March, 2017
ব্রাহ্মণবাড়িয়ায় ইউনাইটেড কেয়ার ইনিষ্টিটিউট অব মেডিকেল টেকনোলজি এর একাডেমিক ভবন উদ্বোধন
ব্রাহ্মণবাড়িয়ায় ইউনাইটেড কেয়ার ইনিষ্টিটিউট অব মেডিকেল টেকনোলজি এর একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে ভবনের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম বিশবিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক ড. মোঃ জসিম উদ্দিন, ফ্যাকালটি অব মেডিসিনের ডিন প্রফেসর ডা. সেলিম মোঃ জাহাঙ্গীর, পদার্থবিদ্যা বিভাগের সভাপতি প্রফেসর ড. মিহির কুমার রায়, বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের সচিব ডা. মোঃ জাহিদুর রহমান এবং ইউনাইটেড কেয়ার ইনষ্টিটিউট অব মেডিকেল টেকনোলজির প্রতিষ্ঠাতা চেয়াম্যান ডা. মোঃ আবু সাঈদ, অধ্যক্ষ ডা. সুখেন্দু বিকাশ তালুকদারসহ সকল পরিচালকবৃন্দ। উল্লেখ্য, বাংলাদেশে বেসকারি খাতে মেডিকেলRead More
নাসিরনগরে মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার ৬
নাসিরনগর সংবাদদাতা: নাসিরনগরের ফান্দাউক ইউনিয়নের শ্রী শ্রী গোপীনাথ জিউ মন্দিরে মূর্তি চুরির ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার দিবাগত রাতে মন্দিরের ৬ টি মূর্তি চুরি করা হয়। পরে সোমবার ভোররাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সন্দেবাজন ৬ জনকে আটক করা হয়। আটকরা হলেন, সুমন (২২), তারিফ মিয়া (২৭), জমির মিয়া (৩০), মামুন মিয়া (৩৫), সরুক মিয়া (৪২) ও হাসান মিয়া (৩০)। তারা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুণিশ। নাসিরনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর এ প্রতিনিধিকেকে জানান, শনিবার দিবাগত রাতে শ্রী শ্রী গোপীনাথ জিউ মন্দিরRead More
ইসলামী ব্যাংকের আরডিএস ফিল্ড অফিসারদের বুনিয়াদি প্রশিক্ষণ
সংবাদ বিজ্ঞপ্তি::ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর পল্লী উন্নয়ন প্রকল্পের (আরডিএস) ফিল্ড অফিসারদের বুনিয়াদি প্রশিক্ষণ ০৫ মার্চ ২০১৭, রবিবার ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ)-তে শুরু হয়েছে। প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আহসানুল আলম। আইবিটিআরএ’র মহাপরিচালক ড. মাহমুদ আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও মানব সম্পদ বিভাগের প্রধান মোঃ মাহবুব আলম এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও রিসার্চ একাডেমির ডাইরেক্টর রিসার্চ ড. মোঃ মিজানুর রহমান। ব্যাংকের ৫২জন আরডিএস ফিল্ড অফিসার প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।
ব্রাহ্মণবাড়িয়া জামেয়া ইউনুছিয়ার শিক্ষক হাফেজ নূহ আর নেই
ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জামেয়া ইসলামিয়া ইউনুছিয়ার (বড় মাদরাসা) হিফজ বিভাগের দীর্ঘদিনের প্রধান শিক্ষক, উক্ত মাদরাসা মসজিদের ইমাম ও খতিব, অসংখ্য ছাত্রের প্রাণপ্রিয় শিক্ষক, হাফেজ মাওলানা জোবায়ের আহমাদ নূহ কাসেমী গতকাল রবিবার রাত পৌনে ১২টায় তার কর্মস্থলে স্ট্রোকে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার জানাযার নামায সোমবার সকাল ১১টায় জেলা ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। তার অকস্মাৎ ইন্তেকালে মাদরাসা প্রাঙ্গনে ছাত্র-শিক্ষক ও অসংখ্য গুণগ্রাহীর ঢল নেমেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে শোক ও দোয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৪০ বছর। তার গ্রামের বাড়ি সরাইল উপজেলার ব্রাহ্মণগাঁও গ্রামে। মৃত্যুকালে তিনিRead More
তিন টিভি চ্যানেল সরাসরি দেখাবে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ
দুইটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুইটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বর্তমানে শ্রীলঙ্কা সফরে রয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের ম্যাচগুলো কোন কোন চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে তা ইতোমধ্যেই নির্ধারিত হয়েছে। টেস্টসহ সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন ও টেন ক্রিকেট। আর টেস্ট না দেখালেও ওয়ানডে আর টি-টোয়েন্টি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। টেস্ট ম্যাচ দিয়ে মাঠে গড়াবে সিরিজটি। গলে আগামী ৭ মার্চ স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট ও ১৫ মার্চ কলম্বোর পি সারা ওভালে দ্বিতীয় টেস্ট খেলবে বাংলাদেশ। টেস্ট ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় সকালRead More
কসবায় সংখ্যালঘু পরিবারের জায়গা দখলের অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় এক সংখ্যালঘু পরিবারের জায়গা দখলের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী বিশ্বজিৎ বিশ্বাস এ বিষয়ে গতকাল রবিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে প্রতিকার দাবি করেন। উপজেলার মূলগ্রাম ইউনিয়নের মূলগ্রাম গ্রামের বিশ্বজিৎ বিশ্বাস জানান, তিনি পৈতৃক সূত্রে একটি সম্পত্তি ভোগ দখল করে আসছে। সম্প্রতি একই এলাকার আবুল কালাম অনু, মো. শাহজাহানসহ আরো কয়েকজন মিলে তাদের মালিকানাধীন জায়গায় ঘর তুলে ফেলেছেন। যেখানে ঘর তুলেছেন সেই জায়গাটি নিয়ে তাদের সঙ্গে কাকাতো ভাইদের মামলা চলছে। একাধিক রায়ও তারা পেয়েছেন। কিন্তু আবুল কালামসহ অন্যান্যরা জায়গাটি তাদের কাকাতো ভাইদের কাছ থেকে কিনে নিয়েছেনRead More
বিজয়নগরে এসএসসি পরীক্ষার্থীকে ইভটিজিং এর দায়ে অটোরিক্সা চালকের ১ বছরের কারাদন্ড
মোঃ জিহাদুল হক :: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ইভটিজিং এর দায়ে এক বখাটেকে ১ বছরের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। জানা যায়, উপজেলার পত্তন গ্রামের এসএসসি পরীক্ষার্থী মিমকে (ছদ্ম নাম) সিঙ্গারবিল এলাকার ফরিদ মিয়ার ছেলে সিএনজি অটোরিক্সা চালক সানজিত মিয়া (১৯) দীর্ঘদিন স্কুলে যাতায়তের সময় উক্ত্যক্ত করে আসছিল। গত শনিবার দুপুরে চম্পকনগর মডেল স্কুল এন্ড কলেজ থেকে মিম ব্যবহারিক পরীক্ষা দিয়ে বাড়িতে ফেরার পথে বখাটে সানজিত তার পথ গতিরোধ করে লাঞ্ছিত করে। এসময় উপস্থিত লোকজন তাকে ধরে পুলিশের নিকট সোপর্দ করে। পরে সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আকতার উন নেছাRead More
বিজয়নগরে ভাইয়ের হাতে ভাই খুন
মো: জিহাদুল হক :: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মো. আনোয়ার হোসেন নামে এক যুবক তার ফুফাতো ভাইয়ের হাতে খুন হয়েছেন। গত শনিবার দুপুরে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কবলছড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার উপজেলার মিরাসানী গ্রামের মুক্তিযোদ্ধা মো. আবুল কাশেম ভূঁইয়ার ছেলে। রবিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতল মর্গে নিহতের লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়। এদিকে এলাকাবাসী ঘাতক মো. হেলাল মিয়াকে আটক করে পুলিশে দিয়েছে। হেলাল উপজেলার কাঞ্চনপুর গ্রামের আহাদ মিয়ার ছেলে। টাকা লেনদেন সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকান্ড ঘটনো হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরিবারের লোকজন জানান, ফুফাতে ভাই হেলালRead More
ব্রাহ্মণবাড়িয়ার কান্দিপাড়ায় প্রতিপক্ষের হামলায় যুবক আহত, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ(ভিডিও)
ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব বিরোধের জের ধরে মুখোশধারী প্রতিপক্ষের লোকজন আনোয়ার হোসেন পাঠান (৩৩) নামে এক যুবক কুপিয়ে গুরুতর আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে পৌর শহরে কান্দিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত আনোয়ার কান্দিপাড়া এলাকার মাইমলপাড়া মহল্লার মৃত পাঠান মিয়ার ছেলে। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, কান্দিপাড়া এলাকার মাইমলপাড়া মহল্লার জিদু মিয়ার ছেলে টুটুল মিয়ার সঙ্গে আনোয়ারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। পূর্ব বিরোধের জের ধরে বিকেলে কান্দিপাড়া এলাকার শংকর সাহ এর বাড়ির সামনে টুটুলের নেতৃত্বে মুখোশধারী চার/পাঁচজনRead More
আগামী ১০ ও ১১ মার্চ ফান্দাউকের সভা
পীরে কামেলে মোকাম্মেল হযরত শাহসুফী আলহাজ্ব সৈয়দ আবদুস সাত্তার নক্শেবন্দী মোজাদ্দেদী ফান্দাউকী (রঃ) ও পীরে কামেলে মোকাম্মেল হযরত শাহসুফী আলহাজ্ব সৈয়দ নাছিরুল হক (মাছুম) আল ক্বাদরী চিশ্তী নক্শেবন্দী মোজাদ্দেদী ফান্দাউকী (রঃ) দ্বয়ের ইছালে ছওয়াব উপলক্ষে ২দিনব্যাপী ফান্দাউকের সভা আগামী ১০ ও ১১ মার্চ ২০১৭, শুক্রবার ও শনিবার নাসিরনগর উপজেলার ফান্দাউক দরবার শরীফ খেলার মাঠে অনুষ্ঠিত হইবে। এতে তা’লীম- তারবিয়াত প্রদান করবেন ফান্দাউক দরবার শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা সৈয়দ ছালেহ আহমাদ (মামুন)। উক্ত মাহফিলে ধর্মপ্রাণ মুসুল্লিগণ উপস্থিত হয়ে দু’জাহানের অশেষ ছওয়াব হাসিলের জন্য অনুরোধ জানানো হয়েছে।প্রেস রিলিজ



















