Main Menu

January, 2017

 

নাসিরনগরে সহিংসতা: চেয়ারম্যান আঁখি ২ দিনের রিমান্ডে

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বাড়িঘর ও মন্দিরে হামলার অন্যতম উস্কানিদাতা ইউপি চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আঁখিকে ফের রিমান্ডে নিয়েছে পুলিশ। বুধবার মামলার তদন্ত কর্মকর্তা তাকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলামের আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত দুইদিনের রিমান্ড মঞ্জুর করে। নাসিরনগর থানা পুলিশের এসআই মো. ইশতিয়াক আহমেদ জানান, প্রথম দফায় পাঁচদিনের রিমান্ড শেষে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদের জন্য গত রবিবার আদালতে ফের ৫ দিনের রিমান্ড আবেদন জানানো হয়। বুধবার আদালত শুনানির দিন ধার্য করেন। এরপর দুপুরে বিচারক শুনানি শেষে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।  


বাংলাদেশ এ বার নজর দিচ্ছে সমুদ্রের গভীরে লুকিয়ে বিপুল সম্পদ

সাগর সকালে নীল, রাতে কালো। ভাল করে দেখলে আরও কত রং। গভীরেও বর্ণময় বৈচিত্র। ডুব দিলেই অন্য জগৎ। সীমাহীন সম্পদ। আবিষ্কারের অপেক্ষায়। বাংলাদেশের বঙ্গোপসাগরে তেমনি ঐশ্বর্যের সন্ধান। টেনে তুললে ফুলে ফেঁপে উঠবে দেশটা। পাল্টাবে অর্থনীতি। উন্নয়নে আরও জোয়ার অনিবার্য। বঙ্গোপসাগরের মোহনায় পলিমাটি জমছে বছরে ২০০ কোটি টন। টেনে আনছে নদী। নদী-সাগরের দেয়া নেয়া কম নয়। বিপদ বাড়ে, সাগর যদি তেজ দেখিয়ে নদীতে ঢোকে। তখন নোনা জলে ফসল নষ্ট। দুর্যোগে ও সমুদ্র প্রকোপে জেরবার জনপদ। ক্ষতি যতটুকু তার চেয়ে লাভ অনেক বেশি। খনিজ, জ্বালানি সম্পদ জমে বঙ্গোপসাগরের বুকের ভেতর। সেটা নাগালেRead More


নাসিরনগর সহিংসতা:: সাবেক ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা আহাদ তৃতীয় দফা রিমান্ডে

রাহ্মণবাড়ীয়ার নাসিরনগরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গ্রেফতার উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ আবদুল আহাদকে জিজ্ঞাসাবাদের জন্য তৃতীয়দফায় ফের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শফিকুল ইসলাম এ রিমান্ড মঞ্জুর করেন। ব্রাহ্মণবাড়ীয়া পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আ.লীগ নেতা আহাদকে নিবিড় জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত কর্মকর্তা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঁচদিনের রিমান্ড আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত আওয়ামী লীগ নেতার একদিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ১ জানুয়ারিRead More


ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ এর উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত।

আগামী ২৪ শে জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগ এর ৬৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী  উপলক্ষ্যে সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের পূণর্মিলনী -২০১৭ উৎযাপন করার লক্ষ্যে কেন্দ্রীয় ছাত্রলীগ এর নির্দেশ মোতাবেক ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ এর উদ্যোগে গত ১৭ ই জানুয়ারি  এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমী তে বিকাল ৩ ঘটিকার সময় শুরু হওয়া এই কর্মী সভায় ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ এর বিভিন্ন ইউনিট এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত কর্মী সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ এর বিপ্লবী সভাপতি এডভোকেট মাসুম বিল্লাহ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ এর সহ সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দ্বায়িত্বপ্রাপ্তRead More


দীর্ঘ কারাভোগের পর মুক্তি পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ঘটনায় আটক আলোচিত রসরাজ দাস

“মা-বাবাকে রোজগার করে খাওয়াতে পারলেই খুশি হবো”

প্রায় আড়াই মাস কারাভোগের পর মঙ্গলবার মুক্তি পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ঘটনায় আটক রসরাজ দাস (২৭)। ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের সুপার মো. নুরুন্নবী জানান, জামিনের কাগজপত্র জেলা কারাগারে পৌঁছানোর পর মঙ্গলবার বেলা ১২টা ২৫ মিনিটে কারাগার থেকে রসরাজকে মুক্তি দেওয়া হয়। ফেইসবুকে ‘অবমাননাকর’ পোস্ট দেওয়ার অভিযোগে পুলিশের দায়ের করা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় ২৯ অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়েছিলো। মুক্তি পাওয়ার পর ফেসবুকের পোষ্ট প্রসঙ্গে রসরাজ দাস বলেন, ‘ফেসবুকে কী হয়েছে এ বিষয়ে তিনি কিছুই জানতেন না। তখন তিনি বিলে মাছ ধরছিলেন। হঠাৎ করে একদল লোক এসে তাকে মারধর শুরুRead More


আটজনের কাছে বিশ্বের অর্ধেক মানুষের সম্পদ

বিশ্বের অর্ধেক, অর্থাৎ ৩৬০ কোটি মানুষের সম্পদের পরিমাণ আর সবচেয়ে ধনী আট ব্যক্তির সম্পদের পরিমাণ একই, বলে জানিয়েছে ব্রিটিশ দাতব্য সংস্থা অক্সফাম৷ বিশ্বব্যাপী অসন্তোষের এটি একটি কারণ বলে জানাচ্ছে সংস্থাটি৷ সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে অক্সফাম (বানানভেদে অক্সফ্যাম) বলেছে, ‘‘ব্রেক্সিট থেকে শুরু করে ডোনাল্ড ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া, বর্ণবাদের প্রসার আর মূলধারার রাজনীতির প্রতি নাগরিকদের মোহমুক্তি – এই সব ঘটনা থেকে এটি বলা যায় যে, ধনী দেশের নাগরিকরা আর বর্তমান অবস্থা পছন্দ করছেন না৷” গত বছরের মার্চে ফোর্বস ম্যাগাজিনে প্রকাশিত বিশ্বের শীর্ষ ধনীদের সম্পদের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি প্রকাশ করেছে অক্সফাম৷Read More


আশুগঞ্জে ইজতেমা ফেরত মুসল্লির মরদেহ উদ্ধার

প্রতিনিধি:: আশুগঞ্জে চলন্ত ট্রেন থেকে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হওয়া শফিকুল ইসলাম (৩০) নামে এক ইজতেমা ফেরত মুসল্লির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেল ৪টার দিকে উপজেলার মেঘনা নদী থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শফিকুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার উত্তর পৈরতলা মহল্লার বাসিন্দা। আশুগঞ্জ থানার ওসি মুহাম্মদ সেলিম উদ্দিন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান, টঙ্গীতে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমায় যোগদান শেষে রোববার বিকেলে সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ছাদে চড়ে বাড়ি ফিরছিলেন শফিকুল ইসলাম। ট্রেনটি আশুগঞ্জ রেলসেতু অতিক্রম করার সময় অসাবধানতাবশত শফিকুল ইসলামRead More


এড. রেজাউল ইসলাম ভূইয়ার পিতার মৃত্যুতে সাবেক মেয়র মোঃ হেলাল উদ্দিনের শোক প্রকাশ

বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যানেরে যুববিষয়ক উপদেষ্ঠা, ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট রাজনীতিবীদ এড. রেজাউল ইসলাম ভূইয়ার পিতা, বিশিষ্ট সমাজ সেবক আলহ্জা আবু তাহের ভূইয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি, সাবেক পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন। এক শোক বিবৃতিতে তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকাহত পরিবারের সকল সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। ——–(প্রেস বিজ্ঞপ্তি)


ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমিতে ইন্টার্নশিপ প্রোগ্রাম

সংবাদ বিজ্ঞপ্তি:ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ)-আয়োজিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য ইন্টার্নশিপ প্রোগ্রামে ১৬ জানুয়ারি ২০১৭, সোমবার  ইন্টার্নি শিক্ষার্থীদের মাঝে ব্যাংকের ভাইস চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আহসানুল আলম ও উধ্বর্তন নির্বাহীবৃন্দ। আড়াই মাসব্যাপী ইন্টার্নশিপ প্রোগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ ৩৩টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিবিএ পর্যায়ের ১১৯ জন শিক্ষার্থী অংশগ্রহন করছেন যার ৫১ শতাংশ নারী।


নাসিরনগরে সহিংসতা:: আইসিটি আইনের মামলা থেকে রসরাজের জামিন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ধর্ম অবমাননার অভিযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে করা মামলায় গ্রেপ্তার রসরাজ দাসের (৩০) জামিন মঞ্জুর করেছে আদালত। সোমবার রসরাজের উপস্থিতিতে বেলা ১১টার দিকে জেলা ও দায়রা জজ মো. ইসমাঈল হোসেনের আদালতে এ জামিন শুনানি অনুষ্ঠিত হয়।রসরাজের আইনজীবী মো. নাসির মিয়া জামিনের বিষয়টি নিশ্চিত করে জানান রসরাজকে আদালত অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন। মামলার পুলিশ রিপোর্ট দাখিল পর্যন্ত তার জামিন মঞ্জুর করা হয়। ফরেনসিক প্রতিবেদন অনুযায়ী রসরাজ দাসের মোবাইল থেকে ধর্ম অবমাননার ছবি আপলোডের কোনো প্রমাণ পাওয়া যায়নি। ফরেনসিক রিপোর্ট আদালতে উপস্থাপনের পর আদালত পরবর্তী পুলিশ প্রতিবেদন দাখিল না হওয়াRead More


This site is protected by wp-copyrightpro.com