Main Menu

January, 2017

 

পৌরসভার সৌন্দর্যবর্ধনে ফুটপাত নির্মাণ করা জরুরী – পৌর মেয়র নায়ার কবীর

ডেস্ক ২৪:: সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পৌর ভবন সম্মুখে কাচারী পুকুরে পূর্বপাড়ে ফুটপাত নির্মাণকাজের উদ্বোধন করেছেন পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি নায়ার কবীর। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী গোলাম মোহাম্মদ, সচিব সৈয়দ মোঃ আবুজর গিফরী, হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কাউসার, সহকারী প্রকৌশলী কাউসার আহমেদ, উপ সহকারী প্রকৌশলী সুমন দত্ত, শহর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি এডঃ কামরুজ্জামান অপু প্রমুখ। নির্মাণকাজ উদ্বোধনকালে পৌর মেয়র নায়ার কবীর বলেন, পৌরসভার সৌন্দর্যবর্ধনে ফুটপাত নির্মাণ করা অত্যন্ত জরুরী। তাই নির্মাণকাজের গুনগত মান রক্ষা করে নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন করতে হবে।Read More


ফরিদ উদ্দিন দুলালের বোনের মৃত্যুতে বিশিষ্টজনের শোক

মোকতাদির চৌধুরী এমপির গভীর শোক ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন দুলালের বোনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, বিশিষ্ট লেখক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। এক বিবৃতিতে তিনি মরহুমার বিদেহী আতœার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। আল মামুন সরকারের গভীর শোক ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন দুলালের বোনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতিRead More


রাজধানী হোটেলের সত্ত্বাধিকারী আব্দুল্লাহ্ খানের মাতার মৃত্যুতে রেস্তুরা মালিক সমিতি’র গভীর শোক

বাংলাদেশ রেস্তুরা মালিক সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সদস্য ও রাজধানী হোটেলের সত্ত্বাধিকারী আব্দুল্লাহ্ খানের মাতার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ রেস্তুরা মালিক সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি আলহাজ্ব আবুল কালাম খান ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ শাহ আলম। শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।প্রেস রিলিজ


স্কলাস্টিকা কিন্ডারগার্টেনে পাঠ্য পুস্তক উৎসব অনুষ্ঠিত

বিপুল উৎসাহ উদ্দীপনা আর আনন্দমুখর পরিবেশে পহেলা জানুয়ারী ২০১৭ খ্রিষ্টাব্দ রোববার সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের অন্যতম প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান কালাইশ্রীপাড়ায় অবস্থিত স্কলাস্টিকা কিন্ডারগার্টেন এ পাঠ্য পুস্তক উৎসব অনুষ্ঠিত হয়েছে। আধুনিক ও মান সম্মত পদ্ধতিতে যত্নের মাধ্যমে পরিচালক সহ শিক্ষকমন্ডলী এখানে শিশু ছাত্র ছাত্রীদের পাঠদান করেন। বিপুল সংখ্যক শিক্ষার্থী এবং অভিভাবক ও শিক্ষকদের অংশগ্রহণে আয়োজিত পাঠ্য পুস্তক (বই) উৎসবে সভাপতিত্ব করেন স্কুলের পরিচালক ও তালিকাভুক্ত শিক্ষক নূর মোহাম্মদ হাজারী। নার্সারী, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের প্রদত্ত পাঠ্যপুস্তক বোর্ডের বই বিতরণ করেন শিক্ষক মন্ডলী।Read More


নাসিরনগরে হামলা : সচিব ও ইউপি চেয়ারম্যান আঁখির সহকারী আটক, চলছে জিজ্ঞাসাবাদ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুপল্লীতে চালানো হামলার ঘটনায় ‘সন্দেহভাজন জড়িত’ হিসেবে হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আঁখির ব্যক্তিগত সহকারী উত্তম কুমার দাস (২৫) ও হরিপুর ইউনিয়ন পরিষদের সচিব মনোরঞ্জন দেবনাথকে (৪০) আটক করেছে পুলিশ। নাসিরনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর জানান, রোববার সন্ধ্যায় হরিপুর গ্রাম থেকে হরিপুর ইউনিয়ন পরিষদ সচিব মনোরঞ্জন দেবনাথ ও ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের আনন্দবাজার থেকে উত্তম কুমার দাসকে জিজ্ঞাসবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। নাসিরনগর হামলায় ‘সন্দেহভাজন জড়িত’ হরিপুর ইউপি চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আঁখির সঙ্গে মনোরঞ্জন ও উত্তমের যোগাযোগ রয়েছে। আঁখির অবস্থান সম্পর্কে জানতেই তাদেরকেRead More


সরাইলে ৫ টাকার জন্য দু দফায় সংঘর্ষে আহত ৫০,

মোহাম্মদ মাসুদ :: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাস ভাড়া ৫ টাকার কম দেয়ার ঘটনাকে কেন্দ্র করে ফের সংঘর্ষ হয়েছে। সোমবার দুপুরে উপজেলার কুট্টাপাড়া ও খাঁটিহাতা গ্রামের লোকজনদের মধ্যে এ সংঘর্ষের আহত হয়েছে কমপক্ষে ৩০ জন। সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল করিম জানান, গত শনিবার বেলা সাড়ে ১১টার দিকে লোকাল বাসের ভাড়া কম দেয়াকে কেন্দ্র করে সরাইল উপজেলার কুট্টাপাড়া গ্রামের কালু মিয়ার সঙ্গে পাশ্ববর্তী খাঁটিহাতা গ্রামের মনু মিয়ার কথা কাটাকাটি হয়। এর জেরে শনিবার দুপুরেই খাঁটিহাতা ও কুট্টাপাড়া গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।Read More


ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রবিবার বিকেলে কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিঃ খালেদ হোসেন মাহবুব শ্যামলের বাসভবনে জেলা ছাত্রদলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এর আগে জেলা ছাত্রদলের সভাপতি মোঃ শামীম মোল্লার সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, হাফিজুর রহমান মোল্লা কচি। বিশেষ অতিথি ছিলেন, এডঃ শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক এডঃ আনিসুর রহমান মঞ্জু, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম, সাবেক দপ্তর সম্পাদক এ. বি. এম মোমিনুল হক, সাবেক প্রচার সম্পাদক নজীর উদ্দিন আহমেদ,Read More


বিজয়নগরে উৎসবমুখর পরিবেশে বই বিতরণকারে এড. তানভীর ভূইয়া

বছরের প্রথম দিনে সকল শিশুদের হাতে বই পৌঁছে দেয়া বিশ্বের ইতিহাসে বিরল

ডেস্ক ২৪:: রোববার বিজয়নগর উপজেলা সদরে নব প্রতিষ্ঠিত মুক্তিযোদ্ধা উবায়দুল মোকতাদির চৌধুরী বিদ্যানিকেতনে বই বিতরণ উৎসব উদ্বোধন অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা চেয়ারম্যান এড. তানভীর ভূইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার উন নেছা শিউলী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আল মামুন, প্রাথমিক শিক্ষা অফিসার দ্বিজেন আচার্য্য, যুব উন্নয়ন কর্মকর্তা দেলোয়ার হোসেন, নব প্রতিষ্ঠিত মুক্তিযোদ্ধা উবায়দুল মোকতাদির চৌধুরী বিদ্যানিকেতনের অন্যতম প্রতিষ্ঠাতা ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, সাবেক চেয়ারম্যান হাজী আকতার হোসেন, সাবেক এটিও কুতুবুল আলম, ছাত্রলীগের সভাপতি ইলিয়াছ সরকার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল আমিন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানেRead More


৫ জানুয়ারী “গণতন্ত্রের বিজয় দিবস”কে যথাযথভাবে পালন করতে সকলে একযোগে কাজ করতে হবে —মোকতাদির চৌধুরী এমপি

ডেস্ক ২৪::রোববার সন্ধ্যায় স্থানীয় সংসদ সদস্যের কার্যালয়ে ৫ জানুয়ারী গণতন্ত্রের বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকারের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ হেলাল উদ্দিন, তাজ মোহাম্মদ ইয়াছিন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবীর, সহ সভাপতি হাজী মোঃ হেলাল উদ্দিন, মজিবুর রহমান বাবুল, আওয়ামী লীগ জাতীয় পরিষদ সদস্য আবুল কালামRead More


জাতীয় পাঠ্যপুস্তক দিবস উদযাপন-২০১৭

শিক্ষায় উৎসাহী করতে পৃথিবীর মধ্যে একমাত্র বাংলাদেশই বিনামূল্যে নতুন বই তুলে দিচ্ছে শিক্ষার্থীদের হাতে — মোকতাদির চৌধুরী এমপি

ডেস্ক ২৪:: ১লা জানুয়ারী রোববার সকালে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন, জেলা শিক্ষা অফিস ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে জাতীয় পাঠ্যপুস্তক দিবস উদযাপন-২০১৭ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, বিশিষ্ট লেখক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম, পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীRead More


This site is protected by wp-copyrightpro.com