Main Menu

January, 2017

 

ব্রাহ্মণবাড়িয়া ভূমিকম্প, কম্পনমাত্রা ৫.৭। উত্সস্থল ত্রিপুরা

ডেস্ক ২৪:: ভূমিকম্পে কেঁপে উঠল ব্রাহ্মণবাড়িয়া । রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৭। মঙ্গলবার দুপুর ৩টা ১০ মিনিটে জেলা সদরে ভূমিকম্প অনুভূত হয়। তবে তাৎক্ষিণক ভাবে ক্ষয়তির কোনো খবর পাওয়া যায়নি। একই সময়ে জেলার আখাউড়া, কসবা ও আশুগঞ্জ ও বিজয়নগর উপজেলায় ভুমিকম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। পৌর এলাকার মৌলভীপাড়ার আলি মাউন পিয়াস বলেন, ভূমিকম্প কয়েক সেকেন্ড স্থায়ী হয়। একজন ব্যাংকার  জানান, ভূমিকম্প প্রায় ৫ থেকে ৭ সেকেন্ড এটি স্থায়ী হয়। দুপুরে খাবার সময় তীব্রভাবে ব্যাংক ভবনটি  কেঁপে উঠে। সবাই দ্রুত ভবন থেকে বেরিয়ে আসে। কাজিপাড়ার বাসিন্দা আনিস বলেন, ভূমিকম্পনRead More


রসরাজের জামিন নামঞ্জুর, আটক ইউপি সচিব ও ব্যক্তিগত সহকারীর মুচলেকায় মুক্তি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ফেসবুক আইডি থেকে পবিত্র কাবা শরীফের বিকৃত ছবি পোষ্ট এর ঘটনায় গ্রেফতার রসরাজের জমিন শুনানী ,  মঙ্গলবার ব্রাহ্মনবাড়িয়া জেলা জজ ইসমাইল হোসেন এর আদালতে অনুষ্ঠিত হয়। শুনানী শেষে আদালত জামিন না মঞ্জুর করে আগামী ১৬ জানুয়ারী পরবর্তী শুনানীর দিন ধার্য করে। একই সাথে আদালত উল্লেখিত দিনে রসরাজতে আদালতে উপস্থিত রাখারও নির্দেশ দেন। এছাড়া, নাসিরনগরে হিন্দুবাড়ি ও মন্দিরে ভাংচুর, হামলার ঘটনায় গ্রেফতারকৃত সাবেক ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আব্দুল আহাদ এর আরো ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। আদালত আগামী মঙ্গলবার এ ব্যাপারে শুনানী করবে বলে আদালত সূত্রে জানা গেছে। অন্যদিকে,Read More


আগামী এপ্রিলে ট্রেন চলাচলের জন্য খুলে দেয়া হবে দ্বিতীয় ভৈরব রেলসেতু …রেলমন্ত্রী মুজিবুল হক

ঢাকা-চট্টগ্রাম রেল লাইনের ব্রাহ্মনবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীর উপর নিমির্তব্য দ্বিতীয় রেল সেতু আগামী এপ্রিল মাসে ট্রেন চলাচলের জন্য খুলে দেয়ার কথা জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক। আজ মঙ্গলবার সকালে সেতু এলাকা পরিদর্শনে এসে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা জানান। তিনি আরো বলেন, এ সেতু চালু হলে ঢাকা-চট্টগ্রাম রেল লাইনে চলাচলকারী যাত্রীরা আরাম ও স্বচ্ছন্দ বোধ করবে এবং এ পথে ট্রেন চলাচলে সময় অন্তত দেড়ঘন্টা সময় কমে আসবে। ফলে রেলপথে একটি বৈপ্লবিক পরিবর্তন আসবে। এসময় তার সাথে উপস্থিত ছিলেন রেল মন্ত্রনালয়ের সচিব মো.ফিরোজ সালাউদ্দিন, রেল মন্ত্রনালয়ের  মহা পরিচালক মো.আমজাদ হোসেন, আশুগঞ্জ মেঘনাRead More


নাসিরনগরে হিন্দুদের বাড়ি ও মন্দির পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের বাড়ি ও মন্দিরে হামলার ঘটনায় মন্দির পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত জোহান ফ্রিসেল। মঙ্গলবার বেলা ১১টার দিকে নাসিরনগর উপজেলা সদরের গৌর মন্দিরসহ ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন তিনি। পরে তিনি নাসিরনগর প্রেসক্লাবে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। জোহান ফ্রিসেল বলেন, হামলার ঘটনা দেখার জন্য আমি নাসিরনগর এসেছি। এখানে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখার জন্যে সকলে এক যোগে কাজ করতে হবে। এ ধরনের ঘটনা ঘটা উচিৎ হয়নি। আমরা এ ঘটনা থেকে শিক্ষা নিতে পারি যাতে ভবিষতে এ ধরনের ঘটনা না ঘটে। এ জন্যে সবাইকেRead More


শূকর নোংরা প্রাণী- এ ধারণাটি কতটা সঠিক?

শূকর আমাদের জানামতে একটি নোংরা প্রাণী। এবং এটি দেখতেও খানিকটা বিচ্ছিরি। তাই শূকর সম্পর্কে বেশীরভাগ মানুষই নেতিবাচক ধারণা পোষণ করে থাকেন। এ প্রাণীটি সম্পর্কে আমরা অনেক ভুল ধারণা পোষণ করে থাকি, যা আদৌ সত্য নয়। এবার চলুন দেখা যাক, শূকর সম্পর্কে প্রকৃতি কি বলে অর্থ্যাৎ বিজ্ঞান আমাদের কি তথ্য দেয়। আমি যদি বলি শূকর হচ্ছে এমন এক প্রজাতির প্রাণী, যা পরিষ্কার-পরিচ্ছন্ন জীবন যাপন করতে খুবই পছন্দ করে, তাহলে আপনি নিশ্চয়ই লাফিয়ে ওঠে বলবেন, ‘একি! এতো রাতকে দিন বলে দাবি করার মত সমান কথা।‘ তাহলে আমি বলব, তটস্থ না হয়ে একটুRead More


নব নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শফিকুল আলম এমএসসির সাংবাদিকদের সাথে কুশল বিনিময়

ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের সাথে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেছেন নব নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শফিকুল আলম এমএসসি। তিনি আজ দুপুরে স্থানীয় লোকনাথ দীঘির পাড়স্থ একটি রেষ্টুরেন্টে এ আয়োজন করেন। এসময় তিনি সংবাদকর্মীদের তাকে সমর্থন ও সহায়তা করার জন্য ধন্যবাদ জানান। এসময় তিনি একটি লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্যটি ব্রাহ্মণবাড়িয়াটোয়েন্টিফোরডটকম এর পাঠকদের জন্য হবুহু তুলে ধরা হল। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি তাজ মোহাম্মদ ইয়াছিন, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমানুল হক সেন্টু, ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মী প্রমুখ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানের ভিডিও>>


আওয়ামীলীগের অভ্যন্তরীন কোন্দলেই নাসিরনগরে হিন্দু পল্লীতে হামলা _ সুলতানা কামাল

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল বলেছেন, আওয়ামীলীগের অভ্যন্তরীন কোন্দলেই নাসিরনগরে হিন্দু পল্লীতে সাম্প্রদায়িক হামলা চালানো হয়েছে। এ জন্য সরকারের উচ্চ পর্যায় থেকে এ কোন্দল নিরসন করতে হবে। তিনি আরো বলেন, এখনো হিন্দু সম্প্রদায়ের মধ্যে ভয় ও সংকা রয়েছে। তবে এ সংকা দুর করতে হলে যারা সংখ্যা গুরু মুসলমান তাদের এগিয়ে আসতে হবে। আর এ ঘটনার সু বিচার না হলে তাদের মধ্য ভয় কাটবে না। তিনি আজ সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু পল্লীতে সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন। পরিদর্শন শেষে তিনি ক্ষতিগ্রস্থদের সাথে কথা বলেনRead More


সাম্প্রদায়িক অপতৎপরতা ঠেকাতে হলে সাংস্কৃতিক জাগরণ দরকার–পুলিশ সুপার মিজানুর রহমান

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো.মিজানুর রহমান পিপিএম বলেছেন,বাংলাদেশ যখন উন্নয়ন ও প্রগতিশীলতায় ব্যাপক গতিতে তখন মাঝে মাঝে সাম্প্রদায়িক অপশক্তি নানা রকম ষড়যন্ত্র করে,অস্থিরতা সৃষ্টির চেষ্টা করে। তাদের ঠেকাতে,প্রতিরোধ করতে সাংস্কৃতিক জাগরণ দরকার। সাংস্কৃতিক জাগরণের জন্য অদ্বৈত মল্লবর্মণ,বাউল শাহ আবদুল করিমের মতো মহৎ মানুষদের চর্চা বাড়াতে হবে। তিনি আরো বলেন,বাউল শাহ আবদুল করিমের গান আমাদের জাগরণের সাথে নানাভাবে যুক্ত হয়ে আছে। অসাম্প্রদায়িক চেতনার অন্য এক দিগন্তের নাম বাউল শাহ আবদুল করিমের গান। তিনি গতকাল সোমবার সন্ধ্যার পর শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে অদ্বৈত মেলার সমাপনী দিনে বাউল সম্রাট শাহ আবদুল করিমের জন্মশতবর্ষRead More


৫ জানুয়ারী গণতন্ত্রের বিজয় দিবসের জনসভা সফল করার লক্ষ্যে জেলা স্বেচ্ছাসেবক লীগের পরামর্শ সভা

আগামী ৫ জানুয়ারী গণতন্ত্রের বিজয় দিবসে জেলা আওয়ামী লীগের জনসভা সফল করার লক্ষ্যে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের এক পরামর্শ গতকাল সন্ধ্যায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব এড. লোকমান হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম. সাইদুজ্জামান আরিফের পরিচালনায় অনুষ্ঠিত সভায় জেলা, সদর শহর স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ তাদের মতামত ব্যক্ত করেন। সভায় বক্তারা আগামী ৫ জানুয়ারী গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষ্যে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভা সফল করার প্রত্যয় ব্যক্ত করেন।প্রেস রিলিজ


নব-নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শফিকুল আলম এমএসসি’কে জেলা বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা স্মৃতি সংসদের ফুলেল শুভেচ্ছা

বঙ্গবন্ধুর আদর্শে নিজেদের গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা স্মৃতি পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের নির্বাচনে নব-নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শফিকুল আলম এমএসসি’কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করা হয়। সোমবার সকাল সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়া হাইস্কুল মার্কেট এর ২য় তলায় তার ব্যক্তিগত কার্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা স্মৃতি সংসদের সভাপতি সৈয়দ মোহাম্মদ আফজলের নেতৃত্বে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা আরিফুর রহমান আরিফ, সহ-সভাপতি আঃ মালেক, সহ-সভাপতি এম.এস.আর সাদেক রেজা,Read More


This site is protected by wp-copyrightpro.com