Main Menu

May, 2018

 

কসবায় পরীক্ষার্থীর প্রবেশ পত্র না আসায় শিক্ষক অবরুদ্ধ

খ.ম.হারুনুর রশীদ ঢালী ,কসবা প্রতিনিধি :  ব্রাহ্মণবাড়িয়ার কসবা টি.আলী কলেজের ডিগ্রী ১ম বর্ষ বিএসএস’র ছাত্র ও ১ম বর্ষের পরীক্ষার্থী ছাত্রলীগের নেতা ফজলে রাব্বীর প্রবেশ পত্র না আসায় ১২ মে শনিবার দুপুরে ১ঘন্টা শিক্ষকদেরকে অবরুদ্ধ করেছে কলেজের শিক্ষার্থীরা। টি.আলী কলেজের শিক্ষার্থী ও ছাত্রলীগে নেতা ফজলে রাব্বী জানায়, তার ডিগ্রী পরীক্ষার পবেশ পত্র না পেয়ে সে চলতি বছর ১ম বর্ষে পরীক্ষায় অংশ নিতে পারেনি। তাই তিনি ও তার সহপাঠিরা বিষয়টি নিয়ে কলেজের শিক্ষকদের কাছে প্রতিবাদ জানান এবং সুষ্ঠ ব্যাখার জন্য এক ঘন্টা সময় প্রদান করেন। খবর পেয়ে কসবা পৌর মেয়র মো: এমরানRead More


বাল্য বিবাহ, মাদক ও ইভটিজিং রোধে সবাইকে সামাজিক ভাবে সচেতন হতে হবে: জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান বলেছেন বাল্য বিবাহ, মাদক ও ইভটিজিং রোধে সবাইকে সামাজিক ভাবে আগে সচেতন হতে হবে। এসময় তিনি আরও বলেন আশুগঞ্জ উপজেলায় সকলের সহযোগিতা পেলে এই উপজেলা থেকে চিরতরে বাল্য বিবাহ, মাদক ও ইভটিজিং রোধ করা সম্ভব। তিনি শনিবার দুপুরে আশুগঞ্জ উপজেলা শহরের হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয় মাঠে “বাল্য বিবাহ, মাদক ও ইভটিজিং রোধে” শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে এক মত বিনিময় সভায় প্রধান অতিথি বক্তবে তিনি এই কথা বলেন। আশুগঞ্জ উপজেলা প্রশাসন ও সদর ইউনিয়ন পরিষদ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী বাইন হীরাRead More


সচেতন নাগরিক কমিটি (সনাক) ব্রাহ্মণবাড়িয়া এর ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্যদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) ব্রাহ্মণবাড়িয়া এর সহযোগিতায় ইয়ুথ এনগেজমেন্ট সাপোর্ট (ইয়েস) ফ্রেন্ডস উদ্যোগে ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্যদের অভিভাবকবৃন্দের অংশগ্রহণে ১২ মে ২০১৮ তারিখ সকাল ১১.০০ ঘটিকায় প্রেস ক্লাব মিলনায়তন, ব্রাহ্মণবাড়িয়ায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন সনাক সভাপতি জনাব জেসমিন খানম এবং সঞ্চালনা করেন সনাক সদস্য ও ইয়েস উপ কমিটির সদস্য জনাব মোহাম্মদ আরজু। টিআইবি ও সনাকের কার্যক্রম উপস্থাপন করেন টিআইবি, ব্রাহ্মণবাড়িয়ার এরিয়া ম্যানেজার মোহাম্মদ মাসুদুল আলম। ব্রাহ্মণবাড়িয়া সনাকের তরুণ প্রজন্মকে অধিকতর সম্পৃক্ত করা বিশেষত ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্যদের কার্যক্রমকেRead More


ত্রিপুরায় সংবর্ধনা ও “মানুষ“ পত্রিকার প্রতিষ্টা বার্ষিকী অনুষ্ঠানে এডভোকেট জিয়াউল হক মৃধা

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ত্রিপুরার আগরতলায় ব্রাহ্মণবাড়িয়ার ২ এর সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধাকে সংবর্ধনা ও মানুষ পত্রিকার প্রতিষ্টার্বাষিকি অনুষ্টানে অংশগ্রহনের জন্য আজ বেলা ১টায় বাংলাদেশ থেকে আখাউড়া চেক পোষ্টদিয়ে ত্রিপুরায় প্রবেশ করেন। আজ (সনিবার)বিকাল ৪টা আগরতলা প্রেসক্লাবে “মানুষ“পত্রিকার প্রতিষ্টার্বাষিকী অনুষ্টানে প্রধান অথিতি হিসেব উপস্থিত থাকবেন ত্রিপুরা রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ, প্রধান আলোচক (বাংলাদেশের) ব্রাহ্মণবাড়িয়া ২ এর সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা । আগামীকাল (রবিবার) সকাল বামু টিয়া এলাকার কমিনিটি হল রুমে এম এল এ কৃষ্ণ ধন দাস এর সভাপতিত্বে ব্রাহ্মণবাড়িযার ২ এ সংসদ সদস্যকে সংর্বধনা দেয়াRead More


ইতিহাসের পাতায় বাংলাদেশ

ঘড়ির কাঁটা তখন ২টা ১৪ মিনিট (বাংলাদেশ সময়)। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারে সবাই তাকিয়ে আছে ডিজিটাল ঘড়ির কাউন্টডাউনের দিকে। কাউন্টডাউনের সময় যখন ০০ এ সময় ফ্যালকন-৯ প্রস্তুত নেয় মহাকাশ যাত্রার। এর কয়েক সেকেন্ডের মধ্যে ভূমি থেকে যাত্রা শুরু করে বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ বাহী এই মহাকাশযানটি। এর মধ্য দিয়ে বিশ্বের ৫৭ তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইটের মালিক হলো বাংলাদেশ। বাংলাদেশ সময় ১১ মে শুক্রবার দিবাগত রাত ২টায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়। এর আগে ১০ মে বৃহস্পতিবার উৎক্ষেপণের ৫৮ সেকেন্ড আগেRead More


৯২ বছর বয়সে প্রধানমন্ত্রী হয়ে রেকর্ড গড়লেন মহাথির

ছ’দশকের রাজ্যপাট দুরমুশ করে ৯২ বছর বয়সে ফের মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হলেন মহাথির মহম্মদ। বিশ্বের প্রবীণতম রাষ্ট্রনেতা হওয়ার রেকর্ডও গড়লেন। এ দিন রাতেই রাজপ্রাসাদে রাজা পঞ্চম সুলতান মহম্মদের পৌরোহিত্যে চিরাচরিত পোশাকে শপথ নেন মহাথির। তিনি যখন সস্ত্রীক প্রাসাদে ঢুকছেন, শয়ে শয়ে মানুষ জাতীয় সঙ্গীত গেয়ে পতাকা নেড়ে স্বাগত জানান তাঁকে। ৬০ বছরে এই প্রথম মালয়েশিয়ার ভোটে জয় পেল বিরোধীরা। শাসক দলেরই প্রাক্তন নেতা মহাথির এ বছর দল বদলিয়ে বিরোধী জোটে নাম লেখান। সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী নাজিব রাজাকের সঙ্গে খারাপ সম্পর্ক ও ফের ভোটে দাঁড়ানো, কারণ ছিল দুই-ই। যদিও রাজনীতিতে নাজিবের  হাতেখড়িRead More


আশুগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে শতাধিক মিনি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। বৃহস্পতিবার বিকেলে আশুগঞ্জ বাজারের বিভিন্ন রাস্তায় এই অভিযান পরিচালনা করা হয়। জানা যায় ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মৌসুমী বাইন হীরা এর দিক নির্দেশনায় আশুগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) শাহিনা আক্তার এই অভিযান পরিচালনা করেন। আশুগঞ্জ থানা পুলিশের সহায়তায় আশুগঞ্জ বাজারে তিনি এই অভিযান চালান। বাজারের প্রধান প্রধান রাস্তায় দোকানের সামনে রাস্তার উপরে গড়ে উঠা শতাধিক মিনি অবৈধ স্থাপনা বাজারের পরিবেশ ও যান চলাচলে বিঘœ ঘটায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে আশুগঞ্জ সহকারী কমিশনার (ভূমি)Read More


কসবা সালদা নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার

খ.ম.হারুনুর রশীদ ঢালী.কসবা প্রতিনিধি :  ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দভাগের সালদা নদী থেকে মো. সুমন মিয়া নামে এক যুবকের লাশ শুক্রবার সন্ধ্যায় উদ্ধার করেছে পুলিশ। সুমন উপজেলার কোল্লাপাথরের পেট্রোবাংলা এলাকার মো. শাহ আলমের ছেলে। গত চারদিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, নদীতে লাশ ভাসতে দেখে বিকেলে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরিবারের লোকজন এসে লাশটি সুমনের বলে শনাক্ত করেন। ময়না তদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে পুলিশ জানান।


কসবায় বৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বৃহম্পতিবার বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড়ে বাড়িঘর,শিক্ষা প্রতিষ্ঠানসহ অসংখ্য গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি  হয়েছে। উপজেলার মূলগ্রাম উচ্চ বিদ্যালয়ের ১০০ফুট টিনের স্কুল ঘরটি ধব্সে পড়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃএমরান হোসাইন জানান উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদন করেছি। গোপীনাথপুর ইউপি চেয়ারম্যান এস এম মান্নান জাহাঙ্গীর জানান,বাজারের এক দোকানীর ঘরের টিন গাছে উপর উড়িয়ে নিয়ে গেছে।অপর দিকে গোপীনাথপুর,বায়েক,বিনাউটি,কুটি ও কায়েমপুরে কয়েক শতাধিক গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।


সুইৎজারল্যান্ডে ‘অ্যাসিস্টেড সুইসাইড’ করলেন ১০৪ বছরের অস্ট্রেলীয় বিজ্ঞানী

অ্যাসিস্টেড সুইসাইড’ বা বলা ভাল চিকিৎসকদের সহায়তায় আত্মহত্যার মাধ্যমে সুইৎজারল্যান্ডে নিজের জীবন শেষ করলেন ১০৪ বছরের অস্ট্রেলীয় বিজ্ঞানী। সুইস ফাউন্ডেশনের তরফে জানানো হয়েছে, নিজের দেশে ‘সহায়তার মাধ্যমে আত্মহত্যা’-য় সরকারের সহযোগিতা পাননি ডেভিড গুডাল। যে কারণে, তিনি সুইৎজারল্যান্ডে চলে আসেন। এদিন বাসেলে সম্পন্ন হয় সেই প্রক্রিয়া। জানা গিয়েছে, কোনও বড় ব্যাধি বা রোগে ভুগছিলেন না গুডাল। কিন্তু, বার্ধক্যজনিত সমস্যায় বিগত কয়েক বছরে তাঁর স্বাস্থ্য অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল। সেই কারণে, তিনি স্বেচ্ছামৃত্যুর আবেদন করেন। এদিন বাসেলের একটি ক্লিনিকে ভারতীয় সময় বিকেল চারটে নাগাদ প্রাণঘাতী নেম্বুটাল ইঞ্জেকশন দিয়ে তাঁকে চিরনিদ্রায় পাঠানো হয়।Read More


This site is protected by wp-copyrightpro.com