Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় যুব রেড ক্রিসেন্ট এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

[Web-Dorado_Zoom]

বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের ভবনে ব্রাহ্মণবাড়িয়া যুব রেড ক্রিসেন্ট এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিট লেভেল অফিসার মোঃ আতিকুর রহমানের সভাপতিত্বে সভায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন প্রশিক্ষক সমন্বয়কারী পরিষদের আহবায়ক সিনিয়র যুব সদস্য ইফতেয়ার উদ্দিন রিফাত।

ভারপ্রাপ্ত যুব প্রধান সাহিদুল ইসলাম অপু পরিচালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক যুব প্রধান খুরশেদ আলম, উপ যুব প্রধান প্রসন্ন দাস প্রশান্ত, যুব সদস্য মুজাহিদ খান, লাকি আক্তার, অলিউল্লাহ সরকার রিয়াদ, ফাহিম মুনতাসির, জান্নাতুল ফেরদৌস, রজত কর, টিনা আক্তার, মুজিবুর রহমান, মোঃ তারেক মিয়া, আশিকুল ইসলাম রিমন, নিহাল রায় প্রমুখ।

সভায় সভাপতির বক্তব্যে ইউনিট লেভেল অফিসার মোঃ আতিকুর রহমান বলেন, যুব রেড ক্রিসেন্ট কার্যক্রম গতিশীল করতে সকলকে একযোগে কাজ করতে হবে। আসন্ন এজিএম এবং জাতীয় ক্যাম্প সফলের জন্য এখনি যুব রেড ক্রিসেন্টকে প্রস্তুতি নিতে হবে। আমন্ত্রিত অতিথির বক্তব্যে প্রশিক্ষক সমন্বয় পরিষদের আহবায়ক সিনিয়র যুব সদস্য ইফতেয়ার উদ্দিন রিফাত বলেন, সকল ভেদাভেদ ভুলে যুব রেড ক্রিসেন্ট কার্যক্রম আরো এগিয়ে নিয়ে যেতে হবে। যুব ক্রিসেন্টের কিছু স্বার্থান্বেসী মহল নিজেদের জাহির করা ও ব্যক্তি স্বার্থের লক্ষ্যে অপচেষ্টা ও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদেরকে এড়িয়ে চলতে হবে। সব সময় যুব রেড ক্রিসেন্টর এর যুব পলিসি ও নিয়ম- নীতি মেনে কাজ করতে হবে। মনে রাখতে হবে যুব রেড ক্রিসেন্ট একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। এটি ব্যক্তি স্বার্থের সংগঠন নয়। যুব রেড ক্রিসেন্ট মানবতার সেবায় নিয়োজিত সংগঠন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares