Main Menu

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নীতিয়ায়ক বিবেক দেব রায়ের সাথে মোকতাদির চৌধুুরী এমপি শুভেচ্ছা বিনিময়

[Web-Dorado_Zoom]

wb
স্টাফ রিপোর্টার ॥ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নীতিয়ায়ক বিবেক দেব রায় বাংলাদেশে দু’দিনের সফরকালে গতকাল রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউজে তাঁকে স্বাগত জানান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুুরী এমপি। এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজুয়ানুর রহমান, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান মোঃ মহসিন মিয়া, ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী মোঃ আফজাল হোসেন নিছার, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান মোঃ এইচ এম মাহবুবুল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় তারা একে অপরের সঙ্গে কৌশলাদি বিনিময় করেন এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares