January, 2017
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান হিসেবে
আলহাজ্ব শফিকুল আলম এমএসসি’র শপথ গ্রহণ করালেন প্রধানমন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান হিসেবে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শফিকুল আলম এমএসসি শপথ গ্রহণ করেছেন। বুধবার সকাল ১০টায় মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় শাপলায় এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আলহাজ্ব শফিকুল আলম এমএসসিসহ দেশের ৫৯ জেলার নবনির্বাচিত চেয়ারম্যানবৃন্দকে শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণশেষে প্রধানমন্ত্রীর সঙ্গে ফটোসেশনে যান জেলা চেয়ারম্যান আলহাজ্ব শফিকুল আলম এমএসসিসহ অন্যান্য জেলার চেয়ারম্যানবৃন্দ। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ জাতীয় নেতৃবৃন্দ ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ চেয়ারম্যানকে যেকোন প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পরে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান একটি গাড়ি বহরসহ ধানমন্ডিস্থ বঙ্গবন্ধুর ৩২ নম্বর বাড়িতে যান।Read More
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শফিকুল আলম এমএসসিকে ব্যাপক সংবর্ধনা
১১ জানুয়ারী বুধবার ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শফিকুল আলম এমএসসি শপথ নিয়েছেন। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার শপথ বাক্য পাঠ করান। একই সাথে শপথ নিয়েছেন আরো ৫৮ জন বিজয়ী চেয়ারম্যান। শপথ নিয়ে বাড়ি ফিরার পথে ব্যাপক সংবর্ধনা পেলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শফিকুল আলম এমএসসি। বুধবার ঢাকায় শপথ নেয়ার পর বৃহস্পতিবার দপুরে ব্রাহ্মণবাড়িয়া এলে তাকে সংবর্ধিত করেন শতশত মানুষ। আশুগঞ্জ থেকে শতাধিক গাড়ির বহর নিয়ে তিনি ব্রাহ্মণবাড়িয়া পৌছান। তার গাড়িবহরের আগে কয়েক’শ মোটরসাইকেলের শোভাযাত্রা ছিলো। ছিলো হাতিও। বিভিন্নস্থানে তার গাড়ি থামিয়ে সমর্থকরা ফুলেল শুভেচ্ছা জানান। এসময় তার সঙ্গেRead More
উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির ঐকান্তিক প্রচেষ্টায় দীর্ঘদিনের স্বপ্নপূরণ
একনেকে তিতাস নদীর উপরসহ তিনটি ব্রীজ ,বিজয়নগরের সংযোগ স্থাপনকারী শেখ হাসিনা সড়ক নির্মান প্রকল্প অনুমোদন
ব্রাহ্মণবাড়িয়ার অভাবনীয় উন্নয়নের রূপকার, বাংলাদেশ আওয়মী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও জেলা আওয়মীলীগ সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি’র ঐকান্তিক প্রচেষ্টায় একনেকের সভায় প্রায় একশ কোটি টাকা ব্যয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ৪টি ব্রীজ নির্মান প্রকল্প অনুমোদন হয়েছে। ৪টি ব্রীজের মধ্যে তিতাস নদীর উপরসহ তিনটি ব্রীজ জেলা সদরের সাথে বিজয়নগরের সংযোগ স্থাপনকারী শেখ হাসিনা সড়কে (আখাউড়া-পঞ্চবটি সড়কে) নির্মিত হবে। ব্রাহ্মণবাড়িয়ার এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ রায়হান সিদ্দিকী বলেছেন, মাননীয় সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর ঐকান্তিক প্রচেষ্টায় মঙ্গলবারের একনেকের সভায় বৃহৎ চারটিRead More
ইসলামী ব্যাংক এর দুই দিন ব্যাপি ব্যবসায় উন্নয়ন সম্মেলন শুরু
সংবাদ বিজ্ঞপ্তি::ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর দুই দিন ব্যাপি ব্যবসায় উন্নয়ন সম্মেলন ১২ জানুয়ারি ২০১৭, বৃহস্পতিবার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শুরু হয়। ব্যাংকের বোর্ড অব ডাইরেক্টরস-এর চেয়ারম্যান আরাস্তু খান প্রধান অতিথি হিসেবে এ সম্মেলন উদ্বোধন করেন। অনুষ্ঠানে ভাইস চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আহসানুল আলম, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আবদুল মতিন, অডিট কমিটির চেয়ারম্যান ড. মো. জিল্লুর রহমান, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মো. আবদুল মাবুদ, পিপিএম, পরিচালক হেলাল আহমদ চৌধুরী, সামীম মোহাম্মদ আফজাল, বোরহান উদ্দিন আহমেদ, প্রফেসর ড. কাজী শহিদুল আলম, মো. সাইফুল ইসলাম, এফসিএ, এফসিএমএ, মো. জয়নাল আবেদীন,Read More
ব্রাহ্মণবাড়িয়ায় মাদক বিরোধি মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
বৃহষ্পতিবার ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী মানববন্ধন করেছে স্কুল শিক্ষার্থীরা। সকাল ১১টার দিকে শহরের জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চের সামনের সড়কে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। ‘মাদকবিরোধী অভিযান ও প্রচার মাস জানুয়ারি-২০১৭’ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস এ কর্মসূচির আয়োজন করে। জেলা শহরের বিভিন্ন স্কুলের কয়েকশ শিক্ষার্থী হাতে বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করে। পরে মানববন্ধন শেষে স্থানীয় পৌর মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহানুর আলমের সভাপতিত্বে জেলা মাদদক দ্রব্য নিয়ন্ত্রন অফিসের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবেRead More
নাসিরনগরে সহিংসতা : গুরুত্বপূর্ণ তথ্য দিলেন সাক্ষী আশুতোষ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হামলার আগে ফেইসবুকে দেওয়া ‘ধর্ম অবমাননার’ ছবি পোস্টে সন্দেহভাজন আশুতোষ দাস আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জেলা গোয়েন্দা পুলিশের ওসি মফিজ উদ্দিন ভূইয়া জানান, মঙ্গলবার সন্ধ্যায় আশুতোষ পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। তিনি বলেন, বুধবার দিনভর জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আশুতোষকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে বিকালে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মো. শফিকুল ইসলামের আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন। তবে জবানবন্দিতে আশুতোষ কী বলেছেন তা জানাননি এ পুলিশ কর্মকর্তা। জেলা গোয়েন্দা পুলিশ ওসি মফিজ বলেন, গত ২৯ অক্টোবর রসরাজের বিরুদ্ধে পুলিশের করা আইসিটি আইনের মামলার সাক্ষী করা হচ্ছেRead More
ব্রাহ্মণবাড়িয়ায় তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা সমাপ্ত
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের উদ্যোগে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি অর্জনে সরকারের গৃহীত পদক্ষেপ হিসেবে সরকারের উন্নয়ন কার্যক্রম জনসাধারনের সামনে তুলে ধরতে আয়োজিত ৩দিন ব্যাপী উন্নয়ন মেলা সমাপ্ত হয়েছে। বুধবার বিকালে স্থানীয় নিয়াজ মোহাম্মদ স্টেটিডিয়ামে মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ড. মো: নজরুল আনোয়ার। জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র নায়ার কবির, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার । মেলায় বিভিন্ন বিভাগের ৫২টি স্টল খোলা হয়। তাদের মধ্যে থেকেRead More
হোটেল রেষ্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
॥ চিত্র বাবু সভাপতি ॥ মোঃ গিয়াস উদ্দিন সাধারণ সম্পাদক ॥
হোটেল সেক্টরে নিম্নতম মূল মজুরি দশর হাজার টাকাসহ মজুরি কাঠোমো ঘোষণা, নিয়োগ পত্র, পরিচয়পত্র প্রদানসহ শ্রম আইন কার্যকরী করা এবং কিশোর শ্রমিক রিয়াদ হত্যাকারী ঘরোয়া হোটেল এর মালিক সোহেল বয়াতীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবী জানিয়ে হোটেল শ্রমিকদের সম্মেলন অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার বাংলাদেশ হোটেল রেষ্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া জেলার দ্বিতীয় ত্রি-বার্ষিক সম্মেলন দি-আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে সকাল ১১টায় অনুষ্ঠিত হয়েছে। উক্ত সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ হোটেল রেষ্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন এর কেন্দ্রীয় সভাপতি আক্তারুজ্জামান খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হোটেল রেষ্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রফিকুলRead More
মৈন্দ আলিয়া-এ-তৈয়্যবিয়া,কাদেরিয়া-জালালিয়া দরবার শরিফের ৩৭তম উরছ মাহফিল সম্পন্ন।
গতকাল মৈন্দ উত্তর পাড়া আলিয়া-এ-তৈয়্যবিয়া, কাদেরিয়া-জালালিয়া দরবার শরিফের উদ্যোগে গাউছুল আজম আব্দুল কাদের জিলানী ( রঃ) এর ওফাত দিবস উপলক্ষে আয়োজিত ৩৮তম বার্ষরিক ওরস মাহফিল পীরে তরিকত মাওলানা খাজা আজিজুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ।উক্ত উরুছ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের যুগ্ম-সাংগঠনিক সচিব জননেতা আলহাজ্ব এডঃ মোঃ ইসলাম উদ্দিন দুলাল, বিশেষ অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত ব্রাহ্মণবাড়িয়া জেলা সহ-সভাপতি অধ্যাপক মুফতি মুসতাইজ উদ্দিন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ব্রাহ্মণবাড়িয়া জেলা সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব অধ্যক্ষ মহিউদ্দিন মোল্ল¬া, জেলা সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মুফতি রফিকুল ইসলাম রেজভী, বাংলাদেশRead More
নাসিরনগরে তাণ্ডব:: সাবেক ইউপি চেয়ারম্যান শেখ আবদুল আহাদ দ্বিতীয় দফা রিমান্ডে
নাসিরনগরে হিন্দু মন্দিরে ভাঙচুর, বাড়িঘরে হামলা-লুটপাট ও অগ্নিসংযোগে জড়িত অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা শেখ আবদুল আহাদকে জিজ্ঞাসাবাদের জন্য দ্বিতীয় দফা রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল বিকালে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম শফিকুল ইসলাম তার ফের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। নাসিরনগর থানা এসআই মো. ইশতিয়াক আহমেদ জানান, গত ১ জানুয়ারি একই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এ আওয়ামী লীগ নেতাকে এক দিনের রিমান্ডে পাঠান আদালত। আবদুল আহাদ নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। গত ২৭ ডিসেম্বর উপজেলা সদরের ঘোষপাড়া এলাকার নিজ বাড়ি থেকে আবদুলRead More



















