Main Menu

January, 2018

 

৫ই জানুয়ারি -কসবা আওয়ামীলীগের গণতন্ত্র রক্ষা দিবসে আলোচনা সভা

খ.ম.হারুনুর রশীদ ঢালী কসবা প্রতিনিধি :৫ই জানুয়ারি কেন্দ্রীয় বাংলাদেশ আওয়ামী লীগের ঘোষণায় গণতন্ত্র রক্ষা দিবস পালনের কর্মসূচী ঘোষণা মোতাবেক বাংলাদেশ আওয়ামী লীগ কসবা উপজেলা শাখার উদ্যোগে কসবা পৌর মুক্ত মঞ্চে বিকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এড.আনিসুল হক ভুইয়া। কসবা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক এড.রাশেদুল কাওসার ভুইয়া জীবনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এম.জি হাক্কানী, কাজী আজহারুল ইসলাম, রুহুল আমিন ভুইয়া বকুল, কসবা পৌর মেয়র মো.এমরান উদ্দিন জুয়েল, জেলা পরিষদ সদস্য মোশারফ হোসেন ইকবাল ও আইয়ুব আলী ভুইয়া, উপজেলাRead More


“মানুষ মানুষের জন্য” এই ব্রত নিয়ে আমরা সমাজের জন্য কাজ করি : উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সমিতি ঢাকা‍‌‌‌ এর উদ্যোগে শীতার্থ অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে সদর উপজেলা মিলনায়তনে প্রধান অতিথি থেকে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন সমিতির প্রধান পৃষ্ঠপোষক, বাংলাদেশ আওয়ামী লীগ এর কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটি’র সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি । তিনি তাঁর বক্তব্যে বলেন, মানুষ মানুষের জন্য এই চেতন বোধ থেকেই আমরা দরিদ্র মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করছি। এই সমিতির আমাদের ঢাকাস্থ সদর উপজেলা বাসীর প্রাণের সংগঠনRead More


দলিল লেখকদের ৬৫ বছরের বয়সসীমা বিলুপ্তির অনুমোদন

দলিল লেখকদের ৬৫ বছরের বয়সসীমা বিলুপ্তির নথিতে অনুমোদন দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। আইন মন্ত্রনালয় জানিয়েছে, ২০১৭ সালের ৯ ডিসেম্বর বাংলাদেশ দলিল লেখক সমিতির কাউন্সিল অধিবেশনে মন্ত্রী আনিসুল হকের প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে এখন থেকে ৬৫ বছর বয়সের পরেও দলিল লিখতে পারবেন সনদধারী দলিল লেখকরা। তাদের ৬৫ বছরের সর্বোচ্চ বয়সসীমা বিলুপ্তকরণ সংক্রান্ত নথিতে অনুমোদন দিয়েছেন আইনমন্ত্রী। এখন আইন মন্ত্রণালয়ের অধীন নিবন্ধন অধিদপ্তর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে। নিবন্ধন সনদ পাওয়ার জন্য ২০০৩ সালের পূর্বে দলিল লেখকদের বয়সসীমা এবং শিক্ষাগতRead More


ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে উপনির্বাচন ১৩ মার্চ ২০১৮

সরকার দলীয় সংসদ সদস্য ছায়েদুল হকের মৃত্যুতে শূন্য হওয়া আসনে ভোটের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ১৩ মার্চ ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আর তফসিল ঘোষণা হবে ৫ ফেব্রুয়ারি। বৃহস্পতিবার বিকালে নির্বাচন ভবনে বৃহস্পতিবার সাংবাদিকদের এই তথ্য জানান ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ। উল্লেখ্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মুহাম্মদ ছায়েদুল হক গত ১৬ ডিসেম্বর বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে পাঁচবারের সাংসদ ছিলেন।


ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জেলা ছাত্রলীগের আয়োজনে কেক কেটে কর্মসূচীর উদ্বোধন করছেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার। পাশে জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহ্ ও সাধারণ সসম্পাদক রাসেল মিয়াসহ জেলা, কলেজ, উপজেলা ও শহর ছাত্রলীগের নেতৃবৃন্দ।


“ছাত্রলীগের ইতিহাস- বাঙালির ইতিহাস” ::উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের মাটিতে ছাত্রলীগের গৌরবময় ঐতিহ্যের কথা তুলে ধরতে গিয়ে বলেছিলেন “ ছাত্রলীগের ইতিহাস-বাঙালির ইতিহাস”। অর্থাৎ তিনি বলতে চেয়েছিলেন যে, আজকের এই স্বাধীন সাবভৌম বাংলাদেশ হচ্ছে ছাত্রলীগের আন্দোলন, সংগ্রাম আর লড়াইয়ের বাস্তবরূপ। বাঙালি জাতিস্বত্তার জন্য স্বাধীন সার্বভৌম ভূখন্ডের ধারণা ছাত্রলীগই ধারণ করে চূড়ান্ত লক্ষ্যে এগিয়ে নিয়ে আসে। ছাত্রলীগ বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের অগ্রবর্তী বাহিনী – ভ্যানগার্ড – হিসেবে দায়িত্ব পালন করে। ১৯৪৮ এর ৪ জানুয়ারিতে প্রতিষ্ঠিত ছাত্রলীগই বায়ান্ন, বাষট্টি, ছেষট্টি, ঊনসত্তর, সত্তর আর একাত্তুর হয়ে ইতিহাসে এক অনন্য সাধারণ রাজনৈতিক আন্দোলনের জন্ম দিয়েছিল। সাধারণত: রাজনৈতিকRead More


নাফিজ-ফারহানার বিয়েতে বিশিষ্ট ব্যাক্তিবর্গের মিলনমেলা

মজিবুর রহমান খান,ব্রাহ্মণবাড়িয়া থেকে: ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল আলম এমএসসি’র একমাত্র কন্যা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক রিফাত ফারহানার বিয়ে সম্পন্ন হয়েছে। বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক কে এম নাফিজ ইফতেখার। গত ২রা জানুয়ারী ঢাকা অফিসার্স ক্লাবে এই বিয়ের অনুষ্ঠানটি হয়। বিয়ে অনুষ্ঠানটি ঢাকা ও ব্রাহ্মণবাড়িয়ায় বসবাসকারী বিশিষ্ট ব্যাক্তিবর্গের মিলন মেলায় পরিনত হয়। এছাড়া দেশের বিশিষ্ট ব্যাক্তিগনও এই অনুষ্ঠানে যোগ দেন। সংসদ সদস্য,রাজনৈতিক নেতৃবৃন্দ,বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি,পদস্থ সরকারী কর্মকর্তা এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ যোগ দেন এই অনুষ্ঠানে। জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল আলম এমএসসি,তার পতœী উম্মে সালমা,ছোট ভাই মো: শাহআলম,ডা: ফখরুলRead More


ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপারের ইজতেমাস্হল পরিদর্শন

বিশ্ব এজতেমা একাংশ ৪/৫/৬ ইং জানুয়ারি শালগাঁও কালিসীমা চৌদ্দ মোজা মাঠে ইজতেমা অনুষ্ঠান শুরু হয়েছে। অদ্য ০৪/১/২০১৮ তারিখ বেলা ১১:৪৫ মিনিটে জনাব মো: মিজানুর রহমান পিপিএম বার (অতিরিক্ত ডিআইজি) পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া মহোদয় উক্ত অনুষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন। এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও ইজতেমায় উপস্থিত মুসল্লিগনের সাথে কুশল বিনিময় করেন। এছাড়া তিনি ইজতেমা মাঠে স্বাধীন বাংলা চক্ষু হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা উদ্বোধন করেন। এসময় ইজতেমা মাঠে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল),অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিনিয়র সহকারি পুলিশ সুপার (সদর দপ্তর),সহকারি পুলিশ সুপার (কসবা সার্কেল )Read More


সরাইল তথ্য ভান্ডার শুমারির সভা

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ বৃহস্পতিবার সরাইল উপজেলার তথ্য ভান্ডার শুমারির স্থায়ী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ইসরাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অংশগ্রহন করেন সরকারি কর্মকর্ত, জনপ্রতিনিধি, সাংবাদিক ও প্রকল্পের কর্মকর্তা কর্মচারীরা। সহকারি পরিসংখ্যান কর্মকর্তা নাজিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ পরিসংখ্যাণ ব্যুরোর ব্রাহ্মণবাড়িয়া জেলার উপ-পরিচালক ও প্রকল্পের জেলা সমন্বয়কারী মোঃ সেলিম খন্দকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ ইকবাল হোসেন, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মুজিবুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আইনুল হক,Read More


সরাইলে জেএসসি পরীক্ষায় ফল বিপর্যয় ২৪ প্রধান শিক্ষককে শোকজ!

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥সরাইলে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (জেএসসি) ফল বিপর্যয় ঘটেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপর্যয়ের কারন জানতে উপজেলার ২৪ প্রতিষ্ঠান প্রধানকে শোকজ করেছেন। যেখানে কুমিল্লা শিক্ষা বোর্ডের পাসের হার শতকরা ৬২ ভাগ। সেখানে সরাইলের পাসের হার মাত্র ৪০.৫৬ ভাগ। হতাশ অভিভাবক ও উপজেলা প্রশাসন। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এ বছর উপজেলার ২০টি মাধ্যমিক বিদ্যালয় ও ২টি প্রাথমিকের থেকে মোট ৩ হাজার ৬২৪ জন শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ গ্রহন করে। পাস করেছে মাত্র ১ হাজার ৪৭০ জন। জিপিএ-৫ পেয়েছে ২০ জন। ফেল করেছে ২ হাজার ১৫৪ জন।Read More


This site is protected by wp-copyrightpro.com