Main Menu

October, 2016

 

১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মত বিনিময় : মাদকদ্রব্য, চোরাচালান ও মানব পাচার

প্রেস বিজ্ঞপ্তি:: অদ্য ১৭ অক্টোবর ২০১৬ তারিখ সকাল ১১:০০ ঘটিকা হতে ০১ টা পর্যন্ত সরাইল রিজিয়নের নির্দেশনায়, কুমিল্লা সেক্টরের তত্ত্বাবধানে, ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল এর ব্যবস্থাপনায় আখাউড়া উপজেলার অন্তর্গত আজমপুর রেলওয়ে ষ্টেশন সংলগ্ন আজমপুর নুরানী হাফিজিয়া মাদরাসা মাঠে মাদকদ্রব্য চোরাচালান ও মানব পাচার নিরোধকল্পে জনসচেতনতা বৃদ্ধির জন্য মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন লেঃ কর্ণেল মোঃ শাহ্ আলী, ইঞ্জিনিয়ার্স, অধিনায়ক, ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর পূর্ব রিজিয়ন, সরাইল এর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী মাসরুর উল্লাহ, পিএসসি।Read More


আখাউড়ায় বিজিবির গাড়ির ধাক্কায় আহত ৭

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র একটি পিকআপ ভ্যানের ধাক্কায় যাত্রীবাহী অটোরিকশার ৭ যাত্রী আহত হয়েছেন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক সড়কের নূরপুরে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি। এদের মধ্যে দুজনকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বিজিবির একটি পিকআপ ভ্যান আখাউড়া চেকপোস্ট সংলগ্ন কোম্পানি সদর থেকে উপজেলা সদরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক সড়কের নূরপুর এলাকায় একটি যাত্রীবাহী অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার ৭ যাত্রী আহত হন। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেRead More


একজন জ্ঞান তাপস ও ইংরেজী ভাষা শিক্ষা অান্দোলনের অগ্রপথিক-

সমাজ, দেশকে নিয়ে যারা প্রতিনিয়ত ভাবে, যারা লোকচক্ষুর অন্তরালে জাতি ও দেশ গঠনে নিরলস কাজ করে যান, তারা যুগে যুগেই থাকে প্রচারবিমুখ। কোন কিছু পাওয়ার প্রত্যাশা না করে শুধু দিয়ে যাবার মন্ত্রে এগিয়ে যায়। এমনই একজন মানুষ আমাদের “ওয়াসিম আহমেদ খান শিমুল”। ২০১৫ সালের অক্টোবর মাসের শুরুতে ইংরেজি ভাষা শেখার তাগিদ থেকে গিয়েছিলাম International Language Teaching Academy অফিসে এবং সে পরিপ্রেক্ষিতে অামার সাথে পরিচয় এই জ্ঞান তাপস ও ইংরেজী ভাষা শিক্ষা অান্দোলনের একজন অগ্রপথিকের সাথে। সে দিন তিনি যেভাবে অামার সাথে প্রারম্ভিক অালোচনা শুরু করেছিলেন তা থেকেই অামি বুঝতে পেরেছিলামRead More


ফের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত (৪০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর এলাকায় এ ঘটনা ঘটে। আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস ছাত্তার জানান, সকালে কোনো একটি ট্রেনের নিচে অজ্ঞাত ওই ব্যক্তি কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে দুপুরে স্থানীয়রা রেললাইনের পাশে নিহতের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। উল্লেখ্য, এর আগে রোববার সকালে সদর উপজেলাল ভাদুঘর ভূইয়াপাড়া এলাকায় আন্তঃনগর সোনার বাংলা এক্সপ্রেসে ট্রেনের ছবি তুলতেRead More


তিস্তার পানি পাওয়া যাবে, হাসিনাকে আশ্বাস

আনন্দবাজার:: আজ সকালেই তাঁকে উষ্ণ টুইট–অভ্যর্থনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রিকস এবং বিমস্টেক-এর হাজারো ব্যস্ততার মধ্যেও বাংলাদেশকে আলাদা গুরুত্ব দিতে চেয়ে আজ সকালে শেখ হাসিনা গোয়ায় পা দেওয়ার পরই বাংলায় টুইট করেন মোদী। লেখেন— ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার আতিথ্য গ্রহণ করায় আমি সম্মানিত। ভারত-বাংলাদেশের সম্পর্ক মজবুত করার জন্য আপনার ভূমিকাকে ধন্যবাদ জানাই।’ সম্মেলনের ব্যস্ততা মিটিয়ে রবিবার রাতেই মুখোমুখি বৈঠকে বসেন মোদী এবং হাসিনা। সেখানে তিস্তা চুক্তি নিয়ে জটিলতা শীঘ্রই কেটে যাবে বলে আশা প্রকাশ করেন মোদী। নিরাপত্তা নিয়ে সহযোগিতা ও সন্ত্রাস দমনে কার্যকরী পদক্ষেপ করার জন্য হাসিনাকে সাধুবাদ জানান তিনি।Read More


সম্প্রীতি

নামহীন, পরিচয়হীন, কারো বুকের ধন? কারো বুকের ধন না বলাই ভালো। কোন মা তার নাড়ি ছেড়া ধনকে এভাবে ফেলে দিতে পারবেনা। গত ১৪ অক্টোবর ভোরে কাজীপড়ার মিয়া পাড়া [সরকার পাড়া] রাস্তার উপর অসহায় অবস্থায় পাওয়া যায় বাচ্চাটিকে। ভোরে নামাজ পড়তে যাবার সময় একজনের চোখে ধরা পড়ল বাচ্চাটিকে ঘিরে এলাকার কয়েকজন মহিলা দাড়িয়ে আছে। ব্যাপারটিকে গুরুত্ব না দিয়ে সে মসজিদের দিকে এগিয়ে যেতেই চোখে পড়ল হেজাব পড়া একজন মহিলা হাতে ফিডার ও বার বার পেছন ফেরে তাকাচ্ছে। সে মসজিদে চলে গেল। নামাজ পড়ে আসার পথে বাচ্চা কার? বাচ্চা কার? উক্তি শুনেRead More


নবীনগরে ৬০ পিস ইয়াবা টেবলেট সহ আটক ১

ডেস্ক ২৪:: নবীনগর শিবপুর ফাঁড়ি পুলিশ কাইতলা দক্ষিন বাজার এলাকায় রাত্রিকালীন টহলে গোপন সংবাদ পেয়ে  ৬০ পিস ইয়াবা টেবলেট সহ অহেদ খান (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গতকাল (১৫/১০) রাত আনুমানিক আটটার দিকে তাকে আটক করা হয়। ওই মাদক ব্যবসায়ী একই গ্রামের ওস্তাদ মঞ্জুর আলীর ছেলে। ফাঁড়ি সুত্র জানায়, ফাঁড়ি ইনচার্জ এস আই রেজাউল করিম সংগীয় ফোর্স নিয়ে গতকাল রাতে টহলের সময় ওই এলাকায় মাদক দ্রব্য বেচাকেনা হচ্ছে গোপন সংবাদে খবর পেয়ে তাতক্ষনিক অভিযান চালিয়ে তাকে আটক করে। থানা সুত্র জানিয়েছে, আটক কৃত ওই মাদক ব্যবসায়ীকে মাদক আইনেRead More


ব্রাহ্মণবাড়িয়ায় আর্ন্তজাতিক গ্রামীণ নারী দিবস ২০১৬ পালিত

৩ দিনব্যাপী গ্রামীণ নারী উদ্যোক্তা পণ্য মেলার সিদ্ধান্ত

গত ১৫ অক্টোবর বিশ্বের প্রায় সব দেশের মতো বাংলাদেশে আর্ন্তজাতিক গ্রামীণ নারী দিবস ২০১৬ পালিত হয়েছে। গ্রামীণ নারীর অধিকারের বিষয়টি সবার সামনে তুলে ধরার প্রয়াস হিসেবে দিবসটি পালিত হয়। ১৯৯৫ সালে বেইজিংয়ে অনুষ্ঠিত জাতিসংঘের চতুর্থ নারী সম্মেলনে ১৫ অক্টোরবকে আর্ন্তজাতিক নারী দিবস হিসেবে পালনের প্রস্তাব গৃহীত হয়। বিশেষ স্বীকৃতিস্বরূপ জাতি সংঘ ২০০৭ সালের ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত সাধারণ পরিষদের সভায় ১৫ অক্টোবর আর্ন্তজাতিক গ্রামীণ নারী দিবস পালনের আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়। কৃষি ও গ্রামীণ উন্নয়ন এবং খাদ্য নিরাপত্তা ও দারিদ্র দূরীকরণের ক্ষেত্রে গ্রামীণ নারীদের ভূমিকায় প্রতি স্বীকৃতি জাতিসংঘ সাধারণ পরিষদ তার রেজুলেশনRead More


আশুগঞ্জে গাঁজাসহ দুই মাদকপাচারকারী আটক

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ২০ কেজি গাঁজাসহ রাকিবুল ইসলাম (২০) ও সাদ্দাম হোসেন (২১) নামে দুই মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে নয়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোলচত্ত্বর থেকে তাদেরকে আটক করা হয়। আটক রাকিবুল জেলার বিজয়নগর উপজেলার শাতিলপাড়া এলাকার হাজী সুন্দর আলীর ছেলে ও সাদ্দাম হোসেন একই এলাকার মাজু মিয়ার ছেলে। আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিজয়নগর থেকে মাদক নিয়ে একটি প্রাইভেটকার ঢাকায় যাচ্ছ- এমন গোপন তথ্যের ভিত্তিতে রাত সাড়ে নয়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোলচত্ত্বরে পুলিশ একটি প্রাইভেটকারে তল্লাশিRead More


ভাদুঘরে ট্রেনের ছবি তুলতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে আহত রিপনের মৃত্যু, এ নিয়ে মৃতের সংখ্যা ৩

ট্রেনের ছবি তুলতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে আহত রিপনকে ঢাকায় নেয়ার পথে মৃত্যু হয়েছে। নরসিংদী এলাকায় পৌছার পর তার মৃত্যু হয়। এর আগে গুরুতর আহত হওয়া রিপনকে স্থানীয়রা উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় প্রেরণ করেন। উল্লেখ্য, রোববার সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের ভাদুঘর ভূইয়াপাড়া এলাকায় রেললাইনে বসে শুভ, পারভেজ ও রিপন কথা বলছিল। এসময় তারা চট্টগ্রামগামী আন্তঃনগর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন গেলে তারা মোবাইলে ক্যামেরা দিয়ে সেই ট্রেনের ছবি তুলতে গেলে বিপরীত দিকে থেকে আসা ভৈরবগামী বাল্লা লোকাল ট্রেনেরRead More


This site is protected by wp-copyrightpro.com