March, 2017
কসবা স্কুল সংস্কার কাজের উদ্বোধনকে কেন্দ্র করে উত্তেজনা। ১৪৪ ধারা জারি
প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কুটি ইউনিয়নের কুটি গ্রামে ১৯১৮ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী অটল বিহারী উচ্চ বিদ্যালয়ের ৩ তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মান এবং সংস্কার কাজের উদ্ভোধন, মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ১৪৪ ধারা জারি করায় সকল আয়োজন ভেস্তে গেছে। এতে করে স্কুেলর ছাত্র-ছাত্রী ও অভিবাবক মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। জানা গেছে, ৯ মার্চ ২০১৭ বৃহষ্পতিবার সকাল ১০ ঘটিকায় কুটি অটল বিহারী উচ্চ বিদ্যালয়ের ৩ তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মান ও সংস্কার কাজের উদ্ভোধন, মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ২০১৭ এর পুরষ্কার বিতরনRead More
ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ দিবস : এড. লুৎফুল হাই সাচ্চু স্মৃতি পরিষদের আয়োজনে এক আলোচনা সভা
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ দিবস উপলক্ষে প্রয়াত সাবেক সাংসদ এড. লুৎফুল হাই সাচ্চু স্মৃতি পরিষদের আয়োজনে এক আলোচনা সভা গত ৭ মার্চ, মঙ্গলবার সন্ধ্যায় টেংকেরপাড়স্থ রয়েল হাসপাতালের দ্বিতীয়তলায় অবস্থিত কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এড. লুৎফুল হাই সাচ্চু স্মৃতি পরিষদের আহবায়ক, জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা বীরমুক্তিযোদ্ধা আমানুল হক সেন্টুর সভাপতিত্বে আলোচন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, সাবেক পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন। জেলা যুবলীগ নেতা মোঃ সায়েম এর পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীRead More
সৌদিতে আসছে নতুন ইমিগ্রেশন আইন: বিপদের মুখে ৫০ লক্ষ অভিবাসী
সৌদি আরবের সরকার নতুন কিছু অভিবাসী আইন প্রণয়নের লক্ষ্যে এখন আলোচনা করছে যার ফলে সে দেশে প্রায় ৫০ লক্ষ অভিবাসীর এক বিরাট অংশকে বহিষ্কার করা হতে পারে। সৌদি দৈনিক আল-হায়াতের এক খবরে বলা হয়েছে, সৌদি শুরা কাউন্সিল অবৈধ অভিবাসন নির্মূল করার লক্ষ্য নিয়ে একটি বিশেষ কমিশন গঠনের প্রশ্নে আলোচনা করছে। সৌদি আরবের অবৈধ অভিবাসী সমস্যা সম্পর্কে এই কাউন্সিলের জন্য একটি রিপোর্ট তৈরি করেছেন কাউন্সিল সদস্য ড. সাদকা ফাদেল। বিবিসির সাথে এক সাক্ষাৎকারে ড. ফাদেল বলছেন, হজ, উমরা কিংবা ভিজিটার ভিসা নিয়ে এশিয়া এবং আফ্রিকার নানা দেশে থেকে বিপুল সংখ্যক মানুষRead More
কালিকার মৃত্যু বাংলা সংগীতের ক্ষতি
লোকসংগীত শিল্পী কালিকাপ্রসাদ ভট্টাচার্যের মৃত্যুতে শোকার্ত সংগীত জগৎ৷ সকলেই বলছেন, লোকসংগীতে অনুগতপ্রাণ এক গবেষককে হারালো বাংলা৷ কলকাতা থেকে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে সিউড়ি যাওয়ার পথে বর্ধমানের গুড়াপের কাছে ভয়াবহ দুর্ঘটনা৷ গাড়ির চাকা ফেটে রাস্তার ধারের দেওয়ালে ধাক্কা মেরে, রেলিং ভেঙে গাড়ি গিয়ে পড়ল ১৫ ফুট নীচে নয়ানজুলিতে৷ সেই প্রচণ্ড অভিঘাতেই মাথায় মারাত্মক চোট, মস্তিষ্কের অভ্যন্তরীণ রক্তক্ষরণে দুর্ঘটনাস্থলেই মারা গেলেন লোকসংগীতের জনপ্রিয় শিল্পী এবং গবেষক, লোকগানের দল ‘দোহার’-এর পুরোধা কালিকাপ্রসাদ ভট্টাচার্য৷ বাংলা সংগীতের জগৎ হারালো তাঁর অন্যতম উজ্জ্বল জ্যোতিষ্ককে, মাত্র ৪৭ বছর বয়সে৷ নির্মলেন্দু চৌধুরী, হেমাঙ্গ বিশ্বাস, স্বপন বসুদের পর যিনি বাংলাRead More
কাউছার সভাপতি – সাইফুল সম্পাদক :বড়াইল ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষণা
বড়াইল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আহমেদ ইমতিয়াজ কাউছার,সহ-সভাপতি মোঃদ্বীন ইসলাম,সহ-সভাপতি কাজী রুবেল,সহ-সভাপতি সোহরাব হোসেন,সহ-সভাপতি সৈনিক মাহমুদ (অকি), সহ-সভাপতি ফকরুল ইসলাম (ছোটন), সহ-সভাপতি সাইফুল ইসলাম (মীর), সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ এজাজুল হক, যুগ্ন সাধারন সম্পাদক বায়েজিদ, যুগ্ন সাধারন সম্পাদক মেহেদী হাসান। সাংগঠনিক সম্পাদক সাহিদুজ্জামান দুলন, সাংগঠনিক আতিক হাসান রকি,সাংগঠনিক মোঃআব্দুল্লাহ প্রচার সম্পাদক ইকরাম,সহ-প্রচার সম্পাদক শাহিদুল প্রমুখ। নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নে দীর্ঘ এক যুগের পর ছাত্রলীগের আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।মঙ্গলবার ৭ মার্চ উপজেলা কার্যালয়ে নবীনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল রোমান ও সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সাক্ষরিতRead More
ব্রাহ্মণবাড়িয়ায় ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের উদ্বোধন
পর্যায়ক্রমে জেলার সকল আনসার সদস্য অনলাইনে বেতন তুলতে পারবেন: আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মোঃ মাহবুবুর রহমান
নিজস্ব প্রতিবেদক:: ব্রাহ্মণবাড়িয়ায় ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার চার উপজেলায় কর্মরত সাড়ে সাত শতাধিক আনসার সদস্য এই ব্রাঞ্চ থেকে অনলাইনের মাধ্যমে তারা তাদের বেতন তুলতে পারবেন। বুধবার দুপুরে প্রধান অতিথি হিসেবে সদর উপজেলার বুধল ইউনিয়নের নন্দনপুর বাজারে অবস্থিত ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখায় আনসার সদস্যদের মাঝে অনলাইনে বেতন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মোঃ মাহবুবুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে বুধল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ডাচ্-বাংলা ব্যাংকের এ্যাসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও রিজিওনাল ম্যানেজার মোঃRead More
বিধস্ত নাসিরনগর ঘুড়ে দাড়িঁয়েছে কাবাডি খেলায়।।
এম.ডি.মুরাদ মৃধা, নাসিরনগর।।ব্রাহ্মণবাড়িয়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও জেলা পুলিশের সহযোগিতায় শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে গ্রাম বাংলার লোকজ ঐতিহ্য কাবাডি লীগের গ্রুপ পর্বের খেলায় আজ ব্রাহ্মণবাড়িয়া পুলিশ কাবাডি দলকে নাসিরনগর কাবাডি পুলিশ ২৩ পয়েন্টে হারিয়ে সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে। নাসিরনগর উপজেলা কাবাডি দল গ্রুপ পর্বের খেলায় চ্যাম্পিয়ন হয়ে এখন পর্যন্ত পয়েন্ট তালিকায় এগিয়ে আছে। নাসিরনগরে এখন সর্বত্র চলছে মিষ্টি বিতরনের ধুম।
“নারী-পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা, বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা”
নারীর ক্ষমতায়নে বাংলাদেশ সারা বিশ্বে একটি মডেল রাষ্ট্র:- জেলা প্রশাসক রেওয়ানুর রহমান
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে আর্ন্তজাতিক নারী দিবস উদযাপন বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় আর্ন্তজাতিক নারী দিবস পালন করেছে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা। এ উপলক্ষে গতকাল বুধবার সকালে নারীদের সুসজ্জিত এক বর্ণাঢ্য র্যালী স্থানীয় সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তন প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একইস্থানে এসে শেষ হয়। র্যালীতে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম (বার), ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবীর ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। পরে পৌর মিলনায়তনেRead More
ভাষা সৈনিক মোহাম্মদ মাহফুউল্লাহ
নাওঘাট গ্রামের সূর্য্য সন্তান প্রখ্যাত কবি, সাহিত্যিক ও ভাষা সৈনিক মোহাম্মদ মাহফুউল্লাহ । মেঘনা-তিতাস বিধৌত ব্রাহ্মণ বাড়িয়া জেলা লোকইতিহাস, লোকসংস্কৃতি, শিক্ষা, সাহিত্য, সমাজ-সংস্কৃতির সুনাম ও গৌরবে বাংলাদেশ তথা এ উপমহাদেশে বিশেষ মর্যাদায় সুপ্রতিষ্ঠিত। ইতিহাস ও ঐতিহ্যের ধারাবাহিকতায় এই জেলার অন্যতম কৃতি সন্তান প্রখ্যাত কবি, সাহিত্যিক মোহাম্মদ মাহফুজউল্লাহ’র জম্ম আশুগঞ্জ উপজেলার নাওঘাট গ্রামে । ১৯৩৬ সালের ১লা জানুয়ারীতে এক উচ্চ ও মধ্যে বিত্ত মুসলিম পরিবারে জম্ম গ্রহন করেন তিনি । শিক্ষা জীবন শুরু নাওঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে, ১৯৫০ সালে তালশহর হাই স্কুল থেকে কৃতিত্বের সাথে ম্যাট্রিক পাশ করেন। ঢাকা কলেজRead More
আশুগঞ্জে কন্টেইনার টার্মিনাল:: জমি অধিগ্রহণ শিগগিরই শুরু
আশুগঞ্জে আন্তর্জাতিক অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনালের জন্য জমি অধিগ্রহণ শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএদর অতিরিক্ত সচিব মো. রফিকুল ইসলাম। মঙ্গলবার দুপুরে ভারতীয় তিন সদস্যের এক প্রতিনিধি দলসহ প্রস্তাবিত ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল এলাকা পরিদর্শন শেষে সংবাদমাধ্যমকে একথা জানান। তিনি আরো বলেন, সরকারের পক্ষ থেকে সকল প্রস্তুতি নেয়া হচ্ছে, যেন তাড়াতাড়ি এই প্রকল্পটির অর্থ ছাড় দেয়া যায়। পাশাপাশি বর্তমান যায়গার মূল্য বিবেচনা করে অর্থ ছাড় দেয়া প্রয়োজন তাই কিছুটা সময় লাগছে। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, রেলওয়ের যুগ্ম-মহাপরিচালক ডিএম মজুমদার, বিআইডব্লিউটএদর প্রধান প্রকৌশলী মহিদুল ইসলাম, তত্বাবধায়ক প্রকৌশলী সাজিদুর রহমান,Read More



















