May, 2018
অাখাউড়ায় কীর্তিমান শিক্ষককে অশ্রুজলে বিদায় সংবর্ধনা
মো. মুজিবুর রহমান অাজাদ। ব্রাহ্মণবাড়িয়ার অাখাউড়া উপজেলার একজন স্বজ্জন গুণী শিক্ষক। উপজেলার ধরখার ইউনিয়নের রাণীখার এস. এ হান্নান মাধ্যমিক ও কারিগরি উচ্চ বিদ্যালয়ে একাধারে ৩৭ বছর শিক্ষকতা করেছেন। ‘অাজাদ স্যার’ হিসেবে সমধিক পরিচিত এই কীর্তিমান শিক্ষককে সোমবার বিদ্যালয়ের পক্ষ থেকে আবেগঘন পরিবেশে অশ্রুজলে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। ১৯৮২ সালে ওই বিদ্যালয়ে সহকারি শিক্ষক হিসেবে যোগ দিয়ে চলতি বছরের ৩ মার্চ তিনি অবসর গ্রহণ করেন। এরপর বিদ্যালয় পরিচালনা কমিটি এবং গুণমুগ্ধ শিক্ষার্থীরা তাঁকে বিদায় সংবর্ধনা প্রদানের উদ্যোগ নেন। সোমবার বিদ্যালয়ের হলরুমে অনু্ষ্ঠিত বিদায় সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালনাRead More
নবীনগরে মুক্তিযোদ্ধার জায়গা দখলের অভিযোগ
নবীনগর সংবাদদাতা: বাহ্মণবাড়িয়ার নবীনগরেরএক মুক্তিযোদ্ধার জায়গা দখল করার অভিযোগ পাওয়া গেছে। দখলের সময় দুই পক্ষের সংর্ঘষে ঘটনা ঘটেছে।এ নিয়ে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে । অভিযোগে ভিত্তিতে জানা যায়,উপজেরার রতনপুর ইউনিয়নে শাহপুর গ্রামের যোদ্ধাহত মুক্তিযোদ্ধা রফিক উল্লাহ্’র বাজারে পাঁচ শতক জায়গার মধ্যে আধা শতক জায়গা এলাকার এক প্রভাবশালী দখল করে স্থাপনা নির্মান করেছে। সে সময় দুই পক্ষের মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটে। এ নিয়ে ২০১৪ সালের আগষ্ট মাসে ততকালীন ইউনিয়ন চেয়ারম্যানের হস্থক্ষেপে গ্রাম্ম সালিশী সভায় ঘটনার নিস্পতি হয়। গ্রামের প্রভাবশালী পরে তা মানছেন না। আদালতে মামলা চলমান থাকা অবস্থায় বর্তমানে সেইRead More
নবীনগরে শিক্ষার্থীদের মাঝে হাইজিন প্যাক বিতরন ও মা সমাবেশ অনুষ্ঠিত
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর থেকেঃ ব্রাক্ষণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রশাসনের উদ্যেগে জিনদপুর ইউ পি পরিষদের আয়োজনে শিক্ষার্থীদের মাঝে হাইজিন প্যাক ও মা সমাবেশের আয়োজন করা হয়। গতকাল সোমবার সকালে জিনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৩০০ শিক্ষর্থীদের মাঝে স্বাস্থ্য সচেতনা ও পরিস্কার পরিছন্ন জীবন যাপনে উদ্বুদ্ধ করার জন্য টুথব্রাশ, টুথপেষ্ট, স্যাভলন লিকুইড, নেইল কাটার, ও সাবান সম্বলিত হাইজিন প্যাপ বিতরন করা হয়। স্থানীয় চেয়ারম্যান বীরমক্তিযোদ্ধা আঃ রউফ চেয়ারম্যানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা অফিসার শরীফ রফিকুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার শিউলী কর, প্রধান শিক্ষক আবুল বাশার,ইমতিয়াজRead More
আশুগঞ্জে পরিবেশ সচেতনতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীর পানি দূষণমূক্ত করতে“পরিবেশ সচেতনতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়া পরিবেশ অধিদপ্তরের আয়োজনে আশুগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, পরিবেশ ও বন মন্ত্রনালয়ের চট্টগ্রাম বিভাগের পরিচালক মো মকবুল হোসেন। আশুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীনা আক্তারের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন পরিবেশ ও বন মন্ত্রনালয়ের উপপরিচালক মোস্তাফিজুর রহমান আকন্দ, আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু আসিফ আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোসাব্বের হোসেন মুহাম্মদ রাজিব, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সারোয়ার মাহবুব, আশুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাদেকুল ইসলামRead More
ফ্রেন্ডশীপ এওয়ার্ড গ্রহন করতে নেপাল গেছেন অধ্যক্ষ শাহজাহান আলম সাজু
নেপাল ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশীপ এওয়ার্ড ২০১৮ ও শিক্ষা বিষয়ক একটি সেমিনারে যোগ দিতে নেপাল গেছেন জাতীয় শিক্ষক নেতা অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু । উল্লেখ্য নেপালের ইন্টারন্যাশনাল ট্রেনস ক্রিয়েশন সোসাইটির উদ্যোগে আগামীকাল ১৪ ই মে নেপালের রাজধানী কাঠমান্ডুতে সেমিনার ও ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশীপ এওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করে । অনুষ্ঠানে নেপালের বিশিষ্ট্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন । বাংলাদেশে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব ও স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজুকে উক্ত এওয়ার্ডের জন্য মনোনয়ন দেয়া হয় ।
নাসিরনগরে বিদ্যালয় মাঠে হাঁটু জল, পাঠদান ব্যহত
এম.ডি.মুরাদ মৃধা, নাসিরনগর প্রতিনিধিঃ এটা কোন বন্যাকবলিত এলাকার দৃশ্য নয়। স্কুলের মাঠ দেখলে হয়ত অনেকেই মনে করবেন বন্যায় প্লাবিত কোন এলাকা বা কোন জলাশয়। সামান্য বৃষ্টিতে তলিয়ে গেছে বিদ্যালয়ের খেলার মাঠটি। সরেজমিন ঘুরে গত ০৬ মে তুলা ছবি। জলাবদ্ধ স্থানটি একটি বিদ্যালয়ের খেলার মাঠ। যেখানে খেলা করার কথা ছিল স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের সেখানে খেলা করছে গৃহপালিত হাঁস। এলাকাবাসীর দাবী স্কুল মাঠের পানিতে যদি কোন শিক্ষার্থীর মৃত্যু হয় তাহলে কে এর দায়ভার বহন করবে। খেলার মাঠে পানি থাকায় ক্ষুদে শিক্ষার্থীরা খেলাধুলা ও দৈনিক সমাবেশ (অ্যাসেম্বলি) থেকে বঞ্চিত হচ্ছে। ৬ মে রোজRead More
নবীনগর উত্তর লক্ষীপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্টিত
নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার উত্তর লক্ষীপুর উচ্চ বিদ্যালয়ে মাদক, বাল্যবিবাহ্, ইভটিজিং ও সাইবার ক্রাইম বিষয়ক সচেতনতামূলক “অভিভাবক সমাবেশ” গতকাল বিদ্যালয়ের হল রুমে অনুষ্টিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম, তিনি তাঁর বক্তব্য বলেন মাদক, বাল্যবিবাহ ও সাইবারক্রাইম প্রতিরোধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে, বিশেষ করে প্রত্যেক মা’দের তাঁর সন্তানের প্রতি পর্যবেক্ষণমূলক নজর রাখতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জেপি দেওয়ান, কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানRead More
কৃতি ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে কৃতি হাফেজদের সংবর্ধনা প্রদান …
পবিত্র মাহে রমজানুল মোবাবরক উপলক্ষে, জেলা কৃতি ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে, জেলা কৃতি হাফেজদের সংবর্ধনা দেওয়া হয়। গত ১২ই মে’১৮ইং, শনিবার বিকাল ৪.০০ ঘটিকায় ইসলামি সেন্টারে সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো: ইকবাল হোসাইন, সভাপতিত্ব করেন ডা: মোহাম্মদ বজলুর রহমান উপদেষ্টা কৃতি ছাত্র কল্যাণ পরিষদ। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উক্ত সংগঠনের সভাপতি মোহাম্মদ হোসেন সরকার জয় এবং বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এড. এস.এম ইউসুফ, পিপি জজ কোর্ট, ব্রাহ্মণবাড়িয়া, এড. মাহ্বুবুল আলম খোকন, সাংগঠনিক সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া জেলাRead More
ব্রাহ্মণবাড়িয়ায় আর্ন্তজাতিক নার্সেস দিবস পালন
ব্রাহ্মণবাড়িয়ায় বর্নাঢ্য র্যালী, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ফ্লোরেন্স নাইটিংগেলের জন্মদিন ও আর্ন্তজাতিক নার্সেস দিবস পালন করা হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া নার্সিং ইন্সটিটিউট এ অনুষ্টানের আয়োজন করে। শনিবার সকাল সাড়ে নয়টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল চত্বর থেকে ডাকঢোল নিয়ে একিট র্যালী বের করে ব্রাহ্মণবাড়িয়া নার্সিং ইন্সটিটিউটের শিক্ষার্থী ও শিক্ষকরা। র্যালিতে নার্সিং ইনস্টিটিউটের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। র্যালিটি জেলা শহরের হাসপাতাল সড়ক, মঠেরগোড়া, পৌরসভার সড়কসহ শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নার্সিং ইনস্টিটিউটে এসে শেষ হয়। পরে ইনস্টিটিউটের একটি শ্রেণিকক্ষে আলোচনাসভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রাবRead More
প্রেস ক্লাবের নব নির্বাচিত কমিটিকে নাগরিক ফোরামের অভিনন্দন
নাগরিক ফোরামের সভাপতি পীযূষ কান্তি আচার্য ও সাধারণ সম্পাদক রতন কান্তি দও এক বিবৃতিতে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের নবনির্বাচিত কার্যকরী কমিটির সভাপতি আ.খ, রশিদুল ইসলাম সহ-সভাপতি আল-আমিন শাহিন, সহ-সভাপতি মফিজুর রহমান লিমন, সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পি, যুগ্ম সাধারণ সম্পাদক বাহরুল ইসলাম মোল্লা, কোষাধক্ষ্য নজরুল ইসলাম শাহজাদা, দফতর সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ, পাঠাগার ও ক্রীড়া সম্পাদক মোশারফ হোসেন বেলাল, সাংস্কৃতিক ও তথ্য প্রযুক্তি সম্পাদক শিহাব উদ্দিন বিপু, কার্যকরী সদস্য শাহজাহান সাজু ও মজিবুর রহমান খানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বিবৃতিতে তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের নব নির্বাচিত কমিটি আগামী দিনেও জেলারRead More



















