September, 2016
মোকতাদির চৌধুরী এমপির সাথে র্যাব মহাপরিচালক বেনজীর আহমদের সৌজন্য সাক্ষাৎ
স্টাফ রিপোর্টার ॥পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পকির্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় করেন র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ। গতকাল সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউজে এ মতবিনিময়কালে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবির, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের চেয়ারম্যান ও খেলাঘর ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি ডা. মো. আবু সাঈদ। এ সময় র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপিRead More
হাতে বানানো কয়েকটি বোমা ও অস্ত্র দিয়ে এ দেশের ১৬ কোটি মানুষকে জঙ্গিরা পরাজিত করতে পারবে না :: র্যাবের ডিজি বেনজীর আহমেদ
ডেস্ক ২৪:: জঙ্গিদের মূলধারায় ফিরে আসার আহ্বান জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ। গতকাল সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় খেলাঘর আসর আয়োজিত মুক্তিযুদ্ধের সাধারণ জ্ঞান প্রতিযোগিতার সমাপনী ও শিশু-কিশোর উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বুঝে না বুঝে যারা জঙ্গিবাদের দিকে গেছ তারা ফিরে আস পরিবারে, সমাজে, রাষ্ট্রের মূলধারায়। এসো সবাই মিলে দেশটাকে গড়ি।’ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদআরও বলেন,“হাতে বানানো কয়েকটি বোমা ও অস্ত্র দিয়ে এ দেশের ১৬ কোটি মানুষকে জঙ্গিরা পরাজিত করতে পারবে না বলে মন্তব্য করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালকRead More
নবীনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
এস.এ রুবেল:: উপজেলার জিনদপুর ইউনিয়নের বাঙ্গরা গ্রামে পুকুরের পানিতে ডুবে ফরহাদ (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ফরহাদ ওই এলাকার কাঞ্চন মিয়ার ছেলে। এলাকাবাসী সুত্রে জানা যায়, বাঙ্গরা পুর্ব পাড়ায় সোমবার (৫/৯) সকালে স্থানীয়রা ভাসমান অবস্থায় পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে স্থানিয় এক ফার্মেসিতে আনা হলে সেখানে থাকা চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ফরহাদের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ ঘটনায় বাঙ্গরা গ্রামের বর্তমান মেম্বার আবু হানিফ শিশুটির মৃত্যুতে গভির শোক প্রকাশ করেন।
কসবায় বিজিবি’র অভিযানে ট্রাকসহ দুই আসামী আটক
প্রেস বিজ্ঞপ্তি:: অদ্য ০৫ সেপ্টেম্বর ২০১৬ তারিখ ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল এর অধীনস্থ মঈনপুর সীমান্ত ফাঁড়ীর নায়েক মোঃ শাহাবুদ্দিন এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বায়েক এলাকায় সকাল সাড়ে ৯টায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ পথে ভারত হতে আসা ১২ টি ট্রাকের চাকার রিং সহ বাংলাদেশী ০১ টি মিনি ট্রাক আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় ট্রাকের মালিক ও চালককে আটক করে বিজিবি। আটককৃতরা হলেন- মোঃ মোবারক হোসেন (৩৫) পিতা- মোঃ আব্দুল আওয়াল, গ্রাম-বীর চন্দ্রপুর, ডাকঘর- আখাউড়া চেক পোষ্ট, থানা- আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়া এবংRead More
গোষ্ঠীগত দ্বন্দের জেরে দু’পক্ষের সংঘর্ষ:: লুটপাট, অগ্নিসংযোগ । আহত ২০
ডেস্ক ২৪:: গতকাল ৪ সেপ্টেম্বর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিরাশার উত্তর পাড়স্থ সৈয়দ আলীর গোষ্ঠী ও দক্ষিণ পাড়ায় মালেক মিয়ার গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দু’গ্রুপ একে অপরের উপর ঝাপিয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৭০/৮০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এতে করে উভয় পক্ষের ২৫/৩০ জন আহত হন। এ ঘটনার জের ধরে মহিলা সহ ৯/১০ জন গ্রেফতার হয়। বিবাদ নিরসনে গতকাল ৪ সেপ্টেম্বর বিকেলে এক বৈঠক হয়। এ বৈঠকে সামাধান হয় ঝগড়া না করার ব্যাপারে। বৈঠকে সামাধান হলেও এক পক্ষের লোকজনকে পুলিশ ছাড়লেও অন্যপক্ষের লোকজনকে পুলিশRead More
১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মাদকবিরোধী অভিযান অব্যাহত :: ফেনসিডিল উদ্ধার
প্রেস বিজ্ঞপ্তি:: অদ্য ০৫ সেপ্টেম্বর ২০১৬ তারিখ ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল এর অধীনস্থ গংগাসাগর সীমান্ত ফাঁড়ীর হাবিলদার মোঃ মাহফুজুর রহমান এর নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার আজমপুর রেল ষ্টেশন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মাদক পাচারের কথা জানতে পেরে গত রাত সাড়ে ৩টায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ১৮০ বোতল ফেনসিডিল, ৪০ বোতল স্কফ, এবং ২ কেজি গাঁজা উদ্ধার করেছ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এছাড়া সকাল ৮ টায় বিজয়নগর উপজেলার মেরাশনি এলাকায় সিংগারবিল সীমান্ত ফাঁড়ীর নায়েক মোঃ সেলিম রেজার নেতৃত্বে অপর একটি বিশেষ অভিযানে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।Read More
বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যাক্তির উড়োজাহাজ বচন! ‘এয়ার ফোর্স ওয়ান’
ডেস্ক ২৪ঃঃ একজন মানুষ যত বেশি ক্ষমতাধর হয়ে ওঠে, তার জীবনের নিরাপত্তাও আপনাআপনিই অধিক শঙ্কার মুখে পড়তে থাকে। একই কথা বলা যায় একটি রাষ্ট্রের বেলাতেও। তাই তো বর্তমান বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকার নিরাপত্তা ব্যবস্থায় রয়েছে অত্যাধিক কড়াকড়ি। তাহলে একবার ভাবুন তো, আমেরিকার প্রেসিডেন্টকে কতটা ঝুঁকি মাথায় নিয়ে সবসময় চলতে হয়? ধরুন, বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা কোথাও প্লেনে করে যাচ্ছেন। আমেরিকার কোনো শত্রু ওবামাকে শেষ করে দিতে তাকে বহনকারী প্লেনের দিকে একটি বিমানবিধ্বংসী ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করলো। ব্যস, সব শেষ! কিন্তু একটি দেশের রাষ্ট্রপতির জীবনের জন্য হুমকি হয়ে ওঠা কি এতইRead More
বিস্ময়কর গরু ‘বেলজিয়ান ব্লু’ :: তিন বছরে ওজন ৭৫০ কেজি (ভিডিও)
ডেস্ক ২৪:: মাংসের গরুর এক বিস্ময়কর জাত বেলজিয়ান ব্লু। উন্নত বিশ্বে গরুর ওই জাতটির পরিচিতি থাকলেও আমাদের দেশের মানুষের একেবারেই অজানা। প্রায় ৭০ বছর ধরে ইউরোপ আমেরিকার দেশগুলোতে মাংসের চাহিদা পূরণে ভূমিকা রেখে আসছে গরুর ওই জাত। এই বিশাল গরুর থরে থরে মাংসপেশী। আর বেলজিয়ামের নিজস্ব জাত এটি। এর পিঠে কুঁজ নেই। একদম সমান। শক্তিশালী পা রয়েছে বিশালদেহী গরুটির। ২০ থেকে ৩০ মণ বা ৮’শ থেকে ১২’শ কেজি ওজনের গরুকে কুস্তিগীরও মনে হতে পারে। কিন্তু একেবারে শান্ত এই গরুটির নাম ‘বেলজিয়ান ব্লু’। যেগুলো জন্ম নেয় ৭০ কেজি ওজন নিয়ে। তারপরRead More
নবীনগরে মাদক উদ্ধার সহ আটক তিন
ডেস্ক ২৪:: নবীনগর থানা পুলিশ পৃথক তিন স্থানে অভিযান চালিয়ে মাদক দ্রব্য উদ্ধার সহ তিন ব্যক্তিকে আটক করেছে। শনিবার (৩/৯) উপজেলা সদরের নৌকাঘাট , টিয়ারা ও ভোলাচং এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে । পুলিশ ওই সময় তাদের কাছ থেকে চোলাই মদ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। থানা সুত্র জানায়, উক্ত থানার দায়ীত্বরত এস আই/ স্বপন চন্দ্র দাস পৌর এলাকার ভোলাচং( পশ্চিম পাড়া) গ্রামে অভিযান চালিয়ে মোঃ আবুল কাশেম (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে ১০ লিটার দেশীয় তৈরী চোলাইমদ সহ আটক করেছে। সে উপজেলার দূর্গারামপুর গ্রামের মৃত ইউনুছ মিয়ার ছেলে। অপরদিকেRead More
বাইশমৌজা ছাত্র সংগঠনের সম্মেলন অনুষ্ঠিত :: বদরুল সভাপতি-তোফাজ্জল সাধারন সম্পাদক
শুক্রবার সকালে বীরগাঁও স্কুল এন্ড কলেজ মাঠে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে শিক্ষা, সাহিত্য,সংস্কৃতি,একতা ও ঐতিহ্যের প্রতিক বাইশমৌজা ছাত্র সংগঠনের ১১তম সম্মেলন। শুরুতে জাতীয় পতাকা ও ২২ গ্রামের প্রতীক স্বরূপ ২২ পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত বাজানোর পর ফানুস প্রজ্বলনের মাধ্যমে সম্মেলন উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার ইউসুফ খান সোহেল সহ সম্মানিত সকল উপদেষ্টাবৃন্দ। উদ্বোধনের পর সংগঠনের সহ-সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সাধারন সসম্পাদক মোস্তফা আল মাসুমের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশগ্রহণ করেন সংগঠনের সম্মানিত সদস্য এমরান,নূরজ্জামান,ইমন আহমেদ ইদন,আল মামুন,ফয়সাল আহমেদ খান,গোলাম কিবরিয়া খান মুন্না,সাহেদ,এ আরRead More



















