Main Menu

November, 2017

 

পৌর সম্পদ রক্ষণাবেক্ষণে পৌর নাগরিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ —–ব্রাহ্মণবাড়িয়া পৌর মেয়র নায়ার কবির

শুক্রবার সকালে শহরের ৯নং ওয়ার্ডের ডাকবাংলা মোড় মুন্সি আব্দুল কাদির সড়ক সংস্কার কাজ শেষে নামফলক উন্মোচন করলেন পৌর মেয়র ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবির। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুরাদ খান, ব্রাহ্মণবাড়িয়ার গবেষক মুহম্মদ মুসা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন খান খোকন, ব্রাহ্মণবাড়িয়া ইসলামিক সেন্টারের সাধারণ সম্পাদক শওকত হায়াত খান, জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল কবির তপন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নিকাশ চন্দ্র মিত্র, সহকারী প্রকৌশলী কাউসার আহমেদ, উপ সহকারী প্রকৌশলী সুমন দত্ত, শহর আওয়ামীRead More


নবীনগর প্রেসক্লাবের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নবীনগর প্রতিনিধি: নবীনগর প্রেসক্লাবের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী গত বুধবার সন্ধ্যায় পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার বিকালে এক শোভাযাত্রা বের করা হয়।শোভাযাত্রাটি নবীনগর প্রেসক্লাব প্রাঙ্গন থেকে শুরু হয়ে নবীনগর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে প্রেসক্লাব প্রঙ্গনে এসে শেষ হয়। সন্ধ্যায় প্রেসক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিতহয়। প্রেসক্লাব সভাপতি মাহাবুব আলম লিটনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহীন তানভীর গাজী,সহকারী পুলিশ সুপার (নবীনগর সার্কেল) চিত্ত রঞ্জন পাল,পেীর মেয়র মো:মাঈন উদ্দিন,উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান মোশারফ হোসেন সরকার,ইউ এন ও সহধর্মিনী নাহিদা সুলতানা,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোস্তফা আশরাফ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতিRead More


নবীনগরে আওয়ামীলীগ নেত্রী খুন, জড়িতদের গ্রেফতারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

মিঠু সূত্রধর পলাশ :: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক স্বপ্না আক্তার (৪৫) হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশকে ৭২ ঘণ্টার সময় বেঁধে দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল। বৃহস্পতিবার বিকেলে উপজেলার জিনোদপুর ইউনিয়নের বাঙ্গরা গ্রামের ঈদগাহ মাঠে স্বপ্না আক্তারের জানাজায় অংশ নেন স্থানীয় সাংসদ ফয়জুর রহমান বাদল। এ সময় তিনি এ হত্যকান্ডের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশের প্রতি নির্দেশনা প্রদান করেন। পরে স্বপ্নার মরদেহ জিনোদনপুর ইউনিয়নের চারপাড়া গ্রামের স্থানিয় কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে স্বপ্না আক্তারেরRead More


কাবাঘর ও মসজিদে নববির ছবি তোলায় নিষেধাজ্ঞা

অনেক আগে থেকেই আলেম-উলামারা বলে আসছিলেন পবিত্র কাবা ও মসজিদে নববিতে ছবি উঠানো নিষেধ করা প্রসঙ্গে। পবিত্র এই দুই মসজিদসহ হজের আনুষ্ঠানিকতার সময় ছবি উঠানোর প্রবণতা রীতিমতো ভয়াবহ রূপ ধারণ করেছিলো। এবার তার পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে। সম্প্রতি পবিত্র কাবা ও মসজিদে নববিতে ছবি তোলায় নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি সরকার। ইসলামের অন্যতম পবিত্র স্থান মসজিদে নববিতে এক ইসরাইলি নাগরিক ছবি তুলে তা সামাজিক মাধ্যমে প্রচারের পর পবিত্র কাবাঘর ও মসজিদে নববি এবং এর পার্শ্ববর্তী এলাকায় পর্যটকদের ছবি তোলার ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হলো। ১২ নভেম্বর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ সিদ্ধান্তRead More


ব্রাহ্মণবাড়িয়া শহরে নারীর ফাঁদে ব্যবসায়ী অপহরণের ঘটনায় দুই পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনায় দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের প্রস্তুতিও নেওয়া হয়েছে। বহিষ্কৃতরা হলেন- সদর থানার এএসআই মো. রফিকুল ইসলাম ও কনস্টেবল মো. শরীফুল ইসলাম। পুলিশ সুপার বরখাস্তের বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন। প্রসঙ্গত, ২০ নভেম্বর দুপুরে মসজিদ রোড এলাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের দেওড়ার গ্রামে সার ব্যবসায়ী জাকির হোসেন শহরের জগত বাজার যাচ্ছিলেন। এসময় আঁখি নামে এক মহিলা অপহরণকারী দলের  সদস্য অসুস্থতার কথা বলে তাকে নিজ বাসা শহরের কাজীপাড়া এলাকায় পৌঁছে দেয়ার জন্য জাকিরকে অনুরোধ করেন। পরে জাকির তাকে বাসায় পৌঁছে দিতেRead More


ব্রাহ্মণবাড়িয়ায় যুব রেড ক্রিসেন্ট এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের ভবনে ব্রাহ্মণবাড়িয়া যুব রেড ক্রিসেন্ট এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিট লেভেল অফিসার মোঃ আতিকুর রহমানের সভাপতিত্বে সভায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন প্রশিক্ষক সমন্বয়কারী পরিষদের আহবায়ক সিনিয়র যুব সদস্য ইফতেয়ার উদ্দিন রিফাত। ভারপ্রাপ্ত যুব প্রধান সাহিদুল ইসলাম অপু পরিচালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক যুব প্রধান খুরশেদ আলম, উপ যুব প্রধান প্রসন্ন দাস প্রশান্ত, যুব সদস্য মুজাহিদ খান, লাকি আক্তার, অলিউল্লাহ সরকার রিয়াদ, ফাহিম মুনতাসির, জান্নাতুল ফেরদৌস, রজত কর, টিনা আক্তার, মুজিবুর রহমান, মোঃ তারেক মিয়া, আশিকুল ইসলাম রিমন, নিহাল রায়Read More


সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণের নব নির্বাচিত নির্বাহী কমিটির প্রথম সভায় ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান

দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণের লালন ও বিকাশে নব নির্বাচিত সকল সদস্যগণকে সম্মিলিত প্রচেষ্টায় কাজ করতে হবে

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান বলেছেন, সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ শুধু ব্রাহ্মণবাড়িয়ার বরেণ্য সন্তান নন, বিশ্ব শাস্ত্রীয় সঙ্গীতে বরপুত্র হিসেবে তিনি বিশ্ব স্বীকৃত সঙ্গীত ব্যক্তিত্ব। তার নামাংকিত সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণের লালন ও বিকাশে প্রতিষ্ঠানটির নব নির্বাচিত সকল সদস্যগণকে সম্মিলিত প্রচেষ্টায় কাজ করতে হবে। তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণের নব নির্বাচিত নির্বাহী কমিটির প্রথম সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন। এ সময় অন্যান্যের বক্তব্য রাখেন সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণের নব নির্বাচিত সহ সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়রRead More


ব্রাহ্মণবাড়িয়া পৌর পরিষদের মাসিক সভা

নাগরিক সেবার মান বৃদ্ধির জন্য পৌর পরিষদসহ পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারীদের একযোগে কাজ করতে হবে — পৌর মেয়র নায়ার কবির

বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া পৌর পরিষদের মাসিক সভা পৌর ভবনে অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার মেয়র নায়ার কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর মোঃ ফেরদৌস মিয়া, মোঃ জামাল হোসেন, মোঃ আবুল বাশার, মোঃ খবির উদ্দিন, আলহাজ্ব মিজানুর রহমান আনছারী, মোঃ কাউছার, ওমর ফারুক জীবন, শাহ মোঃ শরীফ ভান্ডারী, মুফতি মাকবুল হোসাইন, আব্দুল হাই ডাবলু, রফিকুল ইসলাম নেহার, সংরক্ষিত কাউন্সিলর হোসনে আরা বাবুল, হালিমা আক্তার কাজল, সালমা বেগম, মাহমুদা রহমান, নির্বাহী প্রকৌশলী নিকাশ চন্দ্র মিত্র, হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম কাউসার, সহকারী প্রকৌশলী কাউসার আহমেদ প্রমুখ। সভায় সভাপতির বক্তব্যে পৌর মেয়র নায়ার কবির বলেন,Read More


রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাংলাদেশ-মিয়ানমার সমঝোতা স্মারক সই

নির্যাতনের মুখে রাখাইন রাজ্যে থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার বিষয়ে চুক্তিতে সই করেছে বাংলাদেশ ও মিয়ানমার। তবে চুক্তিতে রোহিঙ্গাদের ফেরানোর প্রক্রিয়া শেষ করার জন্য সুনির্দিষ্ট কোনো সময়সীমার উল্লেখ নেই। বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে মিয়ানমারের রাজধানী নেপিদোতে দেশটির রাষ্ট্রীয় পরামর্শক ও পররাষ্ট্রমন্ত্রী সু চির দলীয় কার্যালয়ে এই চুক্তি সই হয়। বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এবং মিয়ানমারের পক্ষে দেশটির রাষ্ট্রীয় উপদেষ্টা কার্যালয়ের মন্ত্রী কিয়াউ তিন্ত সোয়ে চুক্তিতে সই করেন বলে বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে বলা হয়েছে তবে কবে নাগাদ তাদের ফিরিয়ে নেয়া হবে সেই সময়সীমা উল্লেখ নাRead More


নবীনগর আওয়ামী লীগ নেত্রী খুনের ঘটনায় সিএনজি চালক আটক

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক স্বপ্না আক্তার খুনের ঘটনায় অটোচালক জাহাঙ্গীরকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় বলে জানিয়েছেন নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার চিত্তরঞ্জন পাল। তিনি বলেন, ঘটনার পর থেকে পুলিশ কর্মকর্তারা অভিযান শুরু করেন। শিগগিরই ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে। এর আগে বুধবার বিকালে উপজেলার সাত মোড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দশমোড়া গ্রামে আওয়ামী লীগের সম্মেলনে যোগ দেন স্বপ্না। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কে সোহাতা মোড়ে তাকে হত্যা করে লাশ ফেলে রাখে দুর্বৃত্তরা। এ ঘটনায় গভীর রাতে নিহতের বড়Read More


This site is protected by wp-copyrightpro.com