Main Menu

১৫ কেজি গাঁজা ও গাড়িসহ দুইজনকে আটক করেছে ব্রাহ্মণবাড়িয়া এনএসআই

[Web-Dorado_Zoom]

প্রতিনিধি: ১৫ কেজি গাঁজা ও মাইক্রোবাসসহ দুই জনকে আটক করেছে জাতীয় নিরাপত্তা সংস্থা(এনএসআই) এ কর্মরর্ত ব্রাহ্মণবাড়িয়া অফিসে সদস্যরা। রবিবার সকালে এনএসআই এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড এলাকা থেকে সাদা রং এর একটি মাইক্রোবাসকে দাওয়া করে। এসময় মাইক্রোবাসটি দ্রুত আশুগঞ্জ টোলপ্লাজা অতিক্রম করে। পরে ভৈরব থানা পুলিশের সহায়তায় দূজর্য় মোড় এলাকা থেকে ১৫ কেজি গাজাঁ ও মাইক্রোবাসটিসহ দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন বিজয়নগর উপজেলার সেজামুড়া গ্রামের মৃত. লাল মিয়ার ছেলে গাড়ী চালক শাহিন (৪০) ও আজমপুর কলোনী মৃত. নুর ইসলামে মেয়ে রাহেলা (২৫)।
এ ব্যাপারে ভৈরব থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুখলেছুর রহমান জানান এই ঘটনায় মাদক দ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares