Main Menu

February, 2018

 

ব্রাহ্মণবাড়িয়াস্থ অষ্টগ্রাম সমাজ কল্যাণ সমিতির ২৭তম বার্ষিক সভা অনুষ্ঠিত

শুক্রবার ব্রাহ্মণবাড়িয়াস্থ অষ্টগ্রাম সমাজ কল্যাণ সমিতির ২৭তম বার্ষিক সভা ২০১৭ বি.বাড়িয়া উচ্চ বিদ্যালয়ে সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়াস্থ অষ্টগ্রাম সমাজ কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল খালেক মাষ্টারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা আলহাজ্ব মোঃ জহিরুল হক, আলহাজ্ব মোঃ নুরুল হক মাষ্টার (প্রতিষ্ঠাতা সহঃ সভাপতি), আলহাজ্ব মোঃ মাহফুজুর রহমান, সমিতির সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম মিলন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়াস্থ অষ্টগ্রাম সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ। এ সময় উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা ও ৭নং তালশহর পুর্ব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবদুল খালেক, কোষাধ্যক্ষ মোঃRead More


সাংবাদিকদের সাথে মতবিনিমিয়কালে আইনমন্ত্রী আনিসুল হক এমপি

বর্তমান সরকারের আমলে অনেক উন্নয়ন হয়েছে

খ.ম.হারুনুর রশীদ ঢালী,  কসবা প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়া-৪ আসন কসবা-আখাউড়ার সংসদ সদস্য আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক (২৩ ফেব্রুয়ারি) শুক্রবার নিজ বাসভবনে মোহনা টিভির প্রতিনিধির সাথে মতবিনিময়কালে বলেন,৪ বছরে বর্তমান সরকারের আমলে কসবা-আখাউড়ায় অনেক উন্নয়ন হয়েছে। আগামী মাসের মধ্যে এই এলাকা শতভাগ বিদ্যুতায়ান হয়ে যাবে। আমার এখানে আর উন্নয়নের কাজ বাকি নাই।উন্নয়নের জন্য এক ও দুই দাপ এপিয়ে যাওয়ার জন্য যে গুলো ভবিষ্যৎএর প্রস্তুতির জন্য সে গুলো করতে হবে। তিনি সাংবাদিদের সাথে আরো বলেন,উন্নয়নের যে ধারা এখনো আছে সেটাকে অব্যাহত রাখতে পারলে জনগণের কাছে আপনার আর পৌছানো আর কিছু বাকিRead More


ব্রাহ্মণবাড়িয়ায় ব্রাহ্মণবাড়িয়ার ঋষি সম্প্রদায়ের ‘অপরাজিতা’ উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ার ঋষি সম্প্রদায়ের অবহেলিত নারীদের তৈরি বিভিন্ন পণ্যের প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র ‘অপরাজিতা’র উদ্বোধন করা হয়েছে। শহরের টেংকেরপাড় এলাকায় পুলিশ বিপণি কেন্দ্রে গতকাল বিকালে এই কেন্দ্রটির উদ্বোধন করেন সদর সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। তার সঙ্গে অতিথিদের মধ্যে ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার (অতিরিক্ত উপ-মহাপরিদর্শক) মো. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, কেন্দ্রীয় সমবায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান চৌধুরী আফজল হোসেন নেছার, জেলা পরিষদ সদস্য সাদেকুর রহমান শরীফ। সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও সদর উপজেলা নারী উন্নয়ন ফোরামRead More


রোটারী ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাসের আয়োজনে বিনামূল্যে ঠোটকাটা ও তালুকাটা রোগীদের অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত

রোটারী ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাসের আয়োজনে বিনামূল্যে ঠোটকাটা ও তালুকাটা রোগীদের অপারেশন গত ২০ ও ২১ ফেব্র“য়ারী দুইদিন ব্যাপী অনুষ্ঠিত হয়। গত ২০ ফেব্র“য়ারী এই কর্মসূচীর উদ্বোধন করেন বিজিএফসিএল এর মহাব্যবস্থাপক (টেকনিক্যাল সার্ভিসেস) প্রকৌশলী মোঃ তৌফিকুর রহমান তপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের চেয়ারম্যান ডাঃ মোঃ আবু সাঈদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সহযোগী অধ্যাপক (প্লাস্টিক সার্জারী বিভাগ) ডাঃ শরীফ হাসান, রোটারী ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাসের চার্টার প্রেসিডেন্ট মু. মুজিবুর রহমান, রোটারী ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাসের পাস্ট প্রেসিডেন্ট ও জেলা বিএমএ’র সভাপতি ডাঃ এফ জামান, ব্রাহ্মণবাড়িয়াRead More


নাসিরনগরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি নেতা বহিষ্কার

এম.ডি.মুরাদ মৃধা, নাসিরনগর হতেঃ নাসিরনগরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি নেতা বহিষ্কার। ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরের গোকর্ণ ইউনিয়নের জাতীয়তাবাদী দল বিএনপির ১০ নং গোকর্ণ ইউনিয়ন শাখার সহ-সভাপতি সৈয়দ নৌওশাদ উল্লাহকে বহিষ্কার করা হয়। মঙ্গলবার(২২ ফেব্রুয়ারী) বিকেল ৩ টায় এক জরুরী সভায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ বহিষ্কারাদেশ দেয়া হয়। এ ব্যাপারে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এ হান্নান বলেন, সম্প্রতি তিনি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে আ.লীগ এর মনোনীত প্রার্থীর সঙ্গে বিভিন্ন প্রচার প্রচারণা ও গণসংযোগ করে আসছে যাহা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমসহ মিডিয়ায় নিয়মিত প্রচারতি হয়েছে যার ফলে আমাদের দলের ভাবমুর্তি ব্যাপকRead More


নবীনগরে ২১ ফেব্রুয়ারী উপলক্ষে মুক্ত আলোচনা ও কবিতা পাঠের আসর

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর থেকে: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে চেতনায়’৭১ আবৃত্তি সংগঠনের আয়োজনে গতকাল বুধবার (২১/০২) সন্ধ্যায় নবীনগর সমবায় সুপার মার্কেটের সামনে ২১শে ফেব্রুয়ারী ভাষা শহীদদের স্মরণে ‘‘কথা কবিতা গানে ২১ ফেব্রুয়ারী ’’ শিরোনামে এক মুক্ত আলোচনা ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে। এসময় অনুষ্ঠানের উদ্বোধন করেন, পৌর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন আহামেদ। ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এডঃ শিব শংকর দাসের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নবীনগর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আলমগীর,মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ নজির আহমদ,বিশেষ অতিথির বক্তব্য রাখেন,অতিরিক্ত পুলিশ সুপার(নবীনগর সার্কেল) চিত্ত রঞ্জনRead More


কসবায় স্কাউট দিবস পালিত

খ.ম.হারুনুর রশীদ ঢালী, কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা স্কাউটের উদ্যোগে বিপি’র ১৬১তম জন্মদিন ও স্কাউট দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহম্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালীটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে উপজেলা অডিটরিয়ামে গিয়ে মিলত হন। উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যানএড.আনিসুল হক ভুইয়া। বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিন সুলতানা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম,জেলা স্কাউট সহ সভাপতি মো.সাখাওয়াত হোসেন,জাহাঙ্গীর আলম প্রমুখ।


এক অন্য রকম একুশে ফেব্রুয়ারী

ভিন্ন আয়োজন, ভিন্ন মাত্রা, স্বাতন্ত্র্য অনুষ্ঠান নতুন নতুন চমকের মাধ্যমে উপজেলা প্রশাসন আখাউড়া উৎযাপন করলো অমর একুশে ফেব্রুয়ারী ও আন্তজাতিক মাতৃভাষা দিবস ২০১৮

বরাবরের মতো জাতীয় কর্মসূচীর সাথে মিল রেখে আখাউড়া কেন্দ্রীয় শহীদ মিনারে সকলকে সাথে নিয়ে দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের সম্মান জানানোর মাধ্যমে শুরু হয় দিবসের কর্মসূচী। সকালের প্রভাত ফেরী শোভাযাত্রাটি সকল স্থরের মানুষের অংশগ্রহণে এক হৃদয়ের মেলায় পরিণত হয়। ভাষা আন্দোলনের সমসাময়িক গানগুলো পরিবেশন করে উপজেলা শিল্পকলা একাডেমী আখাউড়ার শিক্ষার্থী ও অভিভাবকরা। ছিল ক্ষুদে শিক্ষার্থী মাইশার অনন্য কবিতা পাঠ। আধুনা গঠিত রণাঙ্গণ থিয়েটারের “রক্তাক্ত রাজপথ” নাটকটির পরিবেশনা সাংস্কৃতিক অনুষ্ঠানটি ভিন্ন রূপ প্রদান করে। দর্শকরা ছিল উৎফুল্ল ও খোশমেজাজে। উপজেলা নির্বাহী অফিসার জনাব শামছুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সকল অনুষ্ঠানে আখাউড়ার রাজনৈতিক ব্যাক্তিবর্গেরRead More


সরাইলের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ সারা বাংলাদেশের মত ব্রাহ্মণবাড়িয়া সরাইলে মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও একুশে ফ্রেব্রুয়ারী পালিত হয়েছে। আজ বুধবার ১২টা ১মিনিটে সরাইল কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন। এই সময় সরাইল উপজেলা মুক্তিযোদ্ধা, সরাইল প্রশসান, উপজেলা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠন ফুল দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা জানায়। পরে সরাইল উপজেলার বিভিন্ন এলাকায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দিবসটি পালিত হয়। কালিকচ্ছ কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ এর সংসদ সদস্য জনাব এডঃ জিয়াউল হক মৃধা এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য কামরুজ্জামান আনসারী, সরাইল উপজেলা আওয়ামীRead More


নবীনগরে অমর ২১শে ফেব্রুয়ারী ও অান্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর থেকে: আজ বুধবার অমর ২১ শে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিনটি বাঙালি জাতির জীবনে বেদনার ও গর্বের দিন। জাতিসংঘের উদ্যোগে বাংলাদেশ সহ সারা বিশ্বে ভাষা শহীদদের স্মরণে দিনটি যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে। গৌরবের আলোয় উদ্ভাসিত মাতৃভাষা আন্দোলনের ৬৬ বছর পূর্ণ হলো । ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি নিজের জীবন উৎস্বর্গ করে ভাষা শহীদরা জাতিকে দিয়ে গেছেন এক মহৎ ও দুর্লভ অধিকার। বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে বাংলার (তৎকালীন পূর্ব পাকিস্তান) ছাত্র, যুবসমাজসহ সর্বস্তরের মানুষ শাসক গোষ্ঠীর চোখ-রাঙানি ও প্রশাসনের ১৪৪ ধারা উপেক্ষা করে দৃপ্ত পায়ে রাজপথে নেমে আসে।Read More


This site is protected by wp-copyrightpro.com