Main Menu

January, 2017

 

আশুগঞ্জে সরকারি চাল পাচারের সময় ৬০ টন চালসহ ৩টি ট্রাক ও ৩জন ট্রাক ড্রাইভার আটক

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ খাদ্য গুদাম থেকে পাচার হওয়া সাড়ে ৪৭ মেট্রিক টন চালসহ তিন ট্রাকচালককে আটক করেছে র‌্যাব। আটককৃতরা হল- মো. জয়নাল আবেদিন, মোঃ হানিফ, মোঃ ইয়াছিন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় সাড়ে ৫টার সময় আশুগঞ্জ সরকারি খাদ্য গুদাম থেকে ৩টি ট্রাকের মাধ্যমে পাচার করে দূর্গাপুর ইউনিয়নের মেসার্স ওসমানগনী এগ্রো ফুড প্রোডাক্টস অটোরাইছ মিলের চাউল গোডাউনে নামানোর সময় র‌্যাব-১৪ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে ৩টি ট্রাকে থাকা ১২শ’ বস্তায় ৫০ কেজি হিসেবে প্রায় ৬০ টন চাউলসহ ৩টি ট্রাক ও ৩জন ট্রাক ড্রাইভারকে আটক করে র‌্যাব। উপজেলা দূর্গাপুর ইউনিয়নের মেসার্স ওসমানগনী এগ্রোRead More


ইসলামী ব্যাংকের ব্যবসায় উন্নয়ন সম্মেলন সম্পন্ন

সংবাদ বিজ্ঞপ্তি::ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর দুই দিন ব্যাপি ব্যবসায় উন্নয়ন সম্মেলন ১৩ জানুয়ারি ২০১৭, শুক্রবার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সম্পন্ন হয়েছে। ব্যাংকের বোর্ড অব ডাইরেক্টরস-এর চেয়ারম্যান আরাস্তু খান প্রধান অতিথি হিসেবে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মো. আবদুল মাবুদ, পিপিএম, পরিচালক মো. হুমায়ুন কবির, এফসিএ, মো. জয়নাল আবেদীন, মো. মিজানুর রহমান, প্রফেসর ড. মো. সিরাজুল করিম ও শরী’আহ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মোহাম্মদ আবদুস সামাদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ম্যানেজিং ডাইরেক্টর মো. আবদুল হামিদ মিঞার সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন ডেপুটিRead More


নাসিরনগরে সহিংসতা:: রসরাজকে মুক্তির আহ্বান অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের লোকজনের বাড়িঘরে হামলা ও ভাঙচুরের পর দায়ের করা মামলার একটিতে গ্রেপ্তার যুবক রসরাজ দাসকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। রসরাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ধর্মীয় অবমাননাকর একটি ছবি পোস্ট করার অভিযোগ তুলে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরের হামলার ওই ঘটনা ঘটেছিল। এরপর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে করা মামলায় রসরাজকে গ্রেপ্তার করে পুলিশ। নাসিরনগর থানার উপপরিদর্শক কাউসার হোসেন এই মামলা করেন। রসরাজ একজন মৎস্যজীবী। গত বৃহস্পতিবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলেছে, রসরাজকে বেআইনিভাবে আটকে রাখা হয়েছে। তিনি ফেসবুক পোস্টের জন্য দায়ী নন,Read More


ব্রাহ্মণবাড়িয়া পানি উন্নয়ন বিভাগ, বাপাউবো, নতুন অফিস ভবন উদ্বোধন মোকতাদির চৌধুরী চৌধুরী এমপি

আওয়ামীলীগ সরকার নদী খনন করে কৃষি কাজে সেচ ব্যবস্থা কে সহজতর করেছে

প্রতিনিধি:: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক একান্ত সচিব বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বিশিষ্ট লেখক ও যোদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, আওয়ামীলীগ সরকার নদী খনন করে কৃষি কাজে সেচ ব্যবস্থাকে সহজতর করেছেন। যা জনগনের কল্যাণে সারা দেশে নদী ও খাল খননসহ বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড অব্যাহত রয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় ব্রাহ্মণবাড়িয়া পানি উন্নয়ন বিভাগের নব-নির্মিত দুতলা ভবনের উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।ব্রাহ্মণবাড়িয়া পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃRead More


ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ৭ম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড উদ্বোধন

সংবাদ বিজ্ঞপ্তি:গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি ১৩ জানুয়ারি ২০১৭, শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল প্রাঙ্গনে ৭ম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড উদ্বোধন করেন। বাংলাদেশ রসায়ন সমিতি আয়োজিত ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. আখতার উজ্জামান এবং ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আহসানুল আলম। রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নীলুফার নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক মুখ্যসচিব মো. আবদুল করিম, বাংলাদেশ রসায়ন সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আবুল বাশার মিয়া, অলিম্পিয়াড পরীক্ষা কমিটির আহ্বায়ক প্রফেসর ড.Read More


নাসিরনগরে সহিংসতা :: রিমান্ড শেষে আহাদ-সুরুজ কারাগারে

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উপাসনালয় ও ঘরবাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আবদুল আহাদ ও চাপরতলা ইউনিয়ন আওয়ামী লীগের বহিষ্কৃত সভাপতি মো. সুরুজ আলীকে দু’দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. শফিকুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।জেলা জজ আদালতের পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) মো. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, দু’দিনের রিমান্ড শেষে দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা আসামি শেখ আবদুল আহাদ ও সুরুজ আলীকে অতিরিক্ত চিফ জুডিশিয়ালRead More


এক বছরে বিচার হয়নি ব্রাহ্মণবাড়িয়ায় হামলার, সরকারের আন্তরিকতার অভাবকেই দোষলেন সংস্কৃতিকর্মীরা

১২ জানুয়ারী। ২০১৬ সালের এই দিনে মাদ্রাসা ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় চালানো হয় তান্ডবলীলা। ভাংচুর করে আগুনে পুড়িয়ে দেয়া হয় সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দীন খাঁ সঙ্গীতাঙ্গন, রেলস্টেশনসহ বিভিন্ন সাহিত্য সংগঠনের কার্যালয়। এ হামলার এক বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কাউকেই আইনের আওতায় আনতে পারেনি পুলিশ। তদন্ত কমিটি গুলোর প্রতিবেদনও আলোর মুখ দেখেনি। দেশে বিচারহীনতার সংস্কৃতি চলছে বলেই এ ঘটনার কোন সুরাহা হয়নি বলে মতামত সংস্কৃতি কর্মীদের। এদিকে, কিছু সংগঠন ঘুরে দাড়াতে পারলেও প্রয়োজনীয় অর্থাভাবে চালু করা যায়নি কয়েকটি প্রতিষ্ঠান। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মনিরুজ্জামান পলাশের প্রতিবেদনে। ২০১৬ সালের ১১ জানুয়ারী সন্ধ্যায়Read More


রেলওয়ে স্টেশন ও সদর হাসপাতালের অসহায় শীতার্থ মানুষগুলোর পাশে ব্রাহ্মণবাড়িয়া ছাত্রলীগ

ব্রাহ্মণবাড়িয়ায় দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে জেলা ছাত্রলীগ। গত সোমবার মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ও জেলা সদর হাসপাতালে দুস্থ শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দেন ছাত্রলীগ নেতাকর্মীরা। ছাত্রলীগের এই সহায়তা শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়িয়েছে। ছাত্রলীগের কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহ্, সাধারণ সম্পাদক রাসেল মিয়া, সহসভাপতি জিদনী ইসলাম, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রুবেল ও সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি শাহাদাৎ হোসেন শোভন প্রমুখ। জেলা ছাত্রলীগ সভাপতি মাসুম বিল্লাহ্ বলেন, অনেক সংগঠনই বা ব্যক্তি তালিকা প্রস্তুত করে টোকেনের মাধ্যমে শীতবস্ত্র বিতরণ করে থাকেন। এতে করে প্রকৃত অনেক দুস্থRead More


১২ জানুয়ারী -নির্মম সহিংসতার বছরপূর্তি:: ধরা পড়েনি মূল অপরাধীরা

ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাসে এক কলঙ্কজনক দিন। গত বছরের এই দিনে ব্রাহ্মণবাড়িয়ায় এক মাদ্রাসাছাত্রের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক ভাঙচুর-অগ্নিসংযোগের কারণে অন্তত একশ’ কোটি টাকার ক্ষতি হয়। এ ঘটনায় ১৩টি মামলা হলেও একটি মামলারও অভিযোগপত্র (চার্জশিট) দেওয়া হয়নি। গ্রেফতার হয়নি মূল হামলাকারীরা। ফলে ক্ষুব্ধ সংস্কৃতিকর্মী ও মামলার বাদীরা।   কি ঘটেছিল ১২ জানুয়ারী ২০১৬ -তে মাদরাসা ছাত্রের মৃত্যু : বিভিন্ন স্থানে ভাঙচুর-অগ্নিসংযোগ, শহরে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন ব্রাহ্মণবাড়িয়ায় মোবাইল কেনাকে কেন্দ্র করে মাদ্রাসা ছাত্র ও ব্যাবসায়ী – ছাত্রলীগের মধ্যে গত সোমবার রাতের চার ঘন্টা ব্যাপী ত্রিমুখী সংঘষের্র ঘটনায় এক মাদ্রাসা ছাত্র নিহতRead More


কমরেড মোঃ নজরুল ইসলামের উদ্যোগে শীতবস্ত্র উপহার প্রদান

গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় স্থানীয় পৌর কলেজে প্রবীণ হিতৈশী সংঘ এর অসহায় দরিদ্র সদস্যদের মাঝে সংগঠনের উপদেষ্টা, পৃষ্ঠপোষক, সমাজসেবক ও সাপ্তাহিক তিতাসের খবরের সম্পাদক কমরেড মোঃ নজরুল ইসলামের সহযোগিতায় ও তার সভাপতিত্বে শীতবস্ত্র উপহার দেয়া হয়। শীতবস্ত্র উপহার অনুষ্ঠান পরিচালনা করেন উপাধ্যক্ষ জসিম উদ্দিন বেপারী। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর কলেজের অধ্যক্ষ হরিলাল চন্দ্র দেব, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান, নাগরিক কমিটির সহ-সভাপতি ও সদর উপজেলা কমান্ডার আবু হোরায়রাহ্, বাংলাদেশ প্রেস ইনষ্টিটিউট এর গবেষক শেখ মজলিশ ফোয়াদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আল আমীন শাহীন, ব্রাহ্মণবাড়িয়াRead More


This site is protected by wp-copyrightpro.com