Main Menu

March, 2018

 

আমার প্রথম ও শেষ কথা, নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ হতে হবে ::সিইসি কে.এম.নুরুল হুদা

এম.ডি.মুরাদ মৃধা, নাসিরনগর হতেঃ আগামী জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্ভর অথবা জানুয়ারী মাসের প্রথম দিকে অনুষ্ঠিত হয়ে যাবে। সেখানে আপনাদের দায়িত্ব পালন করতে হবে। এটা একটা মহড়ার মত। আপনারা এর আগে অনেকেই পুলিং অফিসারের দায়িত্ব পালন করেছেন এবং ভবিষৎএ আপনারা আরও দায়িত্ব পালন করবেন। বিভিন্ন পরিসরে নির্বাচন হয়। ইউনিয়ন পরিষদ নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন হয়। এগুলাতেও আপনাদের সাহায্য সহযোগিতার প্রয়োজন। এটা আপনাদের সাংবিধানিক দায়িত্ব এবং এটি সাংবিধানের একটা অংশ। ভোট গণনার ব্যাপারটি নিয়ে কিন্তু সবসময় অভিযোগ আসে। যারা পরাজিত হয় তারা প্রায়ই বলে আমাদের এজেন্ট ছিলনা। ভোট গণনাRead More


জাপা প্রার্থী পক্ষে আজ নাসিরনগরে নিবাচর্নী প্রচারণায় আসছেন জাপা কো-চেয়ারম্যান জিএম কাদের

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের উপ নির্বাচনে জাতীয় পার্টি প্রার্থী রেজোয়ান আহমেদ’র পক্ষে লাঙ্গল প্রতিকে নির্বাচনী প্রচার অভিযানে (আজ শনিবার) সকালে আসছেন জাতীয় পার্টি কো চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী জিএম কাদের। এসময় তিনি দিন ব্যাপী জাতীয় পার্টি মনোনীত প্রার্থী পক্ষে নাসিরনগর নির্বাচনী এলাকার বেশ কয়েকটি পয়েন্টে প্রচার প্রচারণা চালাবেন। এই সময় তার সাথে জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য সুনিল শুভ রায়, জাতীয় পার্টি সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব ও জাতীয় পার্টি চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদ’র যুব বিষয়ক উপদেষ্টা এ্যাড.রেজাউল ইসলাম ভুইয়া ও জাতীয় পার্টি চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদ’র উপদেষ্টা কাজী মামুনুরRead More


কসবায় নেশাগ্রস্থ যুবকের কীটনাশক পানে আত্মহত্যা

খ.ম.হারুনুর রশীদ ঢালী, কসবা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা পুলিশ এক নেশাগ্রস্থ যুবক কীটনাশক ঔষুধ পান করে আতœহত্যা করার লাশ উদ্ধার করেছে। ৯মার্চ শুক্রবার বিকালে নিহতর লাশ তার বাড়ি থেকে উদ্ধার করা হয়। উপজেলার বিনাউটি ইউপির নোয়াপাড়া গ্রামের হাবিবুর রহমানের নেশাগ্রস্থ ছেলে আল আমিন (২৮) প্রতিদিনের মত ইয়াবাসহ বিভিন্ন ধরনে মাদক সেবন করেন। এই দিন নেশা করতে না পেরে ঘরে থাকা কিটনাশক ঔষুধ পান করিলে তাকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষাণা করেন। কসবা থানার পুলিশ সংবাদ পেয়ে তার বাড়ি থেকে শুক্রবার বিকালে আল আমিনেরRead More


ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব শপথ নিলেন

ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের উপস্থিতিতেই নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিপ্লব কুমার দেব। তার সঙ্গে শপথ নিয়েছেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মন। শুক্রবার আগরতলায় আসাম রাইফেল গ্রাউন্ডে শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপি সভাপতি অমিত শাহ, বর্ষীয়ান নেতা লালকৃষ্ণ আদভানিসহ বিজেপি’র শীর্ষ নেতৃত্ব। মুখ্যমন্ত্রী বিপ্লব দেবসহ মোট ৯ জনকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল তথাগত রায়। এদের মধ্যে সুদীপ রায় বর্মন ও রতনলাল নাথ-এর মতো প্রাক্তন কংগ্রেসী নেতারাও রয়েছেন। মোট ১২ জনের মন্ত্রিসভার বাকি ৩ জনের শপথ আজ হয়নি। মন্ত্রিসভায় একমাত্র মহিলা প্রতিনিধি হলেন সান্ত্বনা চাকমা। রাজ্যে বিজেপি কর্মীদেরRead More


আন্তর্জাতিক নারী দিবস ২০১৮ উপলক্ষে সনাক এর উদ্যোগে মুক্ত আলোচনা সভা

 “টেকসই উন্নয়ন অভীষ্ট, সুশাসন ও নারী” টিআইবির এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে তরুণদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ৮ মার্চ ২০১৮ সচেতন নাগরিক কমিটি (সনাক), টিআইবি ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে সনাক, স্বজন, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্যদের অংশগ্রহণে মুক্ত আলোচনা সভার আয়োজন করা হয়। বিকাল ৪ টায় সনাক কার্যালয়ে অনুষ্ঠিত মুক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সনাক সভাপতি জেসমিন খানম। ইয়েস দলনেতা মো: তারিকুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সনাক এর জেন্ডার বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক নন্দিতা গুহ। এছাড়া বক্তব্য রাখেন সনাক সদস্য জয়দুল হোসেন, সনাক সদস্য মোহাম্মদ আরজু, সনাক সদস্য আবদুন নূর,Read More


নবীনগরে কৌশলে চলছে ভিক্ষাবৃত্তি

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর থেকে: নবীনগর পৌর শহর ও উপজেলার আশপাশের গ্রাম এলাকা গুলিতে ভিক্ষাবৃত্তিকে পেশা হিসেবে বেছে নিয়েছে এক ধরনের পেশাগত ভিক্ষুক। বিভিন্ন জেলা থেকে আসা নিন্ম আয়ের মানুষগুলো ব্রাহ্মনবাড়িয়া জেলার নবীনগর উপজেলাতে ভিড় জমিয়েছে। স্থানিয়রা জানান, ভিক্ষুকরা বিভিন্ন বাসা-বাড়িতে গিয়ে চাল,ডাল, নগদ যা দিতেন তাই মেনে নিত। আবার না দিলেও মেনে নিত সহজেই । কিন্তু এখন যারা ভিক্ষাবৃত্তি করছেন তার পেশাদার ভিক্ষুক। খোঁজ নিয়ে জানা গেছে, নবীনগর পৌর শহরের ও আশপাশ এলাকায় অনুসন্ধান করে ৫ ধরনের ভিক্ষুকদের লক্ষ্য করা গেছে। প্রথমত এরা প্রতিদিন বিভিন্ন বাসা বাড়িতে ঘুরে ঘুরে ভিক্ষাRead More


আখাউড়ায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

‘সময় এখন নারীর: উন্নয়নে তারা, বদলে যাচ্ছে গ্রাম-শহরে কর্মজীবনধারা’ এ স্লোগান নিয়ে আখাউড়ায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও দিনব্যাপী নারী উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। র‌্যালীতে প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষিকা, স্কুলের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। র‌্যালিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জি. মো. মুসলিম উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুজ্জামান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পিয়ারা বেগম, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শওকতRead More


সব দলকে ভোটে আনতে নতুন উদ্যোগ নিবে না সিইসি

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব দলকে অংশগ্রহণ করতে কমিশন নতুন কোনো উদ্যোগ নেবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে.এম নুরুল হুদা। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবদলের অংশগ্রহণের ব্যাপারে আমরা আলাদা করে কোনো উদ্যোগ নেইনি। আমরা আশা করি সবাই নির্বাচনে আসবে। যখন সংলাপ হয়েছে তখন প্রত্যেকটা দলকে বলেছি আপনারা সকলে নির্বাচনে অংশগ্রহণ করুন। নতুনভাবে আর কিছু আমরা করব না। বৃহস্পতিবার (৮ মার্চ) দুপুরে দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ‘নির্বাচন কমিশনের প্রতি জাতীয় পার্টির আস্থা নেই’- হুসেইন মুহম্মদ এরশাদের এমনRead More


কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে অবস্থান কর্মসূচী ও প্রতিবাদ সভা করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের তারেক রহমানের নামে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সাজানো মিথ্যা মামলায় সাজা প্রদানের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের সড়ক বাজার মোড়ে জেলা বিএনপির ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অবস্থান কর্মসূচী ও প্রতিবাদ সভা করেন। জেলা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে উক্ত অবস্থান কর্মসূচী ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ভিপি মোঃ জহিরুল হক খোকন জহির। অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্মRead More


সরাইলে সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের উদ্বোধন

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আইরল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবর্নিমিত ভবন উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার ২ আসনের সংসদ সদস্য এড. জিয়াউল হক মৃধা আনুষ্ঠানিকভাবে এ ভবনের উদ্বোধন করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রফিকুল ইসলাম। শুভেচ্চা বক্তৃতা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল মিয়া । বিদ্যালয়ের শিক্ষক আরফাত ঠাকুরের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অথিতি ব্রাহ্মণবাড়িয়ার ২ আসনের সংসদ সদস্য এড. জিয়াউল হক মৃধা এমপি, বিশেষ অতিথি সরাইল উপজেলা র্নিবাহী কর্মকর্তা উম্মে ইসরাত, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, জেলা পরিষদRead More


This site is protected by wp-copyrightpro.com