Main Menu

September, 2017

 

সরাইলে বিদ্যুৎ স্পৃষ্টে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ সরাইলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কাউছার (১৬) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত কাউছার উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া পূর্ব পাড়ার আসাদ মিয়ার ছেলে। গতকাল সোমবার দুপুরে বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার পথে এ ঘটনাটি ঘটেছে। নিহতের পরিবার ও স্থানীয় লোকজন জানায়, কাউছারদের বাড়ির উত্তর পাশের খালি জায়গায় দীর্ঘদিন ধরে বিদ্যুতের (এলটি) কাভার বিহীন ক্যাবল ঝুলে আছে। ক্যাবল গুলো খুবই নিচে হওয়ায় ঝুঁকির কথা তারা একাধিকবার স্থানীয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) কে অবহিত করেছেন। কিন্তু কোন ব্যবস্থা নেয়নি তারা। গতকাল দুপুর ১২টার দিকে কাউছার মাদ্রাসায় যাওয়ার জন্য বাড়িRead More


সরাইলে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত: ২০

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২০জন আহত হয়েছে। ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার নোয়াগাও ইউনিয়নের ইসলামাবাদ নামকস্থানে আজ সোমবার(১১সেপ্টেম্বর) বিকালে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা গামী মা এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৬১৩৪) ইসলামাবাদ নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। খবর পেয়ে সরাইল বিশ্বরোড হাইওয়ে থানা পুলিশ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর থেকে দমকল বাহিনী এসে বাসটি উদ্ধার করে। এ সময় মহাসড়কের দুই দিকে দীর্ঘ যানঝটের সৃষ্টি হয়। দুর্ঘটনায় বাসের ২০ জন যাত্রী আহত হয়। এ ব্যাপারে সরাইল বিশ্বরোড হাইওয়েRead More


সঠিক পরিকল্পনা ও দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারদের কর্ম অবহেলাকে দায়ী করছেন সুশীল সমাজ

নবীনগরে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: বাংলাদেশ ষড়ঋতুর দেশ। কালের বিবর্তনে এবং আবহাওয়া পরিবর্তনের কারণে এখন আর বাংলার মানুষ ষড়ঋতুর ছোঁয়া পায় না। উল্লেখযোগ্য ভাবে ছোঁয়া পায় গ্রীষ্মকাল আর বর্ষাকালের। বর্ষাকাল বাংলাদেশের জন্য যেমন সুখের তেমনি দুঃখেরও। এই বর্ষাকালেই বাংলাদেশের প্রায় সব জায়াগাতে বৃষ্টির পরিমান বেড়ে যায়। যার ফলে দেখা দেয় বিভিন্ন অঞ্চলে বন্যা ও রাস্তাঘাটে জলাবদ্ধতা।তারই প্রমাণ পাওয়া গেছে ব্রা‏হ্মণবাড়িয়ার নবীনগর সদর সহ পৌর এলাকার অধিকাংশ ওয়ার্ডে। নবীনগর উপজেলা সদরের ৯টি ওয়ার্ড নিয়ে ১৯৯৯ সালে যাত্রা শুরু করে নবীনগর পৌরসভা। ১৯৯৯ থেকে ২০১৭ -এর মধ্যে নবীনগর পৌরসভা পার করেছে প্রায় ১৮Read More


নবীনগরে স্কাউটের ৩দিনের প্রশিক্ষণ কর্মশালার উদ্ভোধন

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর (ব্রা‏হ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা স্কাউটের ৩ দিনের প্রশিক্ষণ কর্মশালা উদ্ভোধন হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা স্কাউট কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটের সভাপতি সালেহীন তানভীর গাজীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সাংবাদিক সঞ্জয় সাহা,উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক মো: রেজাউল করিম বাবুল,প্রশিক্ষক আব্দুল হাকিম সহ অবিভাবক ও বিভিন্ন বিদ্যালয়ের স্কাউট শিক্ষকগণ। প্রশিক্ষন কর্মশালায় বক্তারা,আঞ্চলিক পর্যায়ের উর্ত্তীণ স্কাউট ছাত্র-ছাত্রীদের বেশি করে প্রশিক্ষণ গ্রহণ করার উপর গুরুত্ব আরোপ করেন।


ব্রাহ্মণবাড়িয়ায় তূর্ণা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন সহ বগি লাইনচ্যুত: বিকল্প লাইন দিয়ে ট্রেন চলাচল

ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ায় তূর্ণা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ সোমবার ভোর পৌনে ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন সংলগ্ন মৌড়াইল রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। এর ফলে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ সাময়িক বন্ধ ছিল । তবে বিকল্প লাইন দিয়ে ট্রেন চলাচল করছে বলে জানা গেছে। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. শোয়েব জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর তূর্ণা এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি শেষে ভোর পৌনে ৪টার দিকে ছেড়ে যাওয়ার পর মৌড়াইল রেলক্রসিংয়ের সামনে বিকট শব্দে ইঞ্জিন ও তিনটি বগি লাইনচ্যুত হয়। পরে অপরRead More


আহবায়ক হারুনুর রশীদ ঢালী-সদস্য সচিব আল আমিন

“কসবা আমার-আমার কসবা” আহবায়ক কমিটি গঠন

কসবা প্রতিনিধি (ব্রা‏‏হ্মণবাড়িয়া) : যে সৎ উপার্জন করেন এবং উপার্জিত অর্থের একটি অংশ মানবতার সেবায় ব্যয় করেন, নির্যাতিত ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়ান, গাছ লাগান পরিবেশ ও দেশ বাঁচান, মাদক, সস্ত্রাস, বাল্যবিবাহ, জঙ্গিবাদ প্রতিরোধে এগিয়ে আসেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং সকল মানুষের শান্তির পক্ষে আওয়াজ তোলেন। এই শ্লোগানকে সামনে নিয়ে “কসবা আমার-আমার কসবা” সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নামে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ১০ সেপ্টেম্বর রোববার দুপুরে কসবা উপজেলা প্রেসক্লাবে কসবা আমার-আমার কসবা গঠনকল্পে সাংবাদিক খ.ম.হারুনুর রশীদ ঢালীর সভাপতিত্বে এই নিয়ে ৪টি সভা অনুষ্ঠিত হয়। রোববার উপস্থিত সকলের সর্বRead More


বাহরাইন বি এন পি কেন্দ্রীয় কমিটি ও অঙ্গসহযোগি সংগঠন এবং সকল আঞ্চলিক শাখা কমিটি কর্তৃক দলের ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বাহরাইন বি এন পি কেন্দ্রীয় কমিটি এবং অঙ্গসহযোগি সংগঠন ও সকল আঞ্চলিক শাখা কমিটি কর্তৃক দলের ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত (০৭ সেপ্টেম্বর ) বৃহস্পতিবার,রাত ৮.৩০ ঘটিকায় মানামা স্থানীয় ওরিয়েন্টাল প্যালেস হোটেল অডিটোরিয়ামে অনুষ্ঠিত উক্ত দোয়া ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন, বাহরাইন বি এন পি কেন্দ্রীয় কমিটি’র সংগ্রামি সভাপতি ও বাহরাইনস্থ বাংলাদেশ স্কুল ম্যানেজিং কমিটি’র সম্মানিত সদস্য – জনাব হামেদ কাজী হাসান।প্রধান অতিথি ছিলেন, বাহরাইন কেন্দ্রীয় বি এন পি’র সম্মানিত প্রধান উপদেষ্ঠা,বিশিষ্ট ব্যবসায়ী  জনাব মোঃ মোজাহিদুল ইসলাম। বাহরাইন কেন্দ্রীয় বি এন পি’রRead More


ব্রাহ্মণবাড়িয়ায় ইনক্লুসিভ বাজেট ও সম্পত্তি মূল্যায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় পৌরসভার ইনক্লুসিভ বাজেট ও সম্পত্তি মূল্যায়ন বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা গতকাল রোববার সকালে অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মাহবুবুল হুদা সভা কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন পৌরসভার প্যানেল মেয়র মোঃ ফেরদৌস মিয়া। এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবির। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর ট্রেনিং স্পেশালিষ্ট আব্দুস সামাদ, কনসালট্যান্ট মাহাবুবুর রহমান, প্রশিক্ষক নাজমা খাতুন ও মৌসুমী আক্তার। কর্মশালায় পৌর সভার ইনক্লুসিভ বাজেট, সম্পদ, ইমারত, বাৎসরিক মূল্যায়ন, বার্ষিক মূল্যায়নের প্রয়োজনীয়তা ও পৌরকর আরোপের সীমাবদ্ধতা বিষয়ে ব্যাপক আলোচনা হয়।Read More


এড.ছিদ্দিকুর রহমানের মৃত্যুতে পৌর মেয়র নায়ার কবিরের গভীর শোক

ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজের শিক্ষক এড.ছিদ্দিকুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবির। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।


মন্ত্রীর এপিএসের নাম ভাঙ্গিয়ে টাকা আত্মসাতের অভিযোগে

নবীনগরের এলজিইডি অফিসের কর্মচারী জাকির হোসেন গ্রেপ্তার

নবীনগর প্রতিনিধি: আইনমন্ত্রীর সহকারি একান্ত সচিবের নাম ভাঙ্গিয়ে চাকুরী দেয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রায় সাত লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে নবীনগর এলজিইডি অফিসের নৈশ প্রহরী মো: জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমেনা আক্তার নামের এক নারীর দায়ের করা মামলায় আখাউড়ার পুলিশ তাকে গতকাল রাতে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া জাকিরের বাড়ি আখাউড়ার রাজমঙ্গলপুর গ্রামে। তাকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা জানতে নবীনগর এলজিইডি অফিসের উপজেলা প্রকৌশলী নুরুল ইসলামকে ফোন করা হলে, তিনি জানান,”জাকির আমাদের অফিসের নৈশ প্রহরী। তাকে গ্রেপ্তার করা হয়েছে, এটুকু শুনেছি। কিন্তু কেন গ্রেপ্তার হয়েছে, সেটি জানিনা।” তবেRead More


This site is protected by wp-copyrightpro.com