January, 2018
নবীনগরে এম.এ মাশরেকী মেমরিয়্যাল ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা বৃত্তি ও বইয়ের মোড়ক উন্মোচন
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর থেকে:ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এম.এ মাশরেকী মেমরিয়্যাল ফাউন্ডেশনের উদ্যোগে মাশরেকী রচনাবলী বইটির মোড়ক উন্মোচন ও শিক্ষা বৃত্তির পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠাটির উদ্ধোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক আশীখ মোহাম্মদ শিমুল। এম এ মাশরেকী মেমোরিয়াল ফউন্ডেশনের সভাপতি মোস্তফা কামাল হায়দার মাশরেকীর সভাপতিত্বে,অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সালেহীন তানভীর গাজী,নবীনগর পেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কামাল খন্দকার,মাহাবুব আলম লিটন,সেতারা মাশরেকী প্রমুখ।
নবীনগরে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর থেকে: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নানা আয়োজনে বাংলাদেশ ছাত্র লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে নবীনগর উপজেলা ছাত্রলীগ। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায়। এরপর একটি র্যালী দলীয় কার্যালয় থেকে নবীনগর পৌরএলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে নেতাকর্মীদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল আল রুমান,সাধারন সম্পাদক আব্দুল আল-মামুন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড: সুজিত কুমার দেব, যুবলীগের সভাপতি সামস আলম, সাধারণ সম্পাদক আশ্রাফল ইসলাম রিপন, পৌর ছাত্রলীগের সভাপতি মোজাম্মেল হক লিমন, নাজমুল হাসান জেমস সহ উপজেলারRead More
নাসিরনগরে গৃহবধূ হত্যার অভিযোগে চাচা শ্বশুর গ্রেপ্তার
নাসিরনগর সংবাদদাতা:: ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামে যৌতুকের দাবিতে আলুফা আক্তার-(২২) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগে চাচা বাছির মিয়াকে-(৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২ জানুয়ারি মঙ্গলবার সকালে পুলিশ গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। গৃহবধূ আলুফা আক্তার শ্রীঘর গ্রামের নিজাম মিয়ার স্ত্রী। এঘটনায় নিহত আলুফার পিতা আবদুল কুদ্দুস চৌধুরী বাদি হয়ে ৫ জনকে আসামী করে মঙ্গলবার রাতে থানায় একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশ ছেলের চাচা বাছির মিয়াকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, প্রায় পাচঁ বছর আগে উপজেলার শ্রীঘর গ্রামের মরহুম রূপসRead More
কসবায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
খ.ম.হারুনুর রশীদ ঢালী, কসবা প্রতিনিধি ::গৌরব ঐতিহ্য,সংগ্রাম ও সাফল্যের ৭০ বছর বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কসবা উপজেলা সুপার মাকের্ট চত্বরে বৃহম্পতিবার দুপুরে আলোচনা সভা আর কেক কাটার মধ্য দিয়ে দিনটি পালিত হয়। বাংলাদেশ ছাত্রলীগ কসবা উপজেলা শাখার সভাপতি মোঃ মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এড.আনিসুল হক ভুঁইয়া। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এম.জি হাক্কানী, কসবা পৌর মেয়র মো: এমরান উদ্দিন জুয়েল, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সফিকুল ইসলাম আলমগীর ও সাধারণ সম্পাদক হুমায়ন কবীর সরকার,আকরাম খান, মো.সোলেমান খান,পৌর ছাত্রলীগের সভাপতি সৈকত আলী, পৌর সেচ্ছাসেবকRead More
বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে আঞ্চলিক ইজতেমা, আসতে শুরু করেছে মুসল্লীরা, নিরাপত্তায় ৫০০ শতাধিক পুলিশ মোতায়েন
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার শালগাঁও কালিসীমা ঈঁদগাহ ময়দানে তিতাস নদীর তীরে শুরু হয়েছে তিন দিন ব্যাপী জেলা আঞ্চলিক ইজতেমা। বৃহস্পতিবার সকালে আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে আগামী ৬ ডিসেম্বর আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হবে এ ধর্মীয় অনুষ্ঠান। ইজতেমা সূত্রে জানা যায়, লক্ষাধিক মুসল্লীর জন্য প্রায় ২০ একর জায়গা জুড়ে নির্মাণ করা হয়েছে বিশালাকার প্যান্ডেল। তৈরী করা হয়েছে ভ্রাম্যমাণ ৭০০ পানির ট্যাব, ৮টি পানির ট্যাংক ও ৮০০ টয়লেট ও ওজুর স্থান। ৩ দিনব্যাপী এ ইজতেমায় দেশী বিদেশী অতিথি সহ প্রায় ১/ ২ লক্ষ মানুষের সমাগম হবে বলে ধারণা আয়োজকদের। জেলা ইজতেমাRead More
সান্নিধ্যের স্মৃতিঃ- কবি-সাহিত্যিক মোহাম্মদ মাহ্ফুজউল্লাহ্
মোঃ তারিকুল ইসলাম সেলিম:: একের পর এক নক্ষেত্রের বিয়োগান্ত আমাদের অপূরনীয় ক্ষতি হয়ে যাচ্ছে। এসব নক্ষত্রের জন্ম যুগে যুগে হয় না। আমাদের নাওঘাট গ্রামে নক্ষত্রের ভরা ঝুড়িতে ভাগ্যগুনে প্রায় আড়াই-তিনশো বছরের ইতিহাসে কেবল একজনকেই পেয়েছিলাম। নাওঘাট গ্রামের কৃতি-সন্তান বাংলা সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব, নজরুল যুগে প্রতিভাধর, শক্তিমান, স্বতন্ত্র ও রোমান্টিক কবি-সাহিত্যিক, প্রবান্ধানিক, নজরুল গবেষক, সাহিত্য আলোচক, সমালোচক, গীতিকবি ও প্রবীণ সাংবাদিক মোহাম্মদ মাহফুজউল্লাহ । তাঁর নামের সাথে আমার প্রথম পরিচয় ঘটে সম্ভবত ১৯৯০ – ৯১ সালের দিকে। তখন আমার বয়স পাঁচ থেকে ছয় বছর । সবেমাত্র আত্মীয়-স্বজন, পাড়া প্রতিবেশীদের সাথেRead More
৫ই জানুয়ারী ব্রাহ্মণবাড়িয়া সদরে বিএনপির নেতাকর্মী ও গণতন্ত্রকামী জনতা কালো ব্যাজ ধারণ করবে
আগামী ৫ই জানুয়ারী গণতন্ত্র হত্যা ও কালো দিবস। ২০১৪ সালের এই দিনে বর্তমান ভোটার বিহীন, অগণতান্ত্রিক সরকার অন্যায় ভাবে, ক্ষমতার অপব্যবহার করে, রাষ্ট্রীয় সন্ত্রাসী কায়দায় ভোটার বিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে অবৈধভাবে রাষ্ট্র পরিচালনা করে আসছে। সেই থেকে ২০ দলীয় জোট ৫ই জানুয়ারীকে গণতন্ত্র হত্যা ও কাল দিবসটি হিসেবে পালন করে আসছে। তারই অংশ হিসাবে আগামী ৫ই জানুয়ারী কেন্দ্রীয় বিএনপি সারাদেশে গণতন্ত্র হত্যা ও কালো দিবস পালনের কর্মসূচী ঘোষণা করে। কিন্তু আগামী ৪, ৫ ও ৬ই জানুয়ারী ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে বিধায় ধর্মপ্রাণ মুসলমালদের স্বতস্ফূর্ত ভাবেRead More
নবীনগরের ঘোড়া দিয়ে হালচাষ
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের হামিদ মিয়ার ছেলে আবু সাঈদ ঘোড়া দিয়ে হালচাষ ও ঘানি টেনে জীবিকা নির্বাহ করছেন। তিনি ঘোড়া দিয়ে হালচাষ করে প্রতিদিন এক হাজার ও তারচে অধিক টাকা আয় করছেন। বিদেশ ফেরত যুবক আবু সাঈদ সংসারের হাল ধরতে ২০১২ সালের দিকে টাকা ধার করে দুইটি ঘোড়া ক্রয় করেন। তিনি জানান, প্রতিদিন ৩ থেকে ৪ কানি(বিঘা) জমি চাষ করেন। সকালে ঘোড়া দিয়ে হালচাষ করে সেই ঘোড়া দিয়েই আবার বিকেলে ঘানি টেনে তৈল উৎপন্ন করেন। এছাড়াও সে প্রতিদিন ঘানি টেনেও ৩/৪ কেজি তৈল উৎপন্ন করেন।Read More
আন্দোলন সংগ্রামের মাধ্যমে অবৈধ সরকারকে বিদায় করে গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনা হবে—- ইঞ্জিঃ খালেদ হোসেন মাহবুব শ্যামল
কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন শ্যামল বলেছেন, আন্দোলনের মাধ্যমেই এই অবৈধ সরকারকে বিদায় করে দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র ও জনগনের ভোটের অধিকার ফিরে আনা হবে। তিনি আগামী দিনের আন্দোলনে ছাত্রদলকে অগ্রনী ভূমিকা পালন করতে হবে। তিনি অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের অবৈধ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান। পুলিশ দিয়ে বিরোধীদের দমন করা এ সরকারের শেষ রক্ষা হবে না। তাদের পায়ের নিছে এখন মাটি নেই। এ বছরই তাদের শেষ বছর। সুষ্ট নির্বাচন হলে অবশ্যই বিএনপি নির্বাচনে যাবে। ছাত্রদলের গৌরবাজ্জল ইতিহাসের বর্ণনা দেনRead More
বাহরাইন বি এন পি কেন্দ্রীয় কমিটি’র উদ্যোগে বাংলাশের ৪৬ তম মহান বিজয় দিবস উদযাপন।
বাংলাদেশের ৪৬ তম মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ৭১’র রণাঙ্গনে মেজর জিয়া শীর্ষক আলোচনা সভা করেছে বাহরাইন বি এন পি কেন্দ্রীয় কমিটি। গত ২৯ শে ডিসেম্বর,শুক্রবার রাত ০৮ ঘটিকার সময় মানামা বাহরাইন বি এন পি কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাহরাইন বি এন পি কেন্দ্রীয় কমিটি’র সভাপতি ও বাহরাইনস্থ বাংলাদেশ স্কুল এন্ড কলেজ ম্যানেজিং কমিটি’র সম্মানিত সদস্য – জনাব হামেদ কাজী হাসান। বাহরাইন কেন্দ্রীয় বি এন পি’র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম এইচ সোকার্নো’র সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাহরাইন কেন্দ্রীয় বি এনRead More



















