Main Menu

May, 2017

 

মোহনা টিভি’র এমডি জিয়াউদ্দিন আহমেদের মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধিদের গভীর শোক

বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল মোহনা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক জিয়াউদ্দিন আহমেদ মজুমদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সকল প্রতিনিধি বৃন্দ। এক শোক বিবৃতিতে তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। বিবৃতিদাতারা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মোঃ শাহজাদা, সরাইল উপজেলা প্রতিনিধি মোঃ শফিকুর রহমান, কসবা উপজেলা প্রতিনিধি হারুন অর রশিদ ঢালি, নবীনগর উপজেলা প্রতিনিধি সাইদুল আলম সোহরাব, আশুগঞ্জ উপজেলা প্রতিনিধি তসলিম উদ্দিন, আখাউড়া উপজেলা প্রতিনিধি মোঃ কবির হোসেন, বিজয়নগর উপজেলা প্রতিনিধি আঞ্জবআলী মোল্লা প্রমুখ।


রাষ্ট্রীয় জীবন বীমা প্রতিষ্ঠান “জীবন বীমা কর্পোরেশন” এর ব্যবসায় উন্নয়ন ও মতবিনিময় সভা

জীবন বীমা কর্পোরেশনের পলিসির মাধ্যমে সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব —— যুগ্ম সচিব মোঃ আব্দুল আজিজ

একমাত্র সরকারী রাষ্ট্রীয় জীবন বীমা প্রতিষ্ঠান “জীবন বীমা কর্পোরেশন” এর ব্যবসায় উন্নয়ন ও মতবিনিময় সভা গতকাল সোমবার ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মাহবুবুল হুদা সভাকক্ষে সকাল ১১টায় অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ সামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জীবন বীমা কর্পোরেশন প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার (অর্থ ও হিসাব) যুগ্ম সচিব মোঃ আব্দুল আজিজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের চেয়ারম্যান ডাঃ মোঃ আবু সাঈদ, ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সহ সভাপতি আলহাজ্ব মোঃ শাহ আলম, বিশিষ্ট সমাজসেবক কমরেডRead More


ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র কার্যালয়ে ২০১৭- ২০১৮ প্রস্তাবিত বাজেটের উপর পৌর পরিষদের আলোচনা সভা

আসন্ন বাজেট হবে পৌরবাসীর কল্যাণমুখী বাজেট —পৌর মেয়র নায়ার কবির

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র কার্যালয়ে ২০১৭- ২০১৮ প্রস্তাবিত বাজেটের উপর পৌর পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবিরের সভাপতিত্বে ও পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কাউসারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংরক্ষিত কাউন্সিলর হোসনে আরা বাবুল, হালিমা আক্তার কাজল, সালমা বেগম, মাহমুদা রহমান, পৌর কাউন্সিলর মোঃ জামাল হোসেন, মোঃ আবুল বাশার, মোঃ খবির উদ্দিন, আলহাজ্ব মিজানুর রহমান আনছারী, মোঃ কাউছার, ওমর ফারুক জীবন, মোঃ ফেরদৌস মিয়া, শাহ মোঃ শরীফ ভান্ডারী, আলহাজ্ব মোঃ মুরাদ খান, মুফতি মাকবুল হোসাইন, আব্দুল হাই ডাবলু, সহকারী প্রকৌশলী কাউসার আহমেদ প্রমুখ। আলোচনা সভায় সভাপতির বক্তব্যেRead More


আখাউড়া উপজেলার মোগড়া বাজারে অগ্নিকাণ্ড: প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়-ক্ষতি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৮টি দোকান আগুনে পুড়ে গেছে। আজ সোমবার সকালে উপজেলার মোগড়া বাজারের পাশের একটি বাড়ির মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে একটি বেকারি, দুইটি ফার্ণিচার, একটি মৎস্য খাদ্য, একটি ক্যাবল নেটওয়ার্ক ও বাকিগুলো মুদি দোকান।এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।আখাউড়া ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যার হাউজ ইনস্পেক্টর এএম মফিজুর রহমান জানান, সকাল ৭টার দিকে আমরা মোগড়া বাজারের পার্শ্ববর্তী একটি মার্কেটে অগ্নিকাণ্ডের খবর পাই। পরে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ৯টারRead More


ওমরাহ পালনের জন্য বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার এখন মক্কায়

বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার পল পগবা ওমরাহ পালনের সৌদি আরবের মক্কায় গিয়েছেন। মুসলমানদের জন্য পবিত্র রমজান মাসের শুরুতে মি: পগবা মক্কায় যান। গত রবিবার ফরাসী এ ফুটবলার মক্কা থেকে তার একটি ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেছেন, “আমার জীবনে দেখা সবচেয়ে সুন্দর জিনিস।” রমজানের শুভেচ্ছা জানিয়ে তিনি টুইটারে একটি বার্তাও দিয়েছেন। ২৪ বছর বয়সী এ ফুটবলারকে গত গ্রীষ্ম মৌসুমে ১১৪মিলিয়ন ডলার দিয়ে কিনে নিয়েছে ব্রিটেনের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। গত বুধবার সুইডেনের স্টকহোমে অনুষ্ঠিত ফাইনালে ইউরোপা লিগ কাপ জয় করে ম্যানচেস্টার ইউনাইটেড। সে ম্যাচের পর মি: পগবা তারRead More


মূর্তি পুনঃস্থাপন ও পুলিশি হামলার প্রতিবাদ ও নেতাকর্মীদের মুক্তির দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ

জাতীয় প্রেসক্লাব চত্ত্বরে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি থেকে গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে রবিবার দুপুরে শহরে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে করে টি এ রোডস্থ অাশিক প্লাজা প্রাঙ্গনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় । এর আগে সংগঠনের জেলা সভাপতি মোহাম্মদ ইবরাহীম খলীল’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক, এম আবু হানিফ নোমানের উপস্থাপনায় প্রেসক্লাব চত্তরে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলার সাবেক সেক্রেটারি মাওলানা গাজী নিয়াজুল করিম, সেক্রেটারি জনাব মোহাম্মদ ওবাইদুল হক, বামুক জেলা ছদর সৈয়দ আনোয়ার আহমদ লিটন, অাইএবি’রRead More


ব্রাহ্মণবাড়িয়ায় নিরাপদ মাতৃতত্ব দিবস পালিত

সমন্বিত উদ্যোগেই মাতৃমৃত্যু কমিয়ে আনবে: সিভিল সার্জন ডাঃ নিশিত নন্দী মজুমদার

২৮ মে, রোববার যথাযোগ্য মর্যাদায় ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে এবং ব্র্যাক এর সহযোগিতায় দিবসটি পালিত হয়েছে। সকাল ৯টায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল প্রাঙ্গণ হতে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সদর হাসপাতালের শহীদ ডাঃ মিলন হলে এসে আলোচনা সভায় মিলিত হয়। সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডাঃ নিশিত নন্দী মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা’র উপ পরিচালক অরবিন্দ দত্ত, সদর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তাRead More


ব্রাহ্মণবাড়িয়ায় কারাভোগের পর দেশে ফিরে গেছে দুই ভারতীয় নাগরিক

ভারতীয় দুই নাগরিক জয়ন্তি বিশ্বাস (৫০) ও তার ছেলে প্রান্তোষ বিশ্বাস ১৬ মাস কারাভোগের পর দেশে ফিরে গেছে। শনিবার সন্ধ্যায় আখাউড়া স্থলবন্দর সীমান্ত পথে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-এর কাছে তাদের হস্তান্তর করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় উপস্থিত ছিলেন স্থলবন্দর বিজিবি কোম্পানি কমান্ডার মাহবুবুর রহমান, আইসিপি ক্যাম্প কমান্ডার এনামুল হক ইমিগ্রেশন কর্মকর্তা পিয়ার আহমেদ এবং ত্রিপুরার আগরতলা চেকপোষ্ট ক্যাম্প কমান্ডার রাহুল। খোঁজ নিয়ে জানা গেছে, ভারতের ত্রিপুরা রাজ্যের করিমগঞ্জের জয়ন্তি বিশ্বাস ও তার ছেলে প্রান্তুষ বিশ্বাস ২০১৬ সালের ২১ ফেব্রুয়ারি মৌলভীবাজার জেলার কুলাউড়া সীমান্ত পথে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে।Read More


১৫ কেজি গাঁজা ও গাড়িসহ দুইজনকে আটক করেছে ব্রাহ্মণবাড়িয়া এনএসআই

প্রতিনিধি: ১৫ কেজি গাঁজা ও মাইক্রোবাসসহ দুই জনকে আটক করেছে জাতীয় নিরাপত্তা সংস্থা(এনএসআই) এ কর্মরর্ত ব্রাহ্মণবাড়িয়া অফিসে সদস্যরা। রবিবার সকালে এনএসআই এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড এলাকা থেকে সাদা রং এর একটি মাইক্রোবাসকে দাওয়া করে। এসময় মাইক্রোবাসটি দ্রুত আশুগঞ্জ টোলপ্লাজা অতিক্রম করে। পরে ভৈরব থানা পুলিশের সহায়তায় দূজর্য় মোড় এলাকা থেকে ১৫ কেজি গাজাঁ ও মাইক্রোবাসটিসহ দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন বিজয়নগর উপজেলার সেজামুড়া গ্রামের মৃত. লাল মিয়ার ছেলে গাড়ী চালক শাহিন (৪০) ও আজমপুর কলোনী মৃত. নুর ইসলামে মেয়ে রাহেলা (২৫)। এ ব্যাপারে ভৈরব থানা ভারপ্রাপ্তRead More


৩০শে মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৩৬ তম শাহাদৎ বার্ষিকী, যথাযথ মর্যাদায় দিনটি পালন করবে- ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি।

প্রেস বিজ্ঞপ্তি: আগামী ৩০শে মে রোজ মঙ্গলবার মহান স্বাধীনতার ঘোষক,  বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৩৬ তম শাহাদাৎ বার্ষিকী। আজ থেকে ৩৬ বৎসর পূর্বে চট্টগ্রামের সার্কিট হাউজে রাতের অন্ধকারে কতিপয় বিপদগামী, উশৃংখল, দুষ্কৃৃতকারী রাজনৈতিক কুচক্রান্তের মাধ্যমে বুলেটের আঘাতে নির্মম ভাবে হত্যা করে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। যা, জাতির জন্য লজ্জাজনক, দুঃখ জনক এবং দূর্ভাগ্য জনক। এই দিনটি উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনার্থে বিনম্ভ্র শ্রদ্ধার সাথে বিভিন্ন কর্মসূচী পালন করার উদ্দ্যেগ নিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি। কর্মসূচীর মধ্যে রয়েছে- দলীয়Read More


This site is protected by wp-copyrightpro.com