March, 2017
কসবায় অজ্ঞাত পরিচয়ে মৃতের পরিচয় মিলেছে
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গুলিতে নিহত যুবকের পরিচয় মিলেছে। নিহতের যুবকের নাম রিপন মিয়া (৩০)। তিনি বাঞ্ছারামপুরের বটতলী এলাকার মৃত ফজলু মিয়ার ছেলে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় কুমিল্লা-সিলেট মহাসড়কের কালামুড়িয়া এলাকার ব্রিজের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, সকালে কালামুড়িয়া ব্রিজের পাশে এক অজ্ঞাত যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে যুবকের মরদেহ উদ্ধার করে। এরপর দুপুরে নিহতের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এদিকে, রিপনের ভায়রা মো. সাহাবুদ্দিন মিয়া জানান, শনিবার রাতে বাঞ্ছারামপুর উপজেলার বটতলীRead More
সাবেক কাউন্সিলর রাহেলা ইসলামের স্বামী মোমিনুল ইসলামের মৃত্যুতে সাবেক মেয়র হেলাল উদ্দিনের শোক
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক কাউন্সিলর রাহেলা ইসলামের স্বামী ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আশাফুল ইসলাম রাব্বীর পিতা মোমিনুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাবেক মেয়র ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন। এক বিবৃতিতে তিনি এ শোক জানান। এসময় তিনি মোমিনুল ইসলামের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতিও গভীর সমবেদনা জানান।
নবীনগর বড়াইল উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত
আমিনুল ইসলাম,নিজস্ব প্রতিবেদকঃ এতে ব্যালট পেপার মাধ্যমে ৬টি পদের জন্য ১৬জন প্রার্থী স্টুডেন্ট কেবিনেট নির্বাচনে অংশ গ্রহন করেন।ষষ্ঠ শ্রেনী হতে দশম শ্রেনী পর্যন্ত।প্রতি ক্লাস থেকে ১জন করে মোট ৫জন আর যে কোন এক ক্লাস থেকে ৩জন প্রতিনিধি নির্বাচিত হবে মোট ৮জন। স্টুডেন্ট কেবিনেট নির্বাচনে ভোট গ্রহনের সময়ে উপস্থিত ছিলেন বড়াইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোজাম্মেল হক,বড়াইল ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি মোঃজাকির হোসেনসহ শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
নাসিরনগরে অনুষ্ঠিত হল স্টুডেন্টস কেবিনেট নির্বাচন
এম.ডি.মুরাদ মৃধা, নাসিরনগর প্রতিনিধি :নাসিরনগরে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন ২০১৭। বৃহস্পতিবার ২৯ মার্চ সকাল ৯টা থেকে বিভিন্ন বিদ্যালয়গুলোতে শুরু হয় নির্বাচন। প্রতিটি বিদ্যালয়েই শিক্ষার্থীদের মধ্য থেকেই পুলিং এজেন্ট, প্রিজাইডিং অফিসার, পুলিশ,আনসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়। শিক্ষার্থীরা সবাই নিজেদের পছন্দ অনুযায়ী তাদের কেবিনেটকে ভোট দিয়ে নিজেদের প্রতিনিধি নির্বাচিত করেন। এদিকে নির্বাচন উপলক্ষে প্রতিটি বিদ্যালয়ে সকাল থেকেই শিক্ষার্থীদের সাথে তাদের অভিভাবকরাও উপস্থিত হন নির্বাচন দেখতে। এছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের বাইরে দেখা যায় উৎসুক জনতাকে ভীড় করে নির্বাচন দেখতে। নাসিরনগরে মোট ২১ টি শিক্ষা প্রতিষ্ঠানেRead More
নাসিরনগরে দরিদ্র ছাত্র/ছাত্রীদের টিপিন বক্স বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
এম.ডি.মুরাদ মৃধা, নাসিরনগর প্রতিনিধি :জেলার নাসিরনগরে বুড়িশ্বর ইউনিয়নের লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে দরিদ্র ছাত্র/ছাত্রীদের মাঝে টিপিন বক্স এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ ।এতে সভাপতিত্ব করেন মো: ছফিল উদ্দিন,সভাপতি এস.এম.সি।প্রধান অথিতি মো: ইকবাল মিয়া, উপজেলা শিক্ষা অফিসার,নাসিরনগর।বিশেষ অথিতি মো: মাহবুবুর রহমান,সহকারী উপজেলা শিক্ষা অফিসার, মো: রবিউল আলম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, নাসিরনগর। এ ছাড়াও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দরিদ্র ছাত্র/ছাত্রীদের মাঝে টিপিন বক্স ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়। অনুষ্ঠান সন্চালনায় ছিলেন লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা হলি।
তিস্তা চুক্তি চূড়ান্ত করতে বদ্ধপরিকর মোদী, চাপে মমতা
ক’দিন পরই দিল্লিতে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ ভারতের সঙ্গে তিস্তা জলবণ্টন চুক্তি করতে চান তিনি৷ মোদী এককথায় রাজি, কিন্তু নিমরাজি মমতা৷ তাই মমতাকে চাপে রেখে চুক্তির খসড়া চূড়ান্ত করার ছক কষছেন মোদী৷ শেখ হাসিনা সরকার যখন মৌলবাদী, আইএস, বিচ্ছিন্নতাবাদী জঙ্গি, মুক্তিযুদ্ধের ঘাতক-বাহিনীর বিরুদ্ধে ক্রমাগত ব্যবস্থা নিয়ে চলেছে, ঠিক এমন একটা মুহূর্তেই তিস্তা জলবণ্টন চুক্তির মাধ্যমে বাংলাদেশের পাশে দাঁড়ানোর প্রকৃত সময়৷ আগামী ৭ থেকে ১০ এপ্রিল পর্যন্ত ভারত সফর রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার৷ ভারত সরকারের প্রধানমন্ত্রী থেকে সাধারণ আমলা প্রত্যেকেই মনে করছেন, হাসিনার ভারত সফরে তিস্তা চুক্তি-সহ আরও অনেকগুলিRead More
ব্রাহ্মণবাড়িয়ায় আমাদের সময়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশ সুপার
এক যুগ পার হওয়া একটি প্রিন্ট মিডিয়ার জন্য বড় সাফল্য
দৈনিক আমাদের সময়’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মাহবুবুল হুদা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, আমাদের সময় পত্রিকা জগতে নতুন মাত্রা সৃষ্টি করেছে। ক্ষুধা, দারিদ্র্যমুক্ত, জঙ্গিবাদ ও মাদকমুক্ত দেশ গড়ার ক্ষেত্রে আমাদের সময়ের অগ্রযাত্রা অব্যাহত থাকবে এ প্রত্যাশা আমাদের সকলের। ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এএসএম শফিকুল্লাহ’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- পৌর মেয়র নায়ার কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বশিরুল হক ভূঞা, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আল-মামুন সরকার, প্রেসক্লাব সভাপতি খ.আ.ম রশিদুলRead More
কাতারে স্বাধীনতা দিবস উদযাপনে ৭০ দেশের কূটনীতিকবৃন্দের যোগদান
আমিনুল ইসলাম,কাতার প্রতিনিধিঃবাংলাদেশের ৪৬তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কাতারের রাজধানী দোহার বিলাসবহুল হোটেল গ্র্যান্ড হায়াত হলরুমে স্থানীয় সময় মঙ্গলবার (২৮ মার্চ) সন্ধ্যা বিশ্বের ৭০ টি দেশেরে রাষ্ট্রদূত, কাতারের সরকারি উর্ধ্বতন কর্মকর্তা ও সম্মানিত প্রবাসী বাংলাদেশীদের অভ্যর্থনা জানান বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমদ ও তার প্রত্নী। কেক কেটে স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা শুরু করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও কাতারের ধর্ম মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. ঘাইত বিন বোবারক আলী আল কাওয়ারি। এ সময় তাঁর সাথে ছিলেন বাংলাদেশের রাষ্ট্রদূত, কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্রেটারী জেনারেল ড. আহমেদ বিন হাসান আল হাম্মাদি, পররাষ্ট্র মন্ত্রণালয়েল প্রটোকল বিভাগেরRead More
ইসলামী ব্যাংক ও ওয়াসেল এক্সচেঞ্জ, ওমান-এর মধ্যে রেমিট্যান্স চুক্তি স্বাক্ষরিত
ইসলামী ব্যাংক ব্যাংলাদেশ লিমিটেড ও ওমানভিত্তিক ওয়াসেল এক্সচেঞ্জ-এর মধ্যে রেমিট্যান্স চুক্তি সম্প্রতি ওমানের মাসকাটে অবস্থিত ওয়াসেল এক্সচেঞ্জ-এর প্রধান কার্যালয়ে স্বাক্ষরিত হয়েছে। ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ আব্দুল হামিদ মিঞা এবং ওয়াসেল এক্সচেঞ্জ-এর চেয়ারম্যান সৈয়দ আহমেদ সাফরার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র হস্তান্তর করেন। ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ইন্টারন্যাশনাল ব্যাংকিং উইংপ্রধান মোঃ শফিকুর রহমান এবং ওয়াসেল এক্সচেঞ্জের জেনারেল ম্যানেজার কে পি শশিধরণ চুক্তিপত্রে স্বাক্ষর করেন। উভয় প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহী ও কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। এ চুক্তির ফলে ওমানে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা আরও সহজে ব্যাংকিং চ্যানেলেRead More
নবীনগরে ১০৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ একজন আটক
এস আই/ ইহসানুল হাসান এর নেতৃত্বে নবীনগর থানা পুলিশের একটি দল ২৮/০৩/১৭ ইং তারিখ রাত্র ০১:৩৫ ঘটিকার সময় নবীনগর থানাধীন শ্যামগ্রাম ইউনিয়নের শ্যামগ্রাম শ্মশান ঘাটের পূর্ব পাশে মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে আসামী মোঃ আলম (৩৭) পিতা-নোয়াব আলী, সাং-শ্যামগ্রাম (পশ্চিম পাড়া,) থানা-নবীনগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে ১০৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ হাতে নাতে গ্রেফতার করেন। উল্লেখিত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে নবীনগর থানার মামলা নং-২১(৩)১৭ রুজু করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।প্রেস রিলিজ



















