January, 2017
লায়ন ফিরোজুর রহমান ওলিও’র মাতার মৃত্যুতে পৌর মেয়র নায়ার কবীরের গভীর শোক
লায়ন্সের সাবেক জেলা গভর্ণর, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড এর উদ্যোক্তা পরিচালক, সুলতানপুর ইউনিয়নের চেয়ারম্যান, লায়ন ফিরোজুর রহমান রেসিডেন্সিয়াল একাডেমি স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা লায়ন ফিরোজুর রহমান ওলিওর মাতা আলহাজ্ব আমিরুন্নেছা ইয়াকুব এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবীর। বিবৃতিতে তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।প্রেস রিলিজ
ইসলামী ব্যাংকের বিভিন্ন কমিটি পুনর্গঠন
সংবাদ বিজ্ঞপ্তি: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর বিভিন্ন কমিটি পুনর্গঠন করা হয়েছে। ৫ জানুয়ারি ২০১৭, বৃহস্পতিবার রাজধানীর এক হোটেলে অনুষ্ঠিত ব্যাংকের বোর্ড অব ডাইরেক্টরস-এর সভায় মেজর জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আবদুল মতিনকে এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান, ড. মো. জিল্লুর রহমানকে অডিট কমিটির চেয়ারম্যান এবং মো. আবদুল মাবুদ, পিপিএমকে রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান নির্বাচিত করা হয়। মেজর জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আবদুল মতিন ১৯৭৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব অর্ডিন্যান্স ও প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ বিভিন্ন পদমর্যাদায় দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ নির্বাচন কমিশনের অধীনে জাতীয় স্মার্ট পরিচয়পত্র প্রস্তুতি কমিটির চেয়ারম্যানসহ, বাংলাদেশRead More
ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুরুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান সামিম মোহাম্মদ আফজাল
সংবাদ বিজ্ঞপ্তি: বাংলাদেশ সরকারের সাবেক সচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম এবং ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ-এর মহাপরিচালক ও ইসলামী ব্যাংকের পরিচালক সামিম মোহাম্মদ আফজাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ৫ জানুয়ারি ২০১৭, বৃহস্পতিবার রাজধানীর এক হোটেলে অনুষ্ঠিত ইসলামী ব্যাংকের বোর্ড অব ডাইরেক্টরস-এর সভায় তাদেরকে নির্বাচিত করা হয়। সৈয়দ মঞ্জুরুল ইসলাম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় এবং নৌপরিবহন মন্ত্রনালয়ের সাবেক সচিব। তিনি বাখরাবাদ গ্যাস সিস্টেম লি., যমুনা পেট্রোলিয়াম লি. ও স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানির চেয়ারম্যান এবং বাংলাদেশ শিল্প ব্যাংক (বর্তমানে বিডিবিএল), আইএফআইসি ব্যাংক, ন্যাশনাল হাউজিং এন্ড ফাইন্যান্স লি., বাংলাদেশ শিপিংRead More
নবীনগরের কুখ্যাত ডাকাত গোলাপ মিয়া পাইপগান ও দুই রাউন্ড কার্তুজ সহ গ্রেফতার
ডেস্ক ২৪:: উপজেলার বড়াইল ইউনিয়নের জালশুকা গ্রামের কুখ্যাত ডাকাত গোলাপ মিয়াকে আজ দুপুরে নবীনগর থানা পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ এসময় তার কাছ থেকে দেশীয় তৈরি পাইপগান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করে। থানা সুত্র জানায়, নবীনগর থানা অফিসার ইনচার্জ ইমতিয়াজ আহমেদ পিপিএম এর দিকনির্দেশনা মতে উক্ত থানার ইন্সপেক্টর (তদন্ত) মেজবাহ উদ্দিন এবং এস আই স্বপন চন্দ্র দাশের নেতৃত্বে একদল পুলিশ আজ দুপুরে সাড়ে এ…গারোটার দিকে আটককৃত আসামী গোলাপ মিয়ার নিজ বাড়ি জালশুকা গ্রাম থেকে অভিযান চালিয়ে পাইপগান ও দুই রাউন্ড কার্তুজ সহ তাকে গ্রেফতার করে। এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান জাকিরRead More
ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা পুলিশের সাফল্য : ০১টি সিএনজিসহ ০৩ (তিন) ছিনতাইকারী গ্রেফতার
প্রেস রিলিজ:: গত ০৫/০১/২০১৭খ্রিঃ সকাল ১০.০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ মফিজুর রহমান ভূইয়া এর নেতৃত্বে এএসআই মোঃ ফারুক, এএসআই শ্রী অর্জুন রায়, এএসআই মোঃ আঃ মালেক সংগীয় ফোর্সসহ ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানাধীন থোল্লাকান্দি হতে ছিনতাইকৃত নাম্বার বিহীন ০১টি সিএনজি ব্রাহ্মণবাড়িয়া শহরে আনয়নের প্রাক্কালে কাউতলী ব্রীজের উত্তর পার্শ্বে আটক করে ছিনতাইকারীদেরকে গ্রেফতার করে। ধৃত আসামী (১) মোঃ সাইদী(২৬), পিতা-দানেস মিয়া, সাং-শ্যামগ্রাম(পূর্বহাটি), থানা-নবীনগর,(২) মোঃ আলমগীর(২২), পিতা-মৃত মিজান মিয়া, সাং-শ্যামগাম দক্ষিনপাড়া, থানা-নবীনগর, (২) আকাশ(২৬), পিতা-মৃত আব্দুল কাদের মিয়া, সাং-শ্যামগ্রাম(গল্লাপাড়া) নবীনগর, সর্ব জেলা-ব্রাহ্মণবাড়িয়াদের দখল হতে ১টিRead More
দক্ষিণ পৈরতলা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে বই বিতরণ
সরকার শিক্ষা ক্ষেত্রে সবচেয়ে বেশী গুরুত্ব দিয়ে কাজ করছেন: সৈয়দ মিজানুর রেজা
গত ১লা জানুয়ারি বছরের প্রথম দিনে দক্ষিণ পৈরতলা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে বই বিতরণ করছেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জেলা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক সৈয়দ মিজানুর রহমান। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আনোয়ারা বেগমসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন। বই বিতরণকালে সৈয়দ মিজানুর রেজা বলেন, বছরের প্রথম দিনে সকল শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই পৌঁছে দেয়া বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একটি যুগান্তকারী পদক্ষেপ। যা বিশ্বের ইতিহাসে বিরল। তিনি আরো বলেন, বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে সবচেয়ে বেশী গুরুত্ব দিয়ে কাজ করছেন। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যত। তিনি সকল শিক্ষার্থীদেরকে সুশিক্ষায়Read More
২০১৯ সালের নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষনা দিলেন উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি
ব্রাহ্মণবাড়িয়ার জনগণ চাইলে আগামী ২০১৯ সালের নির্বাচনে প্রার্থী হওয়ার কথা জানিয়েছেন কেন্দ্রীয় আওয়ামীলীগের নির্বাহী সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ আয়োজিত গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এ কথা জানান। এসময় তিনি বলেন,ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সেবায় আমি জীবনভর কাজ করতে চাই। আগামী নির্বাচনে এলাকার মানুষ চাইলে আমি অবশ্যই প্রার্থী হবো। এসময় সমাবেশে উপস্থিত হাজার,হাজার দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ দাঁড়িয়ে,হাত-তুলে,শ্লোগান দিয়ে তাঁর প্রতি অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করেন। এসময় তিনি আরো বলেন,বেগম খালেদা জিয়ার নির্দেশে বিএনপি-জামাতেরRead More
দেশে এখন ষড়যন্ত্র চলছে, ঐক্যবদ্ধ থাকুন- কসবায় আইনমন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গনতন্ত্র দিবসে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট আনিসুল হক এমপি বৃহস্পতিবার উপজেলা পরিষদ মার্কেট চত্বরে বিশাল জনসভায় প্রধান অতিথির ভাষনে বলেন, একটি মহল বাংলাদেশের সাফল্যকে ম্লান করে দিতে চায়। বাংলাদেশের অব্যাহত উন্নয়ন ও অগ্রযাত্রায় ঈর্ষান্বিত হয়ে নানা ধরনের ফন্দি ফিকির করছে। খবরের কাগজে প্রকাশিত হয়েছে বাংলাদেশের প্রবৃদ্ধির হার ৭.২ এ পৌছে গেছে। অপরদিকে বাংলাদেশে ব্যাংকে রিজার্ভ রয়েছে ৩২ বিলিয়ন ডলার। ফলে বেগম জিয়ার এখন দিশেহারা। তারা জামাতকে নিয়ে আবারও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই আপনারা ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকুন। কসবা উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো.আনিসুল হক ভূইয়ার সভাপতিত্বেRead More
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র উদ্যোগে “গণতন্ত্র হত্যা দিবস” পালিত
৫ জানুয়ারী সকাল ১০ ঘটিকায় কেন্দ্রীয় কমসূচীর অংশ হিসেবে জেলা বিএনপি তার অঙ্গ ও সগযোগি সংগঠন সমোহের উদ্যেগে গণতন্ত্র হত্যা দিবস পালিত হয়। সকাল ১০ ঘটিকার আগেই বিভিন্ন পাড়া মহল্লা ও ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল পাওয়ার হাউস রোডে এসে সমবেত হয়। কাল পতাকা হাতে বিশাল মিছিলটি শুরু হয়ে টিএরোডের দিকে অগ্রসর হতে থাকলে প্রচন্ড ও মারমুখি পুলিশি বাধার সম্মুখিন হয়ে তাৎক্ষনিক ভাবে প্রতিবাদ পথসভা করে। জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলামের উপস্থাপনায় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাধারন সম্পাদক মোঃ জহিরুল হক খোকন জহির। এ সময়ে জেলা নেতৃবৃন্দের মধ্যে উপস্থিতRead More
আঁখিকে গৌরমন্দির ভাঙচুর মামলায় গ্রেফতার দেখানো হয়েছে, চাওয়া হবে ৭ দিনের রিমান্ড
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের উপর সাম্প্রদায়িক হামলার সন্দেহভাজন মূলহোতা হরিপুর ইউপির চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আঁখিকে গৌরমন্দির ভাঙচুর মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তাকে ৭ দিনের রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। গৌরমন্দির ভাঙচুর মামলার তদন্ত কর্মকর্তা ইশতিয়াক আহমেদ জানান, গত ৩০ অক্টোবর গৌরমন্দির ভাঙচুরের ঘটনায় ওই মন্দির পরিচালানা কমিটির সাধারণ সম্পাদক নির্মল চৌধুরীর দায়ের করা মামলায় কারো নাম উল্লেখ করা না হলেও অজ্ঞাত সাড়ে ১২০০ জনকে আসামি করা হয়। এ মামলায় গ্রেফতার ট্রাকচালক নুরুল ইসলামসহ কয়েকজন আদালতে ১৬৪ ধারায় দেয়া জবানবন্দিতে জানায়, হরিপুর ইউনিয়ন থেকে কয়েকটি ট্রাকে করে অনেক মানুষকেRead More



















