Main Menu

March, 2017

 

বন্ধ তাঁতকলগুলোকে চালু করে তাঁত শিল্পকে চাঙ্গা করতে সরকার কাজ করছে-মোকতাদির চৌধুরী এমপি

স্টাফ রিপোর্টার:মহান স্বাধীনতা ও পহেলা বৈশাখ উপলক্ষে জেলা প্রশাসনের সহযোগিতায় স্থানীয় নিয়াজ মুহম্মদ স্টেডিয়াম সংলগ্ন আউটার স্টেডিয়ামে গতকাল মঙ্গলবার সকালে তাঁত বস্ত্র ও হস্ত শিল্পমেলার শুভ উদ্বোধন করেছেন  জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম (বার), ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়াRead More


সেকাপে-এর পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির বার্ষিক কর্মশালা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ও বিশ্ব সাহিত্য কেন্দ্রের যৌথ উদ্দোগে গতকাল মঙ্গলবার সদর উপজেলা মিলনায়তনে শিক্ষা মন্ত্রনালয়ের সেকায়েপ-এর অন্তর্ভূক্ত বিশ্ব  সাহিত্য কেন্দ্রের পাঠাভ্যাস কর্মসূচির দিনব্যপী বার্ষিক মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। এতে বিশেষ বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা শিক্ষা অফিসার জীবন ভট্টাচার্য এবং সঞ্চলকের দায়িত্ব পালন করেন পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির প্রগ্রাম কুঅর্ডিনেটর মোঃ আবদুল মমিন খান। কর্মশালায় সদর উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রসার যথক্রমে প্রধান শিক্ষক ও সুপারগন একজন সংগঠকRead More


ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ৩ টিকিট কালোবাজারী আটক

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে মঙ্গলবার তিন টিকিট কালোবাজারীকে আটক করেছে রেলওয়ে পুলিশ। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন আন্তঃনগর ট্রেনের ১৬টি টিকিট উদ্ধার হয়। আটককৃতরা হলেন- পৌরশহরের উত্তর মৌড়াইল এলাকার কালু মিয়া (২৮), আবুল কালাম (৩২) ও ধিরাজ মিয়া (৪০)। রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, আখাউড়া রেলওয়ে সার্কেল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. পারভেজ আলম চৌধুরীর নেতৃত্বে একটি দল স্টেশনে অভিযান চালায়। এসময় কালোবাজারে টিকিট বিক্রির সময় তিনজনকে হাতেনাতে আটক করে পুলিশ। আখাউড়া রেলওয়ে সার্কেল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. পারভেজ আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।


আশুগঞ্জ নৌবন্দরে ৮৫০ টন ভারতীয় রড নিয়ে জাহাজ

আশুগঞ্জ নৌবন্দরে ট্রান্সশিপমেন্টের আওতায় প্রায় ৮৫০ মেট্রিক টন ভারতীয় রড নিয়ে একটি ভারতীয় জাহাজ নোঙর করেছে। গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে এসব ভারতীয় রড বহনকারী এমভি নিউওটেক নামের একটি জাহাজ নৌবন্দরে পৌঁছায়। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে এসব রড ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় যাবে। ১৯৭২ সালের নৌপ্রটোকল চুক্তির আওতায় ট্রানসিপমেন্ট এর মাধ্যমে নাম মাত্র মাসুল দিয়ে এসব পণ্য আশুগঞ্জ নৌবন্দর থেকে ট্রাকে করে আখাউড়া স্থল বন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় নিয়ে যাওয়ার কথা রয়েছে। আশুগঞ্জ নৌ-বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, কলকাতার ডায়মন্ড হারবার পোর্ট থেকে প্রায় ১০দিন আগে রড বোঝাইRead More


নাসিরনগরে উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে দিনব্যাপী সমবায় প্রশিক্ষণ

নাসিরনগর সংবাদদাতা ॥ নাসিরনগর উপজেলা সমবায় দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সহযোগিতায় আজ মঙ্গলবার “পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি গঠন বিষয়ে উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে‘দিনব্যাপী সমবায় প্রশিক্ষণ’স্থানীয় অফির্সাস ক্লাবে অনুষ্টিত হয়। উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ লিয়াকত আলীর সভাপতিত্বে উপজেলা সমবায় কর্মকতা বেলাল হোসেন মজুমদারের পরিচালনায় প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার।বিশেষ অতিথি ছিলেন জেলা সমবায় কর্মকর্তা তাজউদ্দিন আহম্মদ,উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব,মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না,এলজিইডির প্রতিনিধি ও প্রশিক্ষক মোঃ আবদুর রহমান, উপজেলা প্রকৌশলী মোঃ রিয়াদুল কুদ্দুস । প্রশিক্ষণে উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান,সদস্য ওRead More


আখাউড়ায় মাদক বিরোধী সমাবেশ

আখাউড়া উপজেলার আজমপুরে মঙ্গলবার বিকালে মাদক, জঙ্গি ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। আজমপুর কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে উত্তর ইউনিয়ন পরিষদ এই সমাবেশের আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুজ্জামান। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবু সাঈদের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন, আখাউড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন তরফদার, উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান ভ’ইয়া স্বপন, আলহাজ শাহ আলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী তারেক, উপজেলা বিএনপির যুগ্ন-সম্পাদক শাহীন খান, ইউপি সদস্য সাত্তার মিয়া, ছাত্রলীগ কর্মী সাইফুল প্রমুখ। সভা সঞ্চলনা করেন, যুবলীগ নেতা জামালRead More


গণহত্যার শিকার বীরদের ভুলে গেলে মুক্তিযুদ্ধের চেতনাকেও আমরা ভুলে যাবো–উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি

মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানীদের হাতে নিহত ৩০ লাখ বীর বাঙ্গালীর প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশে বছরব্যাপী ৩০ লাখ গাছ লাগাবে ঘাতক দালাল নির্মূল কমিটি। গত ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ এ গাছ লাগানো কর্মসূচীর উদ্ধোধন করেন। এ কর্মসূচীর অংশ হিসাবে ঘাতক দালাল নির্মূল কমিটি ব্রাহ্মণবাড়িয়ায় ৫০ হাজার গাছ লাগানোর কর্মসূচী শুরু করেছে। মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনার্স কলেজ মাঠে কর্মসূচীর উদ্ধোধন করেন পার্বত্য চট্টগ্রাম মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি,বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। ঘাতক দালালRead More


কসবায় গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাত (৩০) এক যুবকের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাত (৩০) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় কুমিল্লা-সিলেট মহাসড়কের উপজেলার কুটি ইউনিয়নের কালামুড়িয়া এলাকার একটি ব্রিজের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিউদ্দিন জানান, সকালে কালামুড়িয়া ব্রিজের পাশে এক অজ্ঞাত যুবকের গুলিবিদ্ধ মরদেহ পরে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যুবকের মরদেহ উদ্ধার করেছে। তবে যুবকের নাম পরিচয় পাওয়া যায়নি। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ লাশের পাশ থেকে একটি পাইপগান ওRead More


আসাদুজ্জামান চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত

এম.ডি.মুরাদ মৃধা : ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের ১নং ওয়ার্ডের জেলা পরিষদ সদস্য ও নাসিরনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি বিনা প্রতিদ্বন্ধিতা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার ২৮/০৩/২০১৭ তারিখে আলহাজ্ব শফিকুল ইসলাম(এমএসি) সভাপতিত্বে জেলা পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে আসাদুজ্জামান চৌধুরী প্যানেল চেয়ারম্যান -১,হোসাইন আহমেদ আজাদ,প্যানেল চেয়ারম্যান -২, বান্চারামপুর,সুনিয়া আক্তা সুচী,প্যানেল চেয়ারম্যান -৩, নবীনগর। নব-নির্বাচিত জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী নাসিরনগর উপজেলাধীন সকল শ্রেণি পেশার মানুষের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবং সকলের সহযোগীতা কামনা করেন।


নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান শিক্ষার্থীদের প্রেরণা দেয়__ পৌর মেয়র নায়ার কবীর

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবীর বলেছেন, শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির নেতৃত্ব দিতে হবে। এর জন্য কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের গড়ে তুলতে হবে। শিক্ষা মানুষের অন্তর চক্ষু খুলে দেয়, তার পাশাপাশি দ্রুত আত্মসামাজিক উন্নয়ন ঘটায়, স্কুল জীবনের ইতি টেনে শিক্ষার বৃহৎ পরিসরে প্রবেশ করার এই সন্ধিক্ষণ সময়ে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান শিক্ষার্থীদের প্রেরণা দেয়। বিদ্যালয় কর্তৃক এস এসসি পরীক্ষাদের বিদায় সংবর্ধনা প্রেরণা হিসেবে কাজ করে যা আগামী দিনে শিক্ষার সর্বোচ্চ লক্ষ্যে পৌঁছতে পারে। তিনি বলেন, ভালো ফলাফল অর্জনে সুন্দর সমাজ বির্নিমানেRead More


This site is protected by wp-copyrightpro.com