September, 2016
সদর উপজেলার মাসিক আইন-শৃংখলা কমিটির সভা
আসন্ন দূর্গাপূজা উপলক্ষে আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে একযোগে কাজ করতে হবে
ডেস্ক ২৪:: সদর উপজেলার মাসিক আইন-শৃংখলা কমিটির সভা গতকাল সোমবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম। তিনি তার বক্তব্যে সদর উপজেলার সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সন্তোষ প্রকাশ করে বলেন, আসন্ন দূর্গাপূজা উপলক্ষে আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে একযোগে কাজ করতে হবে। তিনি ঈদ-উল আযহা উপলক্ষে সদর উপজেলার আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। তিনি সকল ইউপি চেয়ারম্যানগনকে যার যার এলাকার আইন-শৃংখলা পরিস্থিতির দিকে খেয়াল রাখতে আহবান জানান। কমিটির সভায়Read More
নবীনগরে জনতার হাতে ইভটিজার আটক
নবীনগর (ব্রাহ্মনবাড়িয়া) প্রতিনিধি : নবীনগর পৌর এলাকার ভোলচং উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে রবিবার দুপুরে স্কুলে যাওয়ার সময় কৃষ্ণ মন্দিরের সামনে হতে অটোতে তুলে নেয়ার সময় ওই ছাত্রীর চিৎকারে জনতা এসে তাকে আটক করে। আটককৃত যুবকের নাম জীবন ঋষি।সে ভোলাচং ঋষি পাড়ার ধনঞ্জয় ঋষির ছেলে। জীবন প্রায়ই ওই ছাত্রীকে স্কুলে আসা যাওয়ার পথে উত্যক্ত করতেন বলে জানা যায়। পরে জনতা তাকে স্কুলে নিয়ে গেলে স্কুল কর্তৃপক্ষ ইভটিজার জীবন কে পুলিশে সৌপর্দ করে।
বড়াইলে ইয়াবাসহ দুই যুবক আটক
নবীনগর প্রতিনিধিঃনবীনগর উপজেলার বড়াইল উত্তর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তা হতে ইয়াবা বিক্রয়ের সময় জনতা ১৬ পিছ ইয়াবা সহ দুই জনকে আটক করে চেয়ারম্যান মোঃজাকির হোসেনের নিকট নিয়ে যায়।ঘটনাটি ঘটেছে রবিবার(২৫/৯) রাতে। আটককৃতরা হচ্ছে খারঘর গ্রামের তাজুল ইসলামের ছেলে রুবেল(২০) ও বড়াইল গ্রামের মৃত ফাইজুল মিয়ার ছেলে রবিউল্লাহ(১৯)।মেম্বার লিয়াকত আলী বলেন, রুবেল দীর্ঘ দিন যাবৎ এলাকায় মাদক বিক্রি করছে।আমার ১ নং ওয়ার্ডে মাদক বিক্রি করতে কাউকে দেব না।পরে চেয়ারম্যান জনতার হাতে আটক ১৬ পিছ ইয়াবা সহ ওই দুই জনকে পুলিশে সৌপর্দ করে।
ভারতের বিভিন্ন প্রান্ত থেকে ৬ শীর্ষ জামাত নেতা গ্রেফতার
কলকাতা পুলিশের উল্লেখযোগ্য সাফল্য। শহর থেকে গ্রেফতার করা হল ৬ জঙ্গিকে। এদের মধ্যে ২ জন ‘র’ ও এনআইএস-র তালিকায় থাকা মোস্ট ওয়ান্টেড জঙ্গি বলে জানা গিয়েছে। এরা খাগড়াগড়-কাণ্ডে যুক্ত ছিল। বাংলাদেশের জামাতের সঙ্গে এদের যোগসূত্র পাওয়া গিয়েছে। পুজোর আগে কলকাতায় নাশকতার ছক কষতে এরা এসেছিল বলে জানাচ্ছে কলকাতা পুলিশ। এদের মধ্যে একজনকে অসমের কাছাড় থেকে গ্রেফতার করা হয়। অন্যান্যদের রবিবার রাতে বারাসত ও বসিরহাট থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে এসটিএফ। এসটিএফ সূত্রে জানা গিয়েছে, এদের সঙ্গে বাংলাদেশের জঙ্গি সংগঠনের যোগাযোগ ছিল। সোমবারই এদের ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে। এইসব জঙ্গিদেরRead More
ঈভটিজিং :: নাসিরনগরে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা
মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া। বখাটের উত্ত্যক্ত সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের ভলাকুট কে,বি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ডালিয়া আক্তার (১২)। রবিবার বিকালে ডালিয়া তার নিজ ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে সোমবার নাসিরনগর উপজেলার চাতলপাড় পুলিশ ফঁড়ির সদস্যরা নিহতের মরদেহ উদ্ধার করেন ঘটনার সত্যতা নিশ্চিত করে ডালিয়ার মা পারুল বেগম বলেন, ‘আমার মেয়ে ডালিয়া আক্তার যখন পঞ্চম শ্রেণিতে পড়তো, তখন থেকেই এলাকার বখাটে হামিদ মিয়া তার সাঙ্গপাঙ্গ নিয়ে স্কুলে আসা-যাওয়ার পথে প্রায়ই তাকে উত্ত্যক্ত করতো। এ নিয়ে স্থানীয়Read More
সরাইলে ট্রাকের চাপায় দিগন্ত পরিবহনের চালক-হেলপারসহ তিনজন নিহত
মোহাম্মদ মাসুদ :: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকের চাপায় তিনজন নিহত হয়েছন। রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খাঁটিহাতা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ূন কবির জানান, রাতে মহাসড়কের ইসলামাবাদ এলাকায় স্থানীয় দিগন্ত পরিবহনের একটি বাস বিকল হয়ে পড়ে ছিল। বাসের চালক, কন্ডাক্টর ও সহযোগী বাসটি মেরামতের কাজ করছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক বাসটিকে ধাক্কা দিলে ওই তিনজন ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। নিহতরা হলেন, বাসের চালক মোজাম্মেল হোসেন (৩৬), চালকের সহযোগী ওবায়দুল্লাহ (৩৫) ও বাসের কন্ডাক্টর মিজান মিয়াRead More
আসছে ১০ টাকার কয়েন
শীঘ্রই বাংলাদেশের মুদ্রা বাজারে আসছে ১০ টাকা মূল্যমানের কয়েন। মুল্যস্ফীতির সঙ্গে তাল মিলিয়ে ধাতব মুদ্রার ব্যবহার ধরে রাখতে এ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. বিরূপাক্ষ পাল পরিবর্তন ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন। বিরূপাক্ষ পাল বলেন, ২০১৭ সালের শুরু থেকেই ১০ টাকার কয়েন বাজারে আসতে পারে। মূল্যস্ফীতির সঙ্গে তাল মিলিয়ে কয়েনের ব্যবহার ধরে রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া কয়েন ব্যবহারে বেশ কিছু সুবিধাও রয়েছে। কারণ কয়েন টাকার মতো সহজে নষ্ট হয় না। টাকার চেয়ে কয়েন বহন করতেও সুবিধা হয়। তিনি বলেন, ধাতব মুদ্রার ব্যবহার ধরেRead More
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নীতিয়ায়ক বিবেক দেব রায়ের সাথে মোকতাদির চৌধুুরী এমপি শুভেচ্ছা বিনিময়
স্টাফ রিপোর্টার ॥ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নীতিয়ায়ক বিবেক দেব রায় বাংলাদেশে দু’দিনের সফরকালে গতকাল রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউজে তাঁকে স্বাগত জানান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুুরী এমপি। এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজুয়ানুর রহমান, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান মোঃ মহসিন মিয়া, ব্রাহ্মণবাড়িয়াRead More
কাজীপাড়াবাসীর উদ্যোগে দোয়া ও স্মরণসভা
এড. নূর মোহাম্মদ জামাল দেশ ও মানুষের জন্য আমৃত্যু নিবেদিত ছিলেন:: উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি
ডেস্ক ২৪:: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, এড. নূর মোহাম্মদ জামাল দেশ ও মানুষের জন্য আমৃত্যু নিবেদিত ছিলেন। তিনি আইনজীবি হিসেবে ব্যাপক সফল ও তুমুল জনপ্রিয় ছিলেন। তিনি নিরবে নিভৃত্তে মানুষের সেবা করে গেছেন। আজকের তরুণ সমাজ যদি তার আদর্শে অনুপ্রাণিত হলে একজন ভালো মানুষ নিজেকে তৈরী করতে পারবে। তিনি রোববার পৌর এলাকার কাজীপাড়াবাসীর উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া জজ কোর্টের পিপি, জেলা আওয়ামী লীগেরRead More
সাহিত্য একাডেমীর উদ্যোগে
অ্যাড. আবদুস সামাদ স্মারক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ডেস্ক ২৪:: ২৫ সেপ্টেম্বর রোববার সাহিত্য একাডেমীর উদ্যোগে ভাষা সৈনিক অ্যাডভোকেট আবদুস সামাদ স্মারক সাংস্কৃতিক প্রতিযোগিতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় চারটি বিভাগে প্রতিষ্ঠানের শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার বিষয় ছিল- কবিতা আবৃত্তি, সঙ্গীত, চিত্রাঙ্কন ও সাধারণ জ্ঞান। প্রতিযোগিতা উদ্বোধন করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ কথাশিল্পী সোপানুল ইসলাম সোপান। সার্বিক সহযোগিতায় ছিলেন আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ জসীম উদ্দিন বেপারী। বিচারকের দায়িত্ব পালন করেন সঙ্গীত শিল্পী আলী মোসাদ্দেক মাসুদ, সাহিত্য একাডেমীর সভাপতি জয়দুল হোসেন, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ একেএম শিবলী, সদস্য জামিলুর রহমান, এহসানউল্লাহ মাসুদ, আইডিয়ালRead More



















