকানের তালা ভেঙে চুরির ঘটনা ঘটে। এই মার্কেটের পিছনেই নবীনগর থানার অবস্থান। নিরাপত্তা কর্মী ও আইন-শৃংখলা বাহিনীর টহলরত অবস্থায় প্রশাসনের নাকের ডগায় কিভাবে এত বড় চুরি সংগঠিত হয়েছে এইRead More


কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি কাতার

ঐতিহ্যবাহী তিতাস নদীর অববাহিকায় গড়ে ওঠা রত্নগর্ভা জনপদ, শিল্প- সংস্কৃতি, শিক্ষা- সাহিত্য ও সঙ্গীতের পীঠস্থান, দেশের সমৃদ্ধির অন্যতম সহযোগী, অসংখ্য বীরমুক্তিযোদ্ধার মুগ্ধ জননী ‘ব্রাম্মণবাড়িয়া জেলা’। এ জেলার গৌরবগাঁথা দেশের গণ্ডি পেরিয়ে ছড়িছে প্রবাসেও।। এরই অন্যতম নিদর্শন ‘ব্রাম্মণবাড়িয়া জেলা সমিতি’ রোল মডেল হিসিবে চিহ্নিত হয়েছে কাতারে। ৪ মে (শুক্রবার) রজাধানী দোহার গ্র্যান্ড কাতার প্যালেস হোটেলে বাংলাদেশ স্কুল ও কলেজে অধ্যয়নরত ব্রাহ্মণবাড়িয়া জেলার শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদানের মাধ্যমে সংবর্ধনা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি কাতার। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সালেহ মোহা্ম্মদ নূরুন্নবী মৃধার সভাপতিত্বে ও নাফিন মাহমুদের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিমানের কান্ট্রিRead More


ডাস্টবিন থেকে উদ্ধার হওয়া নবজাতক পেল নতুন ঠিকানা

ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের ডাস্টবিন থেকে উদ্ধার হওয়া সেই নবজাতককে এক নিঃসন্তান দম্পতির হাতে তুলে দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (৮ মে) দুপুরে জেলা প্রশাসক মোঃ রেজওয়ানুর রহমান ছেলে শিশুটিকে নজরুল ইসলাম ও নারগিছ বেগম দম্পতির হাতে তুলে দেন। জানা যায়, নজরুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়ার একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা ও তার স্ত্রী নারগিছ বেগম কিশোরগঞ্জের ভৈরব উপজেলার একটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। তারা শহরের পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের মধ্য মেড্ডার বাসিন্দা। ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ময়লার স্তুপ থেকে একটি নবজাতক উদ্ধারের খবর শুনে শিশুটিকে দত্তক নেওয়ার ইচ্ছা পোষণ করে ওই দম্পতি। পরে জেলাRead More


কসবা থানায় পুলিশ সুপারের মতবিনিময় সভা

জনগণের সম্মলিত সহযোগিতায় এলাকার অপরাধ প্রতিরোধে পুলিশ বলিষ্ঠ ভূমিকা রাখবে- আনোয়ার হোসেন বিপিপিএম ও পিপিএম

খ.ম.হারুনুৃর রশীদ ঢালী,  কসবা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার জেলা সদ্য যোগাদানকারী পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন বিপিএম,পিপিএম মঙ্গলবার সন্ধ্যায় থানার হল রুমে সুধী সমাজের লোকজনের সাথে মতবিনিময় করেন। কসবা থানা অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন,এএসপি সার্কেল আবদুল করিম,কসবা উপজেলা সহকারী কমিশনার ভূমি জোবাইদা আক্তার প্রমুখ। বক্তব্য রাখেন কসবা উপজেলা কমিনিউটি পুলিশিং কমিটির সভাপতি সফিকুল ইসলাম ভূুঁইয়া রগু,পৌর কাউন্সিলর আবু জাহের,কসবা উপজেলা যুবলীগের সভাপতি এম এ আজিজ,কসবা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো:মনির হোসেন প্রমুখ। পুলিশ সুপার মো:আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম বলেন;জনগণের সম্মলিতRead More


কাতারে ক্রিকেট টুর্নামেন্টে ব্রাহ্মণবাড়িয়ার টিম ঝিঝি পোকা ফাইনালে

আমিনুল ইসলাম,কাতার প্রতিনিধি​  : প্রবাসে শুধু ব্যবসা বাণিজ্য নয় কর্মব্যস্ত জীবনেও এগিয়ে চলেছে বাংলাদেশি ক্রিকেট প্রেমীরা। কাতারে অনুষ্ঠিত মাস ব্যাপী চলা গালফ বাংলা ক্রিকেট টুর্নামেন্টে সোমবার মাইজারে সেমিফাইনাল ম্যাচে দোহার নবাবগঞ্জ ক্লাবকে পরাজিত করে ব্রাহ্মণবাড়িয়া টিম ঝিঝিপুকা ফাইনালে ম্যাচে উত্তিন্ন হয়।এতে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন,ঝিঝিপোকা টিমের অল অলরাউন্ডার সাজ্জাদ হোসেন। খেলা উপভোগ করেন ঝিঝি পোকা টিম ম্যানেজার রাজ রাজিব,আল আমিন,শরিয়ত উল্লাহ সবুজ মিয়া,ওমর শরিফ টিটু মিয়া,আমিনুল ইসলামসহ বিভিন্ন ক্রিকেট প্রেমীরা। ঝিঝি পুকার টিম ম্যানেজার আগামী দিনের খেলা উপভোগ করার জন্য সবাইকে আহবান জানান।সেই সাথে আগামীতে সব খেলার ভালRead More


সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের ফুলেল শুভেচ্ছা প্রদান

সরকারি কর্মচারীদের ন্যায় সঙ্গত যে কোন অসুবিধা সহানুবতির সহিত বিবেচনা করা হবে —পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন খান বিপিএম পিপিএম

বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে গতকাল মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ায় সদ্য যোগদানকারী পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন খান বিপিএম পিপিএম কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি এ এইচ এম আলমগীর, সাধারণ সম্পাদক এম. আব্দুল বাছেদ, সজিবুর রহমান সজল, সাদেক আলী, মোঃ নূর মিয়া, মোঃ আব্দুল মোতালিব, কাজী হাফিজুল ইসলাম নাছু, মোঃ আনোয়ার হোসেন, মোঃ সালাউদ্দিন, এনামুল হক, এ কে এম মাহমুদুল রহমান খান, মোঃ ফাহিম হোসেন, প্রদোষ কান্তি দাস, কামাল উদ্দিন, সুজন জীব চাকমা,Read More


নবীনগরে ইয়াবা সহ গ্রেফতার-২

নবীনগর সংবাদদাতা: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বড়িকান্দি ইউনিয়নে গত রবিবার রাতে অভিযান চালিয়ে ১৭২ পিছ ইয়াবারসহ এলাকার চিহ্নিত দুই মাদক ব্যবসায়ী আটক করে।আটককৃতরা হচ্ছেন, মো.আতিকুর রহমান আতিক (৩০) এবং মো.সাদেক মিয়া (২২)। থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের ধরাভাঙ্গা গ্রামে রাস্তাায় দাঁড়িয়ে মাদক বিক্রি করার সময় পুলিশ তাদের হাতে নাতে করে। আটকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা করে আসছে।এর আগেও তাদের মধ্যে আতিক কে পুলিশ মাদক সংক্রান্ত বিষয়ে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়। পুলিশ জানায়,গ্রেফতার কৃতদের বিরুদ্ধে নবীনগর থানায় মাদকেরRead More


নবীনগরে জমজমাট ক্রিকেট জুয়া:: নি:স্ব হচ্ছে অনেক পরিবার!!

নবীনগর সংবাদদাতা: ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগরে ক্রিকেট নিয়ে জমজমাট জুয়া খেলা চলছে দিনের পর দিন। মাদকের নেশার মতো জুয়া খেলায় বিভোর হাজারো যুবক। বাংলাদেশের বি,পি,এল ও ভারতের আইপিএলকে কেন্দ্র করে প্রতিবছর শুরু হয় সর্বনাশা এ জুয়া খেলা। বর্তমানে চলমান ভারতের আইপিএলকে কেন্দ্রকরে তা আরো বেড়েছে। জুয়ার মাধ্যমে প্রতিদিন হচ্ছে লাখ-লাখ টাকা হাত বদল। এলাকার সবকয়টি ইউনিয়নের বাজার ও পাড়া-মহল্লায় কিছু এজেন্টের মাধ্যমে নিয়ন্ত্রণ হচ্ছে এই সর্বনাশা জুয়া খেলা। খোঁজ-খবর নিতে গিয়ে জানাগেছে এই তথ্য। সরেজমিন খোঁজ নেয়ার সময় দেখা গেছে,টিভিতে ক্রিকেট খেলা শুরু হলেই এলাকার প্রাইভেট হাসপাতাল বা বাজার গুলোর বিশেষ কিছুRead More


নাসিরনগরে পানিতে ডুবে ছাত্রের মৃত্যু

এম.ডি.মুরাদ মৃধা, নাসিরনগর হতে: নাসিরনগরে পুকুরে ডুবে কিন্ডারগার্টেনের স্কুলের পিয়াস চৌধুরী (৬) এক ছাত্রের মৃত্যুর খবর পাওয়া গেছে। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিড়ামপুর ইউনিয়নে। নিহত পিয়াসের বাবা দীলিপ বিশ্বাস। নিহতের মা রেখা রাণী বিশ্বাস। সে নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের কুটুই সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক। নিহতের মা রেখা রাণী বিশ্বাস জানান, সকাল ১১.৩০ মিনিটে তাকে বাসায় না পেয়ে তার দাদা খুজতে শুরু করে। কোথাও না পেয়ে হতাশ হয়ে বাসা ফেরেন তার দাদা। এর কিছুক্ষন পরেই খবর আসে বাড়ির পাশে পুকুরে একটি শিশুর লাশ পাওয়া গেছে। পরে স্থানীয়রা পিয়াসকেRead More


This site is protected by wp-copyrightpro.com