Main Menu

August, 2016

 

শহরকে পরিচ্ছন্ন রাখতে সঠিকভাবে কাজ করতে হবে— পৌর মেয়র নায়ার কবীর

বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র কার্যালয়ে পৌর এলাকার পরিচ্ছন্ন কর্মীদের সাথে পৌর মেয়র নায়ার কবীরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী গোলাম মোহাম্মদ, সচিব মোঃ ফারুক, হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ গোলাম কাউসার, সহকারী প্রকৌশলী মোঃ কাউসার আহমেদ, পৌর কাউন্সিলর ওমর ফারুক জীবন, শাহ মোঃ শরিফ ভান্ডারী, সংরক্ষণ পরিদর্শক মীর মোস্তাফিজুর রহমান, সংরক্ষণ সুপারভাইজার গোলাম মোস্তফা প্রমুখ। মত বিনিময়কালে পৌর মেয়র নায়ার কবীর বলেন, শহরকে পরিচ্ছন্ন রাখতে সঠিকভাবে কাজ করতে হবে। শহরের প্রত্যেকটি স্থান সঠিক সময়ে সম্পূর্ণ পরিস্কার দেখতে চাই। এই কাজে দায়িত্বপ্রাপ্ত কর্মচারীদের সহযোগিতা করতে হবে। পৌরRead More


সাংসদের উপস্থিতিতে নবীনগরের দুই গ্রামের দুপক্ষের বিরোধের মিমাংসা

ডেস্ক ২৪:: নবীনগর পুর্ব ইউনিয়নের মোহল্লা গ্রামে গত বছরের শেষের দিকে (২৫ ডিসেম্বর ২০১৫) দু পক্ষের মধ্যকার সংঘর্ষে গোলাম কবির নামে এক ব্যক্তি নিহত হন। পরবর্তীতে এ ঘটনায় হাজী মোঃ ইব্রাহীম বাদী হয়ে নবীনগর থানায় একটি খুন মামলা দায়ের করেন। সংঘর্ষ, খুন, মামলা ,আটক এরপরেও গ্রামে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। খুনের ঘটনার পর থেকেই মোহল্লা গ্রামে দুইটি পক্ষের মধ্যে প্রায়ই সংঘর্ষে লিপ্ত হবার আশংকা দেখা দিত। একাদিকবার উভয় পক্ষ মুখোমুখি অবস্থান নিলেও তা সংঘর্ষ পর্যন্ত পৌছায়নি। সম্প্রতি খুনের মামলার আসামীরা সহ আসামী পক্ষের লোকজন বিজ্ঞ আদালত কর্তৃক জামিন প্রাপ্ত হয়েRead More


জেলা প্রশাসককে জেলা নাগরিক ফোরামের ফুলেল শুভেচ্ছা

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড.মোহাম্মদ মোশাররফ হোসেন শ্রেষ্ট জেলা প্রশাসক হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার গ্রহন করায় ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক ফোরাম ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।জেলা নাগরিক ফোরামের উপদেষ্টা অ্যাডভোকেট মাহববুল আলম খোকন,সভাপতি সাংবাদিক পীযূষ কান্তি আচার্য,সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্বা রতন কান্তি দত্ত,যুগ্ম সম্পাদক শাফির উদ্দিন চৌধুরী রনি,এমমরান হোসেন মাসুদ,সাংগঠনিক সম্পাদক সাংবাদিক হাবিবুর রহমান পারভেজ,প্রচার সম্পাদক শুভ্রদেব বচ্চন,পরিবেশ বিষয়ক সম্পাদক শামছুল আরেফিন পলাশ,মহিলা বিষয়ক সম্পাদক ফারহানা মিলি,সদস্য সাংবাদিক মেহেদী নুর পরশ সহ নাগরিক ফোরামের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে তাকে ফুলেল শুভেচ্ছ জানান।প্রেস রিলিজ


দুই শতাধিক মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধণা দিল জাপান ওয়েলফেয়ার এসোসিয়েশন

নবীনগর প্রতিনিধিঃনাটঘর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পি এস সি, জে এস সি, এস এস সি (২০১৫ সালের পরিক্ষায় ) জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের শনিবার সকালে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদাণ করা হয়েছে। জাপান ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত সংবর্ধণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ডাঃ আবুল কাসেম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আজিজুল ইসলাম, এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নাটঘর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল্লাহ, কুড়িঘর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল হক, শিবপুর ইউপি চেয়ারম্যান শাহিন সরকার, নাটঘর উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য ফরিদ উদ্দিন,Read More


সাংবাদিকতা করতে লাগবে সনদ

ডেস্ক ২৪::  প্রকৃত সাংবাদিকদের সুরক্ষা এবং অপসাংবাদিকতা প্রতিরোধ করতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার। আর এই উদ্যোগের অংশ হিসেবে বলা হচ্ছে এখন প্রত্যেক সাংবাদিকের পেশাগত সনদ থাকা বাধ্যতামূলক। সনদ ছাড়া আগামীতে কেউ সাংবাদিকতা করতে পারবে না। হলুদ সাংবাদিকতা ও ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য ঠেকাতে এবং প্রকৃত সাংবাদিকরা যাতে হয়রানির শিকার না হন তা নিশ্চিত করতে এ উদ্যোগ হাতে নিয়েছে প্রেস কাউন্সিল। সনদের এই দাবিটি শুধু সরকারের নয়, বরং প্রকৃত সাংবাদিকরাই তুলছেন। অপসাংবাদিকতার কারণে প্রকৃত সাংবাদিকরা এখন চরম উদ্বিগ্ন। তারা চান অপসাংবাদিকতা বন্ধে সনদের ব্যবস্থা করতে। অপসাংবাদিকতা ঠেকাতে প্রেস কাউন্সিল ও তথ্যRead More


বিজয়নগর সীমান্ত এলাকা থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সন্দেহভাজন ১৫ শিক্ষার্থী আটক

প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় ১৫ শিক্ষার্থীকে আটক করেেছ বিজিপি। এর মধ্যে ৯ জন সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্র। বাকি ৬ জন বেসরকারী বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্র। আটকের পর তাদেরকে পুলিশের কাছে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, আজ বৃহস্পতিবার সিঙ্গারবিল সীমান্তে বিওপি ফাঁড়ির আশপাশ এলাকায় অপরিচিত এসব শিক্ষাথী ঘোরাফেরা করে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা দাবি করে ঢাকা থেকে এসেছে। এরপর বিজিবি সদস্যরা তাদের আটক করে থানায় নিয়ে আসে। ১২-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহ্ আলী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে ত্রিপুরা সীমান্তবর্তী কাশিনগর এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরাRead More


সন্ত্রাস ও জঙ্গিবাদ নিমূর্লে সর্বস্তরের নাগরিকগণের সহযোগিতা প্রয়োজন:: পৌর মেয়র নায়ার কবীর

জেলা আওয়ামী লীগের ২১ দিনব্যাপী জাতীয় শোক দিবসের কর্মসূচীর ৪র্থ দিন বৃহস্পতিবার ভাদুঘর মাহবুবুল হুদা পৌর আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেলা আওয়ামীলীগ ঘোষিত ২১ দিনব্যাপী জাতীয় কর্মসূচীর চতুর্থ দিনে সাম্প্রতিক সময়ে গুপ্তহত্যা, সন্ত্রাসী ও জঙ্গিবাদ নির্মূলে মুক্তিযুদ্ধের চেতনায় জাতিকে ঐক্যবদ্ধ ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে “জঙ্গিবাদ নির্মূলে ছাত্র ও যুব সমাজের ভূমিকা” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবীর। স্বাগত বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ আহমেদRead More


১৯ আগস্ট আশুগঞ্জ প্রেসক্লাবে ভোট

প্রতিনিধি:: আগামী ১৯ আগস্ট ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ প্রেসক্লাবের কার্যকরী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ১লা আগস্ট আশুগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম মিজি নির্বাচনের তফসিল ঘোষণা করেন। রফিকুল ইসলাম ছাড়া বাকি দুই নির্বাচন কমিশনার হলেন- ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী ও আশুগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য মুক্তিযোদ্ধা মো. জাহাঙ্গীর খন্দকার। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৬ ও ৭ আগস্ট আশুগঞ্জ প্রেসক্লাব কার্যালয় থেকে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। এছাড়া ৮ আগস্ট প্রেসক্লাব কার্যালয়ে মনোয়নপত্র জমা, ১০ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই, ১১ আগস্ট প্রার্থীতা প্রত্যাহারের শেষRead More


সৌদি আরবে খাবার সঙ্কটে শতাধিক বাংলাদেশী

বিবিসি বাংলা:: সৌদি আরবে আটকা পড়া শ্রমিকদের একজন ফরিদপুরের মিজানুর রহমান। আঠারো বছর ধরে তিনি সেখানে কাজ করছেন। কিন্তু হঠাৎ করে কাজ হারানোয় এবার তার দিন কাটছে কোনও রকমে একবেলা খেয়ে। তিনি টেলিফোনে বিবিসি বাংলাকে বলেন, “এখন একবেলা খানা খাই। তিন বেলার খাবারের জায়গায় দিনের মধ্যে একবেলা খাই। ভারতের কিছু বড় বড় কোম্পানি আছে তারা সাহায্য করছে। তারা মূলত ভারতীয়দের সাহায্য করছে, সেখান থেকে আমরাও কিছু কিছু পাই”। বাংলাদেশের অভিবাসী শ্রমিকদের একটি বড় অংশই কাজ করে সৌদি আরবে। কিন্তু আন্তর্জাতিক বাজারে তেলের দাম ক্রমাগত পড়তে থাকায় সৌদিতে বহু কোম্পানিতে কাজRead More


স্টার জলসা দেখতে বারন! স্বামীর পেটে ছুরি ঢুকিয়ে দিল স্ত্রী

গাজীপুরে স্টার জলসা দেখা নিয়ে ঝগড়ায় স্বামীকে খুন করল স্ত্রী। সেই ঘটনায় স্ত্রী নাহিদা আকন্দ ওরফে রীপাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। অভিযুক্ত ওই মহিলার নাম নাহিদা আকন্দ ওরফে রীপা নরসিংদী মনোহরদী থানার পশ্চিম চালাকচর গ্রামের বাসিন্দা। তিনি গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া এলাকার বাসিন্দা সোহরাব হোসেনকে গত কয়েকদিন আগে বিয়ে করে। এরপর থেকেই অশান্তির সূত্রপাত, যা কিনা স্টার জলসা দেখা নিয়ে! জানা গিয়েছে, ৪ জানুয়ারি রাতে রীপা টিভিতে স্টার জলসা দেখছিলেন। বাড়িতে ফিরে স্বামী সোহরাব তার স্ত্রী রীপাকে স্টার জলসা দেখতে বারণ করেন। এই নিয়ে দু জনের মধ্যে ঝগড়া ব্যাপকRead More


This site is protected by wp-copyrightpro.com