March, 2017
বাংলাদেশি রোগীরাও লোভের শিকার
চিকিৎসা বাণিজ্য রোধে পশ্চিমবঙ্গে কড়া আইন “ক্লিনিক্যাল এসটাবলিশমেন্ট বিল”(ভিডিও)
পশ্চিমবঙ্গে বেসরকারি হাসপাতাল ও নার্সিং হোমগুলোর বিরুদ্ধে অতিরিক্ত বিল নেওয়ার অভিযোগ বহু পুরোনো। এ ছাড়া আছে বিনা কারণে ভেন্টিলেশনে রাখা, অপ্রয়োজনীয় পরীক্ষা করানো, এমনকি লাইফ সাপোর্টে থাকা রোগীকে অস্ত্রোপচার করার নামে অর্থ নেওয়ার মতো গুরুতর অভিযোগ। এই অবস্থার লাগাম টানতে গতকাল শুক্রবার বিধানসভায় পাশ হয়ে গেল ক্লিনিক্যাল এসটাবলিশমেন্ট বিল। শুধুমাত্র বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানের ওপর নজরদারি, নিয়ন্ত্রণ ও স্বচ্ছতা বজায় রাখার লক্ষ্য নিয়ে ‘দ্য ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এসটাবলিশমেন্ট (রেজিস্ট্রেশন, রেগুলেশন অ্যান্ড ট্রান্সপারেন্সি) বিল ২০১৭ পাশ হয়। সরকার কণ্ঠভোটে পাশ করিয়ে নিয়েছে বিলটি। বিরোধীরা বিলকে সমর্থন জানায়নি। তবে প্রস্তাবের বিপক্ষেও তাঁরা ভোটRead More
সরাইলে গুনীজন ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের রসুলপুর গ্রামের সেচ্ছাসেবী সংগঠন। নাম চমক সমাজ উন্নয়ন সংস্থা। “হাত ধরে এগিয়ে যাই” এশ্লোগানকে সামনে রেখে এগিয়ে চলছে তারা। অজপাড়া গাঁয়ের এ সংগঠনটিদীর্ঘদিন ধরে গুনীজন ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়ে আসছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় সংগঠনের উদ্যোগে অনুষ্ঠানের মাধ্যমে ওই এলাকার অবসরপ্রাপ্ত ৬ শিক্ষক ও ৩৬ জন মেধাবী শিক্ষার্থীকে দেয়া হয় সংবর্ধনা। সেই সাথে প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় উপহার সামগ্রী। সংগঠনেরসম্পাদক হাবিবুর রহমান ভূঁইয়ার সঞ্চালনায় সভাপতি মোহাম্মদ সুজন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন- স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হকRead More
ঢাকা থেকে ইস্তানবুল পণ্যবাহী ট্রেন, সম্ভাব্য রুটে কলকাতাও
এশিয়া ও প্রশান্ত মহাগাসরীয় অঞ্চলে বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে এবার বাংলাদেশ থেকে তুরস্ক পর্যন্ত মালবাহী ট্রেন চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রস্তাবিত এই রেলপথের যাত্রা শুরু হবে বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে। ভারত, নেপাল, ভুটান, পাকিস্তান, আফগানিস্তান, ইরান হয়ে তুরস্ক পর্যন্ত যাবে এই ট্রেন। ভুটান ও আফগানিস্তানে রেলপথ না থাকায় সড়কপথে এই দুই দেশ থেকে মালপত্র নিয়ে গিয়ে ট্রেনে তুলে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। ভুটানের সঙ্গে সড়কপথে যোগাযোগ করা হবে কলকাতার মাধ্যমে এবং আফগানিস্তানের সঙ্গে যোগাযোগের কেন্দ্র হবে পাকিস্তানের কোয়েট্টা। ভারতীয় রেল সূত্রে খবর, এ মাসের ১৫ ও ১৬ তারিখRead More
ব্রাহ্মণবাড়িয়ায় দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উদযাপনে ব্যাপক কর্মসূচী
আগামী ২৬ মার্চ থেকে ১ এপ্রিল দুদকের দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উদযাপন উপলক্ষে শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি কবি আবদুল মান্নান সরকার,সাধারন সম্পাদক মোহাম্মদ আরজু ,সদস্য সাবেক অধ্যক্ষ প্রফেসর নজির আহমেদ, সহকারী অধ্যাপক মোঃ জুরু মিয়া, আল আমীন ভুইয়া,অপূর্ব দাস প্রমুখ। সভায় সপ্তাহ ব্যাপীব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে স্মৃতি সৌধে পুষ্পমাল্য অর্পণ, র্যালী , মানব বন্ধন, আলোচনা সভা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেRead More
আলহাজ্ব কাজী মোঃ আনোয়ার হোসেনের মৃত্যুতে ছাত্রদলের শোক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর অন্যতম উপদেষ্টা, ব্রাহ্মণবাড়িয়া নির্বাচনী আসন-৫ (নবীনগর) থেকে চার বারের নির্বাচিত সাবেক সাংসদ (এমপি) আলহাজ্ব কাজী মোঃ আনোয়ার হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জেলা ছাত্রদল। ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সভাপতি মোঃ শামীম মোল্লার, সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদসহ ছাত্রদলের সকল নেতৃবৃন্দ এক যুক্ত বিবৃতি প্রদান করেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, উনাকে হারিয়ে আমরা জাতীয়তাবাদী পরিবার একজন সৃদক্ষ, অভিভাবককে হারালাম। পাশি নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্বার মাগফেরাত কামনা করে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
ব্রাহ্মণবাড়িয়া ইলেক্ট্রিকেল এসোসিয়েশন ২য় সভা অনুষ্ঠিত (ভিডিও)
ব্রাহ্মণবাড়িয়া ইলেক্ট্রিকেল এসোসিয়েশনের ২য় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় একটি চাইনিজ রেষ্টুরেষ্ট এর হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়া ইলেক্ট্রিকেল এসোসিয়েশন আহবায়ক রেহানউদ্দিন রেনুর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, যুগ্ম আহবায়ক ওবায়দুল হক কাজল, সদস্য হাবিবুর রহমান, মোঃ ইদ্রিস, মোঃ হাফিজ উদ্দিন, দেলোয়ার হোসেন, সুমন মিয়া, আল আমিন, উজ্জল খন্দকার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন যুগ্ম আহবায়ক ইমতিয়াজ চৌধুরী আপেল। সভায়, নির্বাহী কমিটি গঠন, নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ আনুষাঙ্গিক বিষয়াবলী নিয়ে আলোচনা করা হয়। এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন স্থানের ইলেক্ট্রিকেল ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
সাবেক সাংসদ (এমপি) আলহাজ্ব কাজী মোঃ আনোয়ার হোসেনের মৃত্যুতে জেলা বিএনপির শোক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন্স দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর অন্যতম উপদেষ্টা, ব্রাহ্মণবাড়িয়া নির্বাচনী আসন-৫ (নবীনগর) থেকে চার বারের নির্বাচিত সাবেক সাংসদ (এমপি) আলহাজ্ব কাজী মোঃ আনোয়ার হোসেন অদ্য সকাল ১১.৪৫ ঘটিকার সময় ঢাকাস্থ এপোলো হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি … রাজেউন)। বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাকজী মোঃ আনোয়ার হোসেন এর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে ব্রাহ্মণবাড়িয়া জেলাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে। তাৎক্ষনিকভাবে জেলা বিএনপির অনুরোধে বাদ জুম্মা শহরের বিভিন্ন মসজিদ মাদ্রাসায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করা হয়। আগামীকল্য রোজ শনিবার বাদ জোহর নবীনগর পাইলট স্কুল মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিতRead More
আশুগঞ্জ তাপবিদ্যুৎকেন্দ্রের সুইচ ইয়ার্ডে অগ্নিকাণ্ডঃ তিনটি ইউনিটে উৎপাদন বন্ধ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপবিদ্যুৎকেন্দ্রের সুইচ ইয়ার্ডে অগ্নিকাণ্ডের পর তিনটি ইউনিটে উৎপাদন বন্ধ রয়েছে। প্রতিষ্ঠানটির আশুগঞ্জ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এএসএম সাজ্জাদুর রহমান জানান, শুক্রবার সকাল ৭টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকে জাতীয় গ্রিডে ৪২৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।প্রকৌশলী সাজ্জাদুর বলেন, সকালে ১৩২ কেভি গ্রিডলাইনের সুইচ ইয়ার্ডে হঠাৎ আগুন লেগে তাৎক্ষণিকভাবে কেন্দ্রের তিনটি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। “বন্ধ হওয়া ইউনিটগুলো হচ্ছে – ৫০ মেগাওয়াটের টিএসকে ইউনিট, ২২৫ মেগাওয়াটের কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট ও ১৫০ মেগাওয়াটের একটি ইউনিট।” আগুনের কারণে গ্রিডলাইনেও ত্রুটি দেখা দেয় জানিয়ে তিনি বলেন, এরRead More
নবীনগরের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী মোঃ আনোয়ার হোসেন এর ইন্তেকাল
ব্রাক্ষনবাড়ীয়া নবীনগর উপজেলার সাবেক ৪ বারের সংসদ সদস্য বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আলহাজ্ব কাজী মো: আনোয়ার হোসেন সাহেব আজ ০৩/০৩/১৭/সকাল আনুমানিক ১১.৪০ মিনিটের সময় ঢাকা অ্যাপোলো হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন {ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাহি রাজিউন}। আজ বাদ আছর ঢাকা গুলশান মসজিদে প্রথম জানাযা শেষে আগামী কাল 4/3/17 ইং রোজ শনিবার বাদ জোহর নবীনগর হাই স্কুল মাঠ প্রাঙ্গনে দ্বিতীয় জানাজার নামায অনুষ্ঠিত হবে ,বাদ আছর উনার নিজ গ্রাম রতন ইউনিয়ন এর যসাতুয়া গ্রামে সর্বশেষ জানাযার অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে উনার বয়স ছিল ৬৪ বছর। সাবেক এ সাংসদের মৃত্যুতে নবীনগরের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়াRead More
নাসিরনগরে আগুনে ২ দোকান ভস্মিভূত।।
এম.ডি.মুরাদ মৃধা, নাসিরনগর প্রতিনিধি।।নাসিরনগরের গুকর্ন ইউনিয়নের চৈয়ারকুড়ি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১টি ইলেক্ট্রনিক ও কনফেশনারী দোকান পুড়ে প্রায় ১০লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দোকান মালিকরা। সূত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত দশটায় বৈদ্যুতিক সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে একটি এলেক্ট্রনিক ও কনফেকশনারী দোকানসহ মোট ২টি দোকান পুড়ে যায়। এলাকার সাধারনমানুষ প্রায় দুঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ফায়ার সার্ভিসের মাদবপুর স্টেশনের দুটি গাড়ি এসে উপস্থিত হয়। এ ব্যপারে উপজেলা নির্বাহী অফিসার এ প্রতিনিকে আগুনের ঘটনা নিশ্চিত করে জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শনন করেছি।



















