February, 2017
ইসলামী ব্যাংক শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে
সংবাদ বিজ্ঞপ্তি:শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ২১ ফেব্রুয়ারি ২০১৭, মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে। ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আব্দুল মতিন, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মাবুদ পিপিএম, পরিচালক প্রফেসর ড. কাজী শহিদুল আলম, হেলাল আহমদ চৌধুরী, বোরহান উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ জয়নাল আবেদীন ও মোঃ মিজানুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ আব্দুল হামিদ মিঞা, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টরগণ, ঊর্ধতন নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ ব্যাংকের পক্ষেRead More
অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত
অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন উপলক্ষে গতকাল সোমবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব সভাপতি খ.আ.ম রশিদুল ইসলামের সভাপতিত্বে ও পাঠাগার সম্পাদক নজরুল ইসলাম শাহজাদার সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, সমতট বার্তার সম্পাদক মনজুরুল আলম, প্রেসক্লাব সিনিয়র সহ-সভাপতি আল আমীন শাহীন, সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, যুগ্ম সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক আ.ফ.ম কাউসার এমরান, রিয়াজ উদ্দিন জামী, দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার আবদুন নূর, দৈনিক প্রতিদিনের সংবাদ জেলা প্রতিনিধি মোঃ মনির হোসেন, প্রেসক্লাব দপ্তর সম্পাদক ফরহাদুলRead More
মহান একুশে ফেব্র“য়ারীতে পৌর মেয়র নায়ার কবীরের গভীর শ্রদ্ধা
২১ ফেব্র“য়ারি শহীদ দিবস। অমর একুশে। একুশের রক্তস্নাত পথ বেয়ে এদিনটি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বিবৃতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবীর। বিবৃতিতে মেয়র নায়ার কবীর মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলা ভাষাভাষীসহ বিশ্বের সকল ভাষা ও সংস্কৃতির জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, মহান একুশে ফেব্র“য়ারি বাঙালির জীবনে শোক, শক্তি ও গৌরবের প্রতীক। আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে ঘোষণা হবার পর সারা পৃথিবীতে বাংলা ভাষা সম্মানিত হয়েছে। বাংলাভাষার প্রতি বিশ্বনাগরিকদের আগ্রহ সৃষ্টি হয়েছে।Read More
আগামী সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার ৬ আসনে জাতীয় পার্টি প্রার্থী তালিকা চুড়ান্ত
প্রতিনিধি:এক সময়ে জাতীয় পার্টি দুর্গ্য হিসাবে পরিচিত ব্রাহ্মণবাড়িয়া। জেলার অধিকাংশ আসন ছিল জাতীয় পার্টি দখলে। ৬টি আসনের মধ্যে এখন শুধু মাত্র ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে এড.জিয়াউল হক মৃধা জাতীয় সংসদ সদস্য রয়েছেন। বাকী ৫টি আসন এখন জাতীয় পার্টি হাতছাড়া। আগামী সংসদ নির্বাচনে হারানো অতীত ফিরিয়ে আনার জন্য দলের সিন্ধান্ত অনুযায়ি নির্বাচনের আগে থেকেই প্রার্থী বাছাইয়ে মাঠে নামে জেলা জাতীয় পার্টি। ব্রাহ্মণবাড়িয়ার ৬ আসনে জাতীয় পার্টি পার্টি প্রার্থী তালিকা চুড়ান্ত করেছে জেলা জাতীয় পর্টি। তবে এই নিয়ে কেউ আনুষ্ঠানিক কথা না বললেও একটি সূত্র নিশ্চিত করেছে যে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাছিরনগর) আসনে রেজুওয়ান আহমেদ,Read More
জেলা বিএনপির এডঃ শফিকুল ইসলামসহ যারা জুতা পায়ে শহীদ মিনারে(ভিডিও)
ব্রাহ্মণবাড়িয়ায় ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে জুতা পায়ে দিয়েই শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করেন অনেকে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাত ১২টা ১ মিনিট থেকেই সর্বস্তরের মানুষ ভাষা শহীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এসময় সবাই একসাথে হুড়োহুড়ি করে ফুল দিতে যাওয়ায় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। এসময় গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গের মধ্যে জেলা বিএনপির জৈষ্ঠ্য নেতা এডভোকেট শফিকুল ইসলামকেও দেখা গেছে জুতা পায়ে ফটোসেশনে অংশ নিতে। এ সময় বেশ কয়েকজনের কাছে জুতা পায়ে শহীদ মিনারে উঠার অনুভূতি জানতে চাইলে তারা বিভিন্ন প্রতিক্রিয়া দেখান। বিস্তারিত ভিডিওতে দেখুন।
সড়ক দুর্ঘটনায় নিহত তিনজনের বিজয়নগরে দাফন সম্পন্ন
মাজার জিয়ারত করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৩জনের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দাফন সম্পন্ন হয়েছে। সোমবার দুপুরে দাফন করা হয়। নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, গত রবিবার সকালে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশীনগর গ্রামের জজ মিয়ার স্ত্রী পিয়ারা বেগম (৫০), দুধ মিয়ার স্ত্রী সাজেদা বেগম (৪৮) ও পিয়ারা খাতুন (৪৫) এই তিন নারী চট্টগ্রামের আগ্রাবাদ সাইফুর রহমান নিজামীর দরবার শরীফে জিয়ারত করতে যান। রবিবার রাত ১২টার দিকে দরবার শরীফ থেকে বের হলে পথিমধ্যে একটি লরি ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। সোমবার সকাল ১১টার দিকে নিহতের লাশ গ্রামে এসে পৌঁছলে স্বজনদের মাঝে ওRead More
বেতবাড়িয়া বাস চাপায় অটোরিকশার এক যাত্রী নিহত ও অপর চার যাত্রী
ব্রাহ্মণবাড়িয়ায় বাসের চাপায় সিএনজি অটোরিকশার এক যাত্রী নিহত ও অপর চার যাত্রী আহত হয়েছেন। সোমবার বিকলে পৌনে ৩টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের বেতবাড়িয়া নামক স্থানে এ ঘটনা ঘটে। খাঁটিহাতা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ূন কবির জানান, দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা কসবাগামী একটি যাত্রীবাহী বাস কুমিল্লা-সিলেট মহাসড়কের বেতবাড়িয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা অপর একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক অটোরিকশা যাত্রী মারা যান। এ ঘটনায় আহত অপর চার যাত্রীকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বিজয়নগরে অজ্ঞাত যুবকের লাশ উদ্বার করেছে পুলিশ
সোমবার দুপুরে বিজয়নগরে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্বার করেছে পুলিশ । নিহতের কোন নাম পরিচয় পাওয়া যায়নি।পুলিশ জানায় ,সোমবার দুপুর ১২ টার দিকে লোকজন থেকে খবর পেয়ে ইসলামপুর ফাড়ী পুলিশ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পূর্ব পাশে শ্যমলী ঘাটের কাছ থেকে অজ্ঞাত (৩৫) যুবকের লাশটি উদ্বার করেছে ।এব্যাপারে ইসলামপুর ফাড়ীর আইসি মো: আব্দুছ সুলতান বলেন, নিহতের পরিচয় পাওয়া যায়নি এবং লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে ।নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে,ময়না তদন্ত শেষে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্তা গ্রহন করবে ।
ব্রাহ্মণবাড়িয়ার ঘাটুরায় মাদক নিরাময় কেন্দ্র থেকে যুবলীগ নেতার মরদেহ উদ্ধার (ভিডিও)
ব্রাহ্মণবাড়িয়া মো. সোহেল রানা (২৬) নামে এক যুবলীগ নেতার মরদেহ মাদক নিরাময় কেন্দ্র থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত অাটটার দিকে সদর উপজেলার ঘাটুরা গৌতমপাড়ার প্রত্যাশা মাদকাসক্তি নিরাময় কেন্দ্র থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে অানা হয়ছে। সোহেলের মৃত্যু সম্পর্কে নিশ্চিত কোন তথ্য জানা যায়নি। নিহত সোহেল সদর উপজেলার বুধল ইউনিয়নের ছাতিয়াইন গ্রামের এলেম মিয়ার ছেলে ও পাঁচ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। নিহতের পরিবারের লোকজনের অভিযোগ, সোহেলকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। অন্যদিকে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র সংশ্লিষ্টরা বলছেন, তিনি আত্মহত্যা করেছেন। তবে কি কারণেRead More
ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের মেধা ও মননের বিকাশ ঘটে —এডঃ মাহবুবুল আলম খোকন
পলি কমল প্রি- ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গত শনিবার সকালে শহরের মধ্যপাড়া আশ্রম মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডঃ মাহবুবুল আলম খোকন। পলি কমল প্রি- ক্যাডেট স্কুলের অধ্যক্ষ লাইল মঞ্জুরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজেসবক তাপস পাল। অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ এমরান হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এডঃ মাহবুবুল আলম খোকন বলেন, নতুন প্রজন্মদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী হতে হবে। ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের মেধা ও মননের বিকাশ ঘটে। তাই পড়াশোনার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। তাই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে লেখাপড়ার পাশাপাশিRead More



















