March, 2018
আড়াইসিধা ও চরচারতলা ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সম্মেলনে হারুন অর রশিদ
মুক্তিযোদ্ধার সন্তানদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যেই প্রতিটি ইউনিয়ন পর্যায়ে মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড কমিটি গঠন করা হচ্ছে
আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা ও চরচারতলা ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সম্মেলন গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। সকালে আড়াইসিধা ইউনিয়ন পরিষদ সংলগ্ন আড়াইসিধা ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সম্মেলনে সভাপতিত্ব আড়াইসিধা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কাশেম। এতে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ ব্রাহ্মণবাড়িয়া জেলা কমান্ডের সাবেক কমান্ডার আলহাজ্ব হারুন অর রশিদ। মুক্তিযোদ্ধা সংসদ ব্রাহ্মণবাড়িয়া জেলা কমান্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলামের পরিচালনায় সম্মেলনে বক্তব্য রাখেন যুদ্ধাকালীন কমান্ডার জহিরুল ইসলাম, এ কে এম নাছির উদ্দিন আহম্মদ, সহকারী জেলা কমান্ডার ফুল মিয়া, জেলা প্রতিনিধি শাহ আলম মোল্লা, রাসেল খন্দকার, আশুগঞ্জ উপজেলা কমান্ডের সাবেক কমান্ডারRead More
সরাইলে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উপজেলা মহিলাবিষক কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে গত বৃহস্পতিবার নারী মেলা ও শোভযাত্রা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন এ মেলার আয়োজন করে। গত বুধবার দুপুরে মেলার উদ্ভোধন করেন স্থানীয় সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা। এ উপলক্ষে উপজেলা শহরে পাঁচ শতাধিক নারী –পুরুষের উপস্থিতিতে একটি শোভাযাত্রা হয়েছে। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন ভূইয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান, মহিলাবিষক কর্মকর্তা ফাতেমা আক্তার, সরাইল প্রেসক্লাবের সভাপতিRead More
ব্রাহ্মণবাড়িয়ায় আর্ন্তজাতিক নারী দিবস উদযাপিত
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন পদক্ষেপের কারনে বাংলাদেশের নারীরা আজ পিছিয়ে নেই:উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি
আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় নারী মেলা হয়েছে। সদর উপজেলা নারী উন্নয়ন ফোরাম, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা যৌথভাবে এ মেলার আয়োজন করে। বৃহস্পতিবার সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে মেলার উদ্ধোধন করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (অব:) মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন। এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো.সামসুল হকের সভাপতিত্বে মেলার উদ্ধোধনী আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীরRead More
নবীনগরে ভিক্ষুকদের পূনর্বাসনে গবাধিপশু বিতরণ
নবীনগর প্রতিনিধি: “ভিক্ষাবৃত্তি নয় আত্মসন্মান নিয়ে বাঁচুন” ভিক্ষুকদের সাবলম্বী হতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল উপজেলার পশ্চিম ইউনিয়নের নবীপুর বাজারে স্থানীয় ৬ জন ভিক্ষুকের পূনর্বাসনের নিমিত্তে গবাদিপশু বিতরণ করা হয়। এসময় পশ্চিম ইউপি চেয়ারম্যান মো: ফিরুজ মিয়ার সভাপতিত্বে,এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম,লাপাং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোর্শেদুল ইসলাম লিটন,ওয়ার্ড মেম্বার মামুন আশ্রাফ,গনি মিয়া প্রমুখ।
নবীনগরে আন্তর্জাতিক নারী দিবস পালিত
নবীনগর প্রতিনিধি: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে সকাল ১১টায় একটি র্যালী পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম এর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, জেলা পরিষদ সদস্য ও মহিলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যপক নূরনাহার বেগম,সহকারি কমিশনার (ভূমি) জেপি দেওয়ান,উপজেলা ভাইস চেয়ারম্যান মোছেনা বেগম,ওসি তদন্ত মো: রাজু আহামেদ,এস আই সুখেন্দ্র বসু প্রমুখ।এ সময় বক্তারা নারীর প্রতি সব রকম বৈষম্য ও অন্যায়-অবিচারেরRead More
নাসিরনগরে মুক্তিযোদ্ধা নিদুরামের পরলোক গমন
এম.ডি.মুরাদ মৃধা, নাসিরনগর হতেঃ নাসিরনগরে মুক্তিযোদ্ধা নিদুরামের পরলোকগমন। স্বাধীনতার মাস ঐতিহাসিক ৭ মার্চ বুধবার সন্ধ্যা তারঁ নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬১ বছর। ১৯৭১ সালের রণাঙ্গণের বীর সেনা নিদুরাম ছিলেন সহজ,সরল চিত্তের মানুষ। তখন বয়স ১৪ বছর। যে বয়সে তাঁর সহপাঠিদের নিয়ে স্কুলে থাকার কথা সে সময় তিনি রাইফেল কাধে নিয়ে ঘুরে বেরিয়েছেন পাক হানাদারদের কাছ থেকে মাতৃভূমিকে মুক্ত করতে। তিনি ভারতে চলে যান মুক্তিযোদ্ধের প্রশিক্ষণ গ্রহণের জন্য। কিশোর বয়সে প্রত্যেকটি বালক থাকে ডানপিটে। আর নিদুরাম ছিলেন শান্ত,নম্র,ভদ্র স্বভাবের মানুষ। এলাকায় ছিল তার ব্যপকRead More
সরাইলে ২২বছর পর দেশে ফিরে প্রবাসী খুন
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ২২বছর পর দেশে এসে খুন হয়েছেন এক প্রবাসী। উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের শাহজাদাপুর গ্রামের মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত প্রবাসীর নাম আব্দুর রহমান(৪২)। তিনি শাহজাদাপুর গ্রামের মৃত করম আলীর ছেলে । স্থানীয় এলাকাবাসী ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে গত ২২বছর ধরে থাইল্যান্ডে বসবাস করছিলেন নিহত আব্দুর রহমান। ঘটনার এক মাস পূর্বে স্ত্রী ও দুই মেয়েকে থাইল্যান্ডে রেখে দেশ বেড়াতে আসেন তিনি। তার বড় ভাই জিতু রহমানের পুত্র মোবারক(২৫) গত ২০ ফেব্রুয়ারী একই গ্রামের মধ্যপাড়ার হাবিবুর রহমানের মেয়ে শরমিন আক্তারকে(২২)Read More
সরাইলে শিক্ষকের কান্ড! হাত ভেঙ্গে দিলেন শিশু শিক্ষার্থীর
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ সরাইলে সহকারি শিক্ষক মনিজুর রহমানের বিরুদ্ধে শ্রেণি কক্ষে মো. ইনজামুল হক চৌধুরী জয় নামের এক শিশু শিক্ষার্থীকে পিটিয়ে হাত ভেঙ্গে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ওই শিক্ষার্থীকে শাররীকভাবে নির্যাতনের আইনগত বিচার চেয়ে নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন শিক্ষার্থীর পিতা মো. সারোয়ার আহমেদ চৌধুরী। দায় স্বীকার করে ইউএনও’র কাছে মুছলেকাও দিয়েছেন ওই শিক্ষক। বর্তমানে যন্ত্রণায় ছপফট করছে শিশু শিক্ষার্থী। শিক্ষকের দৃষ্টান্তমূলক বিচার দাবী করছেন শিক্ষার্থীর পরিবারের সদস্যরা। আহত শিক্ষার্থী, অভিযোগপত্র ও স্থানীয় সূত্র জানায়, ইনজামুল হক দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। গত সোমবার টিফিনের পরRead More
কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।
৭ই মার্চ ২০১৮ খ্রিস্টাব্দ তারিখে কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর “মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার” এ অন্তর্ভূক্তির মাধ্যমে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য (World Documentary Heritage) হিসেবে স্বীকৃতি পাওয়ায় অত্র কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায়- প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই এর সাবেক সহ-সভাপতি অত্র কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলহাজ্ব কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোহাম্মদ জহির উদ্দিন। ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের প্রত্যক্ষদর্শী তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রধান অতিথি আলহাজ্ব কাজী মোহাম্মদ শফিকুলRead More
বিশ্বজয় করা ৭ই মার্চের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর বিশ্ব প্রামান্য ঐতিহ্যের স্বীকৃতি পেয়ে এখন বিশ্বের সম্পদে পরিনত হয়েছে: উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী সদস্য, বীর মুক্তিযোদ্ধা উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, জাতির পিতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহান একাত্তরের ৭ই মার্চে বাঙ্গালীর মনোনীত একমাত্র নেতা হিসাবে ঐতিহাসিক ভাষণটি প্রদান করেন। ঐ ভাষণে তিনি স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও মুক্তির লড়াইয়ের দিকনির্দেশনা দিয়েছিলেন। এই ভাষণ থেকে প্রেরণা নিয়ে লাখে-লাখে যুবক আমরা জীবনের মায়া ত্যাগ করে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। এই ভাষণটি তখন থেকেই পৃথিবীর সকল লেখক, সৃজনশীল মানুষ ও রাজনীতিবীদদের দৃষ্টি আকর্ষণ করে। কবি-লেখক-সাহিত্যিকরা এ ভাষণকে কালজয়ী মহাকাব্য হিসাবে স্বীকৃতি দিয়ে থাকেন। বিশ্বজয় করা ৭ই মার্চের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোরRead More



















