Main Menu

সাবেক সাংসদ (এমপি) আলহাজ্ব কাজী মোঃ আনোয়ার হোসেনের মৃত্যুতে জেলা বিএনপির শোক

[Web-Dorado_Zoom]

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন্স দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর অন্যতম উপদেষ্টা, ব্রাহ্মণবাড়িয়া নির্বাচনী আসন-৫ (নবীনগর) থেকে চার বারের নির্বাচিত সাবেক সাংসদ (এমপি) আলহাজ্ব কাজী মোঃ আনোয়ার হোসেন অদ্য সকাল ১১.৪৫ ঘটিকার সময় ঢাকাস্থ এপোলো হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি … রাজেউন)। বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাকজী মোঃ আনোয়ার হোসেন এর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে ব্রাহ্মণবাড়িয়া জেলাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে। তাৎক্ষনিকভাবে জেলা বিএনপির অনুরোধে বাদ জুম্মা শহরের বিভিন্ন মসজিদ মাদ্রাসায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
আগামীকল্য রোজ শনিবার বাদ জোহর নবীনগর পাইলট স্কুল মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হইবে। মরহুমের নামাজে জানাযার উদ্দেশ্যে জেলা বিএনপি তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থক ও শুভাকাঙ্খীরা সকাল ৯টায় গোকর্ণ মাঠ থেকে লঞ্চযোগে রওয়ানা হবে। উক্ত নামাজে জানাযায় অংশ গ্রহণ করে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করার জন্য বিশেষভাবে আহবান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক খোকন।প্রেস রিলিজ






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares