Main Menu

September, 2017

 

জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আরও ৩৬০ মেগাওয়াট বিদ্যুৎ

আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রে নবনির্মিত ৪৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্টের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রে নবনির্মিত ৪৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্টের (নর্থ) উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার দুপুর ১২টা ৪০ মিনিটে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন এ পাওয়ার প্ল্যান্টের উদ্বোধন করেন তিনি। এর ফলে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আরও ৩৬০ মেগাওয়াট বিদ্যুৎ। ভিডিও কনফারেন্স উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে আয়েজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য জিয়াউল হক মৃধা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফজিলাতুন্নেছা বাপ্পি, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল আলম, জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, পুলিশ সুপারRead More


রোহিঙ্গাদের নির্বিচার হত্যার প্রতিবাদে কলকাতায় মুসলিমদের বিক্ষোভ

মিয়ানমারের রাখাইন অঞ্চলে রোহিঙ্গাদের নির্বিচার হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার কলকাতায় পথে নেমেছিল বেশ কয়েকটি মুসলিম ও মানবাধিকার সংগঠন। সেই বিক্ষোভ মিছিলের মূল স্লোগান ছিল মিয়ানমার সরকার ও অং সান সু চি-র বিরুদ্ধে এবং হত্যা বন্ধে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপের দাবিতে। তবে ওই বিক্ষোভের নানা বক্তা ও জমায়েত হওয়া মানুষদের ক্ষোভ দেখা গেছে ভারতের সরকার, বিশেষ করে দেশের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও। তাঁর সাম্প্রতিক মিয়ানমার সফরের সময়ে মি. মোদী রোহিঙ্গা ইস্যু নিয়ে কড়া বক্তব্য রাখবেন এমনটাই আশা করেছিলেন বিক্ষোভে সামিল অনেকে। তবে শেষমেশ আশাহত হতে হয়েছে তাদের। দক্ষিণ কলকাতায় মিয়ানমারের উপদূতাবাসের সামনে জড়োRead More


কসবা কুটি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের হাতে বার্ষিক ক্রীড়া ও মেধা পুরস্কার তুলে দেন আইনমন্ত্রী

খ.ম.হারুনুর রশীদ ঢালী কসবা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের হাতে বার্ষিক ক্রীড়া ও মেধা পুরস্কার তুলে দেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। শনিবার দুপুরে বিদ্যালয় চত্বরে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে মন্ত্রী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। কুটি বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাইদুর রহমান স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা-৩ আসনের সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা ইসলাম,উপজেলা পরিষদের চেয়ারম্যানRead More


টাউন খাল পুনরুজ্জীবন কার্যক্রম শুরু, সাবধান! ময়লা ফেললেই আইনের আওতায়(ভিডিও)

পানি প্রবাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার টাউন খাল খনন ও আবর্জনা পরিষ্কারের কাজ শুরু হয়েছে। শনিবার সকাল ১০টায় ‘ক্লিন ব্রাহ্মণবাড়িয়া’ কার্যক্রমের অংশ হিসেবে টাউন খাল পরিস্কার অভিযান শুরু হয়। বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী প্রধান অতিথি থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, এ খালের সৌন্দর্য নষ্ট করতে একটি মহল সোচ্ছার ছিল। ভূমি দস্যুগণ মনে করেছিল এ খাল ভরাট করতে পারলে তারা লাভবান হবেন। কিন্তু তাদেরRead More


স্বাশিপ প্রতিনিধি দল ত্রাণ নিয়ে উত্তর বঙ্গে যাচ্ছে

বন্যা পরবর্তী পুনর্বাসনে সহযোগিতা করার জন্য স্বাধীনতা শিক্ষক পরিষদের একটি প্রতিনিধি দল শনিবার রাতে বন্যা দুর্গত উত্তরাঞ্চলে যাচ্ছেন । স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক ও বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু’র নেতৃত্বে উক্ত প্রতিনিধি দলে রয়েছেন স্বাশিপ সহ-সভাপতি অধ্যক্ষ আকরামুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক সাইদুর রহমান পান্না,সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোকসেদুর রহমান, অধ্যক্ষ সামসুল আলম, অধ্যক্ষ তেলোয়াত হোসাইন, কোষাধ্যক্ষ অধ্যক্ষ সলিম উল¬াহ সেলিম, আপ্যায়ন সম্পাদক অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান এবং স্বাশিপ ঢাকা মহানগর (উঃ) এর সাধারণ সম্পাদক আব্দুল¬াহ আল মামুন । উক্ত প্রতিনিধিদল বন্যা দুর্গত নীলফামারী,কুড়িগ্রামRead More


এডঃ সিদ্দিকুর রহমান এর মৃত্যুতে জেলা পরিষদ চেয়ারম্যানের শোক প্রকাশ

বিশিষ্ট আইনজীবি এডঃ সিদ্দিকুর রহমান এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান, রেড ক্রিসেন্ট সোসাইটি ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জননেতা আলহাজ্ব শফিকুল আলম এমএসসি। এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার শান্তি কামনা করেন।


ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র সম্মানিত সদস্য মোঃ রফিকুল ইসলাম এর মাতার মৃত্যুতে জেলা বিএনপি’র গভীর শোক প্রকাশ।

প্রেস বিজ্ঞপ্তি : ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মানিত সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রফিকুল ইসলাম এর মাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ভিপি মোঃ জহিরুল হক খোকন (জহির)। একযুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের সকল সদস্যের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। গত শুক্রবার শহরের শেরপুর ঈদগাহ মাঠে মরহুমার নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। উক্ত জানাযা নামাজে জেলা বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’রRead More


নবীনগরে বজ্রপাতে নিহত- ১, আহত- ২

নবীনগর  প্রতিনিধি: মাছ ধরা একটি শখের বিষয়। আর এই শখ অনেকের জীবনে আকস্মিক মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। তেমনি একটি ঘটনা ঘটেছে ব্রা‏হ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউরফতেহপুর ইউনিয়নের লাউর গ্রামে। গতকাল বৃহস্পতিবার (০৭/০৯) মাছ ধরতে গিয়ে আকস্মিক বজ্রপাতে ১ নারী নিহত ও ২ জন আহত হয়েছে। জানা গেছে, লাউর গ্রামের শাহাজাহান মিয়ার স্ত্রী হনুফা বেগম (৫০) বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশে কৃষি জমিতে মাছ ধরতে গেলে আকস্মিক বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত অবস্থায় আব্দুল আলিম (৪৫) ও জাহেরুল (৬৫) কে নবীনগর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। আহত দুইজনের বাড়ি বগুড়া।Read More


নবীনগর প্রেসক্লাবে মতবিনিময় সভা ৫৭ ধারা রহিতকরনের দাবী

নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাবের আওয়ামীলীগ নেতা রুপালী ব্যাংকের পরিচালক মিডিয়া ব্যক্তিত্ব ব্যারিস্টার জাকির আহম্মদ সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। শুক্রবার(০৮/০৯)রাতে ক্লাব কার্যালয়ে তিনি সাংবাদিকদের সাথে মিলিত হন। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মাহাবুব আলম লিটন। ঈঁদউত্তর শুভেচ্ছা বিনিময়কালে ব্যারিস্টার জাকির প্রেসক্লাবের দাতা সদস্য পদ গ্রহন করেন। তিনি তার বক্তব্যে ৫৭ ধারা রহিতকরণসহ রহিঙ্গা মুসলমান উপর নির্যাতন বন্ধ ও তাদের দেশে ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারের উপর চাপ সৃষ্টির করতে বিশ্বনের্তৃত্বের প্রতি আহবান জানান। এ সময় ৫৭ ধারা বাতিলের দাবী জানিয়ে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কামাল খন্দকার, শিক্ষক মো: আলামীনRead More


নবীনগরে ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

নবীনগর (ব্রা‏হ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও’র) হস্থক্ষেপে এক মাদ্রাসা ছাত্রীকে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে।এ সময় অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নেয়া হয়। গতকাল শুক্রবার উপজেলার বড়িকান্দি গ্রামে এ বিয়ের আয়োজন করা হয়। জানা যায়, ওই গ্রামের মুর্শিদ মিয়ার মেয়ে এবং সলিমগঞ্জ মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রীর সাথে বাঞ্ছারামপুর উপজেলার থাল্লা গ্রামে মো: আল-আমিনের বিয়ের প্রস্তুতি চলছিল। এ বিষয়ে ইউএনও সালেহীন তানভীর গাজী জানান, খবর পেয়ে গতকাল শুক্রবার সকালে মেয়ে,মেয়ের বাবা এবং ওয়ার্ডের মেম্বারকে ডেকে এনে বাল্য বিয়ে দিবে না মর্মে মুচলেকা রেখে বিয়ে বন্ধ করে দিয়েছি।


This site is protected by wp-copyrightpro.com