February, 2018
সুহিলপুরে ধর্মান্তরিত যুবকের মরদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ায় আব্দুল্লা মিয়া (১৮) নামে এক ধর্মান্তরিত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের সুহিলপুর গ্রামের মাইজহাটি এলাকার একটি পুকুর থেকে নিহতের মরদেহটি উদ্ধার করা হয়। সে ওই গ্রামের পালক পিতা সহিদ মিয়ার ছেলে। নিহতের পালিত মা হেনা বেগম জানান, আব্দুল্লা মিয়া (চিরঞ্জিত) আজ থেকে ১২ বছর আগে আখাউড়া রেলস্টেশনে পথশিশুর মত ঘোরাঘুরি করত। সে সময় তার বয়স ছিল ৬ বছর। হেনা বেগম তাকে দত্তক নেয়। তারপর হিন্দুধর্ম থেকে ধর্মান্তরিত হয় ইসলাম ধর্ম গ্রহণ করে সে। পরে তার নাম চিরঞ্জিত থেকে আব্দুল্লা মিয়া রাখা হয়। এরপরRead More
সরাইলে ছাত্রলীগের দুই গ্রুপ একই স্থানে সমাবেশ ডাকায় ১৪৪ ধারা
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উপজেলা ছাত্রলীগের বিবদমান দু’টি গ্রুপ একই স্থানে পরিচিতি সভা ও পাল্টা মিছিল আহ্বান করায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। শনিবার সকাল থেকে রাত ১২টা পর্যন্ত উপজেলা সদর ইউনিয়নের পুরো এলাকায় এ ধারা বহাল থাকবে। স্থানীয় সূত্র জানায়, ছাত্রলীগের মো. জসিম খান আহ্বায়ক ও মো. আফসার উদ্দিনকে যুগ্ম আহ্বায়ক করে শহিদ মিনার প্রাঙ্গণে শনিবার পরিচিতি সভার ঘোষণা দেওয়া হয়। অন্যদিকে ছাত্রলীগের সানাউল্লাহ গিয়াস উদ্দিন সেলুর গ্রুপ পাল্টা মিছিলের ঘোষণা দেয়। এ নিয়ে শনিবার রাত থেকে সরাইলে উত্তেজনা দেখা দেয়। সৃষ্ট পরিস্থিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিরRead More
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি সহ ৩ জন গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ার জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি সহ ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে শহরের দক্ষিন মৌড়াইল এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃত অন্য দু জন হল জেলা ছাত্রদল নেতা আহসানুল হক অতৈই, জহিরুল হক ওমর। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: নবীর হোসেন গন মাধ্যমকে জানান, তাদের বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। আটকের পর হাফিজুর রহমান মোল্লা কচিকে আদালতে প্রেরণ করা হলেও বাকিদের প্রেরণের প্রস্ততি চলছে।
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৮ এর উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলন
ফুটবলে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতেই আমাদের এই আয়োজন আগামীকাল রোববার বিকেলে নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৮ এর উদ্বোধন উপলক্ষে গতকাল শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সাহেদুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু। জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান বলেন, ফুটবল ফেডারেশন ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের চেষ্টায় ফুটবলে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতেই আমাদের এই আয়োজন। আমাদের এই প্রতিযোগিতাটি সফল করতে আপনাদের সহযোগিতাRead More
কসবায় বিয়ে বাড়ীতে হামলা:: ৩জন গ্রেফতার
খ.ম.হারুনুর রশীদ ঢালী, কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় তুচ্ছ ঘটনার জের ধরে এক বিয়ে বাড়িতে একদল যুবক হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর করেছে। এই ঘটনায় ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৩ ফেব্রুয়ারি শুক্রবার বিকালে মুচি (চামার) পাড়ায় বিয়ের বাড়ির লোকজন কনে বাড়িতে যাওয়ার পথে রাস্তায় কতিপয় যুবকের সাথে কথা কাটি কাটিসহ হাতাহাতির ঘটনার জের ধরে বর পক্ষ জহুর লালের বাড়ি ঘর ভাংচুর করে। পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে ৩ যুবককে আটক করে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে দাঙ্গা পুলিশ মোতায়ন করা হয়েছে। এদিকে শনিবার দুপুরে কসবা উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দিলীপ কুমারRead More
সুহাতায় পূর্ব বিরোধের জের ধরে এক ব্যাক্তিকে হত্যার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহাতায় পূর্ব বিরোধের জের ধরে এক ব্যাক্তিকে হত্যার অভিযোগ পাওয়া গছে। নিহতের নাম নূরে আলম (৪৫)। সে সুহাতা গ্রামের নুরুল ইসলামের ছেলে। স্বজনদের অভিযোগ নূরে আলমের সাথে একই গ্রামের শাহজালাল ও খলিলের দির্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার সন্ধ্যায় শাহজালাল ও খলিলের নেতৃত্বে ৫/৭ জনের একটি দল নূরে আলমের বসত ঘরে ঢুকে তাকে টেনে হিচড়ে নিয়ে যায়। পরে তারা তাকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করে। স্থানীরা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এ ব্যাপারে সদরRead More
সাহসিকতায় তিরস্কার :: আশুগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গিয়ে বদলি হলেন ইউএনও!
বিশেষ প্রতিবেদক :: সরকারী জায়গায় অবৈধভাবে দখল করা স্থাপনা উচ্ছেদ করতে গিয়ে বদলি হলেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আমিরুল কায়ছার। বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অতিরিক্ত কমিশনার (সার্বিক) মোমিনুর রশিদ আমিন স্বাক্ষরিত এক আদেশে তাকে পার্বত্য বান্দরবন জেলার আলীকদম উপজেলায় বদলি করা হয়েছে। তাকে বদলির আদেশটি আশুগঞ্জ আসার পর থেকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। তাকে এই ভাবে বদলির বিষয়টিকে স্থানীয়রা ভালভাবে নেয়নি এবং ক্ষোভ ও দুংখ প্রকাশ করেছে । খোঁজ নিয়ে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার জেলার আশুগঞ্জ উপজেলায় ২০১৬ সালে ১২ জুন উপজেলা নিবার্হীRead More
বিজয়নগরে অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ ২৩ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে উপজেলার সীমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়কের পাশে ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। জানা যায়, আজ শুক্রবার দুপুরে বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের শেখ হাসিনা (সীমনা-ব্রাহ্মণবাড়িয়া) সড়কের পাশে হাল্লা বিলের ধানক্ষেত থেকে অজ্ঞাত একটি মেয়ের মৃত দেহ দেখে পথচারীরা পুলিশকে খবর দেয়।পরে বিজয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করেন। পুলিশ জানায় উদ্ধারকৃত মৃতদেহের বয়স আনুমানিক ২৪ বছর হবে। এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পথচারীরা লাশটি দেখে খবর দিলে পুলিশ লাশটিRead More
বর্তমান সরকারের অধীনেই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে : আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক
নির্বাচন পরিচালনার ক্ষেত্রে কারো দাবির মুখে সংবিধান পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। শুক্রবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নে রাণীখার উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় চলতি বছরের ডিসেম্বরে বর্তমান সরকারের অধীনেই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও উল্লেখ করেন মন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশে ২০১৮ সালের শেষে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন এবং সরকার প্রধান থাকবেন শেখ হাসিনা। কারও কোনো দাবি মানা হবে না। সংবিধানে কোনো ধরনের পরিবর্তন আনা হবে না। আইনমন্ত্রী বলেন, আমাদেরRead More
সমাজসেবায় বিশেষ অবদানের জন্য আবারো সম্মাননা পেলেন পৌর কাউন্সিলর শাহ মোঃ শরিফ ভান্ডারী
সমাজসেবায় বিশেষ অবদানের জন্য “ভাষা সংগ্রামী ড. আব্দুল মতিন স্মৃতি সম্মাননা পুরস্কার-২০১৮” পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর শাহ মোঃ শরিফ ভান্ডারী। “স্বাধীনতা সংসদ” একটি সংগঠনের আয়োজনে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস ২০১৮ উপলক্ষ্যে গত ২০ ফেব্র“য়ারী মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় সেগুন বাগিচাস্থ প্রফেসর আক্তার ইমাম অডিটোরিয়ামে “আমাদের ভাষা আন্দোলন ও একজন ভাষা মতিন” শর্ষিক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি মোঃ আব্দুস সালাম মামুন। প্রধান আলোচক ছিলেন ভাষা সংগ্রামী প্রফেসর ডাঃ মির্জা মাজহারুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্যRead More



















