Main Menu

নাসিরনগর সহিংসতা:: সাবেক ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা আহাদ তৃতীয় দফা রিমান্ডে

[Web-Dorado_Zoom]

রাহ্মণবাড়ীয়ার নাসিরনগরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গ্রেফতার উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ আবদুল আহাদকে জিজ্ঞাসাবাদের জন্য তৃতীয়দফায় ফের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শফিকুল ইসলাম এ রিমান্ড মঞ্জুর করেন।

ব্রাহ্মণবাড়ীয়া পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আ.লীগ নেতা আহাদকে নিবিড় জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত কর্মকর্তা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঁচদিনের রিমান্ড আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত আওয়ামী লীগ নেতার একদিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ১ জানুয়ারি একদিনের এবং ১০ জানুয়ারি ২ দিনের জন্যে আহাদকে পুলিশি রিমান্ডে দিয়েছিল বিজ্ঞ আদালত।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares