Main Menu

October, 2016

 

ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘরে ট্রেনে কাটা পড়ে দুই শিশুর মৃত্যু, আহত এক [ভিডিও]

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ছবি তুলতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের ভাদুঘর ভূইয়াপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো- ভাদুঘর ভূইয়াপাড়া এলাকার কাউছার মিয়ার ছেলে শুভ (১১) ও আনিস মিয়ার ছেলে পারভেজ (১৪)। এ ঘটনায় রিপন (১২) নামে গুরুতর আহত আরেক শিশুকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. ছানাউল হক জানান, সকালে ভাদুঘর ভূইয়াপাড়া এলাকায় বাড়ির পাশে রেললাইনে বসে শুভ, পারভেজ ও রিপন কথা বলছিল। এসময় তারা চট্টগ্রামগামী আন্তঃনগর সোনার বাংলাRead More


ইসলামী ব্যাংকসমূহের কেন্দ্রীয় শরীয়াহ বোর্ডের ফক্বীহ্ সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি:: সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশ-এর উদ্যোগে ইসলামী ব্যাংকিং সেবাপ্রদানকারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের শরী‘আহ্ সুপারভাইজরি কমিটি/কাউন্সিলের চেয়ারম্যান, সদস্যসচিব/সচিব ও ফক্বীহ সদস্যবৃন্দকে নিয়ে দিলকুশাস্থ ইসলামী ব্যাংক টাওয়ারের মোহাম্মদ ইউনুস অডিটোরিয়ামে ১৫ অক্টোবর ২০১৬, শনিবার ইসলামী ব্যাংকিংবিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের চেয়ারম্যান অধ্যক্ষ সাইয়্যেদ কামালুদ্দীন জাফরীর সভাপতিত্বে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ব্যাংকস্ কনসালটেটিভ ফোরাম ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার এবং প্রধান আলোচকের বক্তব্য রাখেন ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের টাস্ক কমিটির চেয়ারম্যান ও ইসলামীRead More


বর্তমান সরকার সবক্ষেত্রে প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করছে..জেলা প্রশাসক

‘সাদাছড়ি হউক আত্মনির্ভরশীলতার প্রতিক’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসের র‌্যালী ও আলোচনা সভা জেলা সমাজ সেবা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান পিপিএম, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি নায়ার কবির, ব্রাহ্মণবাড়িয়া প্রকল্প সমন্বয় পরিষদের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক পৌর চেয়ারম্যান আল মামুন সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)Read More


ব্রাহ্মণবাড়িয়ায় ‘রুখে দাও অ্যাসিড-সন্ত্রাস’ স্লোগানে বন্ধুসভার মানববন্ধন

‘রুখে দাও অ্যাসিড-সন্ত্রাস, আর একটি মুখও যেন অ্যাসিডে ঝলসে না যায়’ স্লোগানে প্রথম আলো ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভা মানববন্ধন করেছে। শুক্রবার সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে প্রথম আলোর পাঠক সংগঠন ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভার সদস্যের পাশাপাশি সাংবাদিক, সমাজসেবক আইনজীবীসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আমাদের সময় পত্রিকার নিজস্ব প্রতিবেদক দীপক চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভার সভাপতি অভিজিৎ রায়, সাধারণ সম্পাদক লিমন ভূইয়া, পরিবেশ বিষয়ক সম্পাক শারমিন আক্তার ও পাঠচক্র বিষয়ক সম্পাদক সাবরিনা সেঁজুতি। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়াRead More


ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটি ঘোষনা

প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। ৭১ সদস্য’র এই কমিটির আহবায়ক হয়েছে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য কেন্দ্রীয় জাতীয় পার্টি ভাইস চেয়ারম্যান এডভোকেট জিয়াউল হক মৃধা, এবং সদস্য সচিব করা হয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা কাজী মামুনুর রশিদকে। শনিবার সকালে জাতীয় পার্টি কেন্দ্রীয় যুগ্ন দপ্তর সম্পাদক আবদুর রাজ্জাক খান তথ্য নিশ্চিত করেছেন। এই ব্যাপারে জেলা জাতীয় পার্টির আহবায়ক জিয়াউল হক মৃধা ও সদস্য সচিব কাজী মামুনুর রশিদ তাদের প্রাথমিক প্রতিক্রিয়া জানান জাতীয় পার্টিকে ব্রাহ্মণবাড়িয়ায় সাংগঠনিক ভাবে শক্তিশালী করার জন্য তারা কাজ করে যাবেন। তারা আরও জানানRead More


ব্রাহ্মণবাড়িয়া শহরে প্যানাসিয়া গ্র্যান্ড হসপিটালে সন্ত্রাসী হামলা। দেড় ঘন্টা অবরুদ্ধ। ৭ জন আটক

ডেস্ক ২৪ঃঃ ব্রাহ্মণবাড়িয়া শহরের পৌরসভা কার্যালয়ের নিকট প্যানাসিয়া গ্র্যান্ড হসপিটালে একদল সন্ত্রাসী আক্রমন করে। সকাল সাড়ে সতটার দিকে তারা দরজা ভাঙ্গার যন্ত্রপাতি নিয়ে হাসপাতালে প্রবেশ করে। এ সময় তারা হাসপাতালে অবস্হানরত রোগীদের মার-ধর করে বের করে দেয় এবং রোগীদের মোবাইল সহ মূল্যবান সামগ্রী কেড়ে নেয়। এক পর্যায়ে তারা ভেতর থেকে কলাপসিবল গেইট বন্ধ করে ভেতরে অবস্হান করা শুরু করে। পুলিশ ও ক্লিনিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গ্র্যান্ড প্যানাসিয়া হাসপাতালের মালিকানা নিয়ে শেয়ার হোল্ডার জিয়াউল হকের সঙ্গে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ইব্রাহিম খান সাদাতের বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে শনিবারRead More


সদ্য নির্বাচিত জাতিসংঘের মহাসচিব এন্তোনিও গুত্তেরেসের রাজনৈতিক ও পেশাজীবন

ডেস্ক ২৪:: পর্তুগালের রাজধানী লিসবনে তাঁর পড়াশুনা এবং বেড়ে ওঠা। বিশ্ববিদ্যালয় জীবনে পড়াশুনা করছেন পদার্থ বিজ্ঞান এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ। অধ্যাপনা করেছেন বছর তিনেক, শেষ পর্যন্ত রাজনীতিতে থিতু হয়েছিলেন। সমাজ তান্ত্রিক দলের প্রধান হিসেবে বিরোধী দলীয় নেতা থেকে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী হয়েছিলেন। এন্তোনিও গুত্তেরেস কে নিয়ে কানাঘুষা শুরু হয় মূলত প্রধানমন্ত্রী হিসেবে তাঁর দ্বিতীয় মেয়াদে। পার্টির মধ্যেই তিনি সমালোচিত ছিলেন এই বলে যে তিনি সমাজতান্ত্রিক গণতন্ত্র থেকৈ পুঁজিবাদী গণতন্ত্রের দিকে ঝুঁকে পড়েছেন। কর্মজীবন পর্যালোচনা করলে সে সাক্ষ্য পাওয়া যায়। দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি ইউরোপিয়ান কাউন্সিলের প্রধানও হয়েছিলেন। এরপর বছরRead More


শহরের কাজীপাড়া থেকে ৬ মাসের শিশু উদ্ধার

ডেস্ক ২৪:: শহরের কাজীপাড়া খেলার মাঠ থেকে ছয় মাস বয়সী জীবিত একটি মেয়েশিশু পাওয়া গেছে। শুক্রবার (১৪ অক্টোবর) সকালে সদর থানা পুলিশ সুস্থ-সবল শিশুটিকে উদ্ধার করে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুর রহমানজানান, সকালে কাজীপাড়া মহল্লার একটি খোলা মাঠে শিশুটি কাঁদছিল। তার আশপাশে কোনো অভিভাবক ছিল না। দীর্ঘ সময় একা শিশুটিকে কাঁদতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে। ওসি আরো জানান, কেউ শিশুটিকে মাঠে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে। তাকে বর্তমানে শহরের মেড্ডা এলাকায় সরকারি শিশু পরিবারে রাখা হয়েছে।Read More


নাসিরনগর ভলাকুটে বন্যা আশ্রয়কেন্দ্রের উদ্ভোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  এস.এম.বদিউল আশরাফ(মুরাদ মৃধা:: নাসিরনগর উপজেলাধীন ২নং ভলাকুট ইউনিয়ন পরিষদ এর ভলাকুট কে,বি,উচ্চ বিদ্যালয় বহুমূখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ১৩ অক্টোবর বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস ২০১৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ কেন্দ্র উদ্বোধন করা হয়। প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে উদ্বোধন শেষে ফলক উন্মোচন করেন নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জ আহমদ। এ সময় তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, দূর্যোগ মোকাবেলায় দেশে ১৫৩টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী। দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে তিনতলা বিশিষ্ট প্রতিটি আশ্রয়কেন্দ্রে ১ হাজারের অধিক লোক আশ্রয় নিতে পারবে। দূর্যোগ মূহূর্তRead More


সরাইলে ডাকাত-পুলিশ বন্দুক যুদ্ধে এক ডাকাত নিহত

মোহাম্মদ মাসুদ,সরাইল :: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কথিত বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত ও এসআইসহ ৪ পুলিশ সদস্য আহত হয়েছে। বৃহস্পতিবার রাত ১ টায় সরাইল উপজেলার পাকশিমুল ব্রাহ্মনগাও এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ডাকাত মনিক মিয়া (৩৫) রসুলপুর পূর্ব পাড়ার মীর হোসেনের পুত্র। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুপক কুমার সাহা জানান, তার বিরুদ্ধে ১০ টি মামলা রয়েছে। পুলিশ জানায়, গ্রেফতারকৃত ডাকাত মানিক মিয়াকে নিয়ে অস্ত্র উদ্ধারে বের হলে পাকশিমুল ব্রাহ্মনগাও এলাকায় গেলে তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। এ সময় মানিক মিয়া নিহত হয়। আহত হয় এসআই সহ ৪ পুলিশ। পুলিশের জানিয়েছে,Read More


This site is protected by wp-copyrightpro.com