Main Menu

March, 2018

 

সরাইলে স্ত্রীর দু’পায়ের রগ কেটে দিয়েছে সাবেক স্বামী!

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সাবেক স্বামীর বিরুদ্ধে রায়হানা আক্তার নুছরাত (২২) নামে এক মাদ্রসা ছাত্রী দু’পায়ের রগ কেটে দেয়ার অভিযোগ থানায় মামলা দায়ের করা হয়েছে। গতমঙ্গলবার রাতে রায়হানা আক্তার নুজরাতে মা হাজেরা খাতুন বাদী হয়ে দায়ের করা মামলাটিতে স্বামীসহ তিনজনকে আসামি করা হয়েছে। গুরুতর আহত অববস্থায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ওই মাদ্রসা ছাত্রী। মামলার এজহারে বলা হয়, গত চার বছর আগে জেলার সরাইল উপজেলার শাহ্বাজপুর গ্রামের ইসমাঈল মিয়ার মেয়ে রায়হানা আক্তারের সাথে একই গ্রামের মৃত মব্বত আলী ছেলের কামরুল মিয়ার। বিয়ের পর রায়হানা আক্তার নুজরাতে পরিবারে লোকজনRead More


ফরহাদ হোসেন সংগ্রামকে সাবেক মেয়র মোঃ হেলাল উদ্দিনের শুভেচ্ছা ও অভিনন্দন।

সদ্য অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর উপ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এ.বি এম ফরহাদ হোসেন সংগ্রাম-কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, সাবেক পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন। এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জননেত্রী শেখ হাসিনার আদর্শ অনুসরণ করে একটি শান্তিপূর্ণ, অসাম্প্রদায়িক ও উন্নয়নের নাসিরনগর গঠন করতে ফরহাদ হোসেন সংগ্রাম কে কাজ করে যেতে হবে। তিনি আশা প্রকাশ করে বলেন, সদ্য প্রয়াত নাসিরনগরের অবিসংবাদিত নেতা এড. মোঃ ছায়দুল হকের মৃত্যুতে নাসিরনগরে যে অভিভাবকত্বর শূণ্যতা সৃষ্টি হয়েছে,Read More


এ্যাড. জিয়াউল হক মৃধা,এমপি’র “মা জামিলা খাতুন’র ইন্তেকাল”

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এবং জেলা জাতীয় পার্টি আহবায়ক এ্যাড. জিয়াউল হক মৃধা ‘মা জামিলা খাতুন’ (৯২) মারা গেছেন (ইন্না লিল্লাহে …ওয়া রাজেউন)। এই ব্যাপারে জেলা জাতীয় পার্টি যুগ্ন সদস্য সচিব নাছির আহাম্মেদ খান জানান এ্যাড. জিয়াউল হক মৃধা, এমপি ‘মা জামিলা খাতুন’ কয়েক দিন যাবৎ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছিলেন। বুধবার বিকাল ৫.৪৫ মিনিটে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিন ছেলে তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্প্রতিবার বাদ যোহর স্থানীয় কালিকচ্ছ ঈদগাহ মাঠে জানাযা শেষে দাফন করা হবে। ব্রাহ্মণবাড়িয়া-২Read More


নাসিরনগর উপ-নির্বাচনে আ’লীগ প্রার্থী ফরহাদ হোসেন সংগ্রাম বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় জেলা আওয়ামীলীগের অভিন্দন

ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর উপ-নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা বিএম ফরহাদ হোসেন সংগ্রাম বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় তাকে আন্তরিক অভিন্দন জানিয়েছেন জেলা আওয়ামীলীগ সভাপতি,কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। এক যুক্ত বিবৃতিতে মঙ্গলবার রাতে নেতৃবৃন্দ এ অভিনন্দন জানান। এসময় নেতৃবৃন্দ বলেন, নাসিরনগর আওয়ামী লীগের ঘাটি।এ ঘাটি অব্যাহত আছে, এটা ভীষণ আনন্দের। সেখানে নৌকার বিজয় অব্যাহত রাখায় নাসিরনগরের ভোটারদেরও ধন্যবাদ জানান নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেন, নাসিরনগরের মানুষ শেখ হাসিনা সরকারের ব্যাপক উন্নয়ন ধারার প্রতি আস্থা ও শ্রদ্ধা রেখেই নৌকা মার্কাকে বিপুল ভোটেRead More


ভোটের জন্য উন্নয়ন করি না মানুষের সেবক হিসাবে উন্নয়ন কর্মকান্ডে করে যাবো আমৃত্যু: মোকতাদির চৌধুরী এমপি

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি, কেন্দ্রীয় আওয়ামীলীগ কার্যনির্বাহী কমিটির  সদস্য, বীর মুক্তিযোদ্ধা র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, আমি দল বুঝিনা, কে বিএনপি করে আর কে আওয়ামীলীগ করে তা জানি না। আমি শুধুমাত্র বুঝি মানুষের প্রয়োজন আর প্রয়োজন মেনে উন্নয়ন-এই সূত্র মেনেই উন্নয়ন কর্মকান্ডে নিজেকে যুক্ত রেখেছি। আমি ভোটের জন্য উন্নয়ন করি না মানুষের সেবক হিসাবে উন্নয়ন কর্মকান্ডে করে যাবো আমৃত্যু। তিনি আরো বলেন, চেয়ারম্যানদের প্রতিও আমাদের অনুরোধ ইউপি সদস্যরা কে বিএনপি কে আওয়ামীলীগ এসব দেখবেন না, দেখবেন মানুষের প্রয়োজন আর করবেন উন্নয়ন। তিনি ইউপি চেয়ারম্যান ও সদস্যদের উদ্দেশ্যে বলেন, আমরাRead More


ফরহাদ হোসেন সংগ্রামকে সৈয়দ তানবির হোসেন কাউছারের অভিনন্দন

ব্রাহ্মণবাড়িয়াা- ১ নাসিরনগর আসনের উপ-নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ সরাইল ও আশুগঞ্জ আসনে আওয়ামীলীগ মনোনয়ন প্রত্যাশী শহীদ বুদ্ধিজীবি সৈয়দ বকুল মিয়ার সুযোগ্য সন্তান জেলা বারের সিনিয়র আইনজীবি অ্যাডভোকেট সৈয়দ তানবির হোসেন কাউছার। সৈয়দ তানবির হোসেন কাউছার তার নিজস্ব ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে শুভেচ্ছা ও অভিনন্দন বার্তায় বলেন, বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ফরহাদ হোসেন সংগ্রাম ৫২ হাজার ১০২ ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হয়ে দলের স্বনাম অর্জনের মাধ্যমে হাওরবাসীর সেবক হিসেবে জনগন যে দায়িত্ব অর্পণ করেছেন তা যথাযথভাবে পালনRead More


নবীনগরে ৩৬ জন নতুন মুক্তিযোদ্ধা ভাতার অর্ন্তভূক্ত হলেন

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর থেকে: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নতুন ৩৬ জন মুক্তিযোদ্ধার ভাতার অন্তভূক্ত হলেন। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলানায়তনে যাচাই বাছাই কমিটির সভায় নতুন ৭০ জন আবেদনকারির মধ্যে ৩৬ জনের নাম মুক্তিযোদ্ধা ভাতা প্রাতিপ্তর জন্য সুপারিশ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম এর সভাপতিত্বে,এ সময় উপস্থিত ছিলেন সমাজ সেবা কর্মকর্তা সিফাত বিন সাদেক,সাবেক কমান্ডার এমদাদুল হক,সাবেক ডেপুটি কমান্ডার সামছুল আলম শাহান,মুক্তিযোদ্ধা আজাহারুল ইসলাম লালু প্রমুখ।


নবীনগরে একটি খুনের ঘটনায় নিঃস্ব হয়ে পড়ছে গ্রামের অনেক পরিবার

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর থেকে: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে একটি খুনের ঘটনায় প্রায় অর্ধশত বাড়ি ঘরে হামলা চালানো হয়েছে। এ ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন ওই গ্রামের অনেক পরিবার। আধিপত্য বিস্তারের পূর্ব বিরোধের জেরে গত ৩ মার্চ উপজেলার লক্ষ্মীপুর গ্রামে দুই পক্ষের সংঘর্ষ বাঁধে। এর জের ধরে মো: দুলাল মিয়া (৪৫) নামে এক ব্যক্তি খুন হয়।এই নিহতের ঘটনাকে কেন্দ্র করে তান্ডব চলে ওই গ্রামের অনেক বাড়িতে। এসব বাড়ির সব ঘরেই ধারালো অস্ত্রেরর কোপের ছাপ রয়েছে। হামলার পর থেকে নারী-শিশু ছাড়া দেখা মেলে না কোনো পুরুষের। তবে এসব মানুষগুলোর অনেকেইRead More


নবীনগরে “লহরী নব জাগরন সংগঠনের উদ্যোগে সংবর্ধনা ও মাদক বিরোধী কনসার্ট

নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার “লহরী নব জাগরন সংগঠনের ১০ বছর পূর্তি উপলক্ষে সংবর্ধনা ও মাদক বিরোধী কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সন্ধ্যায় উপজেলার লহরী সরকারি প্রথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম,কেন্দ্রিয় আ’লীগ নেতার হাবিবুর রহমান হাবিব,উপজেলা সাংস্কৃতিক জোটের আহ্বায়ক গৌরাঙ্গ দেবনাথ অপু,সাংবাদিক সঞ্জয় সাহা,সাদ্দাম হোসেন,সাইফুদ্দীন মিঠু,মেহেদী হাসান তুহিন,মো: কাউসার,মো: কামাল প্রমুখ। অনুষ্ঠানের প্রথম পর্বে সাংস্কৃতিক প্রতিযোগীতা,দ্বিতিয় পর্বে আলোচনা সভা ও তৃতীয় পর্বে হাজারো দর্শককের উপস্থিতিতে মাদক বিরোধী কনসার্ট অনুষ্ঠিত হয়।


নাসিরনগর উপ-নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী সংগ্রাম জয়ী

ব্রাহ্মণবাড়িয়া- ১ (নাসিরনগর) আসনের উপনির্বাচনের ফলাফল বেসরকারি ভাবে ঘোষনা করা হয়েছে। ফলাফল অনুযায়ী নৌকা প্রতীক নিয়ে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী বিএম ফরহাদ হোসেন সংগ্রাম ৮২ হাজার ২৯৬  ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৯টায় সহকারি রিটার্নিং অফিসার শফিকুর রহমান এ ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, ৭৪ টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী নৌকা প্রতীক নিয়ে আওয়ামীলীগের প্রার্থী বিএম ফরহাদ হোসেন সংগ্রাম পেয়েছেন ৮২ হাজার ২৯৬ ভোট। লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির প্রার্থী রেজোওয়ানুর আহমেদ পেয়েছেন ৩৩ হাজার ৫৮৪ ভোট। আর মিনার প্রতীক নিয়ে ইসলামি ঐক্য জোটের প্রার্থী পেয়েছেন দুুইRead More


This site is protected by wp-copyrightpro.com