Main Menu

বিজয়নগরে ভাইয়ের হাতে ভাই খুন

[Web-Dorado_Zoom]

মো: জিহাদুল হক :: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মো. আনোয়ার হোসেন নামে এক যুবক তার ফুফাতো ভাইয়ের হাতে খুন হয়েছেন। গত শনিবার দুপুরে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কবলছড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার উপজেলার মিরাসানী গ্রামের মুক্তিযোদ্ধা মো. আবুল কাশেম ভূঁইয়ার ছেলে।

রবিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতল মর্গে নিহতের লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়।

এদিকে এলাকাবাসী ঘাতক মো. হেলাল মিয়াকে আটক করে পুলিশে দিয়েছে। হেলাল উপজেলার কাঞ্চনপুর গ্রামের আহাদ মিয়ার ছেলে। টাকা লেনদেন সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকান্ড ঘটনো হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পরিবারের লোকজন জানান, ফুফাতে ভাই হেলাল গত শনিবার সকালে মোবাইল ফোন করে আনোয়ারকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে বাড়ির পাশে একটি জায়গায়ি নিয়ে ছুরিকাঘাতে তাকে হত্যা করে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে তা তারা নিশ্চিত নন। মাস ছয়েক আগে হেলাল বাড়িতে এসে আনোয়ারকে মারধর করে বলে পরিবারের লোকজনের অভিযোগ।

বিজয়নগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলী আরশাদ জানান, রবিবার বিকেল পর্যন্ত এ বিষয়ে থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। ময়না তদন্ত শেষে লাশ স্বজনরা নিয়ে গেছে। আটক হেলালকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares