Main Menu

February, 2018

 

কামাউরা শহীদ স্মৃতি বহুমূখী উচ্চ বিদ্যালয়ে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

মোহাম্মদ মাসুদ ॥ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠন সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোঃ ফরিদুল হুদা কর্তৃক প্রতিষ্ঠিত  কামাউরা শহীদ স্মৃতি বহুমূখী উচ্চ বিদ্যালয়ে তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে বৃহস্পতিবার প্রথম বারের মত জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়। এ উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। বিদ্যালয়ের তথ্য বিজ্ঞান গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের সহকারী শিক্ষক মোঃ আশরাফুল ইসলামের সঞ্চালনায় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সেলিম আহমেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের অন্যতম অভিভাবক সদস্য হাজী শেখ মোঃ মুছা মিয়া, সিনিয়র শিক্ষক মোঃ আশরাফউজ্জামান, সিনিয়র শিক্ষক জনাব মোঃ দেলোয়ার হোসেনRead More


খালেদার সাজায় ক্ষোভ ও প্রতিবাদ জেলা বিএনপির

বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা, ভূয়া ও জাল নথির মাধ্যমে সাজানো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় আদালত কর্তৃক সাজা প্রদানের বিরুদ্ধে একযুক্ত বিবৃতিতে তিব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা (কচি) এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ভিপি মোঃ জহিরুল হক খোকন (জহির)। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, একটি সাজানো মিথ্যা মামলার রায়ে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে সাজা প্রদান করা হয়েছে, তাতে বেগম খালেদা জিয়াকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করা হয়েছে। এই রায় ভোটার বিহীন সরকারের মনের ভাসনা পূরণRead More


১০ ফেব্রুয়ারি জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখনের ২৪তম মৃত্যুবার্ষিকী

স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের সদস্য, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন ১৯৪৭ সালের ১লা জুলাই ব্রাহ্মণবাড়িয়া শহরের মৌড়াইল গ্রামে জন্ম গ্রহণ করেন। পিতা-মরহুম মোহাম্মদ আবদুল আলী এবং মাতা-মরহুমা আলহাজ্ব আমেনা খাতুন। সাত ভাই ও দুই বোনের মধ্যে জনাব মাখন ছিলেন তৃতীয়। তিনি একজন অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। ১৯৬২ সালে তিনি ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মোহাম্মদ হাই স্কুল থেকে মানবিক শাখায় ১ম বিভাগ পেয়ে কৃতিত্বের সাথে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। স্কুল জীবনেই তাঁর ছাত্র রাজনীতির গোড়াপত্তন। ১৯৬২ সালের শিক্ষা আন্দোলনেRead More


সাংবাদিক হিমেলের মায়ের ইন্তেকাল, দাফন সম্পন্ন

চ্যানেল টোয়েন্টিফোর এর স্টাফ রিপোর্টার ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি, এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট ও ব্রাহ্মণবাড়িয়া প্রতিদিন ব্যবস্থাপনা সম্পাদক শিহাব উদ্দিন বিপু ও একাত্তর টিভির জেলা প্রতিনিধি জালাল উদ্দিন রুমির বড় বোন এবং মাছরাঙ্গা টেলিভিশনের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আশেক মান্নান হিমেল এর মাতা রাজিয়া সুলতানা বুধবার রাত সাড়ে ১০টায় ঢাকা হৃদরোগ ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নাল্লিাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। বৃহস্পতিবার বাদ জোহর শহরের টেংকের পাড় মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাযা শেষে শেরপুর কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন করা হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দRead More


খালেদার পাঁচ বছরের জেল

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তারেক রহমানসহ বাকিদের ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডবিধি ১০৯ ও ৪০৯ ধারায় খালেদা জিয়াসহ বাকিদের সাজা দেয়া হয়। বয়স বিবেচনায় খালেদা জিয়ার সাজা কমানো হয় বলে রায়ে উল্লেখ করেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি সব আসামিকে দুই কোটি ১০ লাখ ৭১ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। বৃহস্পতিবার পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় এ রায় দেন। মোট ৬৩২ পৃষ্ঠারRead More


কসবায় বিএনপির নাশকতা প্রতিরোধে আওয়ামী লীগের র‌্যালী ও মিছিল অনুষ্ঠিত

খ.ম.হারুনুর রশীদ ঢালী : ৮ ফেব্রুয়ারি বিএনপির নেতাকর্মীদের নাশকতা সৃষ্টি করতে না পারে এর প্রতিবাদে (৭ ফেব্রুয়ারি) বুধবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ ও ছাত্রলীগসহ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা এক মিছিল সহ র‌্যালী বের করে। র‌্যালীটি উপজেলার প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে উপজেলা সুপার মাকের্ট চত্বরে এক সভায় মিলিত হন। কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এড.রাশেদুল কাওসার ভুইয়া জীবনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এড.আনিসুল হক ভুইয়া,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এম.জি হাক্কানী,কাজী আজহারুল ইসলাম,রুহুল আমিন ভুইয়া বকুল,উপজেলা যুবলীগৈর সভাপতি এম এ আজিজ,উপজেলা ছাত্রলীগের সভাপতি মো.মনির হোসেন ও সিনিয়রRead More


ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ৬২ নেতাকর্মী গ্রেফতার॥ তিতাস কমিউটার ট্রেন বন্ধ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে যে কোন প্রকার অপ্রতিকর ঘটনা রোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বহিনীর সদস্যরা ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থানে অভিযান শুরু করেছে।   ঢাকা-সিলেট ও কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কের ৪টি পয়েন্টে পুলিশের এবং র‌্যাব চেক পোষ্ট বসিয়ে যানবাহনে তল্লাশী চালাচ্ছে। এদিকে, ব্রাহ্মণবাড়িয়ায় ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এরমধ্যে কসবায় এক প্লাটুন ও ব্রাহ্মণবাড়িয়া শহর ও আশপাশে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।   নিরাপত্তার অংশ হিসেবে সড়ক-মহাসড়কে তাদের টহল বৃদ্ধি করেছে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মিজানুর রহমান।   এদিকে, রায়কে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকাগামী তিতাস কমিউটারRead More


৮ ফেব্রুয়ারী :: ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ-র‌্যাবের অভিযান, তল্লাশী, গ্রেফতার ৫৪

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে যে কোন প্রকার অপ্রতিকর ঘটনা রোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বহিনীর সদস্যরা ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থানে অভিযান শুরু করেছে। সড়ক-মহাসড়কে চলছে তল্লাশী। র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্য ঢাকা-সিলেট মহাসড়কে বিশ্বরোডে চেক পোষ্ট বসিয়ে যানবাহনের তল্লাশী করেছে। নিরাপত্তার অংশ হিসেবে সড়ক-মহাসড়কে তাদের টহল বৃদ্ধি করেছে। গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন স্থান থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিএনপির ৫৪ নেতা কর্মীকে গ্রেফতার করেছে। অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, কসবা উপজেলা :: কসবা উপজেলার খাড়েরা গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে মিজানুর রহমান ভুইয়া (৫৬), একই গ্রামেরRead More


সরাইলে পারিবারিক কলহের জেরে গৃহবধূকে হত্যার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পারিবারিক কলহের জেরে রোকেয়া বেগম (২০) নামে এক গৃহবধূকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার নিজসরাইল গ্রামে স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রোকেয়া ওই গ্রামের ফারুক মিয়ার স্ত্রী ও একই গ্রামের মমিন মিয়ার মেয়ে। সরাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান জানান, স্বামী ফারুকের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে আগে থেকেই কলহ চলছিল রোকেয়ার। এর জের ধরে ফারুক তাকে পিটিয়ে হত্যা করে হাসপাতালে মরদেহ রেখে পালিয়ে যায় বলে দাবি নিহতের বাবার বাড়ির লোকজনের। তিনি আরো জানান, নিহতের গলায় ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে।Read More


৮ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়ায় কোনো প্রকার নাশকতা,সন্ত্রাস করতে দেয়া হবে না–আল মামুন সরকার

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার বলেছেন,৮ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার রাজপথে কাউকে কোনো প্রকার নাশকতা,সন্ত্রাস করতে দেয়া হবে না। সকল অশুভ কার্যক্রম প্রতিহত করতে আওয়ামীলীগের নেতাকর্মীরা সর্বদা সতর্ক থাকবে। তিনি মঙ্গলবার সন্ধ্যার পর শহরের হালদারপাড়াস্থ দলীয় কার্যালয়ে আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের মবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরো বলেন,দুর্নীতির বিরুদ্ধে দেশের মানুষ সোচ্চার আছে। দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় শেখ হাসিনার সরকার নিরন্তর কাজ করে যাচ্ছে। এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সহসভাপতি তাজ মো.ইয়াছিন,মো.হেলাল উদ্দিন,মুজিবুর রহমান বাবুল,যুগ্ম-সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু,গোলাম মহিউদ্দিন খোকন,মুক্তিযুদ্ধ সম্পাদকRead More


This site is protected by wp-copyrightpro.com