Main Menu

March, 2018

 

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায়

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা চ্যাম্পিয়ন

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা ৪-২ গোলে সদর উপজেলা ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। ১২ মার্চ সোমবার বিকেল ৪টায় শহরের কাউতলীতে নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলার নির্ধারিত সময়ে দুই দলের গোল শুন্য থাকার কারনে পরে ট্রাইবেকারে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা ৪-২ গোলে সদর উপজেলা ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলায় উভয় দলেই সাতজন করে বিদেশি খেলোয়াড় থাকায় মাঠে বিপুল সংখ্যক দর্শকের সমাগম ঘটে। জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়Read More


নিছিদ্র নিরাপত্তা বেষ্টনীতে নাসিরনগর উপ-নির্বাচন

এম.ডি.মুরাদ মৃধা, নাসিরনগর হতে:সকল প্রস্তুতি শেষ। কে হচ্ছেন নাসিরনগরের নতুন অভিভাবক এ আলোচনা রাজনৈতিক মহলে। ভোটাররাও মুখ খুলছেন না। চলছে শেষ মুহূর্তের ভোটের হিসাব-নিকাশ। এখন শুধুই অপেক্ষা ফলাফলের। এদিকে ভোটযুদ্ধের জন্য প্রস্তুত প্রার্থীরা। বছরের শেষ ভোট সুষ্ঠু-শান্তিপূর্ণ করতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন ঘিরে জাতীয় পার্টির মধ্যে কিছুটা সংশয় থাকলেও সর্বত্র নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। আইনশৃঙ্খলা রক্ষায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে রয়েছেন বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসার সদস্যরা। থাকবে চার স্তরের নিরাপত্তাবলয়। নিছিদ্র নিরাপত্তার চাদরে ঢেকে গেছে সমগ্র উপজেলা। আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী এবং নির্বাচনী কর্মকর্তাদের ভীড় এখন নাসিরনগরে।Read More


নেপালে বিধ্বস্ত বাংলাদেশি বিমান, ৫০ জনের মৃত্যুর আশঙ্কা

ভয়াবহ দুর্ঘটনায় বিধ্বস্ত বাংলাদেশি বিমান। ঢাকা থেকে কাঠমান্ডু যাচ্ছিল ইউএস-বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানটি। কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের ঠিক আগেই বিমানটি ‘অনিয়ন্ত্রিত’ হয়ে পড়ে বলে সংবাদ সংস্থা রয়টার্স সূত্রের খবর। রানওয়ের কাছে একটি ফুটবল মাঠে সেটি ক্র্যাশ ল্যান্ডিং করে। আগুন ধরে যায় গোটা বিমানে। অধিকাংশ যাত্রীরই মৃত্যু হয়েছে বলে আশঙ্কা। ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের তরফে মুখপাত্র প্রেমনাথ ঠাকুর জানিয়েছেন, বাংলাদেশি বিমানটিতে ৬৭ জন যাত্রী ছিলেন। ছিলেন ৪ ক্রু মেম্বার। অর্থাৎ মোট ৭১ আরোহী। যে ভাবে প্রায় ধ্বংসস্তৃপে পরিণত হয়েছে বিমানটি এবং যে রকম লেলিহান শিখা গ্রাস করেছিল সেটিকে, তাতে অধিকাংশ আরোহীর মৃত্যুRead More


নবীনগরে অটোরিক্সার ধাক্কায় মোটরসাইকেল আরোহী গুরুতর আহত

নবীনগর প্রতিনিধি:  নবীনগর উপজেলার নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কে সড়ক দূর্ঘটনায় মোঃনাছির উদ্দীন (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী গুরুত্বর আহত হয়েছে। সে উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের বাড়িখলা গ্রামের চাঁন মিয়া ফকিরের ছেলে। জানা যায়, গতকাল সোমবার সকাল ১১টায় নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কের বটতলী এলাকায় বিপরীত মূখী অটোরিক্সার ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে । পরে তাকে গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা উপজেলা সদর হাসপাতালে নিয়ে যায়। তিনি এখন চিকিৎসাধীন আছেন। কিন্তু এ ঘটনাটি নবীনগর উপজেলা থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেইসবুকে) মোটরসাইকে আরোহি নিহত হয়েছেন বলে ভুল সংবাদ প্রচার করে এলাকায় বিভ্রান্তি ছড়াচ্ছেন । এ বিষয়ে দুঃখ প্রকাশRead More


নবীনগর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সদস্য সচিব কাওছার আলম ভূঁইয়া অপু’র মাতৃবিয়োগ

নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের নাট্যাঙ্গনের পরিশ্রমী সাংস্কৃতিক সংগঠক ও ‘সম্মিলিত সাংস্কৃতিক জোট’ এর সদস্য সচিব কাওছার আলম ভূঁইয়া অপুর মাতা সাহেদা খাতুন (৬৫)গতকাল সোমবার দুপুর ২টায় ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নে……. রাজেউন)। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছিলেন। তিনি ৪ছেলে ২ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন। তার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন সামাজিক সাংস্কৃতি নেতৃবৃন্দ ও নবীনগর সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছেন।


কাতারে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান বাংলাদেশের আবু রায়হান

আমিনুল হক,কাতার প্রতিনিধিঃ জিম টেলিভিশনের উদ্যোগে কাতারে আয়োজিত তিজান আন নূর ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন প্রতিযোগীতায় প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের শিশু ক্বারী হাফেজ আবু রায়হান। এছাড়াও ক্বেরাত প্রতিযোগীতায় ৪র্থ স্থান অর্জন করেন তিনি। শিশুক্বারী হাফেজ আবু রায়হান নারায়নগঞ্জ আড়াইহাজারে অবস্থিত মুফতি আব্দুল কাইয়ুম কর্তৃক প্রতিষ্ঠিত বল্লভদী আল ইসলামিয়া একাডেমীর ছাত্র। শিশুক্বারী আবু রায়হান ছাড়াও এ প্রতিযোগীতায় আরও দু’টি পুরস্কার লাভ করে বাংলাদেশ। হিফজুল কুরআন বিভাগে ২য় স্থান লাভ করে তানযিমুল উম্মাহ মাদ্রাসা ঢাকা এর ছাত্র হাফেজ হাফেজ আবু রায়হান। আর ক্বেরাত বিভাগে ৩য় স্থান লাভ করে দেশের খ্যাতিমান ক্বারী হাফেজRead More


নবীনগরে মরহুম কাজী আনোয়ার হোসেন ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা মরহুম কাজী মো: আনোয়ার হোসেন মোটর সাইকেল ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল শনিবার রাতে নবীনগর পইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। উক্ত টুর্নামেন্টের খেলায় ২-১ পয়েন্টে বন্ধু বয়েজ ক্লাবকে হারিয়ে নবীনগর থানা চ্যাম্পিয়ন হয়। থানা টিম ম্যানেজার হিসেবে ছিলেন ইন্সপেক্টর (তদন্ত) রাজু আহমেদ। এসময় পুরুস্তার বিতরনি অনুষ্ঠানে মেয়র মাঈন উদ্দিনের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে বিজয়িদের মাঝে পুরুস্কার বিতরন করেন, সাবেক সংসদ কাজী আনোয়ার হোসেনের পুত্র মো: নাজমুল হোসেন তাপস।


কাতারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বাংলাদেশি যুবক নিহত

কাতার প্রতিনিধিঃকাতারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কুলাউড়া উপজেলার আফছার উদ্দিন চৌধুরী রাজু (২৯)নামে এক যুবক খুন হয়েছেন। পারিবারিক সূত্রে জানাজায়,কাতারে সিআইডি পুলিশ কর্মকর্তা হিসেবে কর্মরত আফছার উদ্দিন চৌধুরী রাজু গত ৯ মার্চ রাতে কাতার সিআইডি পুলিশের সাথে এক অপারেশনে গিয়ে নাইজেরিয়ান দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। নিহত রাজু কুলাউড়া সদর ইউনিয়নের করের গ্রামের মোঃ আব্দুল আউয়াল চৌধুরীর একমাত্র ছেলে। এদিকে রাজু নিহতের খবরে পুরো কুলাউড়া উপজেলায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাকে শেষবারের মত দেখতে ও মরদেহ দেশে আসার সময় জানতে রাজুর বাড়িতে শত শত মানুষ ভিড় জমাচ্ছে। রাজুর পিতা আব্দুল আউয়াল চৌধুরীRead More


দিপ্ত মোদক পিতা দিলীপ মোদকের পরলোকগমণ

ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের প্রশিক্ষক চিত্রশিল্পী ও যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক দিপ্ত মোদকের পিতা দিলীপ মোদক (৬১) গতকাল রোববার সকালে ঢাকাস্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ এন্ড বিশ্ববিদ্যালয়ে পরলোক গমণ করেছেন (দ্বিব্যান লোকান্ স্ব গচ্ছাতু)। মৃত্যুকালে তিনি ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। দুপুরে মেড্ডাস্থ শ্মশানে তাঁহার অন্ত্যোষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। প্রয়াতের আত্মার শান্তি ও সৎগতি কামনায় তাঁর পরিবারের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়াবাসীর নিকট দোয়া কামনা করা হয়েছে। উল্লেখ্য, তিনি দীর্ঘদিন যাবৎ লিভারজনিত রোগে ভোগছিলেন।


আখাউড়ায় ২৫৬ বোতল ফেনসিডিল ও ইস্কফ সিরাপসহ সহ একজন আটক

আখাউড়া উপজেলায় ২৫৬ বোতল ফেনসিডিল ও ইস্কফ সিরাপসহ আবদুল মালেক নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার উপজেলার মসজিদপাড়া থেকে অভিযান চালিয়ে র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের একটি দল তাকে আটক করে। মসজিদপাড়া এলাকায় ইউনুছ মিয়ার ভাড়া বাড়িতে ফেনসিডিল মজুদ রেখে পাইকারি/খুচরা বিক্রয় করে থাকে। এই তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য ওই মাদক ব্যবসায়ী চক্রের ওপর র‌্যাবের গোয়েন্দা নজরদারি চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়। র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার চন্দন দেবনাথ ও এএসপি জোনাঈদ আফ্রাদের নেতৃত্বে একটি আভিযানিক দলRead More


This site is protected by wp-copyrightpro.com