March, 2017
মিথ্যা মামলা প্রত্যাহার, হত্যার সুষ্ঠু তদন্ত -বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
নবীনগরে ডাকাত সাজিয়ে দুই ব্যক্তিকে হত্যার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক:: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সাতমোড়া ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে এনামুলক হক (৪৫) ও ইয়াছিন মিয়া (৪০) নামে দুই ব্যক্তির হত্যার প্রতিবাদ, মিথ্যা মামলা প্রত্যাহার, হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে ব্রাহ্মণবাড়িয়ার ছাত্র-ছাত্রীবৃন্দ এ কর্মসূচির আয়োজন করে। এ কর্মসূচিতে জেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা অংশ নেন। জেলার একটি বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী মূহয়ী সারদের সঞ্চলানায় মানববন্ধনে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতি জোটের আহবায়ক আবদুন নূরসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থী নাবিল তাওসিফ সৌরভী সুলতানা বিথী। এসময় আবদুন নূর বলেন, ডাকাতRead More
বাহরাইনে ব্রাহ্মণবাড়িয়ার যুবকের আত্মহত্যা
বাহরাইনে শামছুল আরেফিন নামে এক বাংলাদেশি যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের মধ্যশরিফপুর গ্রামের সালাউদ্দিনের ছেলে। বৃহস্পতিবার কোনো সময় তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারনা করছেন কক্ষের অন্য বাসিন্দারা। তারা জানান, প্রতিদিনের মত সকালে রুমের সবাই কাজে চলে যায়। তখন শামছুল আরেফিন রুমে একা ছিলেন। কাজ শেষে বিকালে ফিরে এসে তারা দেখতে পায় যে, ফ্যানের সাথে ঝুলে আছেন আরেফিন। পরে তারা খবর দিলে পুলিশ এসে লাশ ময়নাতদন্তের জন্য সালমানিয়া হাসপাতালে নিয়ে যায়। বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) কে. এম. মমিনুর রহমান দূতাবাসের জনকল্যাণRead More
আশুগঞ্জে সাংবাদিক আইয়ুব স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল
আশুগঞ্জ প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি বেসরকারি টেলিভিশন আরটিভির ব্রাহ্মণবাড়িয়ার নিজস্ব প্রতিবেদক সদ্য প্রয়াত সাংবাদিক ও সঙ্গীত শিল্পী ফখরুল ইসলাম আইয়ুব স্মরণে শুক্রবার সকালে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আশুগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে নিজস্ব মিলনায়নে অনুষ্ঠিত শোক সভা ও দোয়া মহফিলে এতে প্রধান অতিথি ছিলেন আশুগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মুহাম্মদ সেলিম উদ্দিন। আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সেলিম পারভেজ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আওয়ামীলীগ কেন্দ্রীয় উপকমিটির সদস্য এডভোকেট কামরুজ্জামান আনছারি,বীর মুক্তিযোদ্বা মোঃ জাহাঙ্গীর খন্দকার,সমন্বিত সংস্কৃতি বিকাশ কেন্দ্রের সভাপতি আলমগীর কবির।প্রেসক্লাবে সহ-সভাপতি মো.শফিকুল ইসলাম এর সঞ্চালনায় বক্তৃতা করেন আশুগঞ্জ প্রেসক্লাবেরRead More
বিজয়নগরে ভ্রাম্যমান আদালতের অভিযান: ২টি ফার্মেসীকে জরিমানা
বিজয়নগরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২টি ফার্মেসী(ঔষধের) দোকানকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার বেলা ১২ টার সময় উপজেলার আউলিয়া বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্র্যেট আক্তর উন নেছা শিউলী। এ অভিযানে ২টি ফার্মেসী(ঔষধ)এর দোকানকে ৪২০০ টাকা জরিমানা করা হয়েছে বলে উপজেলা প্রশাসনের অফিস সূত্রে জানা গেছে।
সুপ্রিম কোর্ট চত্বর থেকে গ্রিক দেবীর মূর্তি অপসারণের দাবিতে
ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজত ইসলামের বিক্ষোভ ও সমাবেশ
সুপ্রিম কোর্ট চত্বর থেকে গ্রিক দেবীর মূর্তি অপসারণের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় শহরের টেংকেরপাড় আব্দুল কুদ্দুস মাখন মুক্ত মঞ্চ প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়। বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে জেলার বিভিন্ন উপজেলার থেকে মাদ্রাসার ছাত্ররা অংশ নেয়। মিছিলে বিভিন্ন ব্যানার, ফেষ্টুন ব্যবহার করে বিক্ষোভকারীরা। প্রায় ঘন্টাখানেক ধরে টি. এ রোড, হাসপাতাল রোড, মঠের গোড়া, টেংকের পাড় সড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকে। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাউতলী গোলচত্বরে গিয়ে সমাবেশ করে। সমাবেশে সভাপত্বি করেন ভাদুঘর মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামাRead More
স্থুলতা কমাতে অস্ত্রোপচার বিশ্বের সবচেয়ে ভারী মহিলার
মুম্বইয়ের একটি হাসপাতালে স্থুলতা কমানোর অস্ত্রোপচার হল বিশ্বের সবচেয়ে ভারী মহিলা এমান আহমেদের। মিশরের এই মহিলার ওজন ৫০০ কেজি। তিনি গত মাসে চিকিৎসার জন্য ভারতে এসেছেন। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, মঙ্গলবার এমানের অস্ত্রোপচার হয়েছে। তাঁকে এখন তরল খাবার দেওয়া হচ্ছে। আপাতত স্থিতিশীল এমান। তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। তিনি যাতে সুস্থ হয়ে মিশরে ফিরে যেতে পারেন, সেই চেষ্টা করা হচ্ছে। ৩৬ বছর বয়সি এমান বিশেষ বিমানে ভারতে আসার আগে গত ২৫ বছর বাড়ির বাইরে যেতে পারেননি। অত্যধিক ওজনের জন্য তিনি শুয়েই থাকতেন। চিকিৎসকরা তাঁর ওজন কমিয়ে চলাফেরার উপযুক্ত করে তোলার বিষয়েRead More
আন্তর্জাতিক নারী দিবস পালনে সদর উপজেলায় নারী মেলা
নারীদের কল্যানে সরকার নানা পদক্ষেপ নিয়েছে-জেলা প্রশাসক
নিজস্ব সংবাদদাতা: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নারী উন্নয়ন ফোরাম আন্তর্জাতিক নারী দিবস পালনে নারী মেলার আয়োজন করে। বুধবার সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে দিন ব্যাপী এ মেলা হয়। এ উপলক্ষে আলোচনা সভাও হয়। জেলা প্রশাসক রেজুওয়ানুর রহমান এতে প্রধান অতিথি ছিলেন। সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম (বার), পৌর মেয়র নায়ার কবির, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল-মামুন সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসিন মিয়া, নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট তাসলিমাRead More
হাফেজ জোবায়ের আহমেদ নূহ’র মৃত্যুতে জেলা নাগরিক সমাজের শোক
ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুছিয়া মাদ্রাসার হেফজ বিভাগের প্রধান ও মসজিদের ইমাম হাফেজ মাওঃ জোবায়ের আহমেদ নূহ কাসেমীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক সমাজের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী তাজ মোহাম্মদ ইয়াছিন, সাধারণ সম্পাদক মোঃ ইকবাল মিয়া এবং জেলা যুব নাগরিক সমাজের সভাপতি মোঃ আব্দুল আউয়াল শিপলু ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বাছির দুলাল। এক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবার- পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। (প্রেস বিজ্ঞপ্তি)
ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি:ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর উদ্যোগে গ্রাহক সমাবেশ ৮ মার্চ ২০১৭, বুধবার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয়। ব্যাংকের বোর্ড অব ডাইরেক্টরস-এর চেয়ারম্যান আরাস্তু খান এতে সভাপতিত্ব করেন । অনুষ্ঠানে ভাইস চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আহসানুল আলম, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আবদুল মতিন, অডিট কমিটির চেয়ারম্যান ড. মো. জিল্লুর রহমান, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মো. আবদুল মাবুদ, পিপিএম ও শরী‘আহ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব ড. মোহাম্মদ আব্দুস সামাদ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মো. আব্দুল হামিদ মিঞা। গ্রাহকবৃন্দের পক্ষে বক্তব্য রাখেনRead More
সরাইলে যুবলীগের দু’গ্রুপের উত্তেজনা, ১৪৪ ধারা জারী
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়ন শাখা যুবলীগের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে গত ২-৩ দিন ধরে সেখানে চলছে উত্তেজনা। সংঘাত সংঘর্ষ ও সহিংসতার আশঙ্কায় গোটা ইউনিয়নে ১৪৪ ধারা জারী করেছেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট উম্মে ইসরাত। গত বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে রাত ১১টা পর্যন্ত সেখানে ছিল ১৪৪ ধারা। ফলে কোন পক্ষই আনন্দ মিছিল করতে পারেনি। আইনশৃঙ্খলার অবনতি ঠেকাতে গতকাল সকাল থেকেই সেখানে অবস্থান করছিল পর্যাপ্ত পরিমান পুলিশ। ইউএনও’র দফতর, দলীয় ও স্থানীয় একাধিক সূত্র জানায়, গত ১৪ ফেব্রুয়ারি শাহজাদাপুর ইউনিয়ন যুবলীগের কমিটি বিলুপ্তRead More



















