February, 2018
নবীনগরে দুই আ’লীগ নেতাকে দলের পদ থেকে অব্যাহতি
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে উপজেলা আওয়ামীলীগের দুই নেতাকে দলীয় পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশ আওয়ামীলীগ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা শাখার যুব ও ক্রীড়া সম্পদক মোহাম্মদ নাছির উদ্দিন এবং ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মাহবুবুর রহমানকে অশুভ আচরণ ও দলীয় শৃংখলা ভংগের দায়ে তাদের দলীয় পদ থেকে সরিয়ে দেওয়ার এ সিদ্বান্ত নেয় দল। দলীয় প্যাডে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম হালিম স্বাক্ষরিত চিঠির বরাত দিয়ে সুত্র জানায়, গত ৩ ফেব্রুয়ারী স্থানীয় ডাকবাংলো প্রাঙ্গনে সরকারী কর্মকর্তা/কর্মচারীর উপর আক্রমনাত্বক অশুভ আচরণ দলীয় শৃংখলা ভংগের সামিল বিধায় বাংলাদেশ আওয়ামীলীগ নবীনগর উপজেলা শাখার সভাপতি ফয়জুর রহমান বাদল এমপি’রRead More
ভাদুঘর মাদ্রাসার বার্ষিক সভার আখেরী মোনাজাত বুধবার
আল্লামা সিরাজুল ইসলাম (রহ.) বড় হুজুরের প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী জামিয়া সিরাজীয়া দারুল উলুম ভাদুঘর ব্রাহ্মণবাড়িয়া এর ৩১তম বার্ষিক সভার আজ আখেরী মোনাজাত মাদ্রাসা সংলগ্ন ময়দানে বুধবার বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। উক্ত সভায় সভাপতিত্ব করিবেন জামিয়া সিরাজীয়া দারুল উলুম ভাদুঘর মাদ্রাসার মহাপচিালক আল্লামা মুনিরুজ্জামান সিরাজী। প্রধান অতিথি থাকবেন উম্মুল কুররা বিশ্ববিদ্যালয় মক্কা শরীফের অধ্যাপক শায়খ ডক্টর ফুয়াদ ফাজেল মুহাম্মদ আল হাওশবী মাক্কী, বয়ান করবেন আল্লামা নূরুল ইসলাম ওলীপুরী, আল্লামা মুফ্তী মিজানুর রহমান সাঈদ, আল্লামা সাজিদুর রহমান, আল্লামা মুফ্তী মুবারকুল্লাহ শায়খ হাফেজ মাওলানা মিজানুর রহমান হানাফী, আলহাজ্ব মাওঃ আবুল ফাতাহ্ ভূইয়া, আল্লামা হাফেজRead More
চাকুরি জাতীয়করণের দাবিতে সরকারি কলেজ কর্মচারিদের মানববন্ধন
চাকুরি জাতীয়করণের, দাবিতে, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে, কর্মরত চতুর্থ শ্রেণীর কর্মচারিরা মানববন্ধন করেছে। মঙ্গলবার কলেজের মুল গেইটের সামনে বেসরকারি কর্মচারি সমিতি আয়োজিত মানববন্ধনে ৪৪ জন কর্মচারি অংশ নেয়। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ বেসরকারি কর্মচারি সমিতির সভাপতি সমীর দাসের সভাপতিত্বে ও সদস্য মুজিবুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সহ-সভাপতি মাহমুদ মোল্লা, সাধারণ সম্পাদক সুমন উদ্দিন, যুগ্ম সম্পাদক রবিউল হোসেন টোটন, সাংগঠনিক সম্পাদক ইলিয়াছ মিয়া, প্রচার সম্পাদক বাবুল মিয়া ও সদস্য মো. কাউছার প্রমুখ। বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের মোট ১৬টি বিভাগে ৪৮ জন চতুর্থ শ্রেণীর কর্মচারি কাজ করছেন। তাদের মধ্যে সবাই ১২ থেকেRead More
নবীনগরে ১৩৮টি সরকারি প্রথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ
নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ২১৮টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১৩৮টি বিদ্যালয়ে সরকারি ভাবে কম্পিউটার (ল্যাপটপ) বিতরন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে বিতরণ অনুষ্টানে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম,জেলা পরিষদ সদস্য বোরহান উদ্দিন আহামেদভাইস চেয়ারম্যান মোশারফ হোসেন সরকার,উপজেলা শিক্ষা অফিসার শরিফ রফিকুল ইসলাম প্রমুখ। এ ছাড়াও গত কিছুদিন আগে ১৬টি প্রথমিক বিদ্যালয়ে কমপিউটার (ল্যাপটপ) বিতরন করা হয়েছে। পর্যাক্রমে সব বিদ্যালয়েই কম্পিউটার বিতরন করা হবে জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রশিক্ষনের জ্ঞানকে লালন ও ধারণ করতে হবে-জেলা ও দায়রা জজ মোঃ ইসমাইল হোসেন
জেলা ও দায়রা জজ মোঃ ইসমাইল হোসেন বলেছেন, প্রশিক্ষনের জ্ঞানকে লালন ও ধারণ করতে হবে। প্রশিক্ষণ গ্রহন করে বসে থাকলে চলবে না, চর্চা করতে হবে। শিক্ষার কোন পরিসমাপ্তি নেই। প্রতিটি মানুষকে আল্লাহ তা’আলা বিচ্ছিন্ন ভাবে বিশেষ বিশেষ গুণ দিয়েছে। এ গুণগুলো আমদের খুঁজে খুঁজে বের করতে হবে। মঙ্গলবার বিকালে জেলা আইনজীবি সমিতির ভবনের ২য় তলায় নবীন আইনজীবিদের ৩ দিন ব্যাপী প্রশিক্ষনের সনদ ও ক্রেষ্ট বিতরণকালে তিনি এসব কথা বলেন। জেলা আইনজীবি সমিতির সভাপতি এডঃ সারোয়ার-ই আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এডঃ শফিউল আলমRead More
নবীনগরে ইউপি চেয়ারম্যানের বহিস্কার আদেশ ৩মাসের জন্য স্থগিত
নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আমির হোসেন বাবুলের এর সাময়িক বহিস্কার আদেশ গত ৫ ফেব্রুয়ারী ৩মাসের জন্য স্থগিত করেন হাইকোট ডিভিশনের বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মোহাম্মদ আতাউর রহমান খানের যৌথবেঞ্চ । চেয়ারম্যান আমির হোসেন বাবুলের আইনজীবি এডভোকেট আবদুল্লাহ আল বাকী বিষয়টি নিশ্চিত করে বলেন, মাননীয় বিচারপতিগণ শুনানী শেষে শ্যামগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আমির হোসেন বাবুলের বহিস্কার আদেশ ৩মাসের জন্য স্থগিত করেন। উল্লেখ্য,নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের আওয়ামীলীগ নেতা শাহজান সিরাজের নবীনগর থানায় দায়ের করা একটি মামলার অভিযোগ পত্রে আমির হোসেন বাবুলের নাম থাকার অভিযোগেRead More
গণহারে নেতাকর্মীদেরকে গ্রেফতারে নিন্দা, প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবী জেলা বিএনপির
বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সিলেট হযরত শাহজালল (রঃ) এবং হযরত শাহপরান (রঃ) এর মাজার জিয়ারত ও আগামী ৮ই ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা মামলার রায়কে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সহ বিভিন্ন উপজেলার বিএনপি, যুবদল, ছাত্রদল, অংগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে বিনা কারনে গ্রেফতার করে মার্ডার মামলা সহ বিভিন্ন মিথ্যা জটিল মামলায় জড়িয়ে দিচ্ছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা (কচি) এবং সাধারণ সম্পাদক সাবেক ভিপি মোঃ জহিরুল হক খোকন (জহির)। এক যুক্তবিবৃতিতে গ্রেফতারকৃতRead More
জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৬০ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৬০ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। সোমবার দুপুরে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুনির কামালের আদালত এ পরোয়ানা জারি করেন। আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৬ জানুয়ারীর বিস্ফোরক আইনের একটি মামলায় পুলিশি প্রতিবেদনের প্রেক্ষিতে শুনানি দিন ছিল ২০১৮ সালের ৭জানুয়ারী। সে দিন আসামীরা আদালতে হাজির না হওয়ায় পুনরায় ৬ ফেব্রুয়ারী ২০১৭ শুনানীর দিন ধার্য করে। সোমবারও আসামিরা আদালতে উপস্থিত না হওয়ায় আদালত জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলামসহ ৬০ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারিRead More
ব্রাহ্মণবাড়িয়া অতিক্রম করলেন খালেদা জিয়া, হোটেল উজানভাটি বন্ধ থাকায় যাত্রা বিরতি হয়নি, গ্রেফতার ১৩
সিলেট যাওয়ার পথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সোমবার দুপুর পৌনে ১ টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমা অতিক্রম করেন। মালিহাতা এলাকায় কেন্দ্রীয় বিএনপি’র অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ইঞ্চিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের নেতৃত্বে জেলা বিএনপি’র নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। এছাড়া ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্নস্থানে দলের নেতাকর্মীরা জড়ো হয়ে তাকে ন্বাগত জানান।তবে এরআগে সকালে দলের নেতাকর্মীরা ঢাকা-সিলেট মহাসড়কের পাশে জড়ো হলে পুলিশ তাদের সরিয়ে দেয়। এসময় ১৩ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে আশুগঞ্জ থেকে ৩জন এবং সরাইল বিশ্বরোড থেকে ১০জনকে আটক করা হয়। তার সফরকে কেন্দ্রRead More
চপলের রাজনৈতিক জীবনকাল, নতুন প্রজন্মের কর্মীদের শিক্ষনীয় –মোকতাদির চৌধুরী এমপি
ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও পৌর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল আলম চপলের অকাল প্রয়াণে শোকসভা করেছে ব্রাহ্মণবাড়িয়া পৌর আওয়ামীলীগ। রোববার বিকাল ৪ টা থেকে শহরের সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে এ শোকসভা অনুষ্ঠিত হয়। শহর আওয়ামীলীগের সভাপতি মুসলিম মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,যুগ্ম-সম্পাদক আনোয়ার হোসেন সোহেল এর সঞ্চালনায় এসময় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামীরীগের নির্বাহী সদস্য,জেলা আওয়ামীলীগ ও পার্বত্য চট্টগ্রাম মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধাRead More



















