May, 2017
নবনির্মিত কসবা থানা ভবন উদ্বোধন
পুলিশকে বন্ধু হিসেবে গ্রহণের মাধ্যমে মাদক ও জঙ্গি দমন করতে হবে: আইনমন্ত্রী আনিসুল হক এমপি
— কসবা প্রতিনিধি: আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি বলেছেন, মাদক ও জঙ্গির বিরুদ্ধে লড়াই করে উন্নতশীল বাংলাদেশ গড়ে তুলি। আসুন আমরা পুলিশকে সমাজের বন্ধু হিসেবে গ্রহণ করে মাদক ও জঙ্গি দমন করি। তিনি দেশকে আরও এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। তিনি থানা চত্বরে ১৯ মে শুক্রবার সন্ধ্যায় নবনির্মিত কসবা থানা ভবন উদ্বোধন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। চট্রগ্রাম রেঞ্জ বাংলাদেশ পুলিশের ডিআইজি এস,এম,মনির উজ জামান বিপিএম,পিপিএম’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, জেলা পুলিশ সুপার মো: মিজানুরRead More
১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযান::গাঁজা উদ্ধার
অদ্য ১৯ মে ২০১৭ তারিখ দুপুর দুইটার ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুর নামক স্থানে সিংগারবিল সীমান্ত ফাঁড়ীর হাবিলদার মোঃ কামরুজ্জামান এর নেতৃত্বে নিয়মিত অভিযান পরিচালনাকালে সীমান্তবর্তী এলাকা হতে বাংলাদেশের অভ্যন্তরে পরিত্যক্ত অবস্থায় ১৪০ কেজি ভারতীয় জট গাঁজা উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত ভারতীয় জট গাঁজার আনুমানিক মূল্য প্রায় ৪,৯০,০০০/- (চার লক্ষ নব্বাই হাজার) টাকা। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। প্রেস বিজ্ঞপ্তি
প্রয়াত পিনাকী ভট্টচার্যের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি
২০ মে ২০১৭ উপমহাদেশের বিশিষ্ট সমাজসেবক দানবীর ও সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ব্রাহ্মণবাড়িয়াস্থ পশ্চিম মেড্ডার ঐতিহ্যবাহী রায় সাহেব বাড়ীর সন্তান পিনাকী ভট্টাচার্যের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। ২০১৫ সালের এই দিনে তিনি প্রয়াত হয়েছেন। জীবৎকালে তিনি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে প্রিয় এবং শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ছিলেন। দেশের বহু সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নকল্পে তার বিশেষ অবদান রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিষ্ঠিত ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ও সৎসঙ্গ বিহারের ভূমিদাতা তিনি, তার দানকৃত ভূমির উপর এই দুটি প্রতিষ্ঠান স্ব গৌরবে বেড়ে উঠছে। বিশেষ করে তার দানকৃত ভূমির উপর প্রতিষ্ঠিত ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনটি বর্তমান সরকারের দৃষ্টি আর্কষণ করেছে।Read More
সম্মেলনের আড়াই বছর পার ব্রাহ্মণবাড়িয়া বিএনপি পেল পূর্ণাঙ্গ কমিটি
গত ১৬ মে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছেন। অনুমোদিত ওই কমিটি অনেকেই ফেসবুকে আপলোড দিয়েছে। এ ছাড়া পদ পাওয়া অনেক নেতা এরই মধ্যে এ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তবে জেলা সভাপতি জানিয়েছেন, কমিটি অনুমোদনের বিষয়টি তিনি জানেন না। অন্যদিকে সাধারণ সম্পাদক কমিটি অনুমোদনের বিষয়টি স্বীকার করেছেন। দলের একাধিক নেতা জানান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কমিটির অনুমোদন দিয়েছেন বলে কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক বেলাল আহমেদRead More
ক্লাস ছুটি দিয়ে ক্লাসরুমেই ঘুম! প্রতিবাদ করায় রুমানার দম্ভ “আমার ভাই পুলিশ, সবগুলারে বেধে থানায় নিয়ে যাব”
এম.ডি.মুরাদ মৃধা :: স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা কেউ বারান্দায়, কেউ মাঠে দৌড়াচ্ছে একটু বিরক্ত হলেন শিক্ষক রুমানা আক্তার। বললনে যাও তোমাদের স্কুল ছুটি। এই দিন উপস্থিত ৯/১০ জন ছাত্র ছাত্রী চলে গেল যার যার বাড়িতে। এদিকে মনের শান্তিতে ক্লাসের দরজা বন্ধ করে ঘুমাচ্ছেন শিক্ষিকা রুমানা। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বুড়িশ্বর ইউনিয়নের বুড়িশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিন ঘুরে দেখা যায় এ চিত্র। এটি নিত্যদিনের ঘটনা বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক। এলাকাবাসী ও শিক্ষকদের অভিযোগ, রুমানা আক্তার প্রতিনিয়ত স্কুলে ঝগড়া-ঝাটি লাগিয়ে রাখে । সে নিয়মিত স্কুলে আসেনা। আসলেও ক্লাস করেনা। আর ক্লাসে আসলেইRead More
তিতাস একটি নদীর নাম
তিতাস একটি নদীর নাম- একটি মহৎ রচনা পথিকরাজপুত্র ::এক বন্ধুর সাথে তর্কালোচনায় হঠাৎ বন্ধুটি জিজ্ঞেস করেছিলেন- অদ্বৈত মল্লবর্মণ-মানিক আপনার দৃষ্টিতে কেমন লেখক? তেমন না ভেবেই বলেছিলাম- আমার বিচারে তারা এলিট। তিনি ফের জানতে চেয়েছিলেন, কেন আমার বিচারে তারা এলিট? কোন পর্যবেক্ষণে? তাৎক্ষণিকভাবে এটা আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ বলে এড়িয়ে গেলেও পরে ভেবেছি- আসলেই তো! এলিট লেখক কেনো তারা? কোন পর্যবেক্ষণ থেকে আমি তাদের এলিট-উঁচুমানের সাহিত্যিক বলতে পারি? এ প্রশ্নের উত্তর খুঁজেছি- ‘তিতাস একটি নদীর নাম’-এ। তিতাসের পাড়ের মানুষের কাছে তিতাস কতটা? কতটা আবেগ-ভালবাসা-ভরসা-আকাঙ্খা তাদের তিতাসকে ঘিরে সেটা বোঝাতেই হয়তো অদ্বৈত মল্লবর্মণRead More
কসবায় প্রচারণামূলক “উন্নয়নের সোপান” শীর্ষক বহিরাঙ্গণ অনুষ্ঠান অনুষ্ঠিত
কসবা জেলা পরিষদ অডিটরিয়ামে বাংলাদেশ বেতার কুমিল্লা কেন্দ্র, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে ব্র্যাডিং ও সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড বিষয়ে প্রচারণামূলক “উন্নয়নের সোপান” শীর্ষক বহিরাঙ্গণ অনুষ্ঠান বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ বেতার কুমিল্লা আঞ্চলিক পরিচালক মো.আসাদ উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, তথ্য মন্ত্রণালয়ের সচিব মরতুজা আহমদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে,বাংলাদেশ বেতারের মহাপরিচালক মো: নাসির উদ্দিন আহমেদ, উপ মহাপরিচালক (অনুষ্ঠান) সালাহউদ্দিন আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, সহকারি পুলিশ সুপার আব্দুল করিম, কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: আনিসুল হক ভুইয়া, কসবা উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়কRead More
সরাইলে স্কুল ছাত্রীর অশ্লিল ছবি ইন্টারনেটে ছাড়ার অভিযোগে একজন গ্রেপ্তার
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃসরাইলে স্কুল ছাত্রীকে উত্যক্ত যৌন নিপিড়ন ও গোসল করার ছবি ভিডিও গোপনে ধারন করে ইন্টারনেটে ছেড়ে দেওয়ার অভিযোগে মনির মিয়া (৩৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিজের বাড়ি ছেড়ে অন্যত্র গিয়েও মনিরের নিপিড়ন থেকে বাঁচতে পারেনি ছাত্রীটি। স্থানীয় সালিসকারকরা ঘটনাটি দেখে দেওয়ার কথা বলে শুধু টাল বাহানাই করছেন। গত বুধবার গভীর রাতে চুন্টা ইউনিয়নের করাতকান্দি গ্রাম থেকে মনিরকে গ্রেপ্তার করা হয়। পুলিশ, মামলা ও ছাত্রীর পারিবারিক সূত্রে জানা যায়, করাতকান্দি গ্রামের মোঃ আরব আলীর ছেলে ৩ সন্তানের জনক মনির হোসেন (৩৩)। দীর্ঘদিন প্রবাসে থেকে ৭-৮ মাস আগেRead More
ব্রাহ্মণবাড়িয়ায় কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা সংবর্ধনা
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার ছাতিয়ান পল্লী উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এসএসসি পরীক্ষায় অংশ গ্রহনকারী কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা দেয়া হয় । গত বৃহস্পতিবার বিকাল ৩টায় বুধল ইউনিয়ন পরিষদ মাঠে এ অনুষ্টানের আয়োজন করা হয়। বুধল ইউপি চেয়ারম্যান আব্দুল হক এর সভাপতিত্বে অনুষ্টান পরিচালনা করেন ছাতিয়ান পল্লী উন্নয়ন ফাউন্ডেশনের উপদেষ্টা এহসানুল হক রিপন । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা অফিসার ইনচার্জ মঈনুর রহমান । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িযার সরকারী কলেজের প্রফেসর আব্দুল খালেক, সমাজ সেবক সফিক ভ’ইয়া, তালশহর পূর্ব ইউপি চেয়ারম্যান এনামুলRead More
বিজয়নগরে ত্রাণের চাল উদ্ধার , গাউছ মেম্বার পলাতক
মো: জিয়াদুল হক বাবু :: জেলার বিজয়নগরে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্যে সরকারি বরাদ্ধের বিনামূল্যে দেওয়া ত্রাণের চাল উদ্বার করেছে প্রশাসন। জানা গেছে, উপজেলার বুধন্তি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বার মো: গাউছ মিয়া বন্যায় ক্ষতিগ্রস্ত চাষীদের জন্য সরকারি বরাদ্দের বিনামূল্যে দেওয়া চাল বিতরন না করে বিক্রয়ের জন্য ইসলামপুর বাজারে তার মালিকানাধীন ওয়ার্কসপের পাশের আব্দুল হাইয়ের গোডাউনে রেখে দেয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী আফরুজ স্থানীয় চেয়ারম্যানকে নিয়ে গোডাউনে অভিযান চালিয়ে ত্রানের ১০৯ কেজি চাল উদ্বার করে। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আলী আফরুজ জানান ,খবর পেয়ে চাল উদ্বার করা হয়েছে এবং মেম্বারRead More



















