Main Menu

January, 2017

 

আশুগঞ্জে আওয়ামীলীগের উদ্যোগে গণতন্ত্রের বিজয় দিবস পালিত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গণতন্ত্রের বিজয় দিবস পালন করেছে আওয়ামীলীগ। বৃহস্পতিবার সকালে দলীয় কার্যালয় থেকে আনন্দ র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রেলগেইট এলাকায় গিয়ে শেষ হয়। র‌্যালীতে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতৃ বৃন্দ অংশ নেন। আনন্দ র‌্যালী শেষে আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের আহবায়ক হাজী মোঃ ছফিউল্লাহ মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ আহবায়ক কমিটির সদস্য হেবজুল বারী, হাজী মোঃ সায়েদুর রহমান, বুলবুল সিকদার, আমিন চৌধুরী, মোশারফ মুন্সী, শাহিন সিকদার, মতিউর রহমান সরকার, চর চারতলা ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক আইয়ুব খান, লালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুর্শেদ মাষ্টার, বন্দর আওয়ামীলীগেরRead More


নাসিরনগরে আধুনিক হাতপাতাল সহ ৪ওষুধ ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা

এম.ডি.মুরাদ মৃধা:- জেলার নাসিরনগর সদরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিয়াকত আলীর নের্তৃতে বৃহস্পতিবার সকাল ১০ টা ভেজাল বিরোধী আইনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় বিক্রি নিষিদ্ধ এমন অবৈধ ঔষুধ বিক্রির দায়ে নাসিরনগর আধুনিক হাসপাতালের ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও উপজেলা সদরে অভিযান পরিচালনা করে আরো ৪ জন ব্যবসায়ীকে ৫০০০ হাজার টাকা করে জরিমানা করেন। তারা হলেন মোঃ হারুনুর রশীদ,ভক্ত প্রসাদ দেবনাথ,অনুপম দাস ও মিটন সাহাজী সহ প্রতি দোকান হতে ৫ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়। এছাড়াও বেশ কিছু মেয়াদোর্ত্তীন ঔষুধ জব্দ করা হয়।


তিন দফা দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলা শিক্ষক সমিতির মানববন্ধন

শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ ও সরকারি বিধি মোতাবেক স্বীকৃতিপ্রাপ্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্তকরণসহ তিন দফা দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলা শিক্ষক সমিতির উদ্যোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ ফরিদ আহম্মদ খান, সাধারন সম্পাদক সহিদুল ইসলাম, অধ্যক্ষ শাসুজ্জামারন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। মানববন্ধনে বক্তাগন ৩ দফা দাবী বাস্তবায়নে সরকারের সুদৃষ্টি কামনা করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষমন্ত্রী বরাবর ২টি স্মারক লিপি প্রদান করা হয়।


ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশি বাধায় বিএনপির কালো পতাকা মিছিল পন্ড (ভিডিও)

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত কালো পতাকা মিছিল পন্ড করে দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার সকালে ৫ জানুয়ারী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শহরের পাওযার হাউস রোড থেকে একটি কালো পতাকা মিছিল বের করা হলে পুলিশি হস্তক্ষেপে মিছিলটি পন্ড হয়ে যায়। পরে সড়কের পাশে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাধারন সম্পাদক জহিরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক সহ-সভাপতি জিল্লুর রহমান প্রমূখ। এ সময় জেলা বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


নবীনগরে অপহরন মামলার আসামী গ্রেপ্তার-অপহৃতা উদ্ধার

ডেস্ক রিপোর্ট | উপজেলার বিদ্যাকুট ইউনিয়নস্থ বিদ্যাকুট গ্রামের গ্রাম পুলিশ মোঃ মিজান মিয়ার নাবালিকা মেয়ে মোসাঃ পপি আক্তার(১১)১লা জানুয়ারি নিখোজ হন। সম্ভাব্য সব স্থানে খোঁজা-খোঁজি করার এক পর্যায়ে জানতে পারেন পপি দুষ্কৃতিকারীদের দ্বারা অপহরনের স্বীকার হয়েছে। মিজান মিয়া তার মেয়েকে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে কোথাও সন্ধান না পেয়ে গত মঙ্গলবার (০৩/০১) রাতে মেয়ে অপহরনের বিষয়টি থানায় লিখিত ভাবে জানান। নবীনগর থানায় দায়ীত্বরত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইমতিয়াজ আহম্মেদ পিপিএম তাৎক্ষণিক উক্ত থানায় একটি অপহরন মামলা রুজু করে বিষয়টি গুরুত্বসহকারে দেখতে এ মামলার তদন্তভার শিবপুর অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসRead More


বিজয়নগর থানায় অস্ত্রসহ ২ জন ডাকাত গ্রেফতার

প্রেস রিলিজ::  ০৪/০১/২০১৭ইং তারিখ রাত অনুমান ০১.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে মোঃ আলী আর্শাদ অফিসার ইনচার্জ বিজয়নগনর থানা সাহেব এর নেতৃত্বে এসআই মোঃ জসিম উদ্দিন এএসআই মোঃ বশির আহমেদ সঙ্গীয় ফোর্সসহ বিজয়নগর থানাধীন আতমলী টু কৈছাপুরা কাঁচা সড়কের উপর জনৈক আবু শ্যামার জমির পার্শ্বে দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি গ্রহনকালে ১। ছিদ্দিক মিয়া (৪০) পিতা-মৃত আঃ আজিজ সাং-কৈছাপুরা ২। রাষ্টু মিয়া (২২) পিতা-তাজন মিয়া সাং-পাঁচাগাও বর্তমান কৈছাপুরা উভয় থানা-বিজয়নগর জেলা-ব্রাহ্মণবাড়িয়াদ্বয়কে ১টি দেশীয় তৈরী পাইপগান, ২ রাউন্ড কাতুর্জ, ১টি কিরিচ, গ্রেফতার করতে সক্ষম হন। তাহারা উভয় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। আসামীRead More


নাসিরনগরে হামলা : ‘মূল হোতা’ আঁখি আটক

এম. ডি  মুরাদ মৃধা: নাসিরনগর, সংবাদদাতা:  রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হামলার ঘটনায় অন্যতম সন্দেহভাজন আসামি হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আঁখিকে গ্রেফতার করেছে রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজ উদ্দিন জানান, বৃহস্পতিবার ভোর রাতে ভাটারা থানা এলাকা থেকে স্হানীয় পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয় । প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য বর্তমানে তাকে ঢাকায় রাখা হয়েছে।  প্রাথমিক জিজ্ঞাসাবাদে শেষে তাকে ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে আসা হবে। এর আগে গত ২ জানুয়ারি আঁখির ব্যক্তিগত সহকারী উত্তম কুমার দাস (২৫) ও হরিপুর ইউনিয়ন পরিষদের সচিব মনোরঞ্জন দেবনাথকে (৪০) আটক করে পুলিশ।পরে মুচেলেকাRead More


নাসিরনগরে বেসরকারী শিক্ষকদের জাতীয় করনের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

এম.ডি.মুরাদ মৃধা, নাসিরনগর সংবাদদাতা:সারা দেশের ন্যায় জেলার নাসিরনগরে শিক্ষাব্যস্থা জাতীয়করন,সরকারি বিধি মোতাবেক স্বীকৃতিপ্রাপ্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে অবিলম্বে এমপিওভূক্তকরণ,সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের মতো বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদেরকেও ৫% বাৎসরিক প্রবৃদ্ধি,মেডিকেল ভাতা,উৎসব ভাতা,বৈশাখী ভাতা, পূর্বের ন্যায় টাইনস্কেল প্রদান ও টাইম স্কেল প্রাপ্তির পর বি,এড, ডিগ্রী গ্রহণকারী শিক্ষকদের উচ্চতর বেতন স্কেল প্রদানের দাবীতে বাংলাদেশ শিক্ষক সমিতি নাসিরনগর শাখার আয়োজনে উপজেলার সকল শিক্ষকরা মানববন্ধ ও বিক্ষোভ পালন করেছেন। সকাল ১১টা বাংলাদেশ  শিক্ষক  সমিতির উদ্ধোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি নাসিরনগরের উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে স্থানীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিক্ষোভRead More


জামাত মৌলবাদ ও জঙ্গিবাদে আক্রান্ত প্রশাসন

আব্দুল কাইয়ুম ::    গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যাকান্ডের খবর শোনার পর থেকে শোকে আমি শোকাহত । ফাঁকে ফাঁকে টিভির পর্দায় আর অনলাইন পত্রিকার পাতায় নিয়মিত চোখ রাখছি । দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ২ জানুয়ারী  অনুষ্ঠিত মন্ত্রীসভার বৈঠকের নির্ধারিত আলোচনার বাইরে তিনি এমপি লিটন হত্যাকান্ড প্রসঙ্গ উত্থাপন করেন । তিনি বললেন, লিটন সব সময় জামাত শিবিরের লক্ষ্য বস্তুতে ছিল এবং সে এলাকায় খুবই জনপ্রিয় ও সাহসী হওয়ার কারণে নিজ নিরাপত্তার বিষয়টি উপেক্ষা করে চলেছে।  মাননীয় প্রধানমন্ত্রী যে কতটুকু বিশ্বাস করতেনRead More


বিজয়নগর থানায় অস্ত্রসহ ৩ জন ডাকাত গ্রেফতার

প্রেস রিলিজ: অদ্য ০৪/০১/২০১৭ইং তারিখ রাত অনুমান ০১.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে মোঃ আলী আর্শাদ অফিসার ইনচার্জ বিজয়নগনর থানা সাহেব এর নেতৃত্বে এসআই আঃ সুলতান ও এটিএসআই গোলাম মোস্তফা সঙ্গীয় ফোর্সসহ বিজয়নগর থানাধীন খাতাবাড়ী নামক স্থানে ঢাকা-সিলেট মহাসড়কের দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতিকালে আসামী ১। নান্নু মিয়া (২৫) পিতা-মৃত সাত্তার মিয়া সাং-সাতবর্গ থানা-বিজয়নগর জেলা ব্রাহ্মণবাড়িয়া  ২। সমর দাস (১৮) পিতা-মৃত গোপী দাস সাং-সাতবর্গ দাসপাড়া উভয় থানা-বিজয়নগর জেলা-ব্রাহ্মণবাড়িয়ার ৩। মোঃ সোহেল (২৬) পিতা-রহিজ মিয়া সাং-সাতগাঁও দক্ষিন পাড়া, থানা-বিজয়নগর জেলা ব্রাহ্মণবাড়িয়া বর্তমানে মাধবপুর (সুসান পেট্রোল পাম্পের সামনে) থানা-মাধবপুর জেলা-হবিগঞ্জদেরকে ১টি রাম দা, Read More


This site is protected by wp-copyrightpro.com